অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৭

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):
⚖️

বাংলাদেশ বার কাউন্সিল

অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা, ২০১৭

পূর্ণমান — ১০০
সময় — ৪ ঘণ্টা
(‘ক’ অংশ থেকে ২টি এবং ‘খ’, ‘গ’, ‘ঘ’, ‘ঙ’, ‘চ’ অংশের প্রত্যেকটি থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)
[ডান পার্শ্বে উল্লিখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ; যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×১৫=৩০) [দেওয়ানী কার্যবিধি ও সুনির্দিষ্ট প্রতিকার আইন]

১। সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ ‘রেস-সাবজুডিস এবং ‘রেস জুডিকাটার’ মধ্যে পার্থক্য নিরুপণ করুন।
১৫

২। ১৯০৮ সনের দেওয়ানী কার্যবিধির ১৪৪ ধারা উদাহরণসহ ব্যাখ্যা করুন।
১৫

৩। ক) এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে, তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নিবেন এবং আপনার আরজিতে অন্তর্ভুক্ত করবেন?
৭.৫

খ) উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে, বিরোধীয় সম্পত্তিতে তার স্বত্ব রয়েছে। কারণ, তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদীর এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
৭.৫

‘খ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫) [ফৌজদারি কার্যবিধি]

৪। জামিনযোগ্য এবং জামিনঅযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কি? যে অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া যায় কি না? আলোচনা করুন।
১৫

৫। পুলিশ ডায়েরী কি? একজন তদন্তকারী কর্মকর্তা কি কি বিষয়সমূহ পুলিশ ডায়েরীতে অন্তর্ভুক্ত করেন? তদন্তকারী কর্মকর্তার নিকট হতে পুলিশ ডায়েরী তলবের বিষয়ে একজন আসামী কি আদালতে কোন আবেদন করতে পারেন? যদি না পারেন, কেন?
১৫

‘গ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫) [দণ্ডমূলক আইন]

৬। ক) অপরাধ সংঘটনে সহায়তা বলতে আপনি কি বুঝেন?
৭.৫

খ) A, B এবং C একত্রে Z কে বিষ প্রয়োগে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঐ ষড়যন্ত্র অনুযায়ী A বিষ সংগ্রহের জন্য B কে প্রয়োজনীয় অর্থ দেয়। B বিষ সংগ্রহ করে C কে দেয়। A এবং B এর অনুপস্থিতিতে C ঐ বিষ Z কে খাইয়ে তার মৃত্যু ঘটায়। ঘটনার পরিপ্রেক্ষিতে Z এর মৃত্যুর জন্য উক্ত তিন জন আসামীর দায় দায়িত্ব বিশ্লেষণ করুন।
৭.৫

৭। সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য নির্ণয় পূর্বক উদাহরণ সহ আলোচনা করুন।
১৫

‘ঘ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫) [সাক্ষ্য আইন]

৮। ক) ১৮৭২ সনের সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক স্বীকার, স্বীকারোক্তি ও মৃত্যুকালীন ঘোষণার ব্যাখ্যা বিশ্লেষণ করুন।
৭.৫

খ) জনাব শওকত অবিভক্ত পৈত্রিক বসতবাড়ীর একজন অন্যতম মালিক। ঐ বাড়ীতে তার অংশ তিনি তার ভাইবোনদেরকে ভোগ করতে দিয়ে ১০ বৎসর যাবত জাপানে অবস্থান করছেন। বাড়ী ফিরে তিনি তার অংশ দাবী করা থেকে কি বারিত হবেন? আপনার উত্তরের পোষকতায় যুক্তি প্রদর্শন করুন।
৭.৫

৯। ১৮৭২ সনের সাক্ষ্য আইন অনুযায়ী ‘facts in issue’ এবং ‘relevant facts’ ব্যাখ্যা করুন। ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে আপনি কি বুঝেন? উদাহরণ দিন। সাক্ষীর জেরা এবং জবানবন্দিতে কি ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
১৫

‘ঙ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫) [তামাদি আইন]

১০। আইনগত অক্ষমতা কি? তামাদির উপর প্রতারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন।
১৫

১১। ”মোকদ্দমাটি তামাদিতে বারিত” বলতে আপনি কি বোঝেন? ১৯০৮ সনের তামাদি আইনের ৫ ধারা ব্যাখ্যা করুন। বিশেষ আইনের আওতায় দায়েরকৃত কোনো মামলার ক্ষেত্রে, যেখানে বিশেষ তামাদির বিধান রয়েছে, তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য কি? যদি না হয়, কেন?
১৫

‘চ’ অংশ; যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×১৫=১৫) [বার কাউন্সিল ও পেশাগত আচরণবিধি]

১২। বাংলাদেশ বার কাউন্সিল কি? একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ইহার প্রধান বৈশিষ্ট্যসমূহ কি কি?
১৫

১৩। জনাব X অধনস্ত আদালতে জমজমাটভাবে ফৌজদারী মামলা করেন। তিনি ২ জন ক্লার্ক নিয়োগ করিয়াছেন। তাহাদের মধ্যে একজনকে রেলওয়ে স্টেশনে, একজনকে বাস স্ট্যাণ্ডে এবং অপরজনকে জেলার কোতয়ালী থানায় মক্কেল সংগ্রহের জন্য পাঠাইয়াছেন। এই আইনজীবী মামলা সংগ্রহের জন্য তিন জন ক্লার্কের সহিত তার ফি ভাগাভাগি করেন। তিনি the Canons of Professional Conduct and Etiquitte এর অধীন কি অপরাধ করিয়াছেন? বার কাউন্সিলের সচিবকে সম্বোধন করিয়া একটি নালিশী দরখাস্ত মুসাবিদা করুন।
১৫

🏛️ বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সালের প্রশ্নব্যাংক (২০১১–২০২৫):

Related Articles

Back to top button