কোর্ট ফি ক্যালকুলেটর বাংলাদেশ | Court Fee Calculator

কোর্ট ফি ক্যালকুলেটর

Court Fees Act, ১৮৭০ ও পরবর্তী সংশোধনী (২০১০, ২০১৬) অনুসারে দেওয়ানি মোকদ্দমার আনুমানিক কোর্ট ফি নির্ণয়ের সহায়ক টুল

সূত্র: The Court-fees Act, 1870 (Act No. VII of 1870), Chapter III ও Schedule I–II; কোর্ট ফিস (সংশোধনী) আইন, ২০১০ ও ২০১৬

অস্থাবর সম্পত্তি/অর্থের দাবিতে ২.৫% এবং স্থাবর সম্পত্তির দাবিতে ২% হারে কোর্ট ফি প্রযোজ্য — প্রতিটি ধরনের সর্বনিম্ন ফি ৩০০ টাকা (অথবা নির্বাচিত সীমা অনুযায়ী)।

যে সম্পত্তি বা অর্থের জন্য মামলা করা হচ্ছে তার মূল্যমান লিখুন — বাংলা (০-৯) বা ইংরেজি (0-9) সংখ্যায়, দুই ভাবেই চলবে।

হিসাব পদ্ধতি: তায়দাদের ওপর (মামলার ধরন অনুযায়ী) ২% বা ২.৫% + তার ওপর ১৫% ভ্যাট = মোট কোর্ট ফি (ধারা ৯ অনুসারে দখল পুনরুদ্ধার মামলা হলে এই মোট ফির অর্ধেক)

তায়দাদ লিখে "কোর্ট ফি নির্ণয় করুন" চাপুন — এখানে হিসাব ও একটি স্ট্যাম্প প্রদর্শিত হবে।

কোর্ট ফি
৳ ০
আনুমানিক হিসাব

প্রোবেট / লেটার্স অব অ্যাডমিনিস্ট্রেশন / সাকসেশন মোকদ্দমার জন্য প্রযোজ্য — বাংলা বা ইংরেজি সংখ্যায় লিখুন।

হিসাব পদ্ধতি (স্তরভিত্তিক):
• প্রথম ২০,০০০ টাকা — ফি মুক্ত
• পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত — ১%
• পরবর্তী ১৫,০০,০০০ টাকা পর্যন্ত — ২%

তায়দাদ লিখে "কোর্ট ফি নির্ণয় করুন" চাপুন।

কোর্ট ফি
৳ ০
আনুমানিক হিসাব
দলিল / আবেদনের ধরননির্ধারিত কোর্ট ফি
এই তালিকার অঙ্কগুলো Court-fees Act, 1870-এর Schedule II (নির্ধারিত/ফিক্সড ফি তালিকা) অনুযায়ী সংকলিত, যেখানে ধারা ১(ক)-এর ফি Court-fees (Amendment) Act, 2010 ও প্রজ্ঞাপন নং ৩০৭-Law/2010 অনুসারে হ্রাসকৃত হার প্রতিফলিত করে। "পারিবারিক আদালতের মামলা" ও "প্রি-এম্পশন" এন্ট্রি দুটি এই শিডিউলের অংশ নয়, পৃথক আইন/বিধি অনুযায়ী সংযোজিত। সময়ে সময়ে সরকারি প্রজ্ঞাপনে হার পরিবর্তিত হতে পারে — মামলা দাখিলের আগে সংশ্লিষ্ট কোর্টের নাজির/স্ট্যাম্প ভেন্ডারের কাছে হালনাগাদ হার যাচাই করে নেওয়া উচিত।
দ্রষ্টব্য: এই ক্যালকুলেটরে প্রদর্শিত কোর্ট ফি Court-fees Act, 1870-এর প্রযোজ্য Schedule এবং সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত সূত্রের ভিত্তিতে গণনা করা হয়েছে। এটি ব্যবহারকারীদের প্রাথমিক ধারণা ও আনুমানিক হিসাব প্রদানের উদ্দেশ্যে তৈরি। তবে মামলার প্রকৃতি, দাবির ধরন, মামলার মূল্যমান, প্রযোজ্য Schedule-এর শ্রেণিবিন্যাস এবং সময়ভেদে কার্যকর আইন, বিধি বা সরকারি প্রজ্ঞাপনের কারণে প্রকৃত কোর্ট ফি ভিন্ন হতে পারে। তাই ক্যালকুলেটরে প্রদর্শিত হিসাবকে চূড়ান্ত কোর্ট ফি হিসেবে বিবেচনা না করে প্রাথমিক হিসাব হিসেবে গ্রহণ করুন। মামলা দায়ের বা কোর্ট ফি পরিশোধের আগে একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করে প্রযোজ্য Schedule ও হিসাব যাচাই করে নেওয়া উচিত।
Back to top button