১২তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০১৮: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)
📋 ১২তম বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন
১ম পত্রসাধারণ বাংলা
১০০ নম্বর ↓
২য় পত্রGeneral English
১০০ নম্বর ↓
৩য় পত্রবাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
১০০ নম্বর ↓
৪র্থ পত্রসাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
১০০ নম্বর ↓
৫ম পত্রদেওয়ানী মামলা সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৬ষ্ঠ পত্রঅপরাধ সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৭ম পত্রপারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
১০০ নম্বর ↓
৮ম পত্রসাংবিধানিক আইন ও ব্যাখ্যার ধারণা
১০০ নম্বর ↓
৯ম পত্রসম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
১০০ নম্বর ↓
১০ম পত্রঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
১০০ নম্বর ↓
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
সাধারণ বাংলা
বিষয় কোড—১০/১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে; ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
০১।নিম্নোক্ত যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখুন :
(ক) প্রযুক্তিনির্ভর সভ্যতা;
(খ) একজন শিক্ষার্থীর আত্মকাহিনী;
(গ) মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের অর্জন: প্রত্যাশা ও প্রাপ্তি।
(ক) প্রযুক্তিনির্ভর সভ্যতা;
(খ) একজন শিক্ষার্থীর আত্মকাহিনী;
(গ) মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের অর্জন: প্রত্যাশা ও প্রাপ্তি।
[২৫]
০২।ভাবসম্প্রসারণ করুন :
(ক) কোন কাজ ধরে যদি উত্তর সে জন
হউক সহস্র বিঘ্ন ছাড়ে না কখন।
অথবা
(খ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তরসাধক মাত্র।
(ক) কোন কাজ ধরে যদি উত্তর সে জন
হউক সহস্র বিঘ্ন ছাড়ে না কখন।
অথবা
(খ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তরসাধক মাত্র।
[১৫]
০৩।সারমর্ম লিখুন :
সুন্দর জিনিসের বাইরের উপকরণে আর ভিতরের পদার্থে হরিহর আত্মা— যেমন রূপ তেমনি ভাব। বহিরঙ্গ যা তার সঙ্গে অন্তরঙ্গের অবিচ্ছেদ্য মিলন ঘটিয়ে সুন্দর বর্তমান হলো। চোখের বাইরে যে পরকলা তার সঙ্গে চোখের ভিতরে মণিদর্পণ তার যোগাযোগে অচ্ছেদ্য হলো, তখনই সুন্দরভাবে দেখতে পাওয়া গেল বিশ্বের জিনিস। চশমার কাচে আঁচড় পড়লো চোখ রইল পরিষ্কার, কিংবা চোখের মণিতে ছানি পড়ল চশমা রইল ঠিকঠাক, এ হলে সুন্দর দেখা একেবারেই সম্ভব হল না।
[১০]
০৪।সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকে ভালো-মন্দ নির্দেশ করে একটি প্রতিবেদন রচনা করুন।
[১০]
০৫।বাংলায় অনুবাদ করুন :
Are you not ashamed of setting your heart on wealth and honours while you have no care for wisdom and truth and making your soul better? I know not what death is; it may be a good thing, and I am not afraid of it. But I do know that it is a bad thing to desert one’s post and I prefer what may be good to what I know to be bad.
[১০]
০৬।মহাকাশে ‘বঙ্গবন্ধু-১’ কৃত্রিম উপগ্রহের ইতিবাচক ফলাফল উল্লেখ করে অনুজ সহোদরকে একটি পত্র লিখুন।
[১০]
০৭।ব্যাকরণ বিষয়ক নিম্নের প্রশ্নাবলির উত্তর দিন :
(ক) শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
i) আমার কাছে জাজ্বল্য প্রমাণ আছে। ii) অনেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্তের নামের বানানে ভুল করেন। iii) অবিরাম শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। iv) ইদানীং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও দুর্নীতি বেড়েছে। v) ইদানীংকালে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে। vi) আমি রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়েছি।
(খ) সংক্ষিপ্ত উত্তর দিন (যে-কোনো ৫টি) :
i) ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ এখানে ‘ঘরে ঘরে’ কোন পদ? ii) ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী? iii) ধ্বনিমূল কী? iv) গৌড়ীয় ব্যাকরণ কী? v) বিপ্রকর্ষ কী? vi) ধ্বন্যাত্মক ক্রিয়া কী?
