১৭তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০২৪: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)

📋 ১৭তম বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন ▼
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
সাধারণ বাংলা
বিষয় কোড—১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১।নিম্নোক্ত যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখুন :
    (ক) আদালতে বাংলা ভাষা : বিদ্যমান সংকট ও সমাধান;
    (খ) রূপকল্পে বাংলাদেশ : প্রস্তুতি, প্রতিবন্ধকতা ও উত্তরণ;
    (গ) আধুনিক বাংলা সাহিত্যের গতি প্রকৃতি।
২০
২।ভাবসম্প্রসারণ করুন :
    (ক) মানুষের মৃত্যু হ’লে তবুও মানব থেকে যায়।
              অথবা
    (খ) আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে
         অলীক, ফাঁকি, মেকি সে জন নামটা তার কদিন বাঁচে?
১০
৩।সারমর্ম লিখুন :
    দাঁড়াও ক্ষণিক পথিক হে
    যেয়ো না চলে,
    অরুণ-আলো কে যে দেবে
    যাও গো বলে।
    ফেরো তুমি যাবার বেলা,
    সাঁঝ আকাশে রঙের মেলা
    দেখেছ কী কেমন করে
    আগুন হয়ে উঠল জ্বলে।
    পূব গগনের পানে বারেক তাকাও
    বিরহেরই ছবি কেন আঁকাও?
    আঁধার যেন প্লাবন সম আসছে বেগে
    শেষ হয়ে যাক তারা তোমার
    ছোঁয়াচ লেগে।
০৫
৪।‘বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব ও কূটনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদন রচনা করুন।
১০
৫।বাংলায় অনুবাদ করুন :
    The question whether the provision in a statute are directory or imperative has frequently arisen in this country, but it has been said that no general rule can be laid down and that in every case the object of the statute must be looked at. When the provisions of a statute relate to the performance of a public duty and the case is such that to hold null and void acts done in respect of this duty would work serious general inconvenience or injustice to persons who have no control over those entrusted with the duty, and at the same time would not promote the main object of the legislature, it has been the practice to hold such provisions to be directory only, the neglect of them, though punishable, not affecting the validity of acts done.
০৫
৬।দুর্নীতি রোধে গণমাধ্যমের ভূমিকা সাম্প্রতিক উদাহরণসহ বর্ণনা করে জাতীয় দৈনিকে প্রকাশের নিমিত্ত সম্পাদক বরাবর পত্র লিখুন।
১০
৭।ব্যাকরণ বিষয়ক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন :
(ক) নিম্নোক্ত বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
    অ) ঢাকার বাতাসে ধূলি-বালির মাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশ দুঃসহনীয় হয়ে উঠেছে।
    আ) শান্তনুর চিঠিতে ব্যাথা, মনযোগ, মূহুর্ত, প্রতিযোগীতা প্রভৃতি বানান অশুদ্ধ।
    ই) অলঙ্কার সাহিত্যের অপরিহার্য্য অংগ।
    ঈ) ধনী-নির্ধনীর মধ্যে ব্যবধান অনুচিত।
    উ) প্রত্যুতপন্নমতী মেয়েটির মর্মস্পর্শী কথা সকল শিক্ষার্থীদের মুগ্ধ করেছে।
    ঊ) আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হল।

৫×১ = ০৫

(খ) নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন (যে-কোনো ৫টি) :
    অ) ‘কৃ’ কোন প্রকৃতির ধাতু? এর সাধিত পদ কী?
    আ) উপভাষা কী?
    ই) ‘পুরনো’ অর্থে ‘ইতি’ উপসর্গের দুইটি উদাহরণ দিন।
    ঈ) দুইটি বিদেশী অব্যয় শব্দ লিখুন।
    উ) ‘অঙ্ক’ শব্দের ভিন্ন ভিন্ন অর্থ প্রয়োগে দুইটি বাক্য লিখুন।
    ঊ) ‘সান্ত’ এর বিপরীতার্থক শব্দ কী?

৫×১ = ০৫

(গ) নিম্নোক্ত বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (যে-কোনো ৫টি) :
    অ) ক্যাবলা হাকিম;    আ) ছেঁদো কথা;    ই) পদ্মপাতার জল;
    ঈ) দোহাই মানা;    উ) হাতভারি;    ঊ) কড়ার ভিখারি।

৫×১ = ০৫

(ঘ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
    অ) ভবানদী;    আ) শর্পণখা;    ই) আরক্ত;
    ঈ) প্রাথোন্নোদকারী;    উ) পঁসুরি;    ঊ) বরযাত্রী।

৫×১ = ০৫

(ঙ) নিম্নোক্ত শব্দগুলোর দুইটি করে সমার্থক শব্দ লিখুন (যে-কোনো ৫টি) :
    অ) আইন;    আ) আজ্ঞা;    ই) ঋজু;
    ঈ) উচ্ছেদ;    উ) গুণ;    ঊ) দখল।

৫×১ = ০৫

(চ) নিম্নোক্ত শব্দগুলোর উৎস-ভাষা নির্দেশ করুন (যে-কোনো ৫টি) :
    অ) বাবা;    আ) সাম্পান;    ই) জ্বালাতন;
    ঈ) লণ্ঠন;    উ) হেস্তনেস্ত;    ঊ) কুপন।

৫×১ = ০৫

৩০
৮।নিম্নোক্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন :
    (ক) ‘বোবাকাহিনী’ জসীমউদদীনের কোন শ্রেণির রচনা?
    (খ) ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ ভ্রমণবৃত্তান্তের রচয়িতা কে?
    (গ) কাজী নজরুল ইসলামের ‘দারিদ্র্য’ কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
    (ঘ) ‘মৈমনসিংহ গীতিকা’ এর বৈশিষ্ট্য কী?
    (ঙ) বাংলা সাহিত্যে ‘আহ্লাদি’ চরিত্রটি কোন ছোটগল্পের এবং কে সৃষ্টি করেছেন?
    (চ) জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধগ্রন্থের নাম লিখুন।
    (ছ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুইটি ভ্রমণকাহিনীর নাম লিখুন।
    (জ) ‘রক্তের প্রতিশোধ রক্তে নেব আমরা’ গানটির রচয়িতা কে?
    (ঝ) ‘সুড়ঙ্গ’ নাটকের রচয়িতা কে?
    (ঞ) “বাংলা আমার মাতৃভাষা
         বাংলা আমার জন্মভূমি
         গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,
         যাহার চরণ চুমি”
—কার রচনা?
১০×১ = ১০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
General English
বিষয় কোড—২৭
সময়—3 Hours
পূর্ণমান—100
[Figures in the right margin indicate full marks]

