১০তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০১৫: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)
📋 ১০ম বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন
১ম পত্রসাধারণ বাংলা
১০০ নম্বর ↓
২য় পত্রGeneral English
১০০ নম্বর ↓
৩য় পত্রবাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
১০০ নম্বর ↓
৪র্থ পত্রসাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
১০০ নম্বর ↓
৫ম পত্রদেওয়ানী মামলা সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৬ষ্ঠ পত্রঅপরাধ সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৭ম পত্রপারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
১০০ নম্বর ↓
৮ম পত্রসাংবিধানিক আইন ও ব্যাখ্যার ধারণা
১০০ নম্বর ↓
৯ম পত্রসম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
১০০ নম্বর ↓
১০ম পত্রঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
১০০ নম্বর ↓
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
সাধারণ বাংলা
বিষয় কোড—১০/১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে; ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
০১।নিম্নোক্ত যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখুন :
(ক) দুর্নীতি এক সামাজিক ব্যাধি;
(খ) নৈতিকতাবোধ ও ন্যায়বিচার;
(গ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি।
(ক) দুর্নীতি এক সামাজিক ব্যাধি;
(খ) নৈতিকতাবোধ ও ন্যায়বিচার;
(গ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি।
[২৫]
০২।ভাবসম্প্রসারণ করুন :
(ক) দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।
অথবা
(খ) যে জাতি জীবনহারা অচল অসার পদে পদে বাঁধে তার জীর্ণ লেকচার।
(ক) দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।
অথবা
(খ) যে জাতি জীবনহারা অচল অসার পদে পদে বাঁধে তার জীর্ণ লেকচার।
[১৫]
০৩।সারমর্ম লিখুন :
মানুষের জ্ঞান অতি সংকীর্ণ। ক্রমান্বয়ে নতুন নতুন জ্ঞানভাণ্ডার খুলে যাচ্ছে, আর পুরোনো জ্ঞানের অসম্পূর্ণতা চোখে পড়ছে। ইতিহাস, বিজ্ঞান, কাব্য, দর্শন, রাজনীতি, ধর্মনীতি, ব্যবহারিক জ্ঞান, কলাবিদ্যা প্রভৃতি সমুদয় ক্ষেত্রেই এর এত অধিক দৃষ্টান্ত বর্তমান যে, তার উদাহরণ দেওয়া বাহুল্যমাত্র। এর থেকে বোঝা যায়, আজ যেটি সত্য এবং নির্ভুল মনে হচ্ছে, ভবিষ্যতে সেটি হয়তো মিথ্যা অথবা আংশিক সত্য বলে প্রমাণিত হতে পারে। এজন্য আমরা আজকাল যে আদর্শ ধরে চলছি, তা নিয়ে অতিরিক্ত উল্লাসের সাথে আস্ফালন করতে পারিনে— যেহেতু, আমাদের আজকার উদ্ধত অহঙ্কার কালকার দিন লজ্জায় পরিণত হতে পারে।
[১০]
০৪।শিশুশ্রম বন্ধের আবশ্যিকতা ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা করুন।
[১০]
০৫।বাংলায় অনুবাদ করুন :
It is very difficult and often impossible to say what learning is. A fairly standard and understandable definition is, as Atkinson says: Learning is “relatively permanent change in behaviour that results from practice.” This is of course arguable, particularly the “practice” criterion. Other psychologists would accept learning as changes in “capability” or simply “knowledge” or “understanding” even if it is not visible in behaviour.
[১০]
০৬।আকাশ সংস্কৃতির সুফল ও কুফল বর্ণনা করে প্রবাসে অবস্থানরত ভাইকে একটি পত্র লিখুন।
[১০]
০৭।ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলির উত্তর দিন :
(ক) বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
i) মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে। ii) বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। iii) তিরস্কার বা পুরস্কার কিছুই কি তোমার চাইবার নেই? iv) প্রায়ই অর্থ কথাগুলো বড় হয়ে থাকে অস্পষ্ট। v) দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখেন। vi) তুমি, কাঞ্চন ও আমি আজ খেলতে যাব।
(খ) কারক ও বিভক্তি নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
i) এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। ii) রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। iii) একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিতেছিল। iv) বলাইকে লোভ দেখালুম। v) ছাদে জল পড়ে।
(গ) সংক্ষিপ্ত উত্তর দিন (যে-কোনো ৫টি) :
i) ব্যাকরণ কাকে বলে? ii) ভাষার সাংগঠনিক গড়ন কী? iii) ঘোষ বর্ণ কী? iv) অপিনিহিতি কাকে বলে? v) বচন কাকে বলে?