(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
কাঁদুনে গ্যাস, জবানবন্দি, মুক্তিযুদ্ধ, দ্বীপ, প্রতিদিন, শতাব্দী।
(ঘ) প্রবাদ-প্রবচনগুলোর অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (৫টি) :
জোঁকের মুখে নুনের ছিটে, দশচক্রে ভগবান ভূত, ঝাড়া হাত-পা, বিড়ালের আড়াই পা, অতি দর্পে হত লঙ্কা।
(ঙ) দুটি করে সমার্থক শব্দ লিখুন : সিন্ধু, শশাঙ্ক, দলিল, আদালত, স্বত্ব।
(চ) নির্দেশানুসারে বাক্য রূপান্তর করুন :
i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল বাক্য)
ii) ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (সরল বাক্য)
iii) ধনের ধর্মই অসাম্য। (যৌগিক বাক্য)
iv) মা ছিল না, সুতরাং কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। (সরল বাক্য)
v) তিনি বিদ্বান বটে, কিন্তু বড়ই দুর্বিনীত। (জটিল বাক্য)
(ক) শুদ্ধ করে লিখুন (যে-কোনো ৫টি) :
i) আমার কাছে জাজ্বল্য প্রমাণ আছে। ii) অনেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্তের নামের বানানে ভুল করেন। iii) অবিরাম শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। iv) ইদানীং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও দুর্নীতি বেড়েছে। v) ইদানীংকালে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে। vi) আমি রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়েছি।
(খ) সংক্ষিপ্ত উত্তর দিন (যে-কোনো ৫টি) :
i) ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’ এখানে ‘ঘরে ঘরে’ কোন পদ? ii) ‘শরতের শিশির’ বাগধারাটির অর্থ কী? iii) ধ্বনিমূল কী? iv) গৌড়ীয় ব্যাকরণ কী? v) বিপ্রকর্ষ কী? vi) ধ্বন্যাত্মক ক্রিয়া কী?
(গ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন (যে-কোনো ৫টি) :
কাঁদুনে গ্যাস, জবানবন্দি, মুক্তিযুদ্ধ, দ্বীপ, প্রতিদিন, শতাব্দী।
(ঘ) প্রবাদ-প্রবচনগুলোর অর্থ উল্লেখ করে বাক্য গঠন করুন (৫টি) :
জোঁকের মুখে নুনের ছিটে, দশচক্রে ভগবান ভূত, ঝাড়া হাত-পা, বিড়ালের আড়াই পা, অতি দর্পে হত লঙ্কা।
(ঙ) দুটি করে সমার্থক শব্দ লিখুন : সিন্ধু, শশাঙ্ক, দলিল, আদালত, স্বত্ব।
(চ) নির্দেশানুসারে বাক্য রূপান্তর করুন :
i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল বাক্য)
ii) ইহারা যেরূপ, এরূপ রূপবতী রমণী আমার অন্তঃপুরে নাই। (সরল বাক্য)
iii) ধনের ধর্মই অসাম্য। (যৌগিক বাক্য)
iv) মা ছিল না, সুতরাং কেউ তার খোঁপা বেঁধে দেয়নি। (সরল বাক্য)
v) তিনি বিদ্বান বটে, কিন্তু বড়ই দুর্বিনীত। (জটিল বাক্য)
[১০]
০৮।বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন :
(ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোন মূল খাতা থেকে সংকলিত?
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
(গ) ধূমকেতু পত্রিকায় কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
(ঘ) আহসান হাবীব-এর দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন।
(ঙ) ‘শ্রীমধুসূদন’ নাটকটি কে রচনা করেছেন?
(চ) ‘মহরম শরীফ’ কাব্যের রচয়িতা কে?
(ছ) হুমায়ূন আহমেদের দুটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম লিখুন।
(জ) শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’ কার রচনা?
(ঝ) বাংলা গদ্যের প্রথম শিল্পী কাকে বলা হয়?
(ঞ) ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটিতে বাংলাদেশের কোন ঐতিহাসিক পটভূমি রূপায়িত হয়েছে?
(ক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোন মূল খাতা থেকে সংকলিত?
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
(গ) ধূমকেতু পত্রিকায় কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
(ঘ) আহসান হাবীব-এর দুটি কাব্যগ্রন্থের নাম লিখুন।
(ঙ) ‘শ্রীমধুসূদন’ নাটকটি কে রচনা করেছেন?
(চ) ‘মহরম শরীফ’ কাব্যের রচয়িতা কে?
(ছ) হুমায়ূন আহমেদের দুটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের নাম লিখুন।
(জ) শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’ কার রচনা?
(ঝ) বাংলা গদ্যের প্রথম শিল্পী কাকে বলা হয়?
(ঞ) ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটিতে বাংলাদেশের কোন ঐতিহাসিক পটভূমি রূপায়িত হয়েছে?
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
General English
বিষয় কোড—২০/২৭
সময়—3 Hours
পূর্ণমান—100
পূর্ণমান—100
[Figures in the right margin indicate full marks]
1.Write an essay on any one of the following topics :
(a) Rohingyas: Victims of Genocide;
(b) Demographic Dividend in Bangladesh;
(c) Child Labour and its Remedy in Bangladesh;
(d) Global Conflicts and Peace Movements.