1.Write an essay on any one of the following topics:
    (a) Judicial Reform in Bangladesh;
    (b) Democracy, Development and Corruption: Bangladesh Perspective;
    (c) Literature and National Consciousness;
    (d) If I were the Prime Minister of Bangladesh.
20
2.Amplify any one of the following ideas:
    (a) Example is better than precept.
    (b) The mind is not a vessel to be filled but a fire to be kindled.
    (c) In the kingdom of blind, the one-eyed man is king.
10
3.Write a précis of the following extract and give it a suitable title:
    No passion is so universal as the love of power. It is the instinct of every man to climb up the ladder in position and power and nobody wants to remain in lower rung. Man tries to achieve it by hook or by crook. However, excess of desire for power often leads to fatal catastrophe. Francis Bacon rightly comments: “It is a strange desire to seek power and to lose liberty; or to seek power over others to lose power over a man’s self”. Sometimes a whole nation is maddened by this wild passion and tries to swallow smaller and weaker neighbours. This ambition for power results in getting more and more power just to have more authority over all. To rise to the pinnacle of power, the powermongers adopt unfair and crooked means. This uncontrollable demon devours morality and humanity and leads to corruption, cruelty and vices. “Power tends to corrupt and absolute power corrupts absolutely”-Lord Acton writes wisely to Bishop Creighton. But the temptation of this passion cannot be denounced always. When power is obtained by legitimate means and exercised judiciously delivering welfare to the people, it is a boon and only in such cases, it can be appreciated as a very noble passion.
10
4.Write a letter to your friend living abroad expressing your views on meritocracy in the workplace.
10
5.Suppose you are a staff reporter of an English daily. Recently flood has severely devastated the Feni-Noakhali belt of Bangladesh. Now write a report focusing the causes and impacts of that flood suggesting sustainable measures to be taken to encounter any such disaster in future.
10
6.Translate the following passage into ‘English’:
    সমৃদ্ধির নাগাল পাওয়ার আশায় এ অঞ্চলের বহু মানুষ রাবারের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উপকূলে গিয়ে প্রাণ হারাচ্ছে। অথচ ৫০০ বছর আগে এমন সমৃদ্ধির লোভে ইউরোপের ভাগ্যান্বেষীরা কাঠের জাহাজে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এশিয়া ও ভারতবর্ষে ছুটে আসত। গত ৫০০ বছরের পালাবদলে সমৃদ্ধির কম্পাস ১৮০ ডিগ্রি ঘুরে ইউরোপের দিকে চলে গেছে। কয়েকশ বছর জুড়ে সেই পালাবদলের প্রধান খেলোয়াড় ছিল স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ফ্রান্স ও ইংল্যান্ডের মত দেশগুলো। এগুলোর মধ্যে শেষ পর্বে মাঠে নেমেও সবচেয়ে সফল খেলোয়াড় হয়ে উঠেছিল ইংল্যান্ড।
10
7.Make sensible sentences with the following:
    (a) To make clean breast of.
    (b) Sine die.
    (c) Over the moon.
    (d) Fall Through.
    (e) Tidy up.
5×1 = 5
8.Write antonym or synonym of the following as per the direction in the brackets:
    (a) Revamp (synonym)
    (b) Skepticism (antonym)
    (c) Candid (antonym)
    (d) Perturb (synonym)
    (e) Trivial (antonym)
5×1 = 5
9.Use the right form of verbs given in the brackets:
    (a) We have yet (decide) what action to take.
    (b) The park gates (lock) at 6:00 pm.
    (c) He (go) to start a business.
    (d) If it were not for injustice, man (not know) justice.
    (e) Man (metamorphose) into a thing, into many things.
5×1 = 5
10.Fill in the blanks:
    Justice consists not (a) _______ being neutral (b) _______ right and wrong, but in finding (c) _______ the right and upholding it, wherever found, (d) _______ (e) _______ wrong.
5×1 = 5
11.Transform the following sentences as directed in the brackets:
    (a) Freedom and justice cannot be parceled out in pieces to suit political convenience. (Change the voice)
    (b) Books are the best of things, well used. (Change it into positive degree)
    (c) Time flies very fast. (Make it exclamatory)
    (d) I have no money to spare. (Make it complex)
    (e) Onions sell at high prices. (Change the voice)
5×1 = 5
12.Answer, in brief, the following questions:
    (a) What do you understand by elements of literature?
    (b) What literary genre is Alexander Pope’s ‘Essay on Man’?
    (c) Which age did William Wordsworth belong to?
    (d) Who is the principal antagonist of the play ‘The Merchant of Venice’?
    (e) In which poem of Robert Frost do you find the famous lines—
        “But I have promises to keep
        And miles to go before I sleep.”
5×1 = 5
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
বিষয় কোড—৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উভয় অংশ হতে ৪টি করে মোট ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে। সকল প্রশ্নের মান সমান; ৮ × ১২.৫ = ১০০]

‘ক’ অংশ ঃ বাংলাদেশ বিষয়সমূহ (যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন)
১।বাংলাদেশে চলমান মূল্যস্ফীতির কারণ নির্ণয়পূর্বক তা নিয়ন্ত্রণে রূপরেখা প্রণয়ন করুন।
১২.৫
২।‘বাংলাদেশে টেকসই সুশাসন অর্জনের পথে দুইটি প্রধান বাধা হচ্ছে উচ্চ মাত্রায় রাজনীতিকৃত সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় ঐকমত্যের অভাব।’ মন্তব্যটি বিশ্লেষণ করতঃ এই বাধা দূরীকরণের প্রস্তাবনা পেশ করুন।
১২.৫
৩।১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার লক্ষ্য অর্জনে ৫০ বছরের বাংলাদেশের ব্যর্থতা ও সফলতার তথ্য সমৃদ্ধ বিবরণ দিন।
১২.৫
৪।LGBTQ ধারণার অভিযোজনযোগ্যতা বাংলাদেশের সামাজিক মূল্যবোধ ও বুননকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আপনি মনে করেন কি? তথ্য ও যুক্তি উপস্থাপন করে উত্তর দিন।
১২.৫
৫।বাংলাদেশের জুলাই বিপ্লব ও আরব বসন্তের মধ্যে আপনি কোনো মিল খুঁজে পান কি? জুলাই বিপ্লবের ফসল গণকল্যাণমুখী করতে আপনার পরামর্শ লিপিবদ্ধ করুন।
১২.৫
‘খ’ অংশ ঃ আন্তর্জাতিক বিষয়সমূহ (যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন)
৬।চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের পটভূমিতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়াকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এক্ষেত্রে আরব বিশ্বের নেতৃত্ব ইসরাইল এর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক দাসত্ব বরণ করেছে বলে আপনি মনে করেন কি? তথ্য ও যুক্তিসহ আলোচনা করুন।
১২.৫
৭।ইউরোপে ন্যাটো মার্কিন নিরাপত্তার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আপনি কি মনে করেন আগ্রাসন, বিদ্বেষ, বিভাজন ও হুমকির কৌশল ন্যাটোর শক্তি ও স্থায়িত্বকে দুর্বল ও নিঃশেষ করতে পারে? বিস্তারিত লিখুন।
১২.৫
৮।বহুধা বিভক্ত মুসলিম বিশ্বকে একটি ছাতার নিচে আনতে সাধারণ স্বার্থ ও সমস্যা চিহ্নিত করে কৌশলপত্র প্রণয়ন করুন।
১২.৫
৯।মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশসমূহের ক্রমবর্ধমান ভারত বিরোধিতার কারণসমূহ চিহ্নিত করুন। এই প্রেক্ষাপটে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তা ও ঝুঁকিসমূহ চিত্রায়ন করুন।
১২.৫
১০।আন্তর্জাতিক অর্থনীতিতে বেইজিং এর উন্মুক্ত অংশীদারিত্বের আকাঙ্ক্ষার বিপরীতে ওয়াশিংটন নেতৃত্বাধীন ব্লকের অর্থনৈতিক নিষেধাজ্ঞার রাজনৈতিক অর্থনীতি বিশ্বের অর্থনৈতিক মেরুকরণকে কোথায় নিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন?
১২.৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[উভয় অংশ হতে যে-কোনো ১০টি করে মোট ২০টি প্রশ্নের উত্তর দিন]

‘ক’ অংশঃ সাধারণ গণিত (যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন; ১০×৫ = ৫০)
১।সরল করুনঃ
    ১/৫ × [ ৫/১২ × { (৩ ১/৬ ÷ ৮ ১/২) + (৬ ১/১২ − ৩ ১/৪) } + ৩ ১/২ ÷ ৪ ১/২ × ৪ ১/২ ]
৫
২।বিজেএস পরীক্ষার সাক্ষাৎকারের জন্য একজন পরীক্ষার্থী নির্ধারিত সময়ে বিজেএসসি সচিবালয়ে উপস্থিত হওয়ার উদ্দেশ্যে শ্যামলী থেকে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে ২০ মিনিট বিলম্বে পৌঁছালেন। তিনি যদি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে যেতেন তবে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই পৌঁছাতেন। শ্যামলী থেকে বিজেএসসি সচিবালয়ের দূরত্ব কত?
৫
৩।চারজন পুরুষ ও চারজন বালক যে কাজ তিন দিনে করতে পারেন, দুইজন পুরুষ ও সাতজন বালকের সেই কাজ করতে চার দিন লাগে। একজন পুরুষের একা উক্ত কাজ করতে কত দিন লাগবে?
৫
৪।‘X’ ২৪০ টাকায় কতকগুলো কলম কিনলেন। তিনি যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতেন তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। তিনি কতগুলো কলম কিনেছিলেন?
৫
৫।একটি শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৬৮% ছাত্র উত্তীর্ণ হয়। যদি আরও ১৪ জন বেশি পাস করত, তাহলে ছাত্রদের পাসের হার ৭৫% হত। ছাত্রদের সংখ্যা কত?
৫
৬।বার্ষিক শতকরা ৬ টাকা মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা ৫ টাকা মুনাফায় কত টাকার ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে?
৫
৭।সরল করুনঃ
    ১ / (১+a+a²) − ১ / (১−a+a²) + ২a / (১+a²+a⁴)
৫
৮।x(4 − x²), x⁴ + 6x³ + 8x², x² + 2x − 8 এর ল.সা.গু নির্ণয় করুন।
৫
৯।সমাধান করুনঃ
    ((p − 2) / (p + 2))² − 5 ((p − 2) / (p + 2)) + 6 = 0
৫
১০।যদি a + b = m, a² + b² = n এবং a³ + b³ = p³ হয়, তবে দেখান যে, m³ + 2p³ = 3mn
৫
১১।প্রমাণ করুন যে, বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান।
৫
১২।O কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তে PQ ও RS দুইটি সমান জ্যা। প্রমাণ করুন যে, PQ ও RS জ্যাদ্বয় কেন্দ্র হতে সমদূরবর্তী।
৫
১৩।দেখান যে, কোনো ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরালযুগলের মধ্যে অবস্থিত হলে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক।
৫
‘খ’ অংশঃ দৈনন্দিন বিজ্ঞান (যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন; ১০×৫ = ৫০)
১।চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখা পাঁচটি উদ্ভিদের নাম ও অবদান লিখুন।
৫
২।Micro RNA কী? মানবদেহে এর ভূমিকা বর্ণনা করুন।
৫
৩।AQI কী? এর মান কত থেকে কত হয় এবং এই মানের ব্যাখ্যা কী?
৫
৪।আমাদের নিঃশ্বাসের বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড ও জলীয় বাষ্পের উপস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দুইটি পৃথক পরীক্ষা সংক্ষেপে আলোচনা করুন।
৫
৫।BMI কী? রাফেজযুক্ত খাবারের ৩টি গুরুত্ব লিখুন।
৫
৬।‘কার্ডিয়াক চক্র’ কী? হার্ট-বিটের সাথে কার্ডিয়াক চক্রের সম্পর্ক কী?
৫
৭।একটি বস্তুর ভর ২০ কেজি। এর ওপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো ২ মি./সে²। প্রযুক্ত বলের মান কত ছিল?
৫
৮।দহন বিক্রিয়া ও প্রতিস্থাপন বিক্রিয়ার পার্থক্যসমূহ কী? চুন ও ভিনেগারের রাসায়নিক বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
৫
৯।220V-100W এর অর্থ কী? ৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে ৩০ দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?
৫
১০।জটিল টিস্যু কাকে বলে? জাইলেম ও ফ্লোয়েম এর মধ্যে পার্থক্যসমূহ কী?
৫
১১।শ্রাব্য শব্দ কাকে বলে? স্বাভাবিক দিনের তুলনায় মেঘলা দিনে অনেক দূরের শব্দ ভালো শোনা যায় কেন?
৫
১২।ই-এমটিএস (E-MTS), ই-বুক ও ডিজিটাল কনটেন্ট বলতে কী বুঝেন?
৫
১৩।Photoperiodism কী? এর গুরুত্ব বর্ণনা করুন।
৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
দেওয়ানী মামলা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে]

