৬তম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০১১: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)
📋 ৬ষ্ঠ বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন
১ম পত্রসাধারণ বাংলা
১০০ নম্বর ↓
২য় পত্রGeneral English
১০০ নম্বর ↓
৩য় পত্রবাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
১০০ নম্বর ↓
৪র্থ পত্রসাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
১০০ নম্বর ↓
৫ম পত্রদেওয়ানী মামলা সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৬ষ্ঠ পত্রঅপরাধ সংক্রান্ত আইন
১০০ নম্বর ↓
৭ম পত্রপারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
১০০ নম্বর ↓
৮ম পত্রসাংবিধানিক আইন ও ব্যাখ্যার ধারণা
১০০ নম্বর ↓
৯ম পত্রসম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
১০০ নম্বর ↓
১০ম পত্রঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
১০০ নম্বর ↓
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
সাধারণ বাংলা
বিষয় কোড—১০/১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে; ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
০১।নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখুন :
(ক) আরব বিশ্বে গণতন্ত্রের ঢেউ;
(খ) আইন ও তার প্রয়োগ: প্রেক্ষিত বাংলাদেশ;
(গ) মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা।
(ক) আরব বিশ্বে গণতন্ত্রের ঢেউ;
(খ) আইন ও তার প্রয়োগ: প্রেক্ষিত বাংলাদেশ;
(গ) মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা।
[৩০]
০২।ভাবসম্প্রসারণ করুন : (যে-কোনো একটি)
(ক) জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া চলিবে— সন্তোষে চরিত্রের দৃঢ়তা আনে, আকাঙ্ক্ষায় উদ্যমশীল করে।
অথবা
(খ) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
(ক) জাতীয় জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়েরই মাত্রা বাড়িয়া চলিবে— সন্তোষে চরিত্রের দৃঢ়তা আনে, আকাঙ্ক্ষায় উদ্যমশীল করে।
অথবা
(খ) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
[১০]
০৩।সারমর্ম লিখুন :
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর!
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক বুদ্ধি হারায়,
আত্মগ্লানির নরক তখন অন্তরে জাগে ত্বরায়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়েঘরে।

০৪।বাংলায় অনুবাদ করুন :
Patriotism is love of one’s country. It is a noble virtue. A man who loves his motherland more than his life is a true patriot. A true patriot works selflessly for the peace, progress and welfare of his country. He is always ready to make supreme sacrifices for the freedom and sovereignty of the nation. On the contrary, an unpatriotic person thinks only of his narrow personal interests. Nobody remembers or honours a traitor.
[১০]
০৫।সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করুন।
[১০]
০৬।ব্যাকরণ বিষয়ক নিম্নোক্ত প্রশ্নাবলীর উত্তর লিখুন :
(ক) বাক্যগুলো শুদ্ধ করে লিখুন : [৪ × ১ = ৪] ১) তিনি সস্ত্রীক সহ বেড়াতে এসেছেন।
২) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
৩) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর।
৪) আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য করা উচিত নয়।
(খ) যথাযথ শব্দের সাহায্যে শূন্যস্থান পূরণ করুন : [৪ × ১ = ৪] ১) কারো পৌষ মাস, কারো _____।
২) তেলা মাথায় ঢালা _____।
৩) নাচতে না জানলে উঠান _____।
৪) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে _____।
(গ) প্রবাদ-প্রবচনগুলোর অর্থ উল্লেখপূর্বক বাক্য রচনা করুন : [৪ × ১ = ৪] ১) কলির সন্ধ্যা; ২) আটকপালে; ৩) কাকজোছনা; ৪) রাজযোটক।
(ঘ) বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যগুলোর রূপান্তর করুন : [৪ × ১ = ৪] ১) কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। (সরল)
২) মিথ্যা বলার জন্য তোমার পাপ হবে। (যৌগিক)
৩) বিকেল পাঁচটায় কুমিল্লা পৌছালাম। (জটিল)
৪) যদিও লোকটি ধনী, তথাপি সে কৃপণ। (যৌগিক)
(ঙ) নিম্নলিখিত পারিভাষিক শব্দ দিয়ে বাক্য রচনা করুন : [৪ × ১ = ৪] ১) খারিজ; ২) মুচলেকা; ৩) দেউলিয়া; ৪) বেওয়ারিশ।

[২০]
০৭।নিম্নলিখিত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন :
(অ) কোন প্রতিষ্ঠান থেকে ‘ঈশ্বরচন্দ্র’ কে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়?