(ঘ) নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করুন :
i) বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (জটিল বাক্য)
ii) যেহেতু মেয়ের বয়স বড়, তাই পণের অঙ্কটাও বড়। (সরল বাক্য)
iii) কন্যার বাপ সবুর করিতে পারিলেও বরের বাপ করিতে চাহিলেন না। (যৌগিক বাক্য)
iv) অন্ধকারের মধ্যেই যাত্রা করিয়াছিলাম, কিন্তু সে অন্ধকার আর ছিল না। (মিশ্র বাক্য)
v) মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে। (সরল বাক্য)
(ঙ) বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (৫টি) :
ধনুক ভাঙা পণ, তয়নাত করা, দিগধেড়েঙ্গা, বিড়ালের আড়াই পা, সের দরে।
(চ) এক কথায় প্রকাশ করুন (যে-কোনো ৫টি) :
i) সিংহের নাদ; ii) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব; iii) যে মেঘে প্রচুর বৃষ্টি হয়; iv) ঈষৎ উষ্ণ; v) যা শল্য-ব্যথা দূরীকৃত করে; vi) পদ্মের ডাঁটা বা নাল।
(ক) বাক্যগুলো শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
i) মনস্কামনা পূর্ণ না হওয়ায় সে মনস্তাপে ভুগছে। ii) বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল। iii) তিরস্কার বা পুরস্কার কিছুই কি তোমার চাইবার নেই? iv) প্রায়ই অর্থ কথাগুলো বড় হয়ে থাকে অস্পষ্ট। v) দুর্বিষহ বানানটি অধিকাংশ ব্যক্তি ভুল লেখেন। vi) তুমি, কাঞ্চন ও আমি আজ খেলতে যাব।
(খ) কারক ও বিভক্তি নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
i) এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। ii) রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। iii) একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিতেছিল। iv) বলাইকে লোভ দেখালুম। v) ছাদে জল পড়ে।
(গ) সংক্ষিপ্ত উত্তর দিন (যে-কোনো ৫টি) :
i) ব্যাকরণ কাকে বলে? ii) ভাষার সাংগঠনিক গড়ন কী? iii) ঘোষ বর্ণ কী? iv) অপিনিহিতি কাকে বলে? v) বচন কাকে বলে?
(ঘ) নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করুন :
i) বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। (জটিল বাক্য)
ii) যেহেতু মেয়ের বয়স বড়, তাই পণের অঙ্কটাও বড়। (সরল বাক্য)
iii) কন্যার বাপ সবুর করিতে পারিলেও বরের বাপ করিতে চাহিলেন না। (যৌগিক বাক্য)
iv) অন্ধকারের মধ্যেই যাত্রা করিয়াছিলাম, কিন্তু সে অন্ধকার আর ছিল না। (মিশ্র বাক্য)
v) মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে। (সরল বাক্য)
(ঙ) বাগধারাসমূহের অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (৫টি) :
ধনুক ভাঙা পণ, তয়নাত করা, দিগধেড়েঙ্গা, বিড়ালের আড়াই পা, সের দরে।
(চ) এক কথায় প্রকাশ করুন (যে-কোনো ৫টি) :
i) সিংহের নাদ; ii) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব; iii) যে মেঘে প্রচুর বৃষ্টি হয়; iv) ঈষৎ উষ্ণ; v) যা শল্য-ব্যথা দূরীকৃত করে; vi) পদ্মের ডাঁটা বা নাল।
[১০]
০৮।বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন :
(ক) কাজী নজরুল ইসলাম কবে এবং কেন প্রথম কারাবরণ করেন?
(খ) বাংলা সাহিত্যে ‘চতুর্দশপদী কবিতার’ প্রবর্তক কে?
(গ) মীর মশাররফ হোসেন রচিত দুটি নাটকের নাম লিখুন।
(ঘ) কোন ঘটনাকে কেন্দ্র করে কায়কোবাদের ‘মহাশ্মশান’ মহাকাব্যটি রচিত হয়েছে?
(ঙ) ‘গৃহদাহ’ উপন্যাসের লেখক কে এবং এর দুটি প্রধান চরিত্রের নাম কী?
(চ) নির্মলেন্দু গুণের তিনটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লিখুন।
(ছ) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
(জ) উইলিয়াম কেরি কে ছিলেন এবং বাংলা গদ্যের বিকাশে তাঁর অবদান কী?
(ঝ) “মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”— কার রচিত পঙ্ক্তি?
(ঞ) ‘নকশী কাঁথার মাঠ’ কার রচনা এবং এটি কোন ধরনের কাব্যগ্রন্থ?
(ক) কাজী নজরুল ইসলাম কবে এবং কেন প্রথম কারাবরণ করেন?
(খ) বাংলা সাহিত্যে ‘চতুর্দশপদী কবিতার’ প্রবর্তক কে?
(গ) মীর মশাররফ হোসেন রচিত দুটি নাটকের নাম লিখুন।
(ঘ) কোন ঘটনাকে কেন্দ্র করে কায়কোবাদের ‘মহাশ্মশান’ মহাকাব্যটি রচিত হয়েছে?
(ঙ) ‘গৃহদাহ’ উপন্যাসের লেখক কে এবং এর দুটি প্রধান চরিত্রের নাম কী?