‘ক’ অংশ : যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন (৩×২০ = ৬০)
১।(ক) বাদী স্বত্ব ঘোষণার নিমিত্ত একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর বাদী আরজি সংশোধনের দরখাস্ত দায়ের করে এই মর্মে প্রার্থনা করেন যে, ‘স্বত্ব ঘোষণা’ শব্দদ্বয়ের পরে ‘এবং বাটোয়ারা ও পৃথক সাহাম’ শব্দগুলো সন্নিবেশিত হবে। দরখাস্তটি মঞ্জুরযোগ্য কি? The Code of Civil Procedure, 1908 এর অধীনে আরজি-জবাব সংশোধনের ক্ষেত্রসমূহ উল্লেখে আলোচনা করুন।

[১৫]

(খ) The Specific Relief Act, 1877 এর ধারা ৯ অনুযায়ী দায়েরকৃত মোকদ্দমায় B, A এর বিরুদ্ধে প্রাপ্ত ডিক্রিমূলে নালিশী জমিতে দখল পান। পরবর্তীতে A নালিশী জমিতে স্বত্ব এবং দখল পুনরুদ্ধারের নিমিত্ত B এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। পরবর্তী মোকদ্দমাটি res judicata দ্বারা বারিত কি? সংক্ষেপে উত্তর দিন।

[৫]

২০
২।(ক) মোকদ্দমার পক্ষ ও কারণ সংযোজন সংক্রান্ত নিয়মাবলি আলোচনা করুন। মোকদ্দমার পক্ষ ও কারণ অপসংযোজনের আপত্তি কখন করা যায়? এইরূপ কারণে মোকদ্দমা খারিজ হতে পারে কি?

[১০]

(খ) “সমন জারি একটি দেওয়ানী মোকদ্দমার ভিত্তি।”—ব্যাখ্যা করুন। কখন বিকল্প পদ্ধতিতে সমন জারি আবশ্যক? বিদেশে বসবাসরত বিবাদীর উপর কীভাবে সমন জারি করা যায়?

[১০]

২০
৩।(ক) The Code of Civil Procedure, 1908 এর অধীনে কোনো মোকদ্দমায় খরচ প্রদানের বিধানসমূহ কী? মিথ্যাদাবী বা প্রতিদাবী (Defence) এর ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক (Compensatory Costs) খরচা প্রদানের বিধানসমূহ আলোচনা করুন।

[১২]

(খ) অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত বিবেচনার ক্ষেত্রে আদালতের জন্য অনুসরণীয় নীতিসমূহ কী? সংক্ষেপে আলোচনা করুন।

[৮]

২০
৪।(ক) ‘Court possesses a discretion to undo injustice caused to men, public and citizens of State and Court must exercise that discretion.’—The Code of Civil Procedure, 1908 এর ধারা ১৫১ এর আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করুন।

[১২]

(খ) “A plaint can be rejected only on the grounds stated in the rule.”—The Code of Civil Procedure, 1908 এর Order VII, rule 11 ও ধারা ১৫১ এর আলোকে মন্তব্যটির যথার্থতা পরীক্ষা করুন।

[৮]

২০
৫।(ক) The Specific Relief Act, 1877 এর বিধানানুসারে কোন কোন অবস্থায় একটি দলিল বাতিল করা যায়? উদাহরণসহ ব্যাখ্যা করুন।

[১০]

(খ) নাবালক K এর সম্পত্তি ২ লক্ষ টাকায় বিক্রয়ের জন্য তার অননুমোদিত অভিভাবক L, M এর সাথে বিক্রয় চুক্তির দলিল নিবন্ধন করেন এবং ১ লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু K সাবালকত্ব অর্জনের পর নির্দিষ্ট তামাদি মেয়াদেই দলিলটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। দলিলটি বাতিলযোগ্য কি? M এর কোনো প্রতিকার আছে কি? The Specific Relief Act, 1877 এর বিধানানুসারে উত্তর দিন।

[৫]

(গ) The Specific Relief Act, 1877 এর বিধানানুসারে কখন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করা যেতে পারে?

[৫]

২০
‘খ’ অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন (২×২০ = ৪০)
৬।(ক) আধুনিক মোকদ্দমা ব্যবস্থাপনায় ‘মধ্যস্থতা’ এর প্রয়োজনীয়তা বর্ণনা করুন। “বাংলাদেশে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি পূর্ণভাবে সফল না হওয়ার পেছনে আইনী বাধার পাশাপাশি আইনজীবী ও বিচারকের মানসিকতাও দায়ী।”—আপনি একমত কি? আলোচনা করুন।

[১২]

(খ) নিম্নের আইনসমূহে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধান আলোচনা করুন :
    (i) বিরোধ মিমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪;
    (ii) সালিশ আইন, ২০০১।

[২×৪ = ৮]

২০
৭।(ক) The Limitation Act, 1908 এর ৬ ও ১৭ ধারার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।

[১০]

(খ) K, L এর বিরুদ্ধে মোকদ্দমা করার জন্য ০২/০৭/২০২৪ তারিখ সংশ্লিষ্ট আদালতের সেরেস্তায় আরজি জমা দেন। কিন্তু কোর্ট ফি পর্যাপ্ত না হওয়ায় সেরেস্তাদার আরজিটি রেজিস্ট্রিভুক্ত করেননি। পরবর্তীতে ০৪/০৭/২০২৪ তারিখে দেখা যায় যে, মোকদ্দমাটির তামাদির সময় অতিক্রান্ত হয়ে গেছে। এক্ষেত্রে আরজিটির আইনগত পরিণতি কী? The Limitation Act, 1908 এর বিধানানুসারে উত্তর দিন।

[৫]

(গ) The Limitation Act, 1908 এর বিধানানুসারে একটি চলমান মোকদ্দমায় নতুন বাদী বা বিবাদীপক্ষের সংযোগ বা প্রতিস্থাপনের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন।

[৫]

২০
৮।(ক) The Civil Courts Act, 1887 এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। আপনি কি মনে করেন কালের বিবর্তনে উক্ত আইন অকার্যকর হয়েছে?

[১০]

(খ) ‘The presiding officer of a Civil Court shall not try any suit or other proceeding to which he is a party or in which he is personally interested.’—সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করুন।

[১০]

২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
অপরাধ সংক্রান্ত আইন
বিষয় কোড—৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে]

‘ক’ অংশ ঃ যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×২০ = ৪০)
১।(ক) হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ এর রিভিশন ক্ষমতা আলোচনা করুন। একটি রিভিশন আদালত খালাসের আদেশকে সাজার আদেশে রূপান্তর করতে পারে কি? ব্যাখ্যা করুন।

[১০+৫ = ১৫]

(খ) একটি অপরাধের শাস্তি শুধু জরিমানা, কিন্তু ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদানকালে জরিমানা অনাদায়ে দোষী ব্যক্তিকে ০৭ দিনের কারাবাসের আদেশ দিলেন। এই আদেশটি সঠিক কি? The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আপনার উত্তরের পক্ষে কারণ প্রদর্শন করুন।

[৫]

২০
২।(ক) ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দী আসামীকে শাস্তি প্রদানের একমাত্র ভিত্তি হতে পারে কি?

