১১তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০১৭: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)

📋 ১১তম বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন ▼
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
সাধারণ বাংলা
বিষয় কোড—১০/১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে; ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

০১।যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখুন :
    (ক) শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ;
    (খ) মুক্তিযুদ্ধ ও গণহত্যা;
    (গ) প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় উন্নয়ন।
[২৫]
০২।ভাবসম্প্রসারণ করুন :
    (ক) বিচারক আপন শাসনে বদ্ধ, বন্দী হতে বেশি বন্দী।
              অথবা
    (খ) মনেরে আজ কহ যে ভাল মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে।
[১৫]
০৩।সারমর্ম লিখুন :

সাহিত্য, আর্ট, দর্শন, বিজ্ঞান এ সবেরই দৃষ্টি হলো ঊর্ধ্বমুখী। জীবন্ত মানবতার এ সবই হলো বাইরের রূপ। স্থবির মানবের এসব বালাই নাই। যা আছে তাই নিয়েই সে সন্তুষ্ট। নতুন কিছু সে চায় না; উপরে উঠবার আগ্রহ তার প্রাণে নাই। জীবন্ত মানুষ যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে না। সে উপরে উঠতে চায়; জীবনকে ভাঙতে এবং গড়তে চায়। আর নতুন কিছু আনবার জন্য সে চিন্তা করে, সাধনা করে। তার চিন্তা, তার সাধনা, সাহিত্য, শিল্প, দর্শন প্রভৃতির রূপ নিয়ে আত্মপ্রকাশ করে।

[১০]
০৪।শিল্প-কারখানার বর্জ্যে নদী ও পরিবেশের পানি দূষণ বন্ধের আবশ্যিকতা তুলে ধরে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করুন।
[১০]
০৫।বাংলায় অনুবাদ করুন :

Global warming is an issue that calls for a global response. The rapid change in climate will be too great to allow many eco-systems to suitably adapt, since the change has direct impact on bio-diversity, agriculture, forestry, dry land, water resources and human health. Due to unusual weather pattern, rising greenhouse gas, declining air quality etc. society demands that business also take responsibility in safeguarding the planet.

[১০]
০৬।জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদের কুফল সম্পর্কে সতর্ক করে দূরে অবস্থানরত ছোট ভাইকে একটি উপদেশমূলক পত্র লিখুন।
[১০]
০৭।ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলির উত্তর দিন :
    (ক) প্রদত্ত বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
        i) দৈন্যতা প্রশংসনীয় নয়। ii) তার দারিদ্র্যতায় কষ্ট পেয়েছি আর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি। iii) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। iv) মুমূর্ষু রোগীটিকে বাঁচানো দরকার। v) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। vi) হীন চরিত্রবান লোক পশুরও অধম।
    (খ) সংক্ষিপ্ত উত্তর দিন (যে-কোনো ৫টি) :
        i) নাসিক্য ধ্বনি কাকে বলে? ii) পাঁচটি বিদেশী উপসর্গযুক্ত শব্দ তৈরি করুন। iii) প্রবাদ কাকে বলে? iv) ধ্বনি ও বর্ণের সম্পর্ক কী? v) প্রাতিপদিক কাকে বলে? vi) কৃৎ প্রত্যয়ে গুণ ও বৃদ্ধি কী?
    (গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
        খোশগল্প, চন্দ্রচূড়, বেকসুর, ক্ষুরধার, অনন্ত, উদ্বেল।
    (ঘ) বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (৫টি) :
        গোলাপি নেশা, একক্ষুরে মাথা মোড়ানো, কাঁচা বাঁশে ঘুণ ধরা, উড়ো খৈ গোবিন্দায় নমঃ, চিত্রগুপ্তের খাতা, অতি দর্পে হত লঙ্কা।
    (ঙ) নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করুন :
        i) বিচারক এজলাসে পৌঁছানোমাত্রই সকলে উঠে দাঁড়াল। (মিশ্র বাক্য)
        ii) যাঁরা ভাষা শহীদ, তাঁরা আমাদের স্বাধীনতার পথিকৃৎ। (সরল বাক্য)
        iii) যদিও তার প্রচুর জমি আছে, তবুও তিনি চাষ করেন না। (যৌগিক বাক্য)
        iv) শেয়ার ব্যবসার লগ্নিতে ভরসা কী? (নেতিবাচক বাক্য)
        v) আমি ক্রিকেট ব্যতীত অন্য কোনো খেলা জানি না। (অস্তিবাচক বাক্য)
    (চ) পারিভাষিক শব্দগুলোর বাংলা অর্থ লিখুন : প্রজ্ঞাপন, ফেরারি, ভেন্ডার, খারিজ, খতিয়ান, ন্যায়পাল।
[১০]
০৮।বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন :
    (ক) ‘ধর্মতত্ত্ব’ গ্রন্থের রচয়িতা কে?
    (খ) হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি নাটকের নাম লিখুন।
    (গ) সৈয়দ শামসুল হকের কোন উপন্যাস অবলম্বনে ‘গেরিলা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে?
    (ঘ) জসীমউদ্দীন রচিত একটি খণ্ডকাব্য এবং একটি ভ্রমণ কাহিনীর নাম লিখুন।
    (ঙ) কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়?
    (চ) ‘মহাশ্মশান’ মহাকাব্যের দুটি চরিত্রের নাম লিখুন।
    (ছ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম কী?
    (জ) ‘অবরোধবাসিনী’ কে লিখেছেন? তিনি কী জন্য বিখ্যাত?
    (ঝ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী জাতীয় রচনা এবং কার লেখা?
    (ঞ) ‘মুনতাসীর ফ্যান্টাসী’ এবং ‘কীর্তনখোলা’ নাটকদ্বয়ের রচয়িতা কে কে?
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
General English
বিষয় কোড—২০/২৭
সময়—3 Hours
পূর্ণমান—100
[Figures in the right margin indicate full marks]

