১৮তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০২৫ – সম্পূর্ণ (৪০০ মার্কস)

পূর্ণমান: ৪০০
সময়: প্রতিটি বিষয়ের জন্য ৩ ঘণ্টা


সাধারণ বাংলা (বিষয় কোড-১০)

পূর্ণমান-১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

  1. নিম্নোক্ত যে-কোনো একটি বিষয়ে রচনা লিখুন: (২০)
    1. আঞ্চলিক ভূ-রাজনীতি ও বাংলাদেশ;
    2. নাগরিক অধিকার ও কর্তব্য;
    3. সামাজিক মূল্যবোধের অবক্ষয়: কারণ ও প্রতিকার।
  2. ভাবসম্প্রসারণ করুন: (১০)

    (ক) স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগত হতে,
    সে কখনো শেখেনি বাঁচিতে।
    অথবা
    (খ) মুকুট পরা শক্ত কিন্তু মুকুট ত্যাগ করা আরো কঠিন।

  3. সারমর্ম লিখুন: (০৫)

    সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া।
    দেশে দেশে মোর দেশ আছে আমি সেই দেশ লব যুঝিয়া
    পরবাসী আমি যে দুয়ারে চাই-
    তারি মাঝে মোর আছে যেন ঠাঁই,
    কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই,
    সন্ধান লব বুঝিয়া।
    ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া।

  4. রাজধানীতে জলাধার নির্মাণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি প্রতিবেদন লিখুন। (১০)
  5. বাংলায় অনুবাদ করুন: (০৫)

    The modern social fabric is increasingly defined by anomie, a condition where the traditional norms that once anchored communal behavior have begun to dissolve into a state of ethical aimlessness. This creeping social disorder is often exacerbated by the atomization of the individual in the digital age; as face-to-face interactions are supplanted by curated, superficial avatars, the visceral sense of shared responsibility withers. We find ourselves navigating a landscape characterized by narcissism and a relentless pursuit of self-actualization at the expense of the common good, leading to a profound erosion of the civic virtues that formerly stabilized the “social contract.”

  6. আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিতকরণে নাগরিক সমাজের করণীয় বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশের নিমিত্ত সম্পাদক বরাবর একটি পত্র লিখুন। (১০)
  7. ব্যাকরণ বিষয়ক নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
    1. নিম্নোক্ত বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) সৌজন্যতার জন্য অর্থের প্রয়োজন হয় না।

      আ) অনুষ্ঠানে কেবলমাত্র তার বৈমাত্রেয় সহোদর উপস্থিত ছিল।

      ই) দুর্বিসহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখে।

      ঈ) দুর্ঘটনার বর্ণনা সবিস্তারে বর্ণনা হয়েছে।

      উ) সৌহার্দ্যতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ।

      ঊ) অভাবগ্রস্ত লোকটি তাহার দুরাবস্থার কথা সাশ্রুনয়নে বর্ণনা করিল।
    2. সংক্ষিপ্ত টীকা লিখুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) প্রযোজক ও নিজন্ত ক্রিয়া; আ) সমধাতুজ কর্ম; ই) আসত্তি; ঈ) অভিধা; উ) নিত্যবৃত্ত অতীত; ঊ) বর্তুল স্বর।
    3. নিম্নোক্ত বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) কালে কোলে অম্বলে; আ) হাড়ি কাঠে মাথা দেওয়া; ই) দাঁত খিচুনি; ঈ) নীলবর্ণ শৃগাল; উ) শান্তিপুরে নৌকতা; ঊ) জলের আল্পনা।
    4. নিম্নরেখাঙ্কিত শব্দ/শব্দগুচ্ছের কারক ও বিভক্তি নির্ণয় করুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) মৃতজনে দেহ প্রাণ; আ) শরতে ধরাতল শিশিরে ঝলমল; ই) সে রাগ করে মাঝিকে তিরস্কার করল; ঈ) তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে; উ) সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না; ঊ) হে অতীত, তুমি ভুবনে ভুবনে।
    5. নিম্নোক্ত শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) ঔদার্য; আ) ত্বরিত; ই) নৈসর্গিক; ঈ) প্রাচী; উ) ভূ-স্বামী; ঊ) হরণ।
    6. নিম্নোক্ত শব্দগুলোর সন্ধি-বিচ্ছেদ নির্দেশ করুন (যে-কোনো ৫টি): (৫×১=৫)