(চ) নির্মলেন্দু গুণের তিনটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লিখুন।
(ছ) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
(জ) উইলিয়াম কেরি কে ছিলেন এবং বাংলা গদ্যের বিকাশে তাঁর অবদান কী?
(ঝ) “মরণ রে, তুঁহু মম শ্যাম সমান”— কার রচিত পঙ্ক্তি?
(ঞ) ‘নকশী কাঁথার মাঠ’ কার রচনা এবং এটি কোন ধরনের কাব্যগ্রন্থ?
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
General English
বিষয় কোড—২০/২৭
সময়—3 Hours
পূর্ণমান—100
পূর্ণমান—100
[Figures in the right margin indicate full marks]
1.Write an essay on any one of the following topics :
(a) Environmental Pollution: Causes and Measures;
(b) Acts of Terrorism: Causes & Remedies;
(c) The Freedom of Judiciary;
(d) Gender Discrimination.
(a) Environmental Pollution: Causes and Measures;
(b) Acts of Terrorism: Causes & Remedies;
(c) The Freedom of Judiciary;
(d) Gender Discrimination.
[25]
2.Amplify any one of the following ideas :
(a) The pen is mightier than the sword;
OR
(b) Conceit clouds one’s vision and blurs his image;
OR
(c) Heard melodies are sweet, but those unheard are sweeter.
(a) The pen is mightier than the sword;
OR
(b) Conceit clouds one’s vision and blurs his image;
OR
(c) Heard melodies are sweet, but those unheard are sweeter.
[15]
3.Write a précis of the following passage with a suitable title :
Habits of idleness once firmly fixed cannot be suddenly thrown off. The man who has wasted the precious hours of life’s seed time finds that he cannot reap a harvest in life’s autumn. Lost wealth may be regained by industry, lost knowledge by study, lost health by temperance or medicine, but lost time is gone forever. In the long list of excuses for the neglect of duty, there is none which drops oftener from men’s lips of which is founded more on self-delusion than the want of leisure. People are always cheating themselves with the idea that they would do this or that desirable thing if only they had time. It is thus that the lazy and the selfish excuse themselves from a thousand things which conscience dictates to be done. Remember that the men who have done the most for their own and the general welfare are not the wealthy, leisurely people who have abundance of time. They are men who, however pressed with business, are always found capable of doing a little more.
[10]
4.Suppose you are a staff correspondent of a national English daily. In Rajbari a minor girl has been brutally assaulted. Write a formal investigative report on the incident.
[10]
5.Suppose you have been selected for the post of Assistant Judge in Bangladesh Judicial Service. Draft a formal joining letter addressed to the Secretary, Law and Justice Division.
[10]
6.Translate the following passage into English :
রতন আর কোন কথা জিজ্ঞাসা করিল না। পোষ্টমাষ্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ী যাইতেছেন। অনেকক্ষণ কেহ কোন কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং একস্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। পোষ্টমাষ্টারের আহার শেষ হইলে বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল, “দাদাবাবু, আমাকে তোমার বাড়ী নিয়ে যাবে?”
[10]
7.Correct the following sentences (any five) :
(a) Why you went there?
(b) He gave me an advice.
(c) Both of them did not go to school.
(d) Do you know what is life?
(e) His choice of words are excellent.
(f) One should be careful of his duties.
(a) Why you went there?
(b) He gave me an advice.
(c) Both of them did not go to school.
(d) Do you know what is life?
(e) His choice of words are excellent.
(f) One should be careful of his duties.
[05]
8.Make sentences with the following idioms and phrases (any five) :
To take French leave; Bird’s eye view; Ad interim; Sub judice; In camera; Penny-wise and pound-foolish.
To take French leave; Bird’s eye view; Ad interim; Sub judice; In camera; Penny-wise and pound-foolish.
[05]
9.English Literature (Short answer questions) :
(a) In Shakespeare’s play ‘Hamlet’, who utters “To be, or not to be: that is the question”?
(b) Who is known as the poet of Nature in English literature?
(c) Name two famous novels of Charles Dickens.
(d) Who is called the Father of English Poetry?
(e) Who wrote the line “Our sweetest songs are those that tell of saddest thought”?
(a) In Shakespeare’s play ‘Hamlet’, who utters “To be, or not to be: that is the question”?
(b) Who is known as the poet of Nature in English literature?
(c) Name two famous novels of Charles Dickens.
(d) Who is called the Father of English Poetry?
(e) Who wrote the line “Our sweetest songs are those that tell of saddest thought”?
[10]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
বিষয় কোড—৩০/৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[৭টি থেকে যে-কোনো ৫টি করে প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিন]
১ম বিভাগ — বাংলাদেশ বিষয়াবলি (৫০ নম্বর)
০১।‘১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল অনিবার্য’ — পাকিস্তান আমলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর গতিপ্রকৃতির আলোকে বক্তব্যটি আলোচনা করুন।
[১০]
০২।নারীর ক্ষমতায়ন ধারণাটি ব্যাখ্যা করুন। বাংলাদেশে নারী ক্ষমতায়নের বর্তমান অবস্থা, অগ্রগতি ও বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করুন।
[১০]
০৩।পরিবেশ বিপর্যয় কেন বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য একটি বড় হুমকি? বাংলাদেশ কীভাবে জলবায়ু অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করতে পারে?