[৭+৩ = ১০]

(খ) তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ডায়েরীতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করতে হয়? কোনো ফৌজদারী আদালত তদন্ত বা বিচার চলাকালে কোনো মামলার পুলিশ ডায়েরী চেয়ে পাঠাতে পারেন কি?

[৫]

(গ) মিমাংসাযোগ্য ও অমিমাংসাযোগ্য অপরাধ কীরূপে নিরূপণ করা যায়? আদালতের অনুমতি সাপেক্ষে মিমাংসাযোগ্য ৩টি অপরাধ উল্লেখ করুন।

[৫]

২০
৩।(ক) The Penal Code, 1860 এর ১৪৩, ৩২৩ ও ৩৭৯ ধারায় দাখিলকৃত একটি এফ.আই.আর এর প্রেক্ষিতে ৮ জন এফ.আই.আর নামীয় আসামীর বিরুদ্ধে এবং একজন নতুনভাবে যুক্ত পলাতক অভিযুক্ত X এর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হলে X আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের এবং সেইসাথে অব্যাহতির প্রার্থনা করেন। তিনি দাবী করেন যে, তিনি ৮০ বৎসর বয়স্ক একজন ব্যক্তি, কথিত অপরাধ সংঘটনকালে তিনি বিদেশে ছিলেন, তদন্ত সঠিকভাবে হয়নি ও তাকে অসত্যভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি তার জন্মসনদ ও পাসপোর্ট দাখিল করেন। The Code of Criminal Procedure, 1898 এর বিধান উদ্ধৃতিক্রমে দরখাস্ত দুইটি নিষ্পত্তিতে আপনার মতামত ব্যক্ত করুন।

[৫]

(খ) The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক পার্থক্য লিখুন :
    i. জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধ;
    ii. নারাজি দরখাস্ত ও মূল নালিশ;
    iii. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট;
    iv. অনুসন্ধান ও তদন্ত;
    v. মামলা মূলতবি ও মামলা স্থগিত।

[৫×৩ = ১৫]

২০
‘খ’ অংশ ঃ যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন; (২×২০ = ৪০)
৪।(ক) “The right of self defence cannot, being a defensive right, be pleaded or availed as pretext for vindictive, aggressive or retributive purpose of offence.”—The Penal Code, 1860 এর বিধানানুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা উল্লেখে আলোচনা করুন।

[১০]

(খ) কোনো অপরাধে প্ররোচনাকারী ব্যক্তি অপরাধটি সংঘটিত না হলেও শাস্তি পেতে পারেন কি?

[৫]

(গ) A জনতা (mob) কর্তৃক আক্রান্ত হন। উক্ত জনতা তাকে হত্যা করার উদ্যোগ নেন। জনতার মধ্যে কয়েকজন শিশু ছিলেন। A গুলি চালালে একজন শিশু মারা যান। সংশ্লিষ্ট আইনের আলোকে A এর দায় নিরূপণ করুন।

[৫]

২০
৫।(ক) The Penal Code, 1860 এর অধীনে শাস্তি উল্লেখে ‘অপরাধমূলক ষড়যন্ত্র’, ‘বে-আইনী সমাবেশ’ ও ‘চুরি’ সংজ্ঞায়িত করুন।

[৬]

(খ) The Penal Code, 1860 অনুযায়ী ‘চোরাই মাল’ সংজ্ঞায়িত করুন। A, রাতের আঁধারে B এর বসতঘরে চুরি করেন। পরের দিন সকালে A চোরাই মালামালসহ ধৃত হন। A এর অপরাধ The Penal Code, 1860 এর কোন (কোন) ধারায় শাস্তিযোগ্য? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দিন।

[৩+৩ = ৬]

(গ) The Penal Code, 1860 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উত্তর দিনঃ
    i) একজন ব্যক্তি তার নিজের সম্পত্তি চুরির দায়ে দোষী সাব্যস্ত হতে পারেন কি?
    ii) “আত্মহত্যা করলে তো বেঁচে গেলে, বেঁচে গেলে তো ভুগবে।”—ব্যাখ্যা করুন।

[২×৪ = ৮]

২০
৬।(ক) একদল প্রতিবাদকারী A, B, C, D, E এবং F একটি সভা পণ্ড করবেন মর্মে পরিকল্পনা করলেন। A সরাসরি মঞ্চে পাথর নিক্ষেপ করেন, সে সময় B, C, D, E এবং F স্লোগান দিতে থাকেন এবং অংশগ্রহণকারীদের বাধা দেন। A এর অপরাধ ও তার শাস্তি উল্লেখ করুন। B, C, D, E এবং F কেও A এর সাথে একই অপরাধে অভিযুক্ত করা যাবে কি? The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন।

[৬]

(খ) Z, B এর ঘড়ি নিয়ে পালাচ্ছেন এমন একটি ছবি A আঁকেন। A এর এই বিশ্বাস জন্মানোর উদ্দেশ্য ছিল যে, Z, B এর ঘড়ি চুরি করেছেন। এক্ষেত্রে A কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি? A এর দায় ব্যাখ্যা করুন এবং সেইসাথে ৩টি ব্যতিক্রমের উল্লেখ করুন যার প্রেক্ষিতে A এর কাজ অপরাধ হিসেবে পরিগণিত হবেনা।

[৮]

(গ) ফরিয়াদী অভিযোগ করেন যে, দ্রুত পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতিতে অভিযুক্ত ধারে তার কাছ হতে ৩,২৫,০০০/= টাকার পণ্য কিনেন। এর মধ্যে ১,৮০,০০০/= টাকা প্রারম্ভিকভাবে পরিশোধ করলেও বারবার অনুরোধের পরেও অবশিষ্ট টাকা পরিশোধ করেননি। The Penal Code, 1860 এর ৪০৬ ও ৪২০ ধারায় ফরিয়াদী অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনেন। দেনার বিষয়টি ফরিয়াদী প্রমাণ করেন। মামলাটির সম্ভাব্য ফলাফল কী? The Penal Code, 1860 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন ও উক্ত অপরাধ দুইটির শাস্তির পরিমাণ উল্লেখ করুন।

[৬]

২০
‘গ’ অংশ ঃ যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×২০ = ২০)
৭।(ক) “Facts in issue and relevant facts are not same.”—আপনি একমত কি? The Evidence Act, 1872 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে ব্যাখ্যা করুন।

[৫]

(খ) কোনো ব্যক্তিকে সাক্ষীরূপে আহ্বান করা না গেলে তার বিবৃতি কীভাবে মামলায় প্রাসঙ্গিক হতে পারে? The Evidence Act, 1872 এর বিধানের বরাত দিয়ে আলোচনা করুন।

[১০]

(গ) মক্কেল A এ্যাডভোকেট B কে তার (B) চেম্বারে জানান, “আমি একটি জাল দলিল দাখিল করে সম্পত্তির দখল নিতে চাই। এবং আমার পক্ষে এই বিষয়ে একটি দেওয়ানী মামলা করার জন্য আপনাকে অনুরোধ করছি।” এই তথ্য ‘প্রকাশের গোপনীয়তার নীতি’ দ্বারা সংরক্ষিত কি? The Evidence Act, 1872 এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে উত্তর দিন।

[৫]

২০
৮।(ক) “Estoppel does not operate to extinguish right.”—ব্যাখ্যা করুন।

[৬]

(খ) X দাবী করেন যে, দাগ নং ২১২ এর জমিতে তিনি ইরি ধান চাষ করেছিলেন, যা A, B, Y ও Z জোরপূর্বক কেটে নেন এবং তিনি বাধা দিতে গেলে তাকে মারধরও করেন। A, B, Y ও Z যুক্তি প্রদর্শন করেন যে, ঘটনাটি ২১২ নং দাগে নয় বরং তাদের জমিতে তথা দাগ নং ২১৩ তে সংঘটিত হয়। তারা আরও বলেন যে, X ও তার সহযোগীদের ধান কাটতে নিবৃত্ত করে তারা তাদের সম্পত্তির বিষয়ে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার সুরক্ষা করেছেন মাত্র। তারা X ও তার সহযোগীদের বিরুদ্ধে আলাদা একটি নালিশী দরখাস্ত দায়ের করেছেন মর্মে দাবী করেন, যদিও কোনো কাগজপত্র দাখিল করেননি। এক্ষেত্রে দাবী ও পাল্টা দাবীসমূহ প্রমাণের দায় কার? The Evidence Act, 1872 এর বিধানের আলোকে ব্যাখ্যা করুন।

[৫]

(গ) The Evidence Act, 1872 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
    i) যে সব ঘটনা অন্যভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো কখন প্রাসঙ্গিক হয়? একটি উদাহরণ দিন।
    ii) অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত কখন প্রাসঙ্গিক?
    iii) সাক্ষীকে অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন করলে আদালতের করণীয় কী?