(a) Rohingyas: Victims of Genocide;
(b) Demographic Dividend in Bangladesh;
(c) Child Labour and its Remedy in Bangladesh;
(d) Global Conflicts and Peace Movements.
[25]
2.Amplify any one of the following ideas :
(a) Nothing succeeds like success;
OR
(b) Eternal vigilance is the price of liberty;
OR
(c) Justice hurried, justice buried.
(a) Nothing succeeds like success;
OR
(b) Eternal vigilance is the price of liberty;
OR
(c) Justice hurried, justice buried.
[15]
3.Write a précis of the following extract with a suitable title :
The food we eat today is all poisonous. It is not the natural food that our forefathers used to eat. All kinds of food were then natural, got directly from nature and produced by nature’s own powers and possessions. There was no interference of man. Manmade chemicals and devices were not then discovered. Foodstuff grew in nature’s bed. But now man has discovered many chemical fertilizers. Those are applied to vegetables and crops. They grow very quickly, more quickly than ever before. They grow larger than ever before. But they are perhaps less vital, less nutritious and less tasty than they were before. Next, the insecticides are poisonous, deadly poisonous. The vegetables we eat retain much of the poison; however much we may clean them. The fruits and vegetables are preserved with preservatives or quickly ripened with poisonous chemicals. In hotels and bakeries, and sweetshops pure foodstuffs are hardly available. Stale, rotten foodstuffs are also sold in the shape of hot sandwiches. These are the kinds of food that we eat nowadays.
[10]
4.Write a letter to the editor of a national daily highlighting the importance of ensuring quality healthcare for all citizens.
[10]
5.Suppose, you are a reporter of a national daily. Draft a report on the destructive impact of drug addiction in educational institutions.
[10]
6.Translate the following passage into English :
ছোট ছোট মৌমাছিরা ফুলে ফুলে উড়ে বেড়ায় আর মধু সংগ্রহ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এতটুকু ফুরসত নেই, কেবল কাজ আর কাজ। বিন্দু বিন্দু মধু সঞ্চয় করে তারা একদিন প্রকাণ্ড মৌচাক ভরে ফেলে। পিঁপড়েরাও খুব পরিশ্রমী যারা সারাদিন খাবার খুঁজে বেড়ায়। খাদ্য সঞ্চয় করায় দুর্দিনেও তারা সুখে-শান্তিতে থাকতে পারে। পোকা-মাকড়ের জীবন থেকে এসব ব্যাপারে শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির উন্নতির জন্য আমাদেরও কঠোর পরিশ্রম করতে হবে।
[10]
7.Correct the following sentences :
(a) Did you know what he wants?
(b) I like Milton’s Paradise Lost which is a great poet.
(c) You are as good, if not better than your elder brother.
(d) Unless you do not tell me the secret, I will not talk to you.
(e) Bangabandhu gave the historic 7th March Speech in 1971.
(a) Did you know what he wants?
(b) I like Milton’s Paradise Lost which is a great poet.
(c) You are as good, if not better than your elder brother.
(d) Unless you do not tell me the secret, I will not talk to you.
(e) Bangabandhu gave the historic 7th March Speech in 1971.
[05]
8.Make sentences with the following idioms and legal phrases :
lex non scripta; once in a blue moon; in situ; amicus curiae; out and out.
lex non scripta; once in a blue moon; in situ; amicus curiae; out and out.
[05]
9.English Literature (Short answer questions) :
(a) Who wrote the epic ‘Paradise Lost’?
(b) What do you mean by ‘Beauty is truth, truth beauty’ in the poem ‘Ode on a Grecian Urn’?
(c) In which play of Shakespeare do you find the soliloquy “To be or not to be, that is the question”?
(d) Who is called an optimist in Victorian English poetry?
(e) Who is the author of ‘The God of Small Things’?
(a) Who wrote the epic ‘Paradise Lost’?
(b) What do you mean by ‘Beauty is truth, truth beauty’ in the poem ‘Ode on a Grecian Urn’?
(c) In which play of Shakespeare do you find the soliloquy “To be or not to be, that is the question”?
(d) Who is called an optimist in Victorian English poetry?
(e) Who is the author of ‘The God of Small Things’?
[10]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
বিষয় কোড—৩০/৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[৭টি থেকে যে-কোনো ৫টি করে প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিন]
১ম বিভাগ — বাংলাদেশ বিষয়াবলি (৫০ নম্বর)
০১।কোন অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তানি শাসন থেকে স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে মুক্তি সংগ্রাম করেছিল? স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা অর্জনে বাংলাদেশ কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন?