[১০]
০৪।ডিজিটাল বাংলাদেশ বলতে কী বোঝায়? ই-গভর্ন্যান্স ও ডিজিটাল সেবা নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করুন।
[১০]
০৫।স্থানীয় সরকার বলতে কী বোঝায়? বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকার সম্পর্কে কী বিধান রয়েছে? তৃণমূল গণতন্ত্র ও সুশাসনে স্থানীয় সরকারের ভূমিকা ব্যাখ্যা করুন।
[১০]
০৬।জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের ভূমিকা, অবদান ও বৈশ্বিক সাফল্য পর্যালোচনা করুন।
[১০]
০৭।সংসদীয় গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা এবং ছায়া সরকার (Shadow Government) হিসেবে বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা করুন।
[১০]
২য় বিভাগ — আন্তর্জাতিক বিষয়াবলি (৫০ নম্বর)
০৮।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থা ও ইলেকটোরাল কলেজ (Electoral College) পদ্ধতির কার্যপ্রণালী আলোচনা করুন।
[১০]
০৯।যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কার্যাবলি আলোচনা করুন। ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্যাকিংয়ের ঘটনায় আইনি দায়দায়িত্ব নিরূপণ করুন।
[১০]
১০।মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদি আরবের নেতৃত্বাধীন আঞ্চলিক কূটনীতির সম্ভাব্য গতিপ্রকৃতি বিশ্লেষণ করুন।
[১০]
১১।যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকা (Brexit referendum) কোন কোন অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের ওপর নির্ভরশীল ছিল? আলোচনা করুন।
[১০]
১২।আন্তর্জাতিক সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন (UNCLOS)-এর ভূমিকা এবং মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির ঐতিহাসিক তাৎপর্য লিখুন।
[১০]
১৩।বিশ্বায়ন বলতে কী বোঝায়? বিশ্বায়ন ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোটের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন।
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪০/৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[গণিত অংশে ১০টি এবং বিজ্ঞান অংশে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১ম বিভাগ — সাধারণ গণিত (৫০ নম্বর) [যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন]
০১।একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কি.মি. যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কি.মি. যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কি.মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?
[৫]
০২।৬০ লিটার পরিমাণ মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৫ : ৭ হবে?
[৫]
০৩।২ জন পুরুষ এবং ২ জন বালক যে কাজ ৬ দিনে সম্পন্ন করতে পারে, ৩ জন পুরুষ এবং ৮ জন বালক তা ৩ দিনে সম্পন্ন করে। একজন পুরুষ বা একজন বালক একা ঐ কাজ কত দিনে করতে পারবে?
[৫]
০৪।ঢাকা শহরের জনসংখ্যা ৪৫ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৪০ হলে ৫ বছর পর ঢাকা শহরের জনসংখ্যা কত হবে?
[৫]
০৫।একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য ৬০ সে.মি. হলে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করুন।
[৫]
০৬।আব্দুর রহমান তার সম্পত্তির ০.১২৫ অংশ স্ত্রীকে, অবশিষ্ট সম্পত্তির ০.৫০ অংশ পুত্রকে ও ০.২৫ অংশ কন্যাকে দেওয়ার পরও দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩,১৫,০০০/- টাকা। মোট সম্পত্তির মূল্য কত?
[৫]
০৭।যদি ( x – sqrt{2} = sqrt{3} ) হয়, তবে ( x^3 – rac{1}{x^3} ) এর মান কত?
[৫]
০৮।ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে O যে-কোনো একটি বিন্দু। প্রমাণ করুন যে, ( OA^2 + OC^2 = OB^2 + OD^2 )।
[৫]
০৯।ΔABC এর ∠C সূক্ষ্মকোণ; AD, BC এর ওপর লম্ব। প্রমাণ করুন যে, ( AB^2 = AC^2 + BC^2 – 2BC cdot CD )।
[৫]
১০।প্রমাণ করুন যে, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান।
[৫]
২য় বিভাগ — দৈনন্দিন বিজ্ঞান (৫০ নম্বর) [সংক্ষিপ্ত ২৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।VOIP কী এবং ইন্টারনেটে এটি কীভাবে কথা বলার মাধ্যম হিসেবে কাজ করে?
[২]
০২।বজ্রপাত কীভাবে সংঘটিত হয় এবং মেঘ থেকে বিদ্যুৎ মাটিতে আসার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিন।
[২]
০৩।মানবদেহের রক্তে LDL (খারাপ কোলেস্টেরল) ও HDL (ভালো কোলেস্টেরল) ব্যাখ্যা করুন।
[২]
০৪।পরিবেশে সালোকসংশ্লেষণের গুরুত্ব ও অক্সিজেন চক্রের ভূমিকা কী?