1.Write an essay on any one of the following topics :
    (a) Impact of Social Media on Young Generation;
    (b) Civil Society and Democracy;
    (c) Duties and Responsibilities of a Judge;
    (d) Communal Harmony in Bangladesh.
[25]
2.Amplify any one of the following ideas :
    (a) To succeed in life, you need two things: ignorance and confidence;
              OR
    (b) Our sweetest songs are those that tell of saddest thought;
              OR
    (c) No misfortune is worse than judicial subservience.
[15]
3.Write a précis of the following passage with a suitable title :

Self-reliance is the pilgrim’s best staff, the worker’s best tool. It is the master-key that unlocks all the difficulties of life. ‘Help yourself and Heaven will help you’ is a maxim which receives daily confirmation. Help from within always strengthens, but help from without invariably weakens the recipient. The habit of depending on others tends to weaken the intellectual faculties and paralyse the power of judgment. The struggle against adverse circumstances has, on the contrary, a strengthening effect, like that of pure mountain air on an enfeebled frame. This is a lesson which is not taught in the schools and colleges now-a-days. The vice of the modern system of education is that it lays down too many royal roads to knowledge. The difficulties which formerly compelled the student to think and labour for himself are now most carefully removed. Our young men are equipped to such an extent with manuals and guides that they find no occasion for independent thought.

[10]
4.Write a letter to the editor of a newspaper complaining about the chronic waterlogging in city streets and suggesting measures.
[10]
5.A heatwave is sweeping over the country. Suppose you are a staff reporter of a national English daily. Draft a comprehensive report on public health and civic life.
[10]
6.Translate the following passage into English :

অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, “আমি যাব”। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম— “পাগল হয়েছ ভাই”! ইন্দ্র তাহার জবাব দিল না। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, “তুই থাক, শ্রীকান্ত। আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস— আমি চললুম।” তাহার মুখ পাণ্ডুর, কিন্তু চোখ দুটি জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। আমি নিশ্চয়ই জানিতাম, কোন মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না— সে যাইবেই।

