অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৪

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):
⚖️

বাংলাদেশ বার কাউন্সিল

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৪

পূর্ণমান — ১০০
সময় — ৪ ঘণ্টা
(প্রত্যেক গ্রুপ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘ঙ’ গ্রুপের প্রত্যেক প্রশ্নের মান ১৬ এবং ‘চ’ গ্রুপের প্রশ্নের মান ২০। যেকোনো গ্রুপ হতে একাধিক প্রশ্নের উত্তর মূল্যায়নের জন্য বিবেচিত হবে না)
[ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ গ্রুপ (দেওয়ানী কার্যবিধি); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৬=১৬)

১। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ ‘রেস-সাবজুডিস’ এবং ‘রেস জুডিকাটার’ মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
১৬

২। সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক রেসটিটিউশন (Restitution) ব্যাখ্যা করুন।
১৬

‘খ’ গ্রুপ (সুনির্দিষ্ট প্রতিকার আইন); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৬=১৬)

৩। কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে এবং কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎ করা নাও যেতে পারে? বিশদভাবে আলোচনা করুন।
১৬

৪।
(ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নিবেন এবং আপনার আরজিতে অন্তর্ভুক্ত করবেন?
৮

(খ) উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে, বিরোধীয় সম্পত্তিতে তার স্বত্ব রয়েছে। কারণ, তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
৮

‘গ’ গ্রুপ (ফৌজদারী কার্যবিধি); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৬=১৬)

৫। পুলিশ ডায়েরী কি? একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয়সমূহ পুলিশ ডায়েরীতে অন্তর্ভুক্ত করেন? তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়েরী তলবের বিষয়ে একজন আসামী কি আদালতে কোন আবেদন করতে পারেন? যদি না পারেন, কেন?
১৬

৬। ১৮৯৮ সনের ফৌজদারী কার্যবিধি অনুযায়ী দায়রা জজ ও হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা আলোচনা করুন। রিভিশন আদালত কি খালাসের আদেশ রদপূর্বক শাস্তি প্রদান করতে পারেন?
১৬

‘ঘ’ গ্রুপ (দণ্ডবিধি); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৬=১৬)

৭। সংশ্লিষ্ট বিধানসমূহ উল্লেখপূর্বক উদাহরণসহ সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
১৬

৮। উদাহরণসহ যেকোনো ৪টি ব্যাখ্যা করুন:
(ক) মারাত্মক জখম (Grievous Hurt)
(খ) অপরাধ সংঘটনে সহায়তা (Abetment)
(গ) বেআইনী জনতা (Unlawful Assembly)
(ঘ) জালিয়াতি (Forgery)
(ঙ) অনিষ্ট সাধন (Mischief)
১৬

‘ঙ’ গ্রুপ (সাক্ষ্য আইন ও তামাদি আইন); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৬=১৬)

৯। ১৮৭২ সনের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক স্বীকার, স্বীকারোক্তি ও মৃত্যুকালীন ঘোষণার ব্যাখ্যা বিশ্লেষণ করুন।
১৬

১০। আইনগত অক্ষমতা কি? তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন।
১৬

‘চ’ গ্রুপ (বার কাউন্সিল বিধি ও আচরণবিধি); যেকোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×২০=২০)

১১। বাংলাদেশ বার কাউন্সিল কি? একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইহার প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি? আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ইহা কতটুকু সফলকাম হয়েছে?
২০

১২। একজন এ্যাডভোকেট কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরায় প্রবেশ করেন এবং অপর পক্ষের অনুপস্থিতিতে একটি মুলতবী আদেশ প্রাপ্ত হন। তিনি এই ধরনের কাজ প্রায়ই করেন। আপনি কি মনে করেন যে, তার এই কাজ Canons of Professional Conduct and Etiquette পরিপন্থী? এক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করতে চান। আইনের উদ্ধৃতি দিয়ে যথাযথভাবে একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন।
২০

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):

Related Articles

Back to top button