অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২৫
June 28, 2025
7 minutes read
🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):
⚖️
বাংলাদেশ বার কাউন্সিল
অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২৫
তারিখঃ ২৮ জুন ২০২৫, শনিবার
পূর্ণমান — ১০০
সময় — ৪ ঘণ্টা
সময় — ৪ ঘণ্টা
(‘ক’ অংশ থেকে ২টি এবং ‘খ’, ‘গ’, ‘ঘ’, ‘ঙ’, ‘চ’ অংশের প্রত্যেকটি থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)
[ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ; যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০)
১। ক) The Code of Civil Procedure, 1908 এর Order-1, Rule-10 এর আলোকে মোকদ্দমার যেকোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন।
১০
খ) বাদী স্বত্ব ঘোষণার দাবীতে দেওয়ানী ৬৫/২০২৪ নং মোকদ্দমা দায়ের করেন যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদানে নিষ্পত্তি হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীদের প্রতিকারসমূহ কী?
৫
২। ক) কোন কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হবে তা The Code of Civil Procedure, 1908 এর Order-7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ উল্লেখ্যে বর্ণনা করুন।
১০
খ) মামলা দায়ের পরবর্তী ঘটনাপ্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কি না তা সংক্ষেপে আলোচনা করুন।
৫
৩। ক) “ঘোষণামূলক ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা”— আলোচনা করুন। ঘোষণামূলক ডিক্রির ফলাফল কী?
৫+৩=৮
খ) The Specific Relief Act, 1877 এর অধীনে নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতিসমূহ কী?
২
গ) Y, একজন সেবিকা Z এর মালিকানাধীন ক্লিনিকে ৩ বছরের জন্য সেবা প্রদান করবে মর্মে চুক্তিবদ্ধ হন। ১ বৎসর পরে Y এই চাকরি ছেড়ে Z এর প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করে। এক্ষেত্রে The Specific Relief Act, 1877 এর অধীনে Z এর প্রতিকার কী?
৪+৩=৭
‘খ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৪। ক) FIR, GD Entry এবং UD মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। কখন একটি UD মামলা FIR এ রূপান্তরিত হয়?
৫
খ) P এর মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায়। P এর কয়েকজন আত্মীয় FIR দায়ের করে উল্লেখ করে যে P কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। পুলিশ তদন্তকালে উদঘাটন করে যে P এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ পৃথক FIR দায়ের করে। এমতাবস্থায় ২য় FIR টি নতুন FIR নাকি The Code of Criminal Procedure, 1898 এর অধীনে ১৬১ ধারার জবানবন্দী হিসেবে বিবেচিত হবে সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখ্যে উত্তর দিন।
১০
৫। ক) The Code of Criminal Procedure, 1898 এর অধীনে কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না? বর্ণনা করুন।
৫
খ) Y এর আয়কর পরিশোধের জন্য আয়কর আইনজীবী X টাকা গ্রহণ করেন। পরবর্তীতে X উক্ত টাকা আত্মসাৎ করে। Y দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারার অধীনে একটি নালিশী দরখাস্ত দায়ের করেন। The Code of Criminal Procedure, 1898 এর 241A ধারার অধীনে শুনানীকালে অভিযুক্ত X নালিশকারীর আয়কর পরিশোধ করা হয়েছে মর্মে একটি অডিট রিপোর্ট দাখিল করে। এই রিপোর্ট পর্যালোচনা করে বিচারিক ম্যাজিস্ট্রেট অভিযুক্ত X কে অব্যাহতি প্রদান করে। নালিশকারীর পক্ষে একটি রিভিশন দরখাস্ত প্রস্তুত করুন।
