অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২৩
December 23, 2023
6 minutes read
🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):
⚖️
বাংলাদেশ বার কাউন্সিল
অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০২৩
তারিখঃ ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার
পূর্ণমান — ১০০
সময় — ৪ ঘণ্টা
সময় — ৪ ঘণ্টা
(‘ক’ অংশ থেকে ২টি এবং ‘খ’, ‘গ’, ‘ঘ’, ‘ঙ’, ‘চ’ অংশের প্রত্যেকটি থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)
[ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ; যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০)
১। ক) “Pleading shall contain only material facts” — The Code of Civil Procedure, 1908 এর Order VI অনুযায়ী প্লিডিং এর বিষয়বস্তুর নিরিখে আলোচনা করুন।
১০
খ) Y দেওয়ানী ৮৩/২০২২ নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবী করেন যে, তিনি ইতোপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ঐ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার অবৈধ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখ্যে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন।
৫
২। ক) দেওয়ানী মোকদ্দমায় পক্ষগণের হাজিরা ও গরহাজিরার ফলাফল কী? এসকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কী? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ্যে উত্তর দিন।
১০
খ) বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানীর দিন কোনপক্ষই হাজির না থাকায় নামঞ্জুর করা হয়। কিছুদিন পর বাদী The Code of Civil Procedure, 1908 এর ১৫১ ধারা মতে একটি দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বক্তব্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুরের আদেশটি বাতিল চান। তদ্বিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখ্যে আপত্তির মুসাবিদা করুন।
৫
৩। ক) The Specific Relief Act, 1877 অনুযায়ী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? সংশ্লিষ্ট ধারাসমূহের উল্লেখ্যে সংক্ষেপে উত্তর দিন।
৫
খ) পিতা F তার পুত্র Z কে ৩৩ লক্ষ টাকা মূল্যামানের ১১ শতক অবিভক্ত ভূমির মধ্যে ৫ শতক দানপত্রের মাধ্যমে দান করেন। F এর মৃত্যুর পর তার অপর পুত্র X ও Y দানপত্রটি জাল ও তাতে অন্তর্ভুক্ত ভূমিতে Z স্বত্ব অর্জন করে নাই মর্মে দাবী করেন। এমতাবস্থায়, Z এর পক্ষে প্রতিকার প্রার্থনায় উপযুক্ত আদালতে দাখিলের নিমিত্ত একটি আরজির মুসাবিদা করুন এবং পৃথকভাবে আরজিতে প্রার্থিত প্রতিকারের পক্ষে আইনসমূহ উল্লেখ করুন।
৭+৩=১০
‘খ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৪। ক) The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখ্যে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারসমূহ আলোচনা করুন।
১০
খ) X, Y কে প্রহার করেন। এতে Y প্রচণ্ড ক্রোধান্বিত হন। Z, Y এর ক্রোধের সুযোগ নিয়ে Y কর্তৃক X কে হত্যার অভিপ্রায়ে Y এর হাতে একটি ছুরি তুলে দেন। Y ঐ ছুরির সাহায্যে ০৩/১১/২০২৩ তারিখ সকাল ৯.০০ টায় সদর থানাধীন রসুলপুর বাজারে X কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ Y ও Z কে অভিযুক্ত করে The Penal Code, 1860 এর ১০৯, ৩৪, ৩২৩ ও ৩২৬ ধারায় প্রতিবেদন দাখিল করে। The Penal Code, 1860 অনুযায়ী Y ও Z এর ফৌজদারী দায় নিরূপণপূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন।
৫
৫। ক) অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য কী? অভিযোগ গঠনকালে আসামীপক্ষের কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় কি?