[২]
০৫।UPS ও IPS-এর মধ্যে কার্যপদ্ধতিগত পার্থক্যগুলো লিখুন।
[২]
০৬।উড়োজাহাজের ‘ব্ল্যাক বক্স’ কী এবং এটি কী কাজে ব্যবহৃত হয়?
[২]
০৭।মশা ওড়ার শব্দ মানুষের কানে শোনা যায়, কিন্তু পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায় না কেন?
[২]
০৮।ব্যাকটেরিয়া ও ভাইরাসের মূল পার্থক্য কী? অ্যান্টিবায়োটিক দ্বারা কোনটি ধ্বংস হয়?
[২]
০৯।লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায় কেন?
[২]
১০।অ্যানজাইনা (Angina pectoris) বলতে কী বোঝায়?
[২]
১১।তড়িৎ-চৌম্বক ক্ষেত্র (Electromagnetic Field) বলতে কী বোঝায়?
[২]
১২।মানবদেহে অগ্ন্যাশয়ের (Pancreas) প্রধান অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা কাজ কী?
[২]
১৩।রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদযন্ত্রে কী জটিলতা সৃষ্টি হয়?
[২]
১৪।কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল (Protocol) কী?
[২]
১৫।১০০ ওয়াটের একটি বাতি প্রতিদিন ১০ ঘণ্টা করে ৩০ দিন জ্বললে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
[২]
১৬।ROM-এর পূর্ণরূপ কী? এটি কেন নন-ভোলাটাইল মেমোরি?
[২]
১৭।DNA অণুর ডাবল হেলিক্স কাঠামোর আবিষ্কারক কে কে এবং কত সালে নোবেল পান?
[২]
১৮।RNA কী এবং প্রোটিন তৈরিতে এর ভূমিকা কী?
[২]
১৯।হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ এবং রক্তে এর প্রধান কাজ কী?
[২]
২০।ল্যাথারাইজম (Lathyrism) কী ধরনের রোগ এবং কোন ডাল খেলে এ রোগ হয়?
[২]
২১।কম্পিউটার ভাইরাস কী এবং এটি কীভাবে তথ্য নষ্ট করে?
[২]
২২।Wi-MAX-এর পূর্ণরূপ কী এবং ওয়াইফাইয়ের সাথে এর পার্থক্য কী?
[২]
২৩।অপটিক্যাল ফাইবার কী? এতে আলোর কোন ঘটনাটি ঘটে?
[২]
২৪।অ্যানজিওপ্লাস্টি (Angioplasty) বলতে কী বোঝায়? কোন চিকিৎসায় এটি ব্যবহৃত হয়?
[২]
২৫।এক্স-রে (X-ray) কী এবং চিকিৎসাবিজ্ঞানে এর ব্যবহার ও সতর্কতা লিখুন।
[২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
দেওয়ানী মামলা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫০/৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — The Code of Civil Procedure, 1908 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) আদালতের এখতিয়ার বলতে কী বোঝেন? “প্রত্যেক মামলা বিচার করিবার ক্ষমতাসম্পন্ন সর্বনিম্ন আদালতে দায়ের করিতে হইবে” — দেওয়ানী কার্যবিধির ১৫ ধারার আলোকে আলোচনা করুন। [১০](খ) আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ার কত? আপিল আদালত কি কেবল মোকদ্দমার আইনগত দিকটিই বিবেচনায় নিতে পারেন? [১০]
[২০]
০২।(ক) দেওয়ানী মামলায় কখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়? অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালতের বিবেচ্য উপাদানগুলো বর্ণনা করুন। [১০](খ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের পর একই আদালত কি তা পরিবর্তন বা রদ করতে পারেন? নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তি ও প্রতিকার আলোচনা করুন। [১০]
[২০]
০৩।(ক) দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারায় প্রদত্ত জেলা জজ ও হাইকোর্ট বিভাগের রিভিশন সম্পর্কিত ক্ষমতা আলোচনা করুন। [১০](খ) সহকারী জজ আদালত আরজি সংশোধনের দরখাস্ত খারিজ করলে জেলা জজ বরাবর দায়েরকৃত রিভিশনও খারিজ হয়। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কী? রিভিশন এবং রিভিউয়ের পার্থক্য লিখুন। [১০]
[২০]
‘খ’ অংশ — The Specific Relief Act & The Limitation Act (৪০ নম্বর)
০৪।(ক) কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় এবং কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না? সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধানাবলি আলোচনা করুন। [১০](খ) ঘোষণামূলক ডিক্রি (Section 42) বলতে কী বোঝায়? “আদালত এমন কোনো ঘোষণা প্রদান করবেন না যেখানে বাদী শুধু স্বত্ব ঘোষণা ছাড়াও আরও প্রতিকার প্রার্থনা করতে পারতেন কিন্তু করেন নাই” — ব্যাখ্যা করুন। [১০]