(আ) ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসটি কত খণ্ডে রচিত এবং কত সালে প্রকাশিত?
(ই) ‘সধবার একাদশী’ ও ‘বিয়ে পাগলা বুড়ো’ কোন শ্রেণীর রচনা এবং এসব গ্রন্থের রচয়িতার নাম লিখুন।
(ঈ) ‘খোয়াবনামা’ এবং ‘একাত্তরের দিনগুলো’ গ্রন্থ দুটির রচয়িতার নাম লিখুন।
(উ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটি কোন শ্রেণীর রচনা এবং এর রচয়িতা কে?
(ঊ) বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সম্রাট জাহাঙ্গীর ভিন্ন নামে আছেন?
(ঋ) মধুসূদনের ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে দুজন পত্র লেখিকার নাম লিখুন।
(এ) ‘বিদ্রোহী’ কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? কাব্যটি কখন প্রকাশিত হয়?
(ঐ) ‘ঈশ্বর থাকেন ঐ গ্রাম ভদ্রপল্লীতে’- উক্তিটি কোন উপন্যাসের এবং এর রচয়িতা কে?
(ও) ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের পটভূমি কি?

6th BJS Examination, 2011
General English
বিষয় কোড—20/27
সময়—3 Hours
পূর্ণমান—100
পূর্ণমান—100
[English question paper archival record]
বিশেষ দ্রষ্টব্য : মূল প্রশ্নব্যাংক সংকলনে ৬ষ্ঠ বিজেএস (২০১১) ইংরেজি প্রশ্নপত্রটি অন্তর্ভুক্ত ছিল না (৭ম বিজেএস-এর পরেই সরাসরি ৫ম বিজেএস প্রশ্নপত্র সংযোজিত হয়েছিল)। অন্যান্য সকল বিষয়ের (১ম থেকে ১০ম পত্র) প্রশ্নপত্র নিচে সম্পূর্ণ ও অবিকল উপস্থাপিত হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
বিষয় কোড—৩০/৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[উভয় অংশ থেকে নির্দেশ অনুযায়ী মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে]
১ম বিভাগ — বাংলাদেশ বিষয়াবলি (৫০ নম্বর) [যে-কোনো ৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।৫২’র ভাষা আন্দোলনকে কি জাতি রাষ্ট্রের ধারণাকে বৈধতা ও গভীরতা দেবার প্রয়াস হিসাবে দেখা যায়? পাকিস্তানি রাষ্ট্রের ধারণা বাঙালি জাতি সত্তার সাথে খাপ খাওয়াতে কেন ব্যর্থ হয়? আলোচনা করুন।
[১০]
০২।বাংলাদেশের ভূ-রাজনৈতিক বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করুন। কি কি ধরনের সীমাবদ্ধতা এই দেশের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে থাকে?
[১০]
০৩।বাংলাদেশের উন্নয়ন কৌশলসমূহ সংজ্ঞায়িত করুন। গত চার দশকে বাংলাদেশের উন্নয়ন কৌশলে কি কি ধরনের মৌলিক পরিবর্তন আপনি লক্ষ্য করছেন?
[১০]
০৪।প্রাকৃতিক সম্পদে বাংলাদেশ কতটুকু সমৃদ্ধ? আপনি কি মনে করেন যে, বাংলাদেশ তার প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনা করতে পারছে? তথ্যভিত্তিক মতামত দিন।
[১০]
০৫।বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বর্তমান অবস্থা কি কি? বাংলাদেশের বর্তমান নারী উন্নয়ন নীতিতে নারীর ক্ষমতায়নের কি কি বিধান রয়েছে?