[10]
7.Correct the following sentences :
    (a) My car is inferior and less costly than yours.
    (b) One of the children were present in the programme.
    (c) Be careful lest you don’t fall ill.
    (d) Do you know where did he go yesterday?
    (e) The mangoes of Rajshahi are sweeter than Khulna.
[05]
8.Make sentences with the following idioms and legal phrases :
    ultra vires; sine qua non; a fish out of water; status quo; to leave no stone unturned.
[05]
9.English Literature (Short answer questions) :
    (a) Who translated Tagore’s ‘Gitanjali’ into English?
    (b) In which play of Shakespeare do you find “Cowards die many times before their death”?
    (c) Write down the names of two famous elegies in English literature along with their authors.
    (d) What is a dramatic monologue?
    (e) Who is called the father of the English sonnet?
[10]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
বিষয় কোড—৩০/৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[৭টি থেকে যে-কোনো ৫টি করে প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিন]

১ম বিভাগ — বাংলাদেশ বিষয়াবলি (৫০ নম্বর)
০১।বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে যেসব সমস্যা বিদ্যমান তা দূর করে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে জনশক্তি প্রবাহ বৃদ্ধি করার কী কী সম্ভাবনা ও সীমাবদ্ধতা রয়েছে? এক্ষেত্রে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কী বিকল্প পথ থাকতে পারে?
[১০]
০২।কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকির সম্মুখীন? পরিবেশ অবক্ষয়ের পেছনে মনুষ্যসৃষ্ট অপকর্মসমূহ কতখানি দায়ী?
[১০]
০৩।সম্প্রতি পাহাড়ি ঢলে বাংলাদেশের হাওড় অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের কারণ ও দীর্ঘমেয়াদী প্রতিকারসমূহ আলোচনা করুন।
[১০]
০৪।কোটামুক্ত বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের (RMG) ভবিষ্যৎ সম্ভাবনা ও বহুমুখী চ্যালেঞ্জসমূহ পর্যালোচনা করুন।
[১০]
০৫।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের গঠন, আন্তর্জাতিক কূটনীতি ও চূড়ান্ত বিজয় অর্জনে এর ঐতিহাসিক ভূমিকা বিশ্লেষণ করুন।
[১০]
০৬।উন্নয়ন ও সুশাসন পরস্পর পরিপূরক। বাংলাদেশে কার্যকর সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কার কী ভূমিকা হওয়া উচিত?
[১০]
০৭।চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার ভবিষ্যৎ প্রেক্ষাপট মূল্যায়ন করুন।
[১০]
২য় বিভাগ — আন্তর্জাতিক বিষয়াবলি (৫০ নম্বর)
০৮।ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতির জন্য ঝুঁকি নাকি নতুন সম্ভাবনা? ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সংহতিতে এর প্রভাব বিশ্লেষণ করুন।
[১০]
০৯।বিশ্বায়নের সম্ভাব্য সীমাবদ্ধতা কী ধরনের? সংরক্ষণবাদী নীতি (Protectionism) বিশ্ববাণিজ্যকে কীভাবে সংকুচিত করতে পারে?
[১০]
১০।স্নায়ুযুদ্ধের সাম্প্রতিক গতিপ্রকৃতি কী? উত্তর কোরিয়া সংকট ও দক্ষিণ চীন সাগরে পরাশক্তিদের দ্বন্দ্বে বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়ছে?
[১০]
১১।সিরিয়া সংকট কী? রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূমিকা এ সংকট নিরসনে কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন?
[১০]
১২।মায়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় গ্রহণ— এ মানবিক বিপর্যয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় কী?
[১০]
১৩।বিসিআইএম (BCIM) অর্থনৈতিক করিডোরের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের সুবিধা ও চ্যালেঞ্জসমূহ কী কী?
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪০/৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[গণিত অংশে ১০টি এবং বিজ্ঞান অংশে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]