[২০]
০৫।The Limitation Act, 1908 অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রে তামাদি গণনার নিয়মাবলি বর্ণনা করুন :
(ক) প্রতারণার অভিযোগ থাকলে (Section 18);
(খ) স্থাবর সম্পত্তির স্বত্ব প্রচার ও দখল উদ্ধারের মোকদ্দমায়;
(গ) চুক্তি প্রবলের (Specific Performance) মোকদ্দমায়;
(ঘ) তামাদি আইনের তফশিলে নির্ধারিত সময়সীমা না থাকলে (Article 120 ও 181)।
(ক) প্রতারণার অভিযোগ থাকলে (Section 18);
(খ) স্থাবর সম্পত্তির স্বত্ব প্রচার ও দখল উদ্ধারের মোকদ্দমায়;
(গ) চুক্তি প্রবলের (Specific Performance) মোকদ্দমায়;
(ঘ) তামাদি আইনের তফশিলে নির্ধারিত সময়সীমা না থাকলে (Article 120 ও 181)।
[২০]
‘গ’ অংশ — The Civil Courts Act & ADR (২০ নম্বর)
০৬।(ক) The Civil Courts Act, 1887 অনুযায়ী জেলা পর্যায়ে বিভিন্ন স্তরের দেওয়ানী আদালতের আর্থিক এখতিয়ার এবং জেলা জজের প্রশাসনিক ক্ষমতা আলোচনা করুন। [১০](খ) বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) বলতে কী বোঝায়? দেওয়ানী কার্যবিধির ৮৯ক ও ৮৯খ ধারার অধীনে মধ্যস্থতা ও সালিশের বিধান আলোচনা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
অপরাধ সংক্রান্ত আইন
বিষয় কোড—৬০/৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — The Code of Criminal Procedure, 1898 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) কোন কোন ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে (Section 54)? গ্রেফতারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘণ্টা থানা হেফাজতে রাখা যায়? [১০](খ) ব্যাখ্যা করুন : i) অনুসন্ধান (Inquiry) ও তদন্ত (Investigation); ii) অব্যাহতি (Discharge) ও খালাস (Acquittal); iii) অভিযোগ খারিজ ও প্রত্যাহার। [১০]
[২০]
০২।(ক) চার্জ গঠনের সময় কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া হয়? ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ সাক্ষীর জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কী? [১০](খ) অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আদালত কোন কোন সন্তুষ্টি সাপেক্ষে জামিন মঞ্জুর করেন? জামিন পাওয়ার ক্ষেত্রে নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের আইনি সুবিধা ব্যাখ্যা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — The Penal Code, 1860 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০৩।(ক) দণ্ডবিধির ৩০০ ধারায় প্রদত্ত ‘খুন’ (Murder)-এর সংজ্ঞা দিন। দণ্ডার্হ নরহত্যা খুন হিসেবে গণ্য না হওয়ার পাঁচটি ব্যতিক্রম আলোচনা করুন। [১০](খ) ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার (Right of Private Defence) প্রয়োগকালে কোন কোন ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো আইনসঙ্গত? [১০]
[২০]
০৪।(ক) আঘাত (Hurt) ও মারাত্মক আঘাতের (Grievous Hurt) মধ্যে পার্থক্য কী? বিশ দিন ধরে তীব্র দৈহিক যন্ত্রণায় ভোগার আঘাতকে কী বলা হয়? [১০](খ) পাঁচজন ব্যক্তি মিলে একটি বাড়িতে ডাকাতি সংঘটন করে। লুণ্ঠিত স্বর্ণের হার তাদের একজনের নিকট থেকে অপর একজন ক্রয় করে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫ ও ৪১২ ধারার অভিযোগ ও শাস্তির বিধান ব্যাখ্যা করুন। [১০]
[২০]
‘গ’ অংশ — The Evidence Act, 1872 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) প্রমাণের দায়িত্ব (Burden of Proof) বলতে কী বোঝায়? দেওয়ানী ও ফৌজদারী মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? ফৌজদারী মামলায় আসামির ওপর কখন প্রমাণের দায় বর্তায়? [১০](খ) প্রাইমারি ও সেকেন্ডারি এভিডেন্সের মধ্যে পার্থক্য কী? কোন কোন ক্ষেত্রে দলিলের সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য? [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