১০
‘গ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৬। ক) The Penal Code, 1860 অনুসারে ‘মিথ্যা সাক্ষ্যদান’ এবং ‘মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা’ এর মধ্যে পার্থক্য লিখুন।
৫
খ) X তার প্রতিবেশী Y কে আঘাত করে এবং এতে Y খুব উত্তেজিত হয় এবং ক্রোধে উদ্দীপ্ত হয়ে যায়। Z একজন দর্শক হয়ে Y এর ক্রোধের সুবিধা গ্রহণ করে এবং তার মাধ্যমে X কে হত্যা করানোর উদ্দেশ্যে Y এর হাতে একটি পিস্তল দেয়। Y উক্ত পিস্তল দিয়ে গুলি করে X কে হত্যা করে। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে Y ও Z এর দায় নিরূপণ করুন।
৫
গ) A বিষ প্রয়োগ করে B কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে এবং উহা খাবারে মিশ্রিত করে। পরবর্তীতে B এর টেবিলে পরিবেশন করার জন্য A উক্ত খাবার B এর কর্মচারী C কে দেয়। B উক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিক চিকিৎসা গ্রহণের কারণে তার মৃত্যু হয়নি। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধান অনুসারে A ও C এর দায় নির্ধারণ করুন।
৫
৭। ক) নিম্নলিখিত যেকোনো ৪ টি বিষয়ের উপর সংক্ষিপ্ত টীকা লিখুন- ক) দুষ্কর্ম্মে সহায়তা; খ) চোরাই মাল; গ) মিথ্যা পরিচয় দানের মাধ্যমে প্রতারণা; ঘ) অনিষ্টসাধন; ঙ) মিথ্যা দলিল প্রণয়ন; চ) রাষ্ট্রদ্রোহিতা।
৪×২.৫=১০
খ) নির্বাচনী প্রচারণায় গুজব ছড়ানোর দায়ে X কে ভয় দেখানোর উদ্দেশ্যে A, B, C, D ও E একত্রে X এর বাড়ির সামনে লাঠি ও লোহার রডসহ জড়ো হয়। B, X এর বাড়ির মূল ফটক ভেঙে ফেলে এবং ৫ জনই বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন X বাড়িতে না থাকায় তার ছোট ভাই Y বের হয়ে এসে প্রতিবাদ করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে A উত্তেজনাবশত, Y এর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে Y এর মৃত্যু হয়। বাকি চারজন এ ঘটনা দেখে হতবাক হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে A, B, C, D ও E এর দায় আলোচনা করুন।
৫
‘ঘ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৮। ক) “Once a tenant is always a tenant and once a licensee is always a licensee” — The Evidence Act, 1872 এর ধারা ১১৫ ও ১১৬ এর আলোকে নীতিটি ব্যাখ্যা করুন।
১০
খ) C কে হত্যার দায়ে B অভিযুক্ত হয়। B দাবি করে মানসিক অপ্রকৃতিস্থতার কারণে সে তার কৃতকার্য্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিলনা। The Evidence Act, 1872 এর প্রাসঙ্গিক ধারা (সমূহ) উল্লেখ্যে মানসিক অপ্রকৃতিস্থতা প্রমাণে B এর কোনো দায়িত্ব আছে কিনা আলোচনা করুন।
৫
৯। ক) ‘Oral Evidence must be direct’ — The Evidence Act, 1872 এর ধারা ৬০ অনুযায়ী বিধানটি আলোচনা করুন।
১০
খ) X কে বিষ প্রয়োগে হত্যার দায়ে Y অভিযুক্ত হয়। মামলা চলাকালে সাক্ষ্য প্রদান করা হয় যে, X কে যে বিষ প্রয়োগে হত্যা করা হয়, তার অনুরূপ বিষ X এর মৃত্যুর পূর্বে Y সংগ্রহ করেছিল। আপনি কি মনে করেন Y কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক? The Evidence Act, 1872 এর উপযুক্ত ধারা উল্লেখ্যে উত্তর দিন।
৫
‘ঙ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
১০। ক) The Limitation Act, 1908 এর বিলম্ব মওকুফ সংক্রান্ত ৫ ধারার পরিধি আলোচনা করুন। বিলম্ব মওকুফের যথাযথ কারণসমূহ কী?