[১০]
০২।বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহে গণতন্ত্র চর্চার স্বরূপ কিরূপ হওয়া সমীচীন বলে আপনি মনে করেন? এক্ষেত্রে প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ কী ভূমিকা রাখতে পারে?
[১০]
০৩।বাংলাদেশের অর্থনীতির স্বল্পোন্নত শ্রেণি থেকে উন্নয়নশীল শ্রেণিতে উত্তরণকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আলোচনা করুন।
[১০]
০৪।বিশ্বব্যাংক কী? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা কীভাবে বিচার করবেন?
[১০]
০৫।‘হলি আর্টিজান হামলা’ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থানের বিরুদ্ধে এক অশুভ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ কীভাবে এবং কতটুকু সক্ষম হয়েছে? ব্যাখ্যা করুন।
[১০]
০৬।‘সবুজ প্রবৃদ্ধি’ কী? ‘সবুজ প্রবৃদ্ধি’ ও ‘রাজনৈতিক অর্থনীতি’-র পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন।
[১০]
০৭।ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে কী জানেন? আপনি কী মনে করেন, এই আইন মুক্ত গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ? যুক্তিসহ ব্যাখ্যা করুন।
[১০]
২য় বিভাগ — আন্তর্জাতিক বিষয়াবলি (৫০ নম্বর)
০৮।টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (SDGs) আলোচনা করুন। এসডিজি কতখানি অর্জনযোগ্য বলে আপনি মনে করেন?
[১০]
০৯।ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর এর কোনো ভবিষ্যৎ আছে কি? আপনার মতামতের সপক্ষে যুক্তি দিন।
[১০]
১০।কোরিয়া সংকটের মূল কারণগুলো কী? আপনি কি মনে করেন যে, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন করতে সমর্থ হবে? উত্তরের সপক্ষে যুক্তি দিন।
[১০]
১১।মানবিক সংকট কী? ইয়েমেনে মানবিক সংকট সৃষ্টিতে সামরিক জোটের ভূমিকা মূল্যায়ন করুন।
[১০]
১২।আপনি কি মনে করেন যে বিশ্বব্যাপী দ্বন্দ্ব-সংঘাতের বর্তমান প্রবণতা স্যামুয়েল হান্টিংটনের ‘সভ্যতার সংঘর্ষ’ (Clash of Civilizations) তত্ত্বের যথার্থতা প্রমাণ করে?
[১০]
১৩।টিকা লিখুন (যে-কোনো দুটি) :
(ক) রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক আদালতের ভূমিকা; (খ) জলবায়ু পরিবর্তন ও COP সম্মেলন; (গ) সিরিয়া সংকট ও পরাশক্তিদের কূটনীতি।
(ক) রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক আদালতের ভূমিকা; (খ) জলবায়ু পরিবর্তন ও COP সম্মেলন; (গ) সিরিয়া সংকট ও পরাশক্তিদের কূটনীতি।
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪০/৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[গণিত অংশে ১০টি এবং বিজ্ঞান অংশে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১ম বিভাগ — সাধারণ গণিত (৫০ নম্বর) [যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন]
০১।টাকায় ৯টি ও ১১টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
[৫]
০২।একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ১০ ঘণ্টা ও ১৮ ঘণ্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘণ্টায় পূর্ণ হবে?
[৫]
০৩।একটি মহিষ ও ঘোড়ার ক্রয়মূল্য ১০,০০০ টাকা। মহিষটি ২০% লাভে এবং ঘোড়াটি ১৫% ক্ষতিতে বিক্রয় করলে মোট ৬% লাভ হয়। মহিষ ও ঘোড়ার ক্রয়মূল্য পৃথকভাবে বের করুন।
[৫]
০৪।একজন ঠিকাদার ২০ কিলোমিটার রাস্তা ৪৫ দিনে সম্পন্ন করার চুক্তি করলেন। ১৫০ জন শ্রমিক নিয়োগ করে তিনি ৩০ দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ করলেন। নির্দিষ্ট সময়ে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে?
[৫]
০৫।যদি ( x^2 – sqrt{3}x – 1 = 0 ) হয়, তবে ( x^3 – rac{1}{x^3} ) এর মান কত?
[৫]
০৬।একটি সংখ্যা ( a ) এর বর্গ তার চারগুণ অপেক্ষা ১ কম। দেখাও যে, ( a^4 + rac{1}{a^4} = 194 )।
[৫]
০৭।প্রমাণ করুন যে, একটি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
[৫]
০৮।ABC একটি সমবাহু ত্রিভুজ। D, E ও F যথাক্রমে BC, AB ও AC বাহুর মধ্যবিন্দু। DF = FC হলে প্রমাণ করুন যে, ΔFCD ও ΔABC সদৃশ।
[৫]
০৯।ΔABC এ ∠BAC = এক সমকোণ। E ও F যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু হলে প্রমাণ করুন যে, ( 4EF^2 = AB^2 + AC^2 )।
[৫]
১০।সমাধান করুন : ( rac{x-a}{b} + rac{x-b}{a} = rac{b}{x-a} + rac{a}{x-b} )
[৫]
২য় বিভাগ — দৈনন্দিন বিজ্ঞান (৫০ নম্বর) [সংক্ষিপ্ত ২৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।অ্যামিটার কী? এটি বর্তনীতে কীভাবে সংযোগ করা হয়?