বিষয় কোড—৭০/৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[মুসলিম আইন, ফারায়েজ ও পারিবারিক আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিন]
‘ক’ অংশ — মুসলিম পারিবারিক আইন ও ফারায়েজ (৫০ নম্বর)
০১।(ক) মুসলিম আইনে উত্তরাধিকারীদের শ্রেণিবিভাগ আলোচনা করুন। [১০](খ) ফারায়েজ সমস্যা : নিম্নবর্ণিত ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বণ্টন করুন :
i) স্বামী, মাতা এবং পিতা;
ii) ১ কন্যা, ১ পুত্রের কন্যা এবং ১ পুত্রের পুত্র;
iii) পিতা, মাতা, স্ত্রী, ১ পুত্র এবং ২ কন্যা। [১৫]
i) স্বামী, মাতা এবং পিতা;
ii) ১ কন্যা, ১ পুত্রের কন্যা এবং ১ পুত্রের পুত্র;
iii) পিতা, মাতা, স্ত্রী, ১ পুত্র এবং ২ কন্যা। [১৫]
[২৫]
০২।(ক) আসন্ন মৃত্যুজনিত দান বা মরজ-উল-মউতের (Marz-ul-maut) শর্তাবলী ও আইনগত ফলাফল আলোচনা করুন। মৃত্যুর মাত্র ১৪ ঘণ্টা পূর্বে স্ত্রীর বরাবরে সম্পাদিত হেবানামার বৈধতা নিরূপণ করুন। [১২](খ) মুসলিম বৈধ বিবাহের আবশ্যকীয় উপাদানসমূহ কী কী? বাতিল (Void) ও অনিয়মিত (Irregular) বিবাহের পার্থক্য ও আইনগত ফলাফল লিখুন। [১৩]
[২৫]
‘খ’ অংশ — পারিবারিক আদালত অধ্যাদেশ ও হিন্দু আইন (৫০ নম্বর)
০৩।(ক) পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ অনুযায়ী একটি পারিবারিক মোকদ্দমার বিভিন্ন পর্যায় ও ডিক্রি জারির পদ্ধতি আলোচনা করুন। লেভি ওয়ারেন্ট ও দেওয়ানী কারাদণ্ডের পরোয়ানা জারির নিয়ম কী? [১৫](খ) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতি গ্রহণ না করার শাস্তি এবং তালাক নোটিশ ইউনিয়ন পরিষদে না পাঠানোর ফলাফল লিখুন। [১০]
[২৫]
০৪।(ক) হিন্দু আইনে দেবোত্তর সম্পত্তি বলতে কী বোঝায়? সেবায়েত কি দেবোত্তর সম্পত্তি হস্তান্তর করতে পারেন? বিগ্রহ মামলা করতে পারে কি? [১২](খ) একজন হিন্দু প্রাপ্তবয়স্ক পুরুষ ও রমণী শিব মন্দিরে মালাবদলের মাধ্যমে বিয়ে করলে হিন্দু আইন অনুযায়ী এই বিয়ের আইনগত অবস্থান ও স্বীকৃতির স্বরূপ ব্যাখ্যা করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও ব্যাখ্যার ধারণা
বিষয় কোড—৮০/৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (৮০ নম্বর) [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) সংসদীয় সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা (Collective Responsibility) বলতে কী বোঝেন? সংবিধানের ৫৫ অনুচ্ছেদের আলোকে আলোচনা করুন। [১০](খ) সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে আইন প্রণয়নে সংসদ সদস্যদের স্বাধীন মতামত প্রদানের সুযোগ কতখানি সংরক্ষিত থাকে? আলোচনা করুন। [১০]
[২০]
০২।(ক) সংবিধানের ১০২(২) অনুচ্ছেদ অনুসারে রিট আবেদনের ক্ষেত্রে ‘সংক্ষুব্ধ ব্যক্তি’ (Aggrieved Person)-এর সংজ্ঞা কীভাবে মোখলেসুর রহমান ও ড. মহিউদ্দীন ফারুক মামলায় উদারভাবে ব্যাখ্যা করা হয়েছে? [১০](খ) সংসদীয় প্রাধান্য (Supremacy of Parliament) এবং সাংবিধানিক প্রাধান্য (Supremacy of Constitution)-এর মধ্যে তুলনামূলক পার্থক্য যুক্তরাজ্য ও বাংলাদেশ সংবিধানের আলোকে লিখুন। [১০]
[২০]
০৩।(ক) বাংলাদেশ সংবিধানকে কেন দেশের সর্বোচ্চ আইন (Supreme Law of the Republic) বলা হয়? অনুচ্ছেদ ৭-এর সাংবিধানিক তাৎপর্য ব্যাখ্যা করুন। [১০](খ) নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের পারস্পরিক ভারসাম্য (Checks and Balances) সুরক্ষায় সংবিধানের ভূমিকা আলোচনা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — দ্য জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যা (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৪।(ক) The General Clauses Act, 1897-এ ‘অস্থাবর সম্পত্তি’, ‘জেলা জজ’ ও ‘প্রজাতন্ত্রের কর্ম’ কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? [১০](খ) সংবিধিবদ্ধ আইনের ব্যাখ্যার ক্ষেত্রে ‘Mischief Rule’ (হেইডনস কেস) ও উদ্দেশ্যমূলক ব্যাখ্যা নীতি (Purposive Approach) উদাহরণসহ আলোচনা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