১ম বিভাগ — সাধারণ গণিত (৫০ নম্বর) [যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন]
০১।একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের আড়াই গুণ। বাগানের প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘাস লাগাতে ৩৬৭৫ টাকা খরচ হয়। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
[৫]
০২।দুই ব্যক্তি ‘ক’ এবং ‘খ’ একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে পৃথক পরিমাণ ঋণ গ্রহণ করে। ‘ক’ ২ বছর পর এবং ‘খ’ ৩ বছর পর সুদে-আসলে সমপরিমাণ অর্থ শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
[৫]
০৩।সুদের হার শতকরা বার্ষিক ৪ টাকা হলে কত সময়ে ৪০০০ টাকা সুদে-আসলে ৪৪০০ টাকা হবে?
[৫]
০৪।কোনো ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭৫% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৭০ জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ক্লাসের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
[৫]
০৫।যদি ( x^2 – sqrt{5}x + 1 = 0 ) হয়, তবে ( x^3 + rac{1}{x^3} ) এর মান কত?
[৫]
০৬।সমাধান করুন : ( sqrt{x-6} + sqrt{x+15} = sqrt{x-1} + sqrt{x+6} )
[৫]
০৭।যদি ( x = sqrt{3} + sqrt{2} ) হয়, তবে ( rac{x^6 + 1}{x^3} ) এর মান কত?
[৫]
০৮।প্রমাণ করুন যে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের ওপর অঙ্কিত মধ্যমাদ্বয় পরস্পর সমান।
[৫]
০৯।প্রমাণ করুন যে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে-কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
[৫]
১০।কোনো বৃত্তের AB ও AC জ্যা দুটি A বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করুন যে, AB = AC।
[৫]
২য় বিভাগ — দৈনন্দিন বিজ্ঞান (৫০ নম্বর) [সংক্ষিপ্ত ২৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।OMR-এর পূর্ণরূপ কী? OMR কীভাবে তথ্য পড়তে পারে ও এটি কোন কাজে ব্যবহৃত হয়?
[২]
০২।ড্রোন (Drone) বলতে কী বোঝায়? বেসামরিক ক্ষেত্রে এর প্রধান ব্যবহারসমূহ লিখুন।
[২]
০৩।এনজাইম বলতে কী বোঝায়? মানবদেহে পাচক রসে এনজাইমের ভূমিকা কী?
[২]
০৪।শৈবাল ও ছত্রাকের মূল পার্থক্য কী? এদের কোনটির সংক্রমণে মানবদেহে রোগ হয়?
[২]
০৫।উচ্চ রক্তচাপ (Hypertension) কী এবং এর প্রধান স্বাস্থ্যঝুঁকিগুলো কী কী?
[২]
০৬।সেলোফেন ও প্লাস্টিকের মধ্যে পার্থক্য কী?
[২]
০৭।ইনসুলিন কী? ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ব্যবহার ও কার্যপদ্ধতি লিখুন।
[২]
০৮।CD-ROM ও WORM ড্রাইভের মধ্যে পার্থক্য কী?
[২]
০৯।হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলো কী কী?
[২]
১০।খাদ্য পিরামিড বলতে কী বোঝায়? সুষম খাদ্যের তালিকায় এর গুরুত্ব লিখুন।
[২]
১১।সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র এবং কোন বৈজ্ঞানিক নীতি ব্যবহৃত হয়?
[২]
১২।ক্রোমোজোম ও জিনের (Gene) মধ্যে গঠনগত সম্পর্ক কী?
[২]
১৩।শীতকালে ঘাসের ওপর শিশির কেন ও কীভাবে উৎপন্ন হয়?
[২]
১৪।সোলার সেলের মাধ্যমে কীভাবে সৌরশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়?
[২]
১৫।লেজার (LASER) রশ্মি কী এবং চিকিৎসাবিজ্ঞানে এর ব্যবহার লিখুন।
[২]
১৬।সাবমেরিন ক্যাবল ও ফাইবার অপটিক ক্যাবলের মধ্যে পার্থক্য কী?
[২]
১৭।অ্যানজাইনা (Angina) ও পেসমেকার (Pacemaker)-এর মধ্যে সম্পর্ক কী?
[২]
১৮।বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কী? ১ ইউনিট বিদ্যুৎ সমান কত জুল?
[২]
১৯।মানবদেহে অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) কীভাবে কাজ করে?
[২]
২০।একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220V-100W লেখা থাকার অর্থ কী?
[২]
২১।গ্রিন হাউস প্রভাব (Greenhouse Effect) বলতে কী বোঝায়?
[২]
২২।কম্পিউটারের মাদারবোর্ড ও মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ কী?
[২]
২৩।কম্পিউটারের সিপিইউ (CPU) কী কী প্রধান অংশ নিয়ে গঠিত?
[২]
২৪।ভূমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলের নাম কী এবং তা কীভাবে পরিমাপ করে?
[২]
২৫।বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হওয়ার কারণ ও পরিণতি কী?
[২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
দেওয়ানী মামলা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫০/৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — The Code of Civil Procedure, 1908 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) কোন কোন ক্ষেত্রে দেওয়ানী মামলার আরজি খারিজ (Rejection of Plaint – Order VII Rule 11) যোগ্য? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। [৭](খ) আরজি খারিজের দরখাস্তের উপর কোনো আদেশ প্রদান করা হলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কী? [৭](গ) স্বত্ব ঘোষণা ও দখল পুনরুদ্ধারের ডিক্রির প্রার্থনায় ‘ক’ সহকারী জজ আদালতে ‘খ’ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেন। ‘খ’ তামাদি বারের যুক্তিতে আরজি খারিজের দরখাস্ত দিলে আদালতের করণীয় কী? [৬]