[২]
০২।ব্যাকটেরিয়া কী? এর দুটি উপকারিতা ও দুটি অপকারিতা উল্লেখ করুন।
[২]
০৩।কোন কোন খাদ্য রক্তে কোলেস্টেরলের (Cholesterol) মাত্রাকে প্রভাবিত করে?
[২]
০৪।একটি লাঠিকে কাত করে পানিতে নিমজ্জিত করলে বাঁকা দেখা যায় কেন?
[২]
০৫।এক অশ্বক্ষমতায় (Horse Power) কত ওয়াট এবং কত জুল?
[২]
০৬।EPOS-এর পূর্ণরূপ কী? এটি কোন ধরনের যন্ত্র?
[২]
০৭।ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস ও সাইবার হ্যাকিং বলতে কী বোঝায়?
[২]
০৮।কম্পিউটারের ‘Auxiliary Memory’ বলতে কী বোঝায়?
[২]
০৯।লিটমাস পেপারের লাল বর্ণের জন্য কোন পদার্থ দায়ী? লেবুর রসে লাল লিটমাসের বর্ণ অপরিবর্তিত থাকে কেন?
[২]
১০।ভর ও ওজনের মধ্যে দুটি মৌলিক পার্থক্য লিখুন।
[২]
১১।ক্রোমোজোম কী? ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
[২]
১২।পৃথিবীতে ঋতু পরিবর্তন কেন সংঘটিত হয়?
[২]
১৩।ইলেক্ট্রোপ্লেটিং (Electroplating) কী? এর ব্যবহার কোথায় হয়?
[২]
১৪।সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী?
[২]
১৫।কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কী এবং এটি কীভাবে মহাশূন্যে কাজ করে?
[২]
১৬।RADAR-এর পূর্ণরূপ কী? এটি কোন নীতিতে কাজ করে?
[২]
১৭।শব্দ কীভাবে উৎপন্ন ও শূন্য মাধ্যমে বিস্তার লাভ করে না কেন?
[২]
১৮।ধমনী ও শিরার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য কী?
[২]
১৯।ওজোন (Ozone) গ্যাস কী? এটি প্রকৃতিতে কীভাবে তৈরি হয়?
[২]
২০।ইনসুলিন কী ধরনের পদার্থ এবং মানবদেহে এর প্রধান কাজ কী?
[২]
২১।ফরমালিন কী? কোন উদ্দেশ্যে এটি ব্যবহৃত হয়?
[২]
২২।পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র কেন?
[২]
২৩।মহাবিশ্বের ব্ল্যাক হোল (Black Hole) বলতে কী বোঝায়?
[২]
২৪।আলোর প্রতিসরণ ধর্মকে কাজে লাগানো হয় এমন চারটি আলোক যন্ত্রের নাম লিখুন।
[২]
২৫।মানবজাতির জন্য সবচেয়ে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি কোনটি এবং কেন?