বিষয় কোড—৯০/৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন ও প্রজাস্বত্ব আইনের প্রশ্নের উত্তর দিন]
‘ক’ অংশ — The Contract Act, 1872 & Transfer of Property Act, 1882 (৫০ নম্বর)
০১।(ক) “একটি চুক্তি গঠনে প্রতিদান (Consideration) আবশ্যক” — ব্যাখ্যা করুন। কখন একটি চুক্তির প্রতিদান ও উদ্দেশ্য বেআইনি হিসেবে গণ্য হয়? [১২](খ) অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের ফলাফল কী? মোহরি বিবীর মামলা নজিরসহ আলোচনা করুন। [১৩]
[২৫]
০২।(ক) সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী অগ্রাধিকারের নীতি (Doctrine of Priority – Section 48) উদাহরণসহ ব্যাখ্যা করুন। একই সম্পত্তি নিয়ে একাধিক দলিল সম্পাদিত হলে কার অধিকার অগ্রগণ্য? [১২](খ) সম্পত্তি হস্তান্তর আইনে “ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টপেল” (Feeding the grant by estoppel – Section 43) নীতিটি উদাহরণসহ আলোচনা করুন। [১৩]
[২৫]
‘খ’ অংশ — The Registration Act & State Acquisition and Tenancy Act (৫০ নম্বর)
০৩।(ক) যে দলিলটি রেজিস্ট্রেশন আইনে বাধ্যতামূলক নিবন্ধনযোগ্য তা নিবন্ধন না করার আইনগত ফলাফল কী (Section 49)? আদালত কি ঐ দলিল কোনো উদ্দেশ্যে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন? [১২](খ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির আপিল দায়ের ও প্রতিকারের আইনি উপায় আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী খতিয়ানের বিভিন্ন শ্রেণিবিভাগ এবং এর সাক্ষ্যমূল্য আলোচনা করুন। খতিয়ান দ্বারা কি স্বত্ব সৃষ্টি হয়? [১২](খ) প্রজাস্বত্ব আইনের ৯৬ ধারায় শরিক প্রজা কর্তৃক অগ্রক্রয়ের শর্তাবলী এবং অ-কৃষি প্রজাস্বত্ব আইনের অধীন অধিকারের তুলনামূলক পার্থক্য লিখুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১০ম বিজেএস পরীক্ষা, ২০১৫
ঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
বিষয় কোড—৯৮/৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[পরীক্ষার্থীকে যে-কোনো একটি গ্রুপের (গ্রুপ-ক অথবা গ্রুপ-খ) ১০০ নম্বরের উত্তর দিতে হবে]
গ্রুপ-ক (কোড ৯৮): ঐচ্ছিক বিষয়-১ (শিশু আইন, ২০১৩, নারী ও শিশু, বিশেষ ক্ষমতা)
০১।(ক) শিশু আইন, ২০১৩ প্রণয়নের ঐতিহাসিক পটভূমি এবং এ আইনে ‘আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’ ও ‘আইনের সংস্পর্শে আসা শিশু’-র অধিকার ও বিচার পদ্ধতি আলোচনা করুন। [১২](খ) শিশুর ওপর দণ্ড বা সাজা আরোপে আইনি বিধিনিষেধসমূহ কী কী? অপরাধের সময় ১৭ বছর কিন্তু রায় ঘোষণার সময় ১৮ বছর পূর্ণ হলে শিশুকে কোথায় রাখার আদেশ দেওয়া আইনসম্মত? [১৩]
[২৫]
০২।(ক) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কীভাবে গঠিত হয়? থানায় মামলা না নিলে সরাসরি ট্রাইব্যুনালে নালিশ দায়েরের পদ্ধতি ও শর্তসমূহ লিখুন। [১২](খ) The Special Powers Act, 1974-এর অধীনে নিষিদ্ধ পণ্য বা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান করার শাস্তি এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারিক কার্যপদ্ধতি আলোচনা করুন। [১৩]
[২৫]
গ্রুপ-খ (কোড ৯৯): ঐচ্ছিক বিষয়-২ (এনআই অ্যাক্ট, দ্রুত বিচার আইন)
০৩।(ক) The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় চেক প্রত্যাখ্যাত হওয়ার শাস্তি এবং চেক উপস্থাপনের নির্ধারিত সময়সীমা কত? [১২](খ) চেক প্রত্যাখ্যাত হওয়ার পর ব্যাংক মেমো পাওয়ার কত দিনের মধ্যে আইনি নোটিশ দিতে হয় এবং মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? [১৩]
[২৫]
০৪।(ক) আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর উদ্দেশ্য এবং এ আইনে গঠিত দ্রুত বিচার আদালতের অধিক্ষেত্র ও ক্ষমতা আলোচনা করুন। [১২](খ) দ্রুত বিচার আইনে আসামির অনুপস্থিতিতে বিচার (Trial in absentia) পরিচালনার শর্ত ও বিচার নিষ্পত্তির সময়সীমা আলোচনা করুন। [১৩]
[২৫]