      অ) নিষ্প্রাণ; আ) শঙ্কা; ই) তদন্ত; ঈ) ভয়; উ) অহংকার; ঊ) দ্যুলোক।
  8. নিম্নোক্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: [যেকোন ১০টি] (১০×১=১০)
    1. বাংলা সাহিত্যের ইতিহাসে ১৮৬১ সাল কোন দুটি কারণে স্মরণযোগ্য?
    2. ‘এক পয়সার বাঁশি’ জসীম উদ্দীন এর কোন শ্রেণির রচনা?
    3. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘নয়নচারা’ গল্পটির প্রেক্ষাপট কী?
    4. ‘আমি অনাহারী’ কাব্যগ্রন্থটি কার রচিত?
    5. কাজী নজরুল ইসলাম তার ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেছেন?
    6. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কমলাকান্তের দপ্তর’ প্রবন্ধের গোয়ালিনীর নাম কী?
    7. আহমদ ছফার ২ টি প্রবন্ধ গ্রন্থের নাম লিখুন।
    8. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের মূল উপজীব্য কী?
    9. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
    10. তেভাগা আন্দোলনকেন্দ্রিক একটি উপন্যাসের নাম লিখুন।
    11. বাংলা সাহিত্যে ‘কালকূট’ নামে পরিচিত কোন লেখক?
    12. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর ‘মতিচুর’ কোন ধরনের রচনা?

General English (Subject Code-20)

Marks-100
[Figures in the right margin indicate full marks]

  1. Write an essay on any one of the following topics: (20)
    1. Increased Digital Connectivity: The Paradox of Deeper Psychological Disconnection.
    2. Aspirations and Disillusionment of Young Generation.
    3. Conflict in the Middle East: Impacts on Global Oil Stability.
    4. Causes, Challenges and Future Prospects of Urban Migration in Bangladesh.
  2. Amplify any one of the following ideas: (10)
    1. Life is action, not contemplation.
    2. There is nothing either good or bad, but thinking makes it so.
    3. Norms without consequences invite their own violation.
  3. Write a précis of the following extract and give it a suitable title: (10)

    All through history there have been wars, yet mankind has survived, developed, and become civilized in spite of them. But unfortunately, as part of his development, man has learned to tap the hidden forces of our planet and use them for his purpose. Now, if his purposes are those of destruction, each fresh advance in his mastery of nature only increases the danger of war, as men learn to destroy one another in even greater numbers, from even greater distances, and in even more varied and ingenious ways. Man has discovered how to release the forces locked up in the atom. In consequence, the leading nations of the world are now making atom bombs which would almost certainly be widely used. Nobody knows what the effect of dropping such bombs on a large scale would be, but it is quite possible that the total destruction of the world and its civilization might ensue. As somebody has jokingly remarked, in the next war man will fight with atom bombs and in the war after that with bows and arrows.

  4. Write a letter to your beloved father explaining why you prefer the career of a judge to other professions. (10)
  5. Suppose you are a correspondent of a national daily. Prepare a report focusing on current inflation in Bangladesh and its impact on middle-class families. (10)
  6. Translate the following passage into ‘English’: (10)

    মানুষের জীবনপ্রবাহ গতিশীল ও পরিবর্তনশীল। মানুষ যখন সুখ সাগরে অবগাহন করে তখন যদি অকস্মাৎ দুঃখ এসে হানা দেয়, মানুষ অসহায় ও হতাশ হয়ে যায়। কিন্তু জীবনের এ ছন্দপতন সহজভাবে মেনে নিতে অভ্যস্ত হলে আরো সহজ এবং সুন্দর হয়ে উঠবে মানুষের জীবন। মন্দ কিংবা ভালো যাই হোক না কেন- সত্যকে নিশ্চিন্তে গ্রহণ করার মধ্যেই মানবিকতা উন্মেষের সূত্রপাত ঘটে। যেসব মনীষী পৃথিবীতে অমর হয়েছেন, তারা নিষ্ঠুর নির্যাতনের মুখোমুখি হয়েও সত্যকে বর্জন বা ত্যাগ করেননি, বরং আরো আঁকড়ে ধরেছেন।

  7. Make sentences with the following: (5×1=5)

    (a) Snake in the grass; (b) In Situ; (c) Hanker after; (d) Steer clear of; (e) The tip of the iceberg.
  8. Write antonym or synonym of the following as per the direction in the brackets: (5×1=5)