[১০]
০৬।আপনি কি মনে করেন যে মুক্ত আকাশ-সংস্কৃতি বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধারায় অধিকতর গতি ও বৈচিত্র্য সৃষ্টির সুযোগ করে দিচ্ছে? যুক্তিসহ মতামত লিখুন।
[১০]
০৭।বিশ্বব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মত আন্তর্জাতিক উন্নয়ন ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণে কি কি ভূমিকা পালন করে? মূল্যায়ন করুন।
[১০]
২য় বিভাগ — আন্তর্জাতিক বিষয়াবলি (৫০ নম্বর) [যে-কোনো ৫টি প্রশ্নের উত্তর দিন]
০৮।বিশ্ব অর্থনীতিতে মুক্ত বাণিজ্যের প্রধান প্রতিবন্ধকতাগুলো কি কি? এ ক্ষেত্রে উন্নত বিশ্ব কতটুকু দায়ী?
[১০]
০৯।কি অর্থে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য বৃদ্ধি করা এই সংগঠনকে অকার্যকর করে দিতে পারে? ভেটো প্রথা তুলে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করাকে আপনি কি বাস্তবসম্মত বলে মনে করেন? যুক্তিসহ উত্তর দিন।
[১০]
১০।বিশ্বব্যাপী তথ্য বিপ্লবের এই যুগে আন্তর্জাতিক কূটনীতি কতখানি কার্যকর বলে আপনার মনে হয়? কূটনীতির ক্ষেত্রে অর্থনৈতিক প্রয়াস কি সংঘাতের মাত্রাকে প্রশমিত করেছে? সংক্ষেপে যুক্তিসহ মতামত দিন।
[১০]
১১।মানবাধিকার উন্নয়নে জাতিসংঘের ভূমিকার উপর একটি রচনা লিখুন।
[১০]
১২।ইউরোপীয় ইউনিয়নের একত্রীকরণের যাত্রার ক্ষেত্রে কোন কোন মাইলফলকগুলি আপনার নিকট উল্লেখযোগ্য বলে মনে হয়? আলোচনা করুন।
[১০]
১৩।বিশ্ব অর্থনৈতিক মন্দা বলতে আপনি কি বুঝেন? বর্তমান বিশ্ব অর্থনীতির বিশ্বায়নের যুগে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নের ধারাকে কীভাবে ধরে রাখতে পারবে?
[১০]
১৪।সার্ক (SAARC)-এর উদ্দেশ্য কি? সার্কভুক্ত সদস্য রাষ্ট্রসমূহের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে এই সংস্থার কোন ভূমিকা আছে কি? আলোচনা করুন।
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪০/৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[১ম অংশ (গণিত) ৫০ নম্বর এবং ২য় অংশ (বিজ্ঞান) ৫০ নম্বর; উভয় অংশের উত্তর দিতে হবে]
১ম বিভাগ — সাধারণ গণিত (৫০ নম্বর) [যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন]
০১।সরল করুন : ( frac{১}{৪} div frac{৩১}{২} div frac{১৩}{২৮} div ২ frac{১}{১৩} )
[০৫]
০২।৩ জন পুরুষ অথবা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
[০৫]
০৩।১১ জন বালকের মধ্যে প্রথম ছয়জন বালকের গড় উচ্চতা ৮৭ সে.মি.। শেষের পাঁচজন বালকের গড় উচ্চতা ১৩১ সে.মি.। ঐ ১১ জন বালকের গড় উচ্চতা কত?
[০৫]
০৪।স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘণ্টায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে। স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কিলোমিটার হলে স্রোতের গতিবেগ কত?
[০৫]
০৫।একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয় তবে পানির পরিমাণ কত?
[০৫]
০৬।বার্ষিক ৫% হার সুদে ৬ বছরের কোন আসলের সুদ-আসল ৪৪২ টাকা হয়। কত বছরে তা সুদ-আসলে ৫১০ টাকা হবে?