৩+২=৫
খ) ১৫/০২/২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় X তার বন্ধু P, Q ও R এর সাথে স্থানীয় বাজারে যাওয়ার পথে সদর থানাধীন রাজাপুর নামক স্থানে Y ও Z তাদেরকে আটক করে ৩০,০০০ টাকা চাঁদা দাবী করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হঠাৎ N, Y ও Z, X কে এলোপাতাড়ি ঘুসি মারতে থাকেন। M রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে X এর শরীরে ঢেলে দেন। X মারাত্মক আহত হন। এই ঘটনায় The Penal Code, 1860 অনুসারে প্রত্যেক আসামীর ফৌজদারী দায় নিরূপণপূর্বক একটি নালিশ প্রস্তুত করুন।
১০
‘গ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৬। ক) কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক ‘আইনবলে বাধ্য’ বা ‘আইনবলে প্রদত্ত’ ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসাবে গণ্য হবে?
১০
খ) সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে নব্বই লাখ টাকায় Q খরিদ করেন। Y ও Z এর সাথে যোগসাজসে ঐ সমবায় সমিতির সেক্রেটারি X ঐ সম্পত্তির মূল্য চল্লিশ লাখ টাকা উল্লেখ্যে Z এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। X, Y ও Z কে The Penal Code, 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখ্যে উত্তর দিন।
৫
৭। ক) পার্থক্য লিখুন: (১) আঘাত ও মারাত্মক আঘাত; (২) সাধারণ অভিপ্রায় ও অভিন্ন অভিপ্রায়; (৩) অপনয়ন ও অপহরণ; (৪) অবৈধ বাধা ও অবৈধ অবরোধ।
৮
খ) A, B কে লক্ষ্য করে বিষাক্ত তীর নিক্ষেপ করে। কিন্তু তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী দাঁড়িয়ে থাকা C এর বুকে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। A দাবি করে যে, সে C কে হত্যার কোনো অভিপ্রায় পোষণ করেনি এবং কেবল B কেই মারতে চেয়েছিল। The Penal Code, 1860 অনুযায়ী A এর অপরাধ ও ফৌজদারি দায় নিরূপণ করুন।
৭
‘ঘ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
৮। ক) সংক্ষিপ্ত টীকা লিখুন: (১) শিশু সাক্ষীর সাক্ষ্য (Child Witness); (২) বোবা সাক্ষীর সাক্ষ্য (Dumb Witness); (৩) বৈরী সাক্ষী (Hostile Witness); (৪) দলিলের ফটোকপির গ্রহণযোগ্যতা (Photocopy as Secondary Evidence)।
৮
খ) একই ঘটনায় মারাত্মকভাবে আহত একজন ব্যক্তি কর্তৃক প্রদত্ত দুটি পরস্পরবিরোধী মৃত্যুকালীন ঘোষণার (Conflicting Dying Declarations) মধ্যে কোনটি আদালত কর্তৃক প্রাধান্য পাবে? উভয় বর্ণনায় ভিন্ন ভিন্ন ব্যক্তিদের দোষী করা হলে কোনো আসামিকে শুধুমাত্র এর ওপর ভিত্তি করে সাজা প্রদান করা যায় কি? প্রাসঙ্গিক মামলার রেফারেন্সসহ The Evidence Act, 1872 অনুযায়ী ব্যাখ্যা করুন।
৭
৯। ক) “Evidence has to be weighed and not counted” — The Evidence Act, 1872 অনুযায়ী ব্যাখ্যা করুন।
৭
খ) বাটোয়ারা সংক্রান্ত দেওয়ানী মামলায় কোনো সন্তানের বৈধতা বা পিতৃত্ব নির্ধারণের জন্য আদালত কর্তৃক ডিএনএ (DNA) টেস্টের আদেশ প্রদান আইনসম্মত কি? The Evidence Act, 1872 এর ১১২ ধারা ও প্রাসঙ্গিক উচ্চ আদালতের নজিরের আলোকে আলোচনা করুন।
৮
‘ঙ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫)
১০। ক) “তামাদি কেবল প্রতিকার বারিত করে, কিন্তু মূল অধিকার বা স্বত্বকে ধ্বংস বা বিলুপ্ত করে না” — উক্তিটি The Limitation Act, 1908 এর ৩ ও ২৮ ধারার নিরিখে বিশদ ব্যাখ্যা করুন। ব্যতিক্রমসমূহ কী কী?