[২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
দেওয়ানী মামলা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫০/৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — The Code of Civil Procedure, 1908 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) কখন দেওয়ানী আদালত কোনো মোকদ্দমায় একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে? [৬](খ) কে একতরফা ডিক্রি বাতিলের জন্য আবেদন করতে পারে? কখন আদালত একতরফা ডিক্রি বাতিল করতে পারেন? The Code of Civil Procedure, 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। [৭](গ) ‘A’ ফরিদপুর সহকারী জজ আদালতে ‘B’ এর বিরুদ্ধে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করে। শুনানীর ধার্য তারিখে ‘B’ উপস্থিত থাকে কিন্তু ‘A’ এর অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত খারিজাদেশ রদ রহিতের জন্য ‘A’ কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? [৭]
[২০]
০২।(ক) The Code of Civil Procedure, 1908 এ উল্লিখিত Appeal ও Revision এর বিধানসমূহ আলোচনা করুন। [৭](খ) আপিলেট কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কি? যদি যায়, কখন? সংশ্লিষ্ট বিধান উল্লেখ করুন। [৬](গ) কোন কোন ক্ষেত্রে Review এর দরখাস্ত দাখিল করা যায়? উপযুক্ত নজিরসহ আলোচনা করুন। [৭]
[২০]
০৩।(ক) “The exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred” — দেওয়ানী কার্যবিধির ৯ ধারার আলোকে বিবৃতিটি মূল্যায়ন করুন। [৮](খ) A ও B যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। ‘B’ তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে ‘A’ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং পণ্যসমূহ ঢাকায় বাংলাদেশ বিমানের নিকট সরবরাহের অনুরোধ করে। ‘A’ পণ্য সরবরাহ করলেও ‘B’ মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায়। ‘A’ কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? আদালতের আঞ্চলিক অধিক্ষেত্র নির্ধারণের নিয়ম লিখুন। [৭](গ) কখন আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায়? আপিল বা রিভিশন আদালত এ সংক্রান্ত আপত্তি গ্রহণ করতে পারেন কি? [৫]
[২০]
‘খ’ অংশ — The Specific Relief Act & The Limitation Act (৪০ নম্বর)
০৪।(ক) The Specific Relief Act, 1877 এর ৮ ও ৯ ধারার মধ্যে পার্থক্যগুলো কী কী? [৫](খ) দলিল সংশোধন (Rectification of Instruments) সম্পর্কিত আইনি বিধানাবলি আলোচনা করুন। [৮](গ) কখন আদালত দলিল বাতিলের (Cancellation of Instruments) আদেশ দিতে পারেন? [৭]
[২০]
০৫।(ক) তামাদি সময় গণনার সাধারণ বিধিগুলো কী? তামাদি সময় বর্ধিতকরণের পদ্ধতিসমূহ উল্লেখ করুন। [৭](খ) কোনো মোকদ্দমায় তামাদি সময় গণনায় প্রতারণার ফলাফল কী? The Limitation Act, 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখ করুন। [৭](গ) তামাদি আইনের ১ম তফশিলে বর্ণিত অনুচ্ছেদ ১৪২ ও ১৪৪ এর মধ্যে মৌলিক পার্থক্য কী? [৬]
[২০]
‘গ’ অংশ — The Civil Courts Act, ADR & অর্থ ঋণ আদালত আইন (২০ নম্বর)
০৬।(ক) The Civil Courts Act, 1887 অনুযায়ী আদালতের স্থানীয় এখতিয়ার নির্ধারণ ও বিচারকের ব্যক্তিগত স্বার্থ থাকলে করণীয় কী? [৮](খ) “দ্বন্দ্বমূলক বিরোধ নিষ্পত্তির তুলনায় সম্মতিমূলক বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (ADR) অধিক কার্যকর” — ব্যাখ্যা করুন। সালিশ আইন, ২০০১ ও শ্রম আইন, ২০০৬ অনুযায়ী বিরোধ নিষ্পত্তির রূপরেখা লিখুন। [১২]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
অপরাধ সংক্রান্ত আইন
বিষয় কোড—৬০/৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — The Code of Criminal Procedure, 1898 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) একটি ফৌজদারী মামলার তদন্তে নারাজি দরখাস্তের ধারণা ব্যাখ্যা করুন। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল হলে ম্যাজিস্ট্রেটের করণীয় কী? [১০](খ) কখন আসামির অনুপস্থিতিতে বিচার (Trial in absentia) পরিচালনা করা যায়? এরূপ বিচারের পদ্ধতি ও আইনি বাধ্যবাধকতা আলোচনা করুন। [১০]
[২০]