[৩×৩ = ৯]

২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
বিষয় কোড—৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে]

‘ক’ অংশ : ৫নং সহ যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন (৩ × ২০ = ৬০)
১।(ক) “Marriage according to the Muslim law is not a sacrament but a civil contract.”—মুসলিম আইনানুসারে বিবাহের বৈশিষ্ট্য ও আবশ্যকীয় উপাদানসমূহ উল্লেখে ব্যাখ্যা করুন।

[১০]

(খ) স্ত্রীর ভরণপোষণের ব্যাপারে স্বামীর কর্তব্যের পরিধি কী? ভবিষ্যতে স্বামী ও স্ত্রী পরস্পর পরস্পরের নিকট থেকে পৃথক হয়ে গেলে স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিবেন মর্মে সম্পাদিত চুক্তির বৈধতা নিরূপণ করুন।

[৫]

(গ) নিম্নলিখিত বিবাহসমূহের ফলাফল কী?
    1. একজন সুন্নী পুরুষ ও একজন শিয়া মহিলার মধ্যকার বিবাহ;
    2. একজন সুন্নী মহিলা ও একজন হিন্দু পুরুষের মধ্যকার বিবাহ।

[৫]

২০
২।(ক) ‘মারজ-উল-মউত’ বলতে কী বুঝেন? মৃত্যুশয্যায় ঋণের স্বীকৃতির ফলাফল কী?

[৭]

(খ) ‘ভবিষ্যতের দান’ ও ‘শর্তমূলক দান’ এর মধ্যে পার্থক্য কী? X একটি ফার্মের অংশীদার। সে তার অংশের শেয়ারটি Y কে দান করেন—এরূপ দানের ফলাফল বর্ণনা করুন।

[৭]

(গ) মুসলিম আইনানুসারে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
    1. মৌখিক দান বৈধ কি?
    2. অছিয়ত দ্বারা সৃষ্ট ওয়াক্ফ বৈধ কি?
    3. ‘Subsequent delivery of possession’ দানের ক্ষেত্রে অনুমোদিত কি?

[৩ × ২ = ৬]

২০
৩।(ক) অছিয়ত ও হেবা এর মধ্যে পার্থক্যসমূহ কী? অছিয়ত কীভাবে প্রত্যাহার করা যায়?

[১০]

(খ) X বিদেশে থাকাবস্থায় তার মাতা Y এর নিকট ৩০ লক্ষ টাকা পাঠান। X দেশে ফেরত এসে টাকা ফেরত চাইলে Y টাকার পরিবর্তে তার বসতভিটার ১০ শতক জমি X বরাবর দান করার ইচ্ছা প্রকাশ করেন। সে মর্মে দান দলিল নিবন্ধিতও হয় এবং তারা উভয়ে ঐ বাড়িতে বসবাস করতে থাকেন। দানটির আইনগত ফলাফল কী?

[৫]

(গ) A তার স্থাবর সম্পত্তির ১/৩ অংশ ০১/০১/২০২০ খ্রিঃ তারিখে তার ভাই B বরাবর অছিয়ত করে দেন। অছিয়ত করাকালে A এর বোন C থাকলেও কোনো পুত্র ছিলো না। ০১/০৩/২০২২ খ্রিঃ তারিখে A এর পুত্র D এর জন্ম হয়। পরবর্তীতে ৩০/০৬/২০২৩ খ্রিঃ তারিখে A তার ভাই B, বোন C ও পুত্র D কে রেখে মারা যান। অছিয়তটির আইনগত মাত্রা বিশ্লেষণ করুন।

[৫]

২০
৪।সংক্ষিপ্ত টীকা লিখুনঃ
    (ক) বৈধত্বের স্বীকৃতি;
    (খ) তলব-ই-ইশহাদ;
    (গ) সাইপ্রেস নীতি (Doctrine of Cypres);
    (ঘ) আদালত কর্তৃক অভিভাবক নিয়োগের বিবেচ্য বিষয়সমূহ;
    (ঙ) তলবী দেনমোহর বনাম স্থগিত দেনমোহর ও দাম্পত্য অধিকার পুনরুদ্ধার।
৫ × ৪ = ২০
৫।হানাফি আইনানুসারে নিম্নোক্ত সমস্যাসমূহের সমাধান করুনঃ
    (ক) স্বামী, পিতা ও ১ কন্যা;
    (খ) স্ত্রী, মাতা, ২ সহোদর বোন ও ২ বৈপিত্রীয় ভাই;
    (গ) ২ কন্যা, পিতা ও মাতা;
    (ঘ) স্বামী, মাতা ও ১ সহোদর বোন;
    (ঙ) স্ত্রী, পূর্ণ ভগিনী ও চাচা।
৫ × ৪ = ২০
‘খ’ অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন (১ × ২০ = ২০)
৬।(ক) হিন্দু আইনের উৎস হিসেবে ‘প্রথা’র গুরুত্ব ও প্রথার আবশ্যিক উপাদানসমূহ আলোচনা করুন।

[৮]

(খ) হিন্দু আইনে ধর্মীয় উদ্দেশ্যে কৃত দানের প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা করুন। হিন্দু আইনে একজন পিতা ও কর্তার ক্ষমতা আলোচনা করুন।

[৮]

(গ) হিন্দু বিধবা কর্তৃক জীবনস্বত্বে প্রাপ্ত সম্পত্তি হস্তান্তরের আইনগত দিক বর্ণনা করুন।

[৪]

২০
৭।(ক) “উত্তরাধিকার কখনো স্থগিত থাকে না”—দায়ভাগ আইনের আলোকে ব্যাখ্যা করুন।

[৪]

(খ) দায়ভাগ আইন অনুসারে উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টন করুনঃ
    i. ১ বিধবা, ১ পুত্র ও ১ কন্যা;
    ii. ১ পুত্র, ১ পুত্রের পুত্র ও ১ পুত্রের পুত্রের পুত্র;
    iii. পিতা, মাতা ও ১ কন্যা;
    iv. ১ সহোদর ভাই ও ১ বৈমাত্রেয় ভাই।

[৪ × ৪ = ১৬]

২০
‘গ’ অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন (১ × ২০ = ২০)
৮।(ক) পারিবারিক আদালত আইন, ২০২৩ প্রণয়নের পটভূমি ও উদ্দেশ্য আলোচনা করুন।

[৫]

(খ) পারিবারিক আদালত আইন, ২০২৩ এর অধীনে ডিক্রি জারির পদ্ধতি আলোচনা করুন।

[১০]

(গ) পারিবারিক আদালতে বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) সুযোগসমূহ ব্যাখ্যা করুন।

[৫]

২০
৯।(ক) The Dissolution of Muslim Marriages Act, 1939 এর অধীনে একজন মুসলিম স্ত্রী কোন কোন কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারেন?

[১০]

(খ) The Muslim Family Laws Ordinance, 1961 এর ৭(৬) ধারার বিধানের আলোকে তালাক কার্যকর হওয়ার পর পুনরায় একই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহের ক্ষেত্রে মধ্যবর্তী বিবাহের (হিলা বিয়ে) প্রয়োজনীয়তা আছে কি? ব্যাখ্যা করুন।

[১০]

২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যার ধারণা
বিষয় কোড—৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে]

‘ক’ অংশঃ সংবিধানিক আইন [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন; (৪×২০) = ৮০]
১।(ক) রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সমন্বিত কর্মসম্পাদনের স্বার্থে আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা নির্ণয়ার্থে উচ্চ আদালত যে নীতিসমূহ অনুসরণ করে থাকেন তা আলোচনা করুন।

[১০]

(খ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের উপদেশমূলক এখতিয়ারের পরিধি ও অন্তর্নিহিত দর্শন ব্যাখ্যা করতঃ বাংলাদেশে সাংবিধানিকতাবাদ প্রতিষ্ঠায় এর ভূমিকা উদাহরণসহ আলোচনা করুন।

[১০]

২০
২।(ক) আপনি কি মনে করেন বাংলাদেশ সংবিধানে সন্নিবেশিত মানবাধিকারসমূহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের মানদণ্ডে অনেকটা পিছিয়ে আছে? সংবিধানে উল্লিখিত মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার দলিলসমূহের মধ্যে ব্যবধান বিশ্লেষণ করে উত্তর দিন।