৭
খ) একজন নাবালকের পিতা মারা যাওয়ার পর তার মা (ডি ফ্যাক্টো বা অনধিকার অভিভাবক হিসেবে) পরিবারের প্রয়োজনে নাবালকের স্বার্থযুক্ত একটি স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি বিক্রয় কবলা মূলে অন্য এক ব্যক্তির নিকট হস্তান্তর করেন। সাবালকত্ব অর্জনের পর উক্ত সম্পত্তি পুনরুদ্ধারের নিমিত্ত নাবালক কর্তৃক দেওয়ানী মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত হবে এবং তা কোন সময় হতে গণনা শুরু হবে? The Limitation Act, 1908 এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ্যে সমাধান দিন।
৮
১১। ক) কোনো পক্ষ যদি স্বেচ্ছাকৃত গাফিলতি বা চরম নিষ্ক্রিয়তার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে ব্যর্থ হয়, তবে দেওয়ানী বা ফৌজদারি কোনো আদালতই তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারে না। The Limitation Act, 1908 এর ৫ ধারার নিরিখে “যথেষ্ট কারণ” (Sufficient Cause) প্রমাণের আবশ্যকতা বিশ্লেষণ করুন।
৭
খ) দেওয়ানী ডিক্রি জারির ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশ (Stay Order) বহাল থাকার কারণে ডিক্রিদার নির্ধারিত ৩ বা ১২ বছরের মধ্যে কোনো কার্যকর জারির আবেদন দাখিল করতে পারেননি। স্থগিতাদেশ প্রত্যাহারের পর ডিক্রি জারির আবেদন তামাদিতে বারিত হবে কি? The Limitation Act, 1908 এর ১৫(১) ধারার আলোকে তামাদি গণনা প্রক্রিয়া বুঝিয়ে লিখুন।
৮
‘চ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১০=১০)
১২। ক) The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 অনুযায়ী বার কাউন্সিলের চেয়ারম্যানের পদমর্যাদা, সাধারণ ক্ষমতা, প্রশাসনিক কার্যাবলি ও দায়িত্বসমূহ বর্ণনা করুন।
৫
খ) প্রকাশ্য আদালতে কোনো মোকদ্দমা শুনানিকালে বাদী ও বিবাদী পক্ষের দুই বিজ্ঞ আইনজীবী পরস্পরকে আক্রমণাত্মক ও ব্যক্তিগত অবমাননাকর ভাষায় কটূক্তি ও বাকবিতণ্ডায় লিপ্ত হন। আদালত বারবার সংযত হওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা অশোভন আচরণ অব্যাহত রাখেন। The Canons of Professional Conduct and Etiquette অনুযায়ী তাদের উক্ত আচরণ কোন কোন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন? বার কাউন্সিল কর্তৃক তাদের বিরুদ্ধে কী কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে?
৫
১৩। ক) “A lawyer should always obey his own conscience and not that of his client” — একজন আইনজীবী মক্কেলের প্রতিটি অনৈতিক বা বেআইনি নির্দেশ মানতে বাধ্য নন। The Canons of Professional Conduct and Etiquette এর আলোকে নীতিটির তাৎপর্য আলোচনা করুন।
৫
খ) যদি কোনো আইনজীবী ভুয়া বা জাল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদর্শন করে প্রতারণামূলকভাবে বাংলাদেশ বার কাউন্সিলে সনদপ্রাপ্ত হন, তবে পরবর্তীতে বিষয়টি উদঘাটিত হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ও আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে? সংশ্লিষ্ট রুল ও বিধির আলোকে বিস্তারিত লিখুন।
৫
— সমাপ্ত —
December 23, 2023
6 minutes read