০২।(ক) গ্রেফতার পূর্ব জামিন (Anticipatory Bail) বলতে কী বোঝেন? কখন এবং কী কী কারণে এরূপ জামিন মঞ্জুর করা হয়? পুলিশ রিপোর্ট দাখিলের পর কি এ জামিন বহাল থাকে? [১০](খ) “একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না” (Doctrine of Double Jeopardy) — ফৌজদারী কার্যবিধির ৪০৩ ধারার আলোকে ব্যাখ্যা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — The Penal Code, 1860 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০৩।(ক) মানহানি (Defamation – Section 499) সংজ্ঞায়িত করুন। এর ব্যতিক্রমসমূহ আলোচনা করুন। [১০](খ) ‘A’, ‘B’ কে একটি দেওয়ানী মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ‘A’ কর্তৃক কী অপরাধ সংঘটিত হয়েছে? দণ্ডবিধির বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। [১০]
[২০]
০৪।(ক) প্রতারণা (Cheating – Section 415) ব্যাখ্যা করুন এবং উদাহরণ দিন। [১০](খ) জালিয়াতি (Forgery – Section 463) ও চোরাইমাল অসাধুভাবে গ্রহণ করার অপরাধের উপাদান ও বিচারিক নীতি আলোচনা করুন। [১০]
[২০]
‘গ’ অংশ — The Evidence Act, 1872 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) “Witnesses are the eyes and ears of justice” — The Evidence Act, 1872 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উক্তিটি বিশ্লেষণ করুন। [১০](খ) আইনগত প্রমাণের ভার (Legal burden of proof) এবং সাক্ষ্যগত প্রমাণের ভার (Evidential burden of proof)-এর মধ্যে পার্থক্য সাক্ষ্য আইনের ১০১ ও ১০২ ধারার আলোকে আলোচনা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
বিষয় কোড—৭০/৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[মুসলিম আইন, ফারায়েজ ও পারিবারিক আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিন]
‘ক’ অংশ — মুসলিম পারিবারিক আইন ও ফারায়েজ (৫০ নম্বর)
০১।(ক) মুসলিম আইনের উৎসসমূহ বর্ণনা করুন। “মুসলিম আইনের ইতিহাসে পাঁচটি সময়কাল আছে”— উক্তিটি বিশ্লেষণ করুন। [১২](খ) বৈধ ওয়াকফের শর্তসমূহ কী? ওয়াকফ প্রশাসকের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করুন। [১৩]
[২৫]
০২।(ক) স্ত্রী তার দেনমোহর মওকুফ করতে পারে কি? দেনমোহর অপরিশোধিত থাকলে স্ত্রী কর্তৃক স্বামীর সম্পত্তি দখলে রাখার আইনগত অধিকার ব্যাখ্যা করুন। [১২](খ) ফারায়েজ বণ্টন :
একজন মৃত মুসলিম ব্যক্তি নিম্নবর্ণিত উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করেন। ফারায়েজ নীতি অনুযায়ী তাদের প্রত্যেকের অংশ নির্ণয় করুন :
১) স্বামী, পিতা, মাতা ও ৩ কন্যা;
২) স্ত্রী, মাতা, বৈমাত্রেয় ভাই ও বৈপিত্রীয় বোন। [১৩]
একজন মৃত মুসলিম ব্যক্তি নিম্নবর্ণিত উত্তরাধিকারী রেখে মৃত্যুবরণ করেন। ফারায়েজ নীতি অনুযায়ী তাদের প্রত্যেকের অংশ নির্ণয় করুন :
১) স্বামী, পিতা, মাতা ও ৩ কন্যা;
২) স্ত্রী, মাতা, বৈমাত্রেয় ভাই ও বৈপিত্রীয় বোন। [১৩]
[২৫]
‘খ’ অংশ — পারিবারিক আদালত আইন ও অভিভাবকত্ব (৫০ নম্বর)
০৩।(ক) পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ / পারিবারিক আদালত আইন অনুযায়ী পারিবারিক আদালতের এখতিয়ার, সমন জারি ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (আপোষ-মীমাংসা) পদ্ধতি লিখুন। [১৫](খ) অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ অনুযায়ী অভিভাবক নিয়োগে আদালতের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করুন। [১০]
[২৫]
০৪।(ক) মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়ের অনুমতি গ্রহণের আইনি শর্ত ও লংঘনের শাস্তি কী? [১২](খ) হিন্দু আইনে দায়ভাগ ও মিতাক্ষরা শাখার মধ্যে মৌলিক পার্থক্য কী? সম্পত্তিতে হিন্দু নারীর অধিকার পর্যালোচনা করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও ব্যাখ্যার ধারণা
বিষয় কোড—৮০/৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
‘ক’ অংশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (৮০ নম্বর) [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ” এবং ৭ক ও ৭খ অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো সুরক্ষার আইনি তাৎপর্য বিশ্লেষণ করুন। [১০](খ) মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিলের বিষয়ে সংবিধানের ২৬ অনুচ্ছেদের প্রয়োগ আলোচনা করুন। [১০]
[২০]
০২।(ক) অনুচ্ছেদ ২৭ অনুযায়ী “আইনের দৃষ্টিতে সমতা” এবং পশ্চাৎপদ নাগরিকদের জন্য বিশেষ বিধান (Affirmative Action) প্রণয়নের সাংবিধানিক ভারসাম্য আলোচনা করুন। [১০](খ) গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষণ সংক্রান্ত অনুচ্ছেদ ৩৩ এবং নিবর্তনমূলক আটকের সাংবিধানিক রক্ষাকবচসমূহ ব্যাখ্যা করুন। [১০]
[২০]