[১২]

(খ) “বাংলাদেশ সংবিধানের অধীনে রিট আবেদনের অধিকার উন্মুক্ত”—আপনি একমত কি? সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের রিটের ক্ষেত্রে একজন রিট আবেদনকারীর যোগ্যতার নিরিখে উত্তর দিন।

[৮]

২০
৩।(ক) ‘Doctrine of constitutional dismemberment’ বলতে কী বুঝায়? বাংলাদেশ সংবিধানের ১৫শ সংশোধনীকে ‘dismemberment’ বলা যেতে পারে কি? বিস্তারিত আলোচনা করুন।

[১৫]

(খ) বাংলাদেশ সংবিধানের অধীনে প্রত্যেক নাগরিক ও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্যসমূহ সংক্ষেপে বর্ণনা করুন।

[৫]

২০
৪।(ক) বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদকে কেন আইনসভার প্রাধান্যের বিরুদ্ধে সাংবিধানিক প্রাধান্যের ধ্রুবতারা বলে বিবেচনা করা হয়? উচ্চ আদালতের বিখ্যাত মামলার আলোকে আলোচনা করুন।

[১০]

(খ) “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করেছে।”—সংবিধানের প্রাসঙ্গিক অনুচ্ছেদ উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা বর্ণনা করুন।

[১০]

২০
৫।(ক) নির্বাচন কমিশনের স্বাধীনতায় সাংবিধানিক সীমাবদ্ধতা চিহ্নিতকরতঃ একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের সংশোধন প্রস্তাবনা পেশ করুন।

[১২]

(খ) আমাদের সংবিধানে বর্ণিত ‘দলত্যাগ বিরোধী’ সংক্রান্ত বিধানসমূহকে কেন সংসদ সদস্যদের ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী হিসাবে গণ্য করা হয়?

[৮]

২০
৬।(ক) বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখক্রমে নিম্নলিখিত উক্তিটি ব্যাখ্যা করুন :
    “An ex post facto law is one which renders an act punishable in a manner in which it was not punishable when committed.”

[১০]

(খ) বাংলাদেশে ‘অর্পিত ক্ষমতাবলে প্রণীত আইন’ (Delegated Legislation) প্রণয়নের সাংবিধানিক ভিত্তিসহ ‘Rule, by-law or regulation’ প্রণয়নের নির্দিষ্ট উৎসের বর্ণনা দিন।

[১০]

২০
‘খ’ অংশঃ জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যার ধারণা [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন; (১×২০) = ২০]
৭।(ক) “The General Clauses Act, 1897 এ আইন ব্যাখ্যার বৈশ্বিক নীতিসমূহ বর্ণিত হয়েছে।”—ব্যাখ্যা করুন।

[১৫]

(খ) The General Clauses Act, 1897 এর কোন ধারায় ‘Nemo debet bis vexari pro eadem causa’ নীতিটি বিবৃত হয়েছে? এই নীতির সুবিধা পেতে হলে কী কী পূর্বশর্ত পূরণ করতে হবে?

[৫]

২০
৮।(ক) সংবিধান ব্যাখ্যার নীতিমালা ব্যাখ্যা করুন। আইন ব্যাখ্যার ক্ষেত্রে ‘Purposive Approach’ সম্পর্কে আলোচনা করুন।

[৮+৭ = ১৫]

(খ) আইনগত কল্পনার সীমারেখা কেমন হওয়া উচিৎ?

[৫]

২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
বিষয় কোড—৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে]

‘ক’ অংশ : যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন (৩ × ২০ = ৬০)
১।(ক) The Transfer of Property Act, 1882 এর বিধানানুসারে ‘কোনো বিষয় সম্পর্কে নোটিশ’ বলতে কী বুঝেন? প্রত্যক্ষ এবং পরোক্ষ নোটিশ এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন।

[৬]

(খ) The Transfer of Property Act, 1882 এর বিধানানুসারে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ‘নির্বাচন’ (Election) কখন প্রয়োজন? এই বিধানের কোনো ব্যতিক্রম আছে কি? উদাহরণসহ বর্ণনা করুন।

[৮]

(গ) The Transfer of Property Act, 1882 অনুসারে মৌখিক হস্তান্তর, কায়েমী স্বার্থ ও সম্ভাব্য স্বার্থ সংজ্ঞায়িত করুন।

[৬]

২০
২।(ক) ‘Doctrine of lis pendens’ বলতে কী বুঝেন? ‘Doctrine of lis pendens’ পরবর্তী স্বার্থাধিকারীর অধিকার নির্ধারণের পাশাপাশি দেওয়ানী মোকদ্দমার সংখ্যাধিক্য হ্রাসে কীভাবে ভূমিকা রাখে? The Transfer of Property Act, 1882 এর বিধানের আলোকে আলোচনা করুন।

[১০]

(খ) The Transfer of Property Act, 1882 এর সংশ্লিষ্ট বিধান ও কারণ উল্লেখে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিনঃ
    1. X তার বাড়ির দলিল জামানতস্বরূপ রেখে Y এর নিকট থেকে ৫০ লক্ষ টাকা ধার নেন। এটি নালিশযোগ্য দাবী কি?
    2. মামলা করার অধিকার হস্তান্তরযোগ্য কি?
    3. X, Y কে একটি খামার এই শর্তে ইজারা দিল যে, Y ঘণ্টায় ২ মাইল হাঁটবে। উক্তরূপ ইজারার পরিণতি কী?
    4. X, Y এর নিকট একটি সাইকেলের মালিকানা ১০০টি ইলিশ গ্রহণে হস্তান্তর করেন। এইরূপ লেনদেনের প্রকৃতি নির্ণয় করুন।
    5. মৌখিক agreement এর মাধ্যমে ইজারা সৃষ্টি করা যেতে পারে কি?

[৫ × ২ = ১০]

২০
৩।(ক) কীভাবে প্রমাণ করা যায় যে একটি চুক্তি অসংগত প্রভাব (undue influence) দ্বারা প্রভাবিত হয়েছে? চুক্তির ক্ষেত্রে অসংগত প্রভাবের ফলাফল কী?

[১০]

(খ) C তার মোবাইল সেটটি B এর নিকট ২,০০০ টাকায় বিক্রয়ের প্রস্তাব করে। B বলে যে, সে ১৫০০ টাকায় কিনতে পারে। C এ প্রস্তাবে অসম্মতি জানায়। পরবর্তীতে B, ২০০০ টাকায় মোবাইল সেটটি কিনতে চায় কিন্তু C এতে সম্মত হয়নি। এদের মধ্যে কোনো চুক্তি সম্পন্ন হয়েছে কি? The Contract Act, 1872 এর বিধানানুসারে বিশ্লেষণ করুন।

[৫]

(গ) A ও B একটি চালকলের অংশীদার। তাদের মিলের চাল বিক্রয়ের জন্য C এর সাথে চুক্তি হয় যে, মিল হতে প্রস্তুতকৃত চালের মধ্যে প্রথম ৫০ বস্তা চাল C এর নিকট সরবরাহ করা হবে। তাদের মিলে ৫০ বস্তার অতিরিক্ত চাল প্রস্তুত হলেও তারা C এর নিকট কোনো চাল সরবরাহ করেনি। C কোনো ক্ষতিপূরণ পাবে কি? The Contract Act, 1872 এর বিধানানুসারে উত্তর দিন।

[৫]

২০
৪।(ক) “প্রতিদানহীন চুক্তি বাতিল”—ব্যাখ্যা করুন। এই নিয়মের কোনো ব্যতিক্রম আছে কি? The Contract Act, 1872 এর বিধানানুসারে উত্তর দিন।

[১০]

(খ) বাতিলযোগ্য চুক্তি বলতে কী বুঝেন? বাতিলযোগ্য চুক্তির পক্ষগণের পারস্পরিক দায়িত্ব ও অধিকার The Contract Act, 1872 এর বিধানের আলোকে আলোচনা করুন।

[৫]

(গ) X ও Y একটি ব্যবসায়িক এজেন্সির অংশীদার। তাদের যৌথ জামানতের বিপরীতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়। পরবর্তীতে এজেন্সি চুক্তি বাতিল হলে জামানতের দায় কীভাবে নির্ধারিত হবে? The Contract Act, 1872 অনুসারে আলোচনা করুন।

[৫]

২০
৫।(ক) The Registration Act, 1908 এর বিধানানুসারে নিবন্ধিত দলিলের বিপরীতে অনিবন্ধিত দলিলের আইনগত অবস্থান ব্যাখ্যা করুন।

[৭]

(খ) The Registration Act, 1908 অনুযায়ী দলিল রেজিস্ট্রেশনের জন্য বিলম্বে দাখিলের বিধান কী? কোন কোন ক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে রেহাই পাওয়া যায়?