    (a) Ubiquitous (synonym) (b) Volatile (antonym) (c) Cajole (antonym) (d) Abbey (synonym) (e) Pragmatic (synonym)
  9. Use the right form of verbs given in the brackets: (5×1=5)
    1. Had I possessed vast property, I _____ (establish) a school.
    2. The project _____ (complete) by next month if everything goes as planned.
    3. The proposal demands that it _____ (approve) immediately.
    4. He ran fast lest he _____ (miss) the train.
    5. Scarcely had he entered the room when everyone _____ (stop) talking.
  10. Fill in the blanks: (5×1=5)
    1. The other witnesses will bear _____ what I say.
    2. There isn’t enough room for us, _____ alone any guests.
    3. It rained on and _____ all day.
    4. I waited for my friend until he _____.
    5. Would you mind _____ the window?
  11. Transform the following sentences as directed in the brackets: (5×1=5)
    1. They are building a new bridge over the river. (Change the voice)
    2. The officer said, “Do not enter the restricted area”. (Change into indirect speech)
    3. If you work hard, you will succeed. (Rewrite using ‘unless’)
    4. Everyone would flee from a state of bondage. (Make it interrogative)
    5. You must avoid fat to lose weight. (Make it compound)
  12. Answer, in brief, the following questions: (5×1=5)
    1. Which age did Robert Browning belong to?
    2. Who translated the ‘Rubaiyat’ of Omar Khayyam into English?
    3. Who wrote the novel ‘Nausea’?
    4. For whom Shelly wrote the passionate and grandiose elegy ‘Adonais’?
    5. In which writing does the following quote occur?
      “Fair is foul, and foul is Fair”.

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ (বিষয় কোড-৩০)

পূর্ণমান-১০০
[বাংলা অথবা ইংরেজি যে-কোনো একটি ভাষায় উভয় অংশ হতে ৩টি করে মোট ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে; তবে টেকনিক্যাল শব্দগুলো যে-কোনো ভাষায় লেখা যাবে। সকল প্রশ্নের মান সমান; ৮×১২.৫=১০০]

‘ক’ অংশ: বাংলাদেশ বিষয়সমূহ

  1. তিস্তা মেগা প্রকল্পের মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী? এই মেগা প্রকল্পটি কী অর্থনৈতিক ও পরিবেশগতভাবে টেকসই? তিস্তা মেগা প্রকল্পকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক বিতর্কগুলো বিস্তারিত বর্ণনা করুন।
  2. ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য দুর্বলতা তৈরী করে কী না- বিশ্লেষণ করুন।
  3. গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারজনিত প্রধান চ্যালেঞ্জসমূহ বিশ্লেষণ করুন। মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের মধ্যে ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় আইনগত সংস্কারের প্রস্তাব দিন।
  4. বৈশ্বিক রাজনৈতিক সংঘাত (যেমন মধ্যপ্রাচ্য সংকট) এর ফলে উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করুন। জ্বালানি আমদানি নির্ভরতা কমানোর উপায় সম্পর্কে আলোচনা করুন।
  5. সাম্প্রতিক জনস্বাস্থ্য সংকট (যেমন হাম প্রাদুর্ভাব) রাষ্ট্রের নীতিনির্ধারণে কী চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বলে আপনি মনে করেন? সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় রাষ্ট্রের কাঠামোগত সক্ষমতা ও সীমাবদ্ধতা আলোচনা করুন।

‘খ’ অংশ: আন্তর্জাতিক বিষয়সমূহ

  1. সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল কর্তৃক ইরানের ওপর আঘাতসমূহ জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদ লঙ্ঘন করে কি না- তা মূল্যায়ন করুন। আপনার উত্তরে আসন্ন সশস্ত্র হামলার অনুপস্থিতিতে পূর্ব-প্রতিরক্ষামূলক আত্মরক্ষার বৈধতা বিশ্লেষণসহ পরাশক্তির রাষ্ট্রগুলো ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য আন্তর্জাতিক আইনকে নির্বাচিতভাবে ব্যাখ্যা করে কি না- আলোকপাত করুন।
  2. সার্বভৌমত্ব ও অ-হস্তক্ষেপ নীতির আলোকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কথিত হস্তক্ষেপ বা জবরদস্তিমূলক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনে কীভাবে মূল্যায়ন করা উচিত – তা আলোচনা করুন। আন্তর্জাতিক আইনের অধীনে শাসন পরিবর্তন (regime change) কখনো বৈধ হতে পারে কি না- তা বিশ্লেষণ করুন।
  3. মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত একতরফা বাণিজ্য পদক্ষেপ এবং সুরক্ষা নীতিমালা কীভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার বিশ্বাসযোগ্যতা, বাণিজ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ প্রাসঙ্গিকতাকে প্রভাবিত করেছে- তা আলোচনা করুন।
  4. আন্তঃসীমান্ত পানি বণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা এবং বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল কাঠামোগত টানাপোড়েনসমূহ বিশ্লেষণ করুন। ভারতের আঞ্চলিক প্রভাবের প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক সহযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে -তা আলোচনা করুন।
  5. যুক্তরাষ্ট্র-চীন এবং ভারত-চীন এর প্রতিদ্বন্দ্বিতা এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে কীভাবে প্রভাবিত করে -তা বিশ্লেষণ করুন। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে Association of Southeast Asian Nations (ASEAN) এর কীভাবে প্রতিক্রিয়া জানানো উচিত?

সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান (বিষয় কোড-৪০)

পূর্ণমান-১০০

‘ক’ অংশ: সাধারণ গণিত

যে-কোনো ১০ টি প্রশ্নের উত্তর দিন: (১০×৫=৫০)

  1. সরল করুন:

    {(১/২ – ১/৩) / (১/২ + ১/৩)} এর ২/৩ + (৪/৩) / (২ + ৪/১১) ÷ {১ + ১/(২ + ১/১১)} এর ৫/২৪
  2. বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা ৪৫,০০০ টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু ৫ জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু ১৫ টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ সমিতিতে কতজন সদস্য ছিলেন?
  3. একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২৫ টাকা ব্যয় হয়। ৪০ সে. মি. বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে?
  4. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে?
  5. ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা কতবার একটির উপরে আরেকটি বসে? সময়গুলো বের করুন।
  6. ১৫ মিনিটে দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ৩ কিলোমিটার এবং স্রোতের বিপরীতে ১ কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে নৌকা ও স্রোতের গতিবেগ নির্ণয় করুন।
  7. ১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩৩০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টার ৩০ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  8. সরল করুন: [ (a²+b²) / (a-b)²+3ab ] ÷ [ (a+b)²-3ab / a³-b³ ] × [ a+b / a-b ]
  9. x = 4, y = -8, z = 5 হলে 25(x+y)² – 20(x+y)(y+z) + 4(y+z)² এর মান কত?
  10. যদি a = √3 + √2 হয়, তবে প্রমাণ কর যে, a³ + 1/a³ = 18√3 ।
  11. একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
  12. প্রমাণ করুন যে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
  13. যদি কোনো ত্রিভুজ ABC- এর AB² = AC² + BC² হয়, তবে প্রমাণ করুন যে, ∠C = এক সমকোণ।

‘খ’ অংশ: দৈনন্দিন বিজ্ঞান

যে-কোনো ১০ টি প্রশ্নের উত্তর দিন: (১০×৫=৫০)

  1. বস্তুর ভরবেগ কাকে বলে? যখন কোনো ব্যক্তি বন্দুক হতে গুলি ছোড়েন, তখন তিনি পিছনের দিকে একটি ধাক্কা অনুভব করেন। কেন এমনটি হয়, ব্যাখ্যা করুন।
  2. আইরিশ বায়োমেট্রিক্স কী? এর সুবিধা ও অসুবিধা বর্ণনা করুন।
  3. ‘পলিমার’ শব্দটির অর্থ কী? পলিমার ও মনোমার এ দুটোর পার্থক্য লিখুন। কত প্রকারের পলিমার আছে? উদাহরণ সহ উত্তর লিখুন।
  4. ১৮ জুন ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে Ocean Gate Titan Submersible কেন দুর্ঘটনার শিকার হয়েছিল? গভীর সমুদ্রের উচ্চচাপ কীভাবে Submersible এর উপর প্রভাব ফেলে?
  5. অশ্ব ক্ষমতা ও ওয়াটের মধ্যে পার্থক্য লিখুন। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস কী কারণে ব্যবহৃত হয়?
  6. পৃথিবীর তলে কোনো বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন কত হবে বের করুন।
  7. LDL ও HDL কী? মানবদেহে এদের কাজ বর্ণনা করুন।
  8. বাংলাদেশে প্রাক-বর্ষা ও বর্ষা মৌসুমে ঘন ঘন বজ্রপাত সংঘটিত হওয়ার পেছনে কোন কোন আবহাওয়াগত কারণ দায়ী? এর ক্ষতিকর প্রভাব কমানোর জন্য কী কী উদ্যোগ নেয়া যেতে পারে?
  9. Hydroelectric Power বলতে কী বোঝায়? তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ কীভাবে উৎপাদিত হয়?
  10. বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের ক্ষেত্রে ট্রান্সফরমারের ভূমিকা লিখুন।
  11. ডেসিবেল কী? কত ডেসিবেলে কানের ক্ষতি হতে পারে উদাহরণসহ ব্যাখ্যা করুন।
  12. চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে কোন ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো সিঙ্কহোল গঠনের জন্য দায়ী? ভূগর্ভস্থ পানি উত্তোলনের মতো মানবসৃষ্ট কার্যকলাপ কীভাবে সিঙ্কহোল সৃষ্টির সম্ভাবনা বাড়ায়?
  13. আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য কী? দৃশ্যমান আলোর বিভিন্ন রঙ ও তাদের তরঙ্গদৈর্ঘ্যের পরিসরসমূহ বর্ণনা করুন।
Back to top button