৫
খ) টাকার মোকদ্দমায় Y এর বিরুদ্ধে গত ১০/৫/২০২৫ তারিখ সহকারী জজ রায় ও ডিক্রি প্রদান করেন এবং সে মোতাবেক গত ১৫/৫/২০২৫ তারিখ ডিক্রি প্রস্তুত হয়। Y গত ২২/৫/২০২৫ তারিখ রায় ও ডিক্রির প্রত্যায়িত অনুলিপি প্রাপ্ত হয়। জেলা জজের নিকট সর্বশেষ কত তারিখ পর্যন্ত আপিল দায়ের করা যাবে তা জানার জন্য Y ২৮/৫/২০২৫ তারিখ আপনার নিকট পরামর্শের জন্য আসে। The Limitation Act, 1908 এর সংশ্লিষ্ট বিধানসমূহ উল্লেখ্যে Y কে আপনার পরামর্শ প্রদান করুন।
১০
১১। ক) “কিছু কিছু ক্ষেত্রে The Limitation Act, 1908 দলিল ছাড়া মালিকানা, অধিকার ও স্বত্ব সৃষ্টি করে।” সংশ্লিষ্ট ধারা (সমূহ) উল্লেখ্যে ব্যাখ্যা করুন।
১০
খ) তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল কী? উদাহরণসহ ব্যাখ্যা করুন। [সমস্যাভিত্তিক অংশ:] Y পৈতৃক সূত্রে পাওয়া ১০ শতক জমি ভোগদখলীয় থাকা অবস্থায় গত ১/৩/২০০৮ তারিখ অপ্রকৃতিস্থ হয়ে যায়। ৪/৬/২০০৮ তারিখ Z, Y কে উক্ত জমি হতে বেদখল করে এবং নিজের বলে দাবী করে। Y ৯/৭/২০২০ তারিখ সুস্থ হয়। পরবর্তীতে ২৮/৬/২০২৫ তারিখ Y স্বত্ব সাব্যস্ত্যে খাস দখলের মামলা করে। উক্ত মামলার তামাদির বিষয়ে The Limitation Act, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ্যে আপনার মতামত প্রদান করুন।
৫
‘চ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১০=১০)
১২। ক) ‘It is the duty of an advocate to maintain towards the courts a respectful attitude, not for the sake of the temporary incumbent of judicial office, but for the maintenance of its supreme importance.’— The Canons of Professional Conduct and Etiquette এর সংশ্লিষ্ট বিধানের আলোকে নীতিটি ব্যাখ্যা করুন।
৫
খ) The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972— এর বিধান অনুযায়ী ট্রাইব্যুনাল এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন।
৫
১৩। ক) আইনজীবীদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল এর ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
৫
খ) জনাব X, একজন অ্যাডভোকেট, মিস Y এর পক্ষে একটি পারিবারিক মোকদ্দমায় প্রতিনিধিত্ব করছিলেন। মামলার রায়ে আদালত দেনমোহর ও খোরপোষ বাবদ ৫০০০০০ টাকা বাদী মিস Y বরাবর প্রদান করার জন্য বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান করেন। উক্ত টাকা বিবাদীপক্ষ হতে প্রাপ্ত হয়ে জনাব X ব্যক্তিগত একাউন্টে জমা করেন এবং এক মাসেরও বেশি সময় ধরে মিস Y কে এ বিষয়ে তিনি কিছু জানাননি। পরবর্তীতে মিস Y জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, চেম্বারের খরচ মেটাতে ঐ টাকার একটি অংশ তিনি খরচ করেছেন এবং শীঘ্রই তা ফেরত দেবেন বলে আশ্বাস দেন। আপনি কি মনে করেন যে, জনাব X এর কাজ The Canons of Professional Conduct and Etiquette এর লঙ্ঘন? এক্ষেত্রে মিস Y জনাব X এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়েরের মনস্থ করে আপনাকে নিযুক্ত করেন। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বাংলাদেশ বার কাউন্সিল এর যথাযথ কর্তৃপক্ষের নিকট দায়েরের জন্য একটি দরখাস্ত মুসাবিদা করুন।
৫
— সমাপ্ত —
June 28, 2025
7 minutes read