[৮]

(গ) The Registration Act, 1908 এর বিধানানুযায়ী অসিয়ত এর নিবন্ধন বাধ্যতামূলক কি? ব্যাখ্যা করুন।

[৫]

২০
‘খ’ অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন (২ × ২০ = ৪০)
৬।(ক) The State Acquisition and Tenancy Act, 1950 এর বিধানানুসারে ‘Holding’ ও ‘Raiyat’ সংজ্ঞায়িত করুন। কীভাবে একজন রায়তকে তার হোল্ডিং বা এর অংশ বিশেষ হতে উচ্ছেদ করা যায়?

[৫]

(খ) The State Acquisition and Tenancy Act, 1950 এর অধীনে Pre-emption মামলা মঞ্জুরের আদেশ জারির পদ্ধতি বর্ণনা করুন।

[৫]

(গ) ১৯৯৫ সালে X এর জমির কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়। ১৯৯৭ সালে X এর জমি থেকে ৫০০ মিটার দূরে উক্ত নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০২০ সালে X এর বিলীন হওয়া জমি স্থানে পুনরায় জেগে ওঠে। সংশ্লিষ্ট কালেক্টর ২০২১ সালে পুনরায় জেগে ওঠা জমির দখল নেন এবং X সহকারী জজ আদালতে স্বত্ব প্রচারের মোকদ্দমা দায়ের করেন। উক্ত পুনরায় জেগে ওঠা জমি সংক্রান্তে X ও কালেক্টরের অধিকার ও দায়িত্ব বিষয়ে The State Acquisition and Tenancy Act, 1950 এর বিধানাবলি আলোচনা করুন।

[১০]

২০
৭।(ক) “A raiyat can enter into only a complete usufructuary mortgage in respect of his holding.”—The State Acquisition and Tenancy Act, 1950 এর বিধানানুসারে সম্পূর্ণ খাইখালাসী বন্ধক এর বৈশিষ্ট্য ও তা রায়ত বরাবরে প্রত্যর্পণের পদ্ধতি উল্লেখে আলোচনা করুন।

[১০]

(খ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের উদ্দেশ্য কী ছিল? ল্যান্ড সার্ভে অ্যাপীলেট ট্রাইব্যুনাল এর গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করুন।

[১০]

২০
৮।(ক) The Non-Agricultural Tenancy Act, 1949 এর বিধান মতে অ-কৃষি জমি ব্যবহারের পদ্ধতি বর্ণনা করুন। মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য X, Y কে ২০১০ সালে ১০ শতাংশ জমি ইজারা দেন। Y অর্থের অভাবে ২০১৪ সাল পর্যন্ত ঐ জমিতে ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা করতে না পারায় সেখানে ঐ ছাত্রদের জন্যই সবজি চাষ করেন। Y কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা যাবে কি?

[৪ + ৮ = ১২]

(খ) একজন অ-কৃষি প্রজা কর্তৃক অ-কৃষি জমি উপ-ইজারা প্রদানের পরিণতি কী? K, L, M, N ও O একটি অ-কৃষি জমির সহ-শরিক। K তার পিতার ভ্রাতা P বরাবর ৫ শতাংশ জমি দান করেন এবং L বরাবর ৫ শতাংশ জমি বিক্রয় করেন। M, N ও O উভয় হস্তান্তরের বিরুদ্ধে একটি অগ্রক্রয়ের মামলা দায়ের করতে চান। তাদেরকে আইনি পরামর্শ দিন।

[৪ + ৪ = ৮]

২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১৭শ বিজেএস পরীক্ষা, ২০২৪
ঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
বিষয় কোড—৯৮ ও ৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[পরীক্ষার্থীকে কোড ৯৮ অথবা কোড ৯৯-এর যে-কোনো একটি বিষয়ের উত্তর দিতে হবে]

📌 পরীক্ষার নির্দেশনা : পরীক্ষার্থীকে বিষয় কোড-৯৮ (ঐচ্ছিক বিষয়-১) অথবা বিষয় কোড-৯৯ (ঐচ্ছিক বিষয়-২)-এর মধ্যে যে-কোনো একটি বিষয়ের সম্পূর্ণ ১০০ নম্বরের উত্তর দিতে হবে।
বিষয় কোড-৯৮ : ঐচ্ছিক বিষয়-১
[নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, শিশু আইন ২০১৩, আইনগত সহায়তা প্রদান আইন ২০০০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪]
কোড ৯৮ — ‘ক’ অংশ : যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন (৩ × ২০ = ৬০)
১।(ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীন অপরাধসমূহের তদন্ত ও বিচার নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে এই আইনের আওতাধীন জবাবদিহিতামূলক বিধানসমূহ আলোচনা করুন।

[৬]

(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪) (খ) ও ১০ ধারার অপরাধের পার্থক্য নির্ণয় করুন। এই আইনের ১০ ধারার অপরাধের জন্য অভিযোগ গঠন করে ৯(৪)(খ) ধারায় সাজা দেওয়া যায় কি? উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে উত্তর দিন।

[৮]

(গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ বর্ণিত অপরাধ সংঘটিত হলে ভিকটিম নারী বা শিশুর ছবি, নাম, পরিচয়সহ বিস্তারিত প্রতিবেদন কোনো দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ঐ পত্রিকার দায়বদ্ধতা এবং ভিকটিম ও তার পরিবারের করণীয় কী?

[৬]

২০
২।(ক) ১৫ বছর বয়সের একটি মেয়েকে অপহরণের চেষ্টার অভিযোগে আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আসামি রায় চ্যালেঞ্জ করে আপিল করতে চায়। উক্ত আইনের সংশ্লিষ্ট বিধানানুসারে রায় ও আদেশের বিরুদ্ধে আপিলের ফোরাম, আপিল দায়েরের সময়সীমা ও তর্কিত রায়ের আইনগত দিক উল্লেখপূর্বক আসামিকে পরামর্শ দিন।

[৬]

(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী কোন কোন অবস্থায় একজন চিকিৎসকের প্রতিবেদন ও অপরাধের তদন্তকালে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দী বিচারে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? উক্ত আইনানুযায়ী যৌতুকের জন্য জখম করার শাস্তির পরিমাণ উল্লেখ করুন।

[৮]

(গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীনে আনীত একটি মামলার বিচারে প্রমাণিত হয় যে, আসামিকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে। মিথ্যা মামলার জন্য আসামি ফরিয়াদির বিরুদ্ধে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে অভিযোগ করলে ট্রাইব্যুনাল অভিযোগটি অনুসন্ধান করার জন্য সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। উক্ত আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আদেশটির বৈধতা যাচাই করুন।

[৬]

২০
৩।(ক) শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কী? শিশুর উপর দণ্ড আরোপে বাধা-নিষেধ আলোচনা করুন।

[৫ + ৫ = ১০]

(খ) ১৬ বছর বয়সের একজন শিশু পথচারীর মোবাইল ফোন ছিনতাইকালে পুলিশের হাতে ধরা পড়ে। মোবাইলটি উদ্ধার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে নিয়োগ দেন। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে সংশ্লিষ্ট শিশু আদালতে প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে প্রকাশ যে, শিশুটির বিরুদ্ধে পূর্বে আরও একটি ছিনতাই মামলা বিচারাধীন রয়েছে। তদন্ত কর্মকর্তা শিশুটিকে অপরাধী হিসেবে উপযুক্ত দণ্ড প্রদানের প্রার্থনা করেন। মামলাটিতে শিশু আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি? সংশ্লিষ্ট আইনের আলোকে বিশ্লেষণ করুন।

[১০]

২০
৪।(ক) শিশু আইন, ২০১৩ এর বিধানানুসারে শিশুর জামিন সংক্রান্ত বিধানাবলি আলোচনা করুন।

[৬]

(খ) সুবিধাবঞ্চিত শিশু ও আইনের সংস্পর্শে আসা শিশুর অধিকার সুরক্ষায় ‘অলটারনেটিভ কেয়ার’ (Alternative Care) এর গুরুত্ব ব্যাখ্যা করুন।

[৮]

(গ) কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে স্বীকার করেন যে তিনি শিশু বয়সে একটি অপরাধ সংঘটন করেছিলেন এবং বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক। উক্ত ব্যক্তির ক্ষেত্রে আদালতের করণীয় কী? শিশু আইনের আলোকে উত্তর দিন।

[৬]

২০
৫।(ক) আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর অধীনে প্যানেল আইনজীবী নিয়োগ ও তাদের দায়িত্বসমূহ আলোচনা করুন।

[৬]

(খ) চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির গঠন ও কার্যাবলি বর্ণনা করুন।

[৮]

(গ) কোনো পক্ষকে লিগ্যাল এইড প্রদানের পর মামলা পরিচালনার খরচ আদায়ের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও লিগ্যাল এইড অফিসারের ভূমিকা ব্যাখ্যা করুন।

[৬]

২০
কোড ৯৮ — ‘খ’ অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন (২ × ২০ = ৪০)
৬।(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য রাখার দণ্ড কী?