[০৫]
০৭।যে আয়তক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং ক্ষেত্রফল ৩৫ বর্গমিটার, তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
[০৫]
০৮।১০০ মিটার লম্বা একটি ট্রেন একটি মাইলফলক ১০ সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে আসা সমান লম্বা আরেকটি ট্রেন ঐ মাইলফলকটি ৮ সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ বের করুন।
[০৫]
০৯।উৎপাদকে বিশ্লেষণ করুন : ( x^2 – x – (a + 1)(a + 2) )
[০৫]
১০।( (x^2 + 1) = 3x ) হলে, ( x^3 + frac{1}{x^3} ) এর মান নির্ণয় করুন।
[০৫]
১১।( x – frac{1}{x} = 3 ) হলে, ( x^4 + frac{1}{x^4} ) এর মান কত?
[০৫]
১২।প্রমাণ করুন, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তাহার অর্ধেক।
[০৫]
১৩।একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ দাঁড়ানো অংশের সাথে ৩০° কোণ করে ১০ মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
[০৫]
২য় বিভাগ — দৈনন্দিন বিজ্ঞান (৫০ নম্বর) [সংক্ষিপ্ত ২৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।সূর্যস্নান কি? অতিরিক্ত সূর্যস্নান ক্ষতিকর কেন?
[০২]
০২।ডেসিবেল কি? শব্দের মাত্রা কিরূপ হলে তাকে শব্দ দূষণ বলা যায়?
[০২]
০৩।আলোকবর্ষ বলতে কি বোঝায়?
[০২]
০৪।ক্যান্সার কি? ম্যামোগ্রাফী দ্বারা কোন ধরনের ক্যান্সার ধরা পড়ে?
[০২]
০৫।রংধনু কি? ইহা কিভাবে উৎপন্ন হয়?
[০২]
০৬।ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারের যেকোনো ৩টি পার্থক্য বলুন।
[০২]
০৭।‘তথ্য মহাসড়ক’ কি?
[০২]
০৮।রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ কি?
[০২]
০৯।মানবজাতির জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি এবং কেন?
[০২]
১০।৫০ ওয়াটের একটি বাতি ২০ ঘণ্টা জ্বললে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে?
[০২]
১১।বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি?
[০২]
১২।প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন?
[০২]
১৩।পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
[০২]
১৪।ট্রান্সফরমারের ব্যবহার কি কি?
[০২]
১৫।মোটর ও জেনারেটরের মধ্যে পার্থক্য উল্লেখ করুন।
[০২]
১৬।প্রতিধ্বনি কি? সাউন্ড প্রুফিং বলতে কি বোঝায়? যে কোন অডিটোরিয়ামে সাউন্ডপ্রুফ কেন জরুরী?
[০২]
১৭।পচা ডিম পানিতে ভাসে কেন?
[০২]
১৮।বহুমূত্র রোগের কারণ কি?
[০২]
১৯।আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
[০২]
২০।সাগরে সাঁতার কাটা অপেক্ষাকৃত সহজ কেন?
[০২]
২১।কোন ওয়েবসাইটের নামের শুরুতে www থাকে, এর অর্থ কি?
[০২]
২২।কম্পিউটার ভাইরাস বলতে কি বোঝায়?
[০২]
২৩।এসিড বৃষ্টি কি?
[০২]
২৪।সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ লাল দেখায় কেন?
[০২]
২৫।এই মূহূর্তে সূর্যপৃষ্ঠে একটি প্রচণ্ড বিস্ফোরণ হলে, কতক্ষণ পর তার আওয়াজ পৃথিবীতে এসে পৌঁছবে?
[০২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫০/৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[দেওয়ানি কার্যবিধি ৬০ নম্বর, সুনির্দিষ্ট প্রতিকার আইন ২০ নম্বর এবং তামাদি আইন ২০ নম্বর]
‘ক’ অংশ — The Code of Civil Procedure, 1908 (৬০ নম্বর) [যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন]
০১।ডিক্রি কি? দেওয়ানী আদালত কখন একতরফা ডিক্রি প্রদান করতে পারে? কখন এবং কিভাবে একতরফা ডিক্রি রদ করা যায়? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন।
[২০]
০২।দেওয়ানী কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীর প্রতি সমন জারীর বিভিন্ন পদ্ধতিসমূহ আলোচনা করুন। বিবাদী সমন গ্রহণে অস্বীকৃতি জানালে বা তাকে খুঁজে না পাওয়া গেলে আদালতের করণীয় কি?