[২০]
০২।(ক) Res-subjudice (Section 10) ও Res-judicata (Section 11) বলতে কী বোঝায়? দেওয়ানী আদালতে বিচারাধীন মামলা কখন স্থগিত রাখা যায়? [১০](খ) রেস-জুডিকাটা এবং চূড়ান্ত স্বীকৃতির (Admission) মধ্যে পার্থক্য কী? একতরফা ডিক্রি কি রেস-জুডিকাটা হিসেবে গণ্য হয়? [১০]
[২০]
০৩।(ক) একটি দেওয়ানী মোকদ্দমার বিভিন্ন পর্যায় (Stages of a Civil Suit) বিস্তারিত আলোচনা করুন। [১০](খ) “আপিল হচ্ছে মূল মোকদ্দমার ধারাবাহিকতা” — আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলি ব্যাখ্যা করুন। সকল ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যায়? [১০]
[২০]
‘খ’ অংশ — The Specific Relief Act & The Limitation Act (৪০ নম্বর)
০৪।(ক) বাদী মামলা প্রমাণ করা সত্ত্বেও আদালত কখন একটি চুক্তি সুনির্দিষ্টভাবে পালনের (Specific Performance) আদেশ প্রদানে বিরত থাকতে পারেন? [১০](খ) ‘ক’ একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে যে একটি দলিল তার ওপর বাধ্যকর নয়। দলিলটি বাতিল না চাওয়ায় আদালত মোকদ্দমা খারিজ করে দেন। আদালতের সিদ্ধান্ত কি সঠিক? [১০]
[২০]
০৫।(ক) The Limitation Act, 1908 এর ৫ ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের নীতিটি ব্যাখ্যা করুন। বিশেষ আইনের ক্ষেত্রে কি এ ধারা প্রযোজ্য? [১০](খ) মামলা মূল্যায়নের (Suits Valuation) সাধারণ নীতিসমূহ এবং বণ্টনের মোকদ্দমা ও দখল পুনরুদ্ধারের মামলার কোর্ট ফি নির্ধারণের নিয়ম লিখুন। [১০]
[২০]
‘গ’ অংশ — ADR ও অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ (২০ নম্বর)
০৬।(ক) নিম্নের আইনসমূহে বর্ণিত বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) বিধানাবলি আলোচনা করুন :
    i) মূল্য সংযোজন কর আইন; ii) The Income Tax Ordinance; iii) The Muslim Family Laws Ordinance. [১০](খ) অর্থ ঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী ডিক্রি প্রদানের পর আপোষ মীমাংসার সুযোগ এবং দায়িকের প্রতি সমন জারির বিশেষ পদ্ধতিসমূহ আলোচনা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
অপরাধ সংক্রান্ত আইন
বিষয় কোড—৬০/৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — The Code of Criminal Procedure, 1898 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) অপরাধ আমলে নেওয়া (Cognizance) বলতে কী বোঝেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতিগুলো কী কী? নালিশ কখন খারিজ করা হয়? [১০](খ) চার্জ গঠনের উদ্দেশ্য ও নিয়মাবলি কী? চার্জ পরিবর্তন না করে কি আসামিকে ভিন্ন ধারায় দণ্ডিত করা যায়? [১০]
[২০]
০২।(ক) ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি (Confession) গ্রহণের পদ্ধতি আলোচনা করুন। শুধুমাত্র ১৬৪ ধারার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কি সাজা দেওয়া যায়? [১০](খ) একই অপরাধ সম্পর্কে নালিশী মামলা ও পুলিশি তদন্ত চলমান থাকলে ফৌজদারী কার্যবিধির ২০৫ডি ধারা অনুসারে আদালত কী পদ্ধতি অনুসরণ করবেন? [১০]
[২০]
‘খ’ অংশ — The Penal Code, 1860 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০৩।(ক) চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতির মধ্যে তুলনামূলক পার্থক্য লিখুন। কখন চুরি দস্যুতায় এবং দস্যুতা ডাকাতিতে পরিণত হয়? [১০](খ) দুষ্কর্মের সহায়তা বা প্ররোচনা (Abetment) এবং অপরাধমূলক ষড়যন্ত্রের (Criminal Conspiracy) মধ্যে পার্থক্য কী? ‘ক’ ‘গ’-কে হত্যা করতে ‘খ’-কে প্ররোচিত করে কিন্তু ‘খ’ তা করতে অস্বীকার করে। ‘ক’ কি অপরাধ করেছে? [১০]
[২০]
০৪।(ক) দণ্ডবিধির ৩৪ ধারার ‘সাধারণ অভিপ্রায়’ (Common Intention) এবং ১৪৯ ধারার ‘সাধারণ উদ্দেশ্য’ (Common Object)-এর মধ্যে পার্থক্য লিখুন। [১০](খ) নিম্নের ক্ষেত্রে ‘ক’ কোনো অপরাধ করেছে কি না ব্যাখ্যা করুন :
    i) একজন শল্যচিকিৎসক সরল বিশ্বাসে রোগীকে জানান যে সে আর বাঁচবে না, এতে রোগী মারা যায়;
    ii) চুরি করার উদ্দেশ্যে ‘ক’ হাঁসের প্রতি গুলি ছোড়ে, সেই গুলিতে ঝোপের আড়ালে থাকা পথচারী মারা যায়। [১০]
[২০]
‘গ’ অংশ — The Evidence Act, 1872 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) ‘মৃত্যুকালীন ঘোষণা’ (Dying Declaration) বলতে কী বোঝেন? ঘোষণাকারী বেঁচে গেলে কি এটি মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণীয়? [১০](খ) বৈরী সাক্ষী (Hostile Witness) কাকে বলে? বৈরী সাক্ষীকে কে জেরা করতে পারেন এবং তার সাক্ষ্য আদালত কীভাবে মূল্যায়ন করবেন? [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
বিষয় কোড—৭০/৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[মুসলিম আইন, ফারায়েজ ও পারিবারিক আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিন]