[৫]

(খ) কোনো কোম্পানি কর্তৃক মাদক সংক্রান্ত অপরাধ সংঘটিত হলে কোম্পানির পরিচালক ও কর্মকর্তাদের দায় কীভাবে নির্ধারিত হয়?

[৫]

(গ) মাদক ব্যবসায় উপার্জিত অর্থ দিয়ে ক্রয়কৃত একটি ফ্ল্যাট বিক্রয় বা হস্তান্তর বন্ধে তদন্তকারী কর্মকর্তা কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? সংশ্লিষ্ট বিধান আলোচনা করুন।

[৫]

(ঘ) মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করলে আদালতের করণীয় কী?

[৫]

২০
৭।(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে কোনো যানবাহন তল্লাশি ও জব্দের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার অনুসরণীয় পেশাদারিত্ব ও আইনি বাধ্যবাধকতা আলোচনা করুন।

[১০]

(খ) এক ব্যক্তির নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ বনাম বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর প্রয়োগযোগ্যতা তুলনা করুন।

[৫]

(গ) জাতীয় বোটানিক্যাল গার্ডেনে সরকারিভাবে সংরক্ষিত কিছু গাছ থেকে সংগৃহীত পাতায় গাঁজার উপাদান পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীদের দায় কীভাবে নির্ধারিত হবে?

[৫]

২০
৮।(ক) The Special Powers Act, 1974 এর অধীনে ‘Prejudicial Act’ বলতে কী বুঝায়?

[৫]

(খ) উক্ত আইনের অধীনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে বিচার এবং বাজেয়াপ্ত আলামত নিষ্পত্তির নিয়মাবলি আলোচনা করুন।

[৫]

(গ) কোরবানির পশুর হাটে এক ব্যক্তির নিকট থেকে ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হলো। উক্ত ব্যক্তি দাবী করেন যে তিনি গরু বিক্রয় করে উক্ত টাকা পেয়েছেন এবং তিনি নোটগুলো জাল হওয়ার বিষয়ে অবগত ছিলেন না। The Special Powers Act, 1974 এর আলোকে উক্ত ব্যক্তির দায় নিরূপণ করুন।

[১০]

২০
বিষয় কোড-৯৯ : ঐচ্ছিক বিষয়-২
[মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, The Criminal Law Amendment Act 1958, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং The Negotiable Instruments Act 1881]
কোড ৯৯ — ‘ক’ অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন (২ × ২০ = ৪০)
১।(ক) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে ‘অর্থপাচার’ ও ‘মানিলন্ডারিং’ এর ধারণাগত পার্থক্য বিশ্লেষণ করুন।

[৫]

(খ) বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (MLA) এর কার্যকারিতা ব্যাখ্যা করুন।

[৫]

(গ) মানিলন্ডারিং প্রতিরোধে ‘রিপোর্ট প্রদানকারী সংস্থা’ (Reporting Agency) এর দায়িত্ব ও সন্দেহজনক লেনদেন (STR) প্রতিবেদন দাখিলের পদ্ধতি বর্ণনা করুন।

[১০]

২০
২।(ক) The Criminal Law Amendment Act, 1958 এর অধীনে স্পেশাল জজের এখতিয়ার ও সিনিয়র স্পেশাল জজের এখতিয়ারের তুলনামূলক বিশ্লেষণ করুন।

[১০]

(খ) উক্ত আইনের অধীন আদালতে চলমান কোনো মামলা প্রত্যাহারের বিধানাবলি, জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তির ক্ষমতা এবং জামিন মঞ্জুরের সীমাবদ্ধতা আলোচনা করুন।

[১০]

২০
৩।(ক) দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীন অনুসন্ধান ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে দুদক কর্মকর্তার বিশেষ ক্ষমতা ও সীমাবদ্ধতা আলোচনা করুন।

[১০]

(খ) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধকরণ) ও ক্রোক (Attachment) সংক্রান্ত আদালতের ক্ষমতা ও পদ্ধতি বর্ণনা করুন।

[১০]

২০
কোড ৯৯ — ‘খ’ অংশ : যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন (২ × ২০ = ৪০)
৪।(ক) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীনে অপরাধের শিকার ব্যক্তির সুরক্ষা, পুনর্বাসন ও প্রত্যাবাসনে রাষ্ট্রের বাধ্যবাধকতা আলোচনা করুন।

[৫]

(খ) উক্ত আইনের অধীনে অপরাধের তদন্তে বিশেষ তল্লাশি ও আটক সংক্রান্ত পুলিশ কর্মকর্তার বিশেষ ক্ষমতা আলোচনা করুন।

[৫]

(গ) একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার চাকুরির প্রলোভন দেখিয়ে কয়েকজন তরুণীকে বিদেশে প্রেরণ করেন, যেখানে তারা জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য হন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর আলোকে উক্ত ইনফ্লুয়েন্সারের অপরাধ ও দায় নিরূপণ করুন।

[১০]

২০
৫।(ক) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ রহিত হয়ে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ প্রণয়নের ফলে প্রধান পরিবর্তনসমূহ কী কী? এই আইনের অজামিনযোগ্য ও জামিনযোগ্য ধারাসমূহের নীতিগত পার্থক্য আলোচনা করুন।

[৮]

(খ) সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী কম্পিউটার সিস্টেম হতে কোনো বেআইনি বা ক্ষতিকর কন্টেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা কার এবং এর পদ্ধতি কী?

[৬]

(গ) পরিচয় জালিয়াতি (Identity Fraud) ও অন্যের ছবি বিকৃত করে ইন্টারনেটে প্রচারের ক্ষেত্রে এই আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তি ও প্রতিকার বর্ণনা করুন।

[৬]

২০
৬।(ক) ইলেকট্রনিক জালিয়াতি (Electronic Forgery) ও কম্পিউটার সিস্টেমের মাধ্যমে প্রতারণার অপরাধসমূহের উপাদান বিশ্লেষণ করুন।

[১০]

(খ) একজন সরকারি কর্মকর্তা তার অফিসের পাসওয়ার্ড ও সংবেদনশীল ডিজিটাল ডাটা অসদুপায়ে তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করেন। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর আলোকে উক্ত কর্মকর্তার অপরাধ ও দায় বিশ্লেষণ করুন।

[১০]

২০
কোড ৯৯ — ‘গ’ অংশ : যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন (১ × ২০ = ২০)
৭।(ক) The Negotiable Instruments Act, 1881 অনুযায়ী ‘Ante-dating’ ও ‘Post-dating’ চেকের বৈধতা কী? চেকের অঙ্কে লেখা টাকার পরিমাণ ও কথায় লেখা টাকার পরিমাণের মধ্যে অমিল দেখা দিলে ব্যাংকের করণীয় কী?

[১০]

(খ) বাহকের চেক (Bearer Cheque) ও আদেশ অনুসারে প্রদেয় চেক (Order Cheque) এর মধ্যে পার্থক্য নির্দেশ করুন। বাহকের চেক কি চাহিবামাত্র ব্যাংকার পরিশোধে বাধ্য?

[৫]

(গ) একজন ব্যক্তি একটি বিয়ের অনুষ্ঠান আয়োজনের চুক্তি সম্পাদন বাবদ ৫ লক্ষ টাকার একটি চেক অগ্রিম প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠান সম্পন্ন না হওয়ায় তিনি ব্যাংকে স্টপ পেমেন্ট নির্দেশ দেন এবং চেকটি প্রত্যাখ্যাত হয়। অপর পক্ষ ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। মামলাটির পরিণতি কী হতে পারে? The Negotiable Instruments Act, 1881 এর সংশ্লিষ্ট বিধান ও উচ্চ আদালতের সিদ্ধান্তের আলোকে মতামত দিন।

[৫]

২০
৮।সংক্ষিপ্ত টীকা লিখুন (যে-কোনো ৪টি) :
    (ক) হোল্ডার (Holder) ও হোল্ডার ইন ডিউ কোর্স (Holder in due course);
    (খ) হ্যাকিং (Hacking);
    (গ) মানবপাচারের শিকার ব্যক্তির প্রত্যাবাসন (Repatriation);
    (ঘ) সাইবার অপরাধ তদন্তের সময়সীমা ও বিশেষ ট্রাইব্যুনালের এখতিয়ার;
    (ঙ) মানিলন্ডারিং প্রতিরোধে সম্পদ বাজেয়াপ্তকরণ (Confiscation)।
৪ × ৫ = ২০

Related Articles

Back to top button