[২০]
০৩।পক্ষগণের মধ্যকার আইনগত ও ঘটনাসংক্রান্ত বিষয় বলতে কি বোঝেন? আদালত কর্তৃক বিচার্য বিষয় (Issues) গঠনের বিধান ও গুরুত্ব আলোচনা করুন। আদালত কখন বিচার্য বিষয় সংশোধন বা বাতিল করতে পারে?
[২০]
০৪।(ক) জারী মামলার দরখাস্তে কি কি বিষয়ের উল্লেখ থাকতে হবে?
(খ) ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতিসমূহ The Code of Civil Procedure, 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন।
(খ) ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতিসমূহ The Code of Civil Procedure, 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন।
[২০]
০৫।কোন ক্ষেত্রে এবং কিভাবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারেন? দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারার আলোকে রিভিশন এখতিয়ারের প্রকৃতি ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করুন।
[২০]
‘খ’ অংশ — The Specific Relief Act, 1877 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৬।(ক) “সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ডিক্রি প্রদানের ক্ষমতা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা।”— বিশ্লেষণ করুন। আদালত কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার আদেশ দেন?
(খ) কোন চুক্তি কার কার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় এবং কার কার বিরুদ্ধে যায় না? আলোচনা করুন।
(খ) কোন চুক্তি কার কার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় এবং কার কার বিরুদ্ধে যায় না? আলোচনা করুন।
[২০]
০৭।(ক) দলিল বাতিলকরণের (Cancellation of Instruments) মামলা এবং দলিল রদের (Rescission of Contracts) মামলার মধ্যকার পার্থক্য আলোচনা করুন।
(খ) ‘ক’ একখণ্ড জমির মালিক। কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ঐ জমি ‘খ’ এর নামে রেকর্ডভুক্ত হয়। ‘ক’ কি প্রতিকার পেতে পারেন? সংশ্লিষ্ট আইনের বিধানসহ আলোচনা করুন।
(খ) ‘ক’ একখণ্ড জমির মালিক। কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ঐ জমি ‘খ’ এর নামে রেকর্ডভুক্ত হয়। ‘ক’ কি প্রতিকার পেতে পারেন? সংশ্লিষ্ট আইনের বিধানসহ আলোচনা করুন।
[২০]
‘গ’ অংশ — The Limitation Act, 1908 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৮।(ক) সরল বিশ্বাসে এখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলায় অতিবাহিত সময় কি তামাদির মেয়াদ হতে বাদ যাবে? তামাদি আইনের ১৪ ধারার শর্তাবলী আলোচনা করুন।
(খ) তামাদি আইনের ৫ ধারার বিলম্ব মওকুফের বিধান এবং ১৪ ধারার সময় গণনায় বর্জনের বিধানের মধ্যে পার্থক্য কি?
(খ) তামাদি আইনের ৫ ধারার বিলম্ব মওকুফের বিধান এবং ১৪ ধারার সময় গণনায় বর্জনের বিধানের মধ্যে পার্থক্য কি?
[২০]
০৯।(ক) সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়? বিরুদ্ধ দখল (Adverse Possession) বলতে কি বোঝায়? তামাদি আইনের ২৮ ধারার আলোকে আলোচনা করুন।
(খ) তামাদি ও দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার (Prescription)-এর পার্থক্য আলোচনা করুন।
(খ) তামাদি ও দীর্ঘকালীন ব্যবহারজনিত অধিকার (Prescription)-এর পার্থক্য আলোচনা করুন।
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
ফৌজদারি মোকদ্দমা সংক্রান্ত আইন
বিষয় কোড—৬০/৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[ফৌজদারি কার্যবিধি ৪০ নম্বর, দণ্ডবিধি ৪০ নম্বর এবং সাক্ষ্য আইন ২০ নম্বর]
‘ক’ অংশ — The Code of Criminal Procedure, 1898 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) প্রাথমিক তথ্য বিবরণী (FIR) বