অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২১

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):
⚖️

বাংলাদেশ বার কাউন্সিল

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২১

তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০২১, শনিবার
পূর্ণমান — ১০০
সময় — ৪ ঘণ্টা
(‘ক’ অংশ থেকে ২টি এবং ‘খ’, ‘গ’, ‘ঘ’, ‘ঙ’, ‘চ’ অংশের প্রত্যেকটি থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)
[ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ; যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০)

১। ক) “Plaint cannot be rejected on Mixed question of law and fact.” The Code of Civil Procedure, 1908 এর বিধান অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণসমূহ উল্লেখপূর্বক মন্তব্যটি ব্যাখ্যা করুন।
৭

খ) D এবং C যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। C তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় D-এর সাথে একটি চুক্তি সম্পাদন করে। চুক্তি অনুযায়ী D, C-কে মাল সরবরাহ করবে এবং C ঢাকায় মাল গ্রহণপূর্বক মূল্য পরিশোধ করবে। কিন্তু C চট্টগ্রামে বসে চুক্তির অবসান ঘটায়। এখন D চট্টগ্রামে মামলা দায়ের করেছে। মামলাটি ঢাকায় স্থানান্তরের জন্য D-এর আইনজীবী হিসেবে আপনার করণীয় ব্যাখ্যা করুন।
৮

২। ক) ‘Judgment on Admissions’ কী? আদালত কোন ক্ষেত্রে উক্তরূপ রায় প্রদান করতে পারেন?
৭

খ) ২০০৩ সালের ৪০ নং আইনের দ্বারা The Code of Civil Procedure, 1908 Order XVII, Rule 1-এ আনীত সংশোধনীসমূহ দেওয়ানী মামলার দ্রুত নিষ্পত্তিতে কতটা কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন?
৮

৩। ক) চুক্তি সংশোধন ও রদকরণের ক্ষেত্রসমূহ উদাহরণসহ আলোচনা করুন।
৭

খ) X, Y এর সাথে চুক্তি করেন যে, X বারো মাস Y এর থিয়েটারে গান করবেন এবং এই সময়ে অন্য কোনো থিয়েটারে গান করবেন না। X চুক্তি ভঙ্গ করে অন্য থিয়েটারে গান করার প্রস্তুতি নিলে Y উক্ত চুক্তি বলবৎ ও নিষেধাজ্ঞার দাবি করতে পারেন কি?
৮

‘খ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৪। ক) “জামিন পাওয়া আসামীর অধিকার; এটি তার প্রতি আনুকূল্য নয়।” জামিনযোগ্য ও জামিন-অযোগ্য অপরাধের ক্ষেত্রে মন্তব্যটি মূল্যায়ন করুন।
৭

খ) T সুলতানপুর সাব-রেজিস্ট্রি অফিসে একটি জাল নামপত্তনের কপি জমা দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা করলে সাব-রেজিস্ট্রার T-কে আটক করে থানায় সোপর্দ করেন এবং Penal Code এর ৪৭১ ধারায় মামলা দায়ের করেন। T-এর জামিনের জন্য বিজ্ঞ আদালতে পেশের উপযুক্ত একটি জামিনের দরখাস্ত প্রস্তুত করুন।
৮

৫। ক) আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন।
৭

খ) ফৌজদারী মামলার তদন্ত চব্বিশ ঘণ্টার মধ্যে সম্পন্ন না হলে আটককৃত ব্যক্তির ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের করণীয় কী?
৮

‘গ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৬। ক) কখন একটি সমাবেশ বেআইনী সমাবেশ হিসাবে গণ্য হয়? বেআইনী সমাবেশ ও দাঙ্গার মধ্যে পার্থক্য কী?
৭

খ) X, একজন চোর, পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন। পুলিশ কর্মকর্তা Y, X কে লক্ষ্য করে গুলি ছোঁড়েন এবং X নিহত হন। Y কি কোনো অপরাধ করেছেন? আইনি বিশ্লেষণ দিন।
৮

৭। ক) কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা ও পরিধি ব্যাখ্যা করুন।
৭

খ) Y, X কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করেন। X নিজেকে বাঁচানোর জন্য তার হাতে থাকা লাঠি দিয়ে Y-কে আঘাত করেন। আঘাতে Y নিহত হন। X কি আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছেন?
৮

‘ঘ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

৮। ক) সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তি কে? একটি মামলা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী আবশ্যক?
৭

খ) ”দেওয়ানী মোকদ্দমায় ডিক্রি পেতে হলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে; বাদী বিবাদীর দূর্বলতার উপর নির্ভর করতে পারে না।” The Evidence Act, 1872 এর বিধান অনুসারে ‘প্রমাণের দায়িত্ব’ সংক্রান্ত নীতির আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন।
৮

৯। ক) কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? The Evidence Act, 1872 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন।
৭

খ) আপনার মক্কেল আপনাকে জানান যে, তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তির দখল নিতে চান বিধায় তিনি আপনাকে তার পক্ষে মোকদ্দমা পরিচালনা করার অনুরোধ করেন। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানান। আপনি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন কি? পেশাগত কার্যক্রমের অংশ হিসাবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যাপূর্বক এর আলোকে উত্তর দিন।
৮

‘ঙ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

১০। ক) “পক্ষগণ একমত হয়েও তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারেন না।” The limitation Act, 1908 এর Section 3 অনুযায়ী বক্তব্যটি ব্যাখ্যা করুন।
৭

খ) The limitation Act, 1908 এর বিধান অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে লিখিত স্বীকৃতির (Acknowledgement in Writing) ফলাফল কী? মক্কেলের পক্ষে তার নিযুক্ত আইনজীবী কর্তৃক প্রদত্ত কোনো লিখিত স্বীকৃতি আইনগত বৈধ কি?
৮

১১। ক) The limitation Act, 1908 অনুযায়ী ‘Right of Easements’ অর্জনের মেয়াদ বর্ণনা করুন।
৭

খ) “সকল অপারগতাই (Disability) আইনের দৃষ্টিতে বৈধ অপারগতা (Legal Disability) নয়।” The limitation Act, 1908 এর Section 6 অনুযায়ী বৈধ অপরাগতার ক্ষেত্রে প্রাপ্য সুবিধাসমূহ উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করুন।
৮

‘চ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)

১২। ক) বাংলাদেশ বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে Suo motu শাস্তিমূলক কার্যব্যবস্থা (Disciplinary Proceeding) গ্রহণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করে?
৭

খ) একজন ৪২ বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে গত ০২/০১/২০২০ খ্রিঃ তারিখে বরখাস্ত (Dismissed) হন। এখন তিনি আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্খী হিসাবে আইন ও যুক্তিসহ তাকে উপযুক্ত পরামর্শ দিন।
৮

১৩। একজন আইনজীবী বিচারককে ঘুষ প্রদানের মাধ্যমে তার মক্কেলের জামিন করিয়ে দিবেন আশ্বাস দিয়ে মক্কেলের আত্মীয়ের নিকট থেকে অগ্রীম ৪০,০০০ টাকা গ্রহণ করেন। কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিন আবেদন নামঞ্জুর করেন। আইনজীবী মক্কেলের আত্মীয়কে কোনো টাকা দেননি। তৎপ্রেক্ষিতে উক্ত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে The Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আপনার শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখ করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত প্রস্তুত করুন।
১৫

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):

Related Articles

Back to top button