‘ক’ অংশ — মুসলিম পারিবারিক আইন ও ফারায়েজ (৫০ নম্বর)
০১।(ক) মুসলিম সুন্নী আইনে উত্তরাধিকার অর্জনে প্রতিবন্ধকতাসমূহ কী কী? [১০](খ) ফারায়েজ সমস্যা : নিম্নবর্ণিত ওয়ারিশদের মধ্যে মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন করুন :
    i) চার স্ত্রী এবং পিতা;
    ii) মাতা, পিতা এবং দুই বোন;
    iii) স্ত্রী, দুইজন পূর্ণ বোন, দুইজন বৈপিত্রীয় বোন এবং মাতা। [১৫]
[২৫]
০২।(ক) অসিয়ত ও হেবার মধ্যে পার্থক্য কী? মাতৃগর্ভে থাকা শিশুর অনুকূলে হেবা বা উইল করা যায় কি? [১২](খ) পিতৃত্ব নির্ধারণে স্বীকৃতি (Acknowledgement of Paternity) বলতে কী বোঝায়? কাবিননামার তারিখের পর সন্তান জন্মের ক্ষেত্রে সন্তানের বৈধতা নিরূপণের আইনি নীতি আলোচনা করুন। [১৩]
[২৫]
‘খ’ অংশ — পারিবারিক আদালত অধ্যাদেশ ও হিন্দু আইন (৫০ নম্বর)
০৩।(ক) পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ অনুযায়ী পারিবারিক আদালতের অধিক্ষেত্র এবং একজন হিন্দু নাগরিক পারিবারিক আদালতে মামলা করতে পারেন কি না নজিরসহ লিখুন। [১৫](খ) খোরপোষ ও মোহরানা আদায়ের মামলায় তামাদির মেয়াদ এবং কোর্ট ফি সংক্রান্ত বিধান ব্যাখ্যা করুন। [১০]
[২৫]
০৪।(ক) হিন্দু আইনে বিধবার দত্তক গ্রহণের অধিকার এবং দত্তক পুত্র গ্রহণের আবশ্যকীয় শর্তাবলী কী কী? [১২](খ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ৪ ধারা শরিয়া আইনের সাথে কীভাবে সাংঘর্ষিক এবং এতিম নাতি-নাতনীর সম্পত্তিতে অধিকারের আইনি বাস্তবতা বিশ্লেষণ করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও ব্যাখ্যার ধারণা
বিষয় কোড—৮০/৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (৮০ নম্বর) [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার (মৌলিক অধিকার) এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করুন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি আদালতে বলবৎযোগ্য? [১০](খ) সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী “আইনের আশ্রয়লাভ এবং আইনের অনুশাসন” সংক্রান্ত সাংবিধানিক নিশ্চয়তা ব্যাখ্যা করুন। [১০]
[২০]
০২।(ক) ক্ষমতা পৃথকীকরণ মতবাদ (Doctrine of Separation of Powers) ব্যাখ্যা করুন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সংবিধানে বিচার বিভাগের পৃথকীকরণ কতটুকু বাস্তবায়িত হয়েছে? [১০](খ) অনুচ্ছেদ ২২-এর নির্দেশনা বাস্তবায়নে মাসদার হোসেন মামলার গুরুত্ব ও ঐতিহাসিক রায় পর্যালোচনা করুন। [১০]
[২০]
০৩।(ক) সংবিধানে জরুরি অবস্থা (Emergency) ঘোষণার শর্তাবলী, কারণ ও এর প্রভাব আলোচনা করুন। জরুরি অবস্থার সময় কোন কোন মৌলিক অধিকার স্থগিত করা যায়? [১০](খ) সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা ও ‘সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব’ (Basic Structure Doctrine)-এর আলোকে ষোড়শ সংশোধনী মামলার রায় পর্যালোচনা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — দ্য জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যা (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৪।(ক) সংবিধিবদ্ধ আইনের ব্যাখ্যার মূলনীতিসমূহ আলোচনা করুন। ‘আইনসভা কখনও ভুল করে না’— নীতিটি ব্যাখ্যা করুন। [১০](খ) The General Clauses Act, 1897-এর ধারা ৬ অনুযায়ী কোনো আইন রহিতকরণের (Repeal) আইনি ফলাফল ও প্রভাব ব্যাখ্যা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
বিষয় কোড—৯০/৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন ও প্রজাস্বত্ব আইনের প্রশ্নের উত্তর দিন]