০৩।(ক) সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট অধিক্ষেত্র আলোচনা করুন। হেবিয়াস কর্পাস ও কো-ওয়ারেন্টো রিটের শর্তাবলী লিখুন। [১০](খ) সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী “প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার অন্তর্ভুক্ত সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সহায়তায় কার্য করিবেন”— এর বিচারিক গুরুত্ব ব্যাখ্যা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — দ্য জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যা (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৪।(ক) The General Clauses Act, 1897 অনুসারে কোনো আইন বাতিল (Repeal) হলে পূর্ববর্তী অধিকার, দায়িত্ব ও আইনি কার্যধারার ওপর কী প্রভাব পড়ে? [১০](খ) সংবিধিবদ্ধ আইনের ব্যাখ্যার ক্ষেত্রে ‘Golden Rule of Interpretation’ এবং ‘Mischief Rule’ (হেইডনস কেসের নীতি)-এর প্রয়োগ ক্ষেত্র উদাহরণসহ বুঝিয়ে লিখুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
বিষয় কোড—৯০/৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন ও প্রজাস্বত্ব আইনের প্রশ্নের উত্তর দিন]
‘ক’ অংশ — The Contract Act, 1872 & Transfer of Property Act, 1882 (৫০ নম্বর)
০১।(ক) নাবালকের সাথে সম্পাদিত চুক্তির আইনি ফলাফল কী? মোহরি বিবীর মামলা নজিরসহ আলোচনা করুন। [১২](খ) চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ (Damages) নির্ধারণে হ্যাডলি বনাম ব্যাক্সেনডেল মামলার মূলনীতি আলোচনা করুন। [১৩]
[২৫]
০২।(ক) The Transfer of Property Act, 1882 এর ৫২ ধারার অধীনে ‘Lis Pendens’ (মোকদ্দমা চলাকালীন হস্তান্তর)-এর নীতি ও ব্যতিক্রমসমূহ আলোচনা করুন। [১২](খ) বন্ধকের বিভিন্ন প্রকারভেদ এবং বন্ধক গ্রহীতার প্রতিকারসমূহ বর্ণনা করুন। [১৩]
[২৫]
‘খ’ অংশ — The Registration Act & State Acquisition and Tenancy Act (৫০ নম্বর)
০৩।(ক) The Registration Act, 1908 অনুযায়ী বাধ্যতামূলকভাবে নিবন্ধনযোগ্য দলিলসমূহের তালিকা দিন (Section 17)। নিবন্ধন না করার ফলাফল কী? [১২](খ) নিবন্ধনের জন্য দলিল উপস্থাপনের সময়সীমা এবং রেজিস্ট্রেশন কর্মকর্তার অস্বীকৃতির বিরুদ্ধে প্রতিকার আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী রায়তের স্বত্ব ও অধিকার এবং জমি হস্তান্তরের ওপর আইনি বিধিনিষেধ আলোচনা করুন। [১২](খ) প্রজাস্বত্ব আইনের ৮৯ ও ৯০ ধারার আলোকে শিকস্তি ও পয়বস্তির আইনি বিধান ব্যাখ্যা করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
১২শ বিজেএস পরীক্ষা, ২০১৮
ঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
বিষয় কোড—৯৮/৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[পরীক্ষার্থীকে যে-কোনো একটি গ্রুপের (গ্রুপ-ক অথবা গ্রুপ-খ) ১০০ নম্বরের উত্তর দিতে হবে]
গ্রুপ-ক (কোড ৯৮): ঐচ্ছিক বিষয়-১ (নারী ও শিশু, শিশু আইন, মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা)
০১।(ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি এবং তদন্তের নির্ধারিত সময়সীমা কত? [১২](খ) The Special Powers Act, 1974 এর অধীন বিশেষ ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি ও জামিনের শর্তাবলী আলোচনা করুন। [১৩]
[২৫]
০২।(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকদ্রব্য দখলে রাখার অপরাধ এবং আসামী নির্দোষ প্রমাণের দায় কার ওপর বর্তায়? [১২](খ) শিশু আইন, ২০১৩ অনুযায়ী শিশুর স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যমূল্য এবং শিশু আদালতের বিচারিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন। [১৩]
[২৫]
গ্রুপ-খ (কোড ৯৯): ঐচ্ছিক বিষয়-২ (দুদক, মানিলন্ডারিং, এনআই অ্যাক্ট, দ্রুত বিচার)
০৩।(ক) The Negotiable Instruments Act, 1881 অনুযায়ী কখন একটি চেক ডিসঅনার হয় এবং মামলা দায়েরের তামাদির মেয়াদ কত? ঋণের টাকা আদায়ের জন্য দেওয়ানী মোকদ্দমা চলাকালে ১৩৮ ধারায় মামলা করা যায় কি? [১২](খ) মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচারের উপাদান ও অপরাধের বিচার পদ্ধতি আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও বিধিমালা, ২০০৭ এর অধীন ‘অনুসন্ধান’ ও ‘তদন্ত’-এর পার্থক্য আলোচনা করুন। অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে ক্রোকের আইনি পদ্ধতি কী? [১২](খ) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অপরাধের দণ্ড এবং সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার পাওয়ার বিধানাবলি আলোচনা করুন। [১৩]
[২৫]