‘ক’ অংশ — The Contract Act, 1872 & Transfer of Property Act, 1882 (৫০ নম্বর)
০১।(ক) স্বাধীন সম্মতি (Free Consent) না থাকলে একটি চুক্তির ফলাফল কী? ভুল উপস্থাপনা (Misrepresentation) ও ভুলের (Mistake) আইনি তাৎপর্য লিখুন। [১২](খ) জিম্মাদার (Bailee) ও বেইলরের অধিকার ও দায়িত্বসমূহ আলোচনা করুন। নির্ধারিত শর্ত ভঙ্গ করে ঘোড়া ব্যবহার করার আইনি ফলাফল কী? [১৩]
[২৫]
০২।(ক) ইজারা (Lease) কী? কীভাবে ইজারা সৃষ্টি ও অবসান ঘটে? সম্পত্তি হস্তান্তর আইনের ১০৬ ধারার নোটিশ জারি না করার ফলাফল কী? [১২](খ) বিভিন্ন প্রকার বন্ধক (Mortgage) আলোচনা করুন। কোন কোন বন্ধকি দলিলের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? [১৩]
[২৫]
‘খ’ অংশ — The Registration Act & State Acquisition and Tenancy Act (৫০ নম্বর)
০৩।(ক) ‘Fraud on Registration’ বলতে কী বোঝায়? রেজিস্ট্রেশন কর্মকর্তা কর্তৃক দলিল নিবন্ধন প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকারসমূহ কী কী? [১২](খ) রেজিস্ট্রেশন আইনের ১৭ ধারা অনুসারে কোন কোন দলিলের নিবন্ধন বাধ্যতামূলক এবং ৪৯ ধারায় নিবন্ধন না করার ফলাফল আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (Land Survey Tribunal) কীভাবে গঠিত হয় এবং এর এখতিয়ার ও কার্যপদ্ধতি আলোচনা করুন। [১২](খ) “খতিয়ান ও খাজনার রসিদ স্বত্বের প্রমাণ বহন করে, কিন্তু এগুলো মূল স্বত্ব সৃষ্টি করে না” — ব্যাখ্যা করুন। ৯৬ ধারার অধীনে অগ্রক্রয়ের শর্তসমূহ লিখুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১১শ বিজেএস পরীক্ষা, ২০১৭
ঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
বিষয় কোড—৯৮/৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[পরীক্ষার্থীকে যে-কোনো একটি গ্রুপের (গ্রুপ-ক অথবা গ্রুপ-খ) ১০০ নম্বরের উত্তর দিতে হবে]

গ্রুপ-ক (কোড ৯৮): ঐচ্ছিক বিষয়-১ (নারী ও শিশু, শিশু আইন, মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা)
০১।(ক) শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’ এবং ‘আইনের সংস্পর্শে আসা শিশু’-র মধ্যে পার্থক্য কী? শিশু মামলার বিচার সমাপ্তির নির্ধারিত সময়সীমা ও ব্যর্থতার আইনি পরিণতি লিখুন। [১২](খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(ক) ধারায় যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত (BLAST Case) পর্যালোচনা করুন। ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার শর্তসমূহ লিখুন। [১৩]
[২৫]
০২।(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষমতা এবং আসামী নির্দোষ তা প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? [১২](খ) The Special Powers Act, 1974-এর অধীনে বিশেষ ট্রাইব্যুনালে অপরাধ আমলে নেওয়ার এবং বিচার পরিচালনার বিশেষ কার্যপদ্ধতি আলোচনা করুন। [১৩]
[২৫]
গ্রুপ-খ (কোড ৯৯): ঐচ্ছিক বিষয়-২ (দুদক, মানিলন্ডারিং, এনআই অ্যাক্ট, দ্রুত বিচার)
০৩।(ক) The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় একাধিক চেক প্রত্যাখ্যানের ক্ষেত্রে নোটিশ জারি ও মামলা দায়েরের আইনি শর্তাবলী আলোচনা করুন। [১২](খ) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর অধীন গঠিত মানব পাচার দমন ট্রাইব্যুনালের বিচারিক অধিক্ষেত্র ও অপরাধের বিশেষ অনুমান আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা ও কার্যাবলি এবং ‘ফাঁদ মামলা’ (Trap Case)-র ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের আইনি মানদণ্ড আলোচনা করুন। [১২](খ) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অপরাধের তদন্ত ও আমল গ্রহণের এখতিয়ার এবং কোনো সত্তা (Entity) কর্তৃক অপরাধ সংঘটনের দায়দায়িত্ব ব্যাখ্যা করুন। [১৩]
[২৫]

Related Articles

✍️ আইনি মতামত বা প্রশ্ন প্রকাশ করুন

Back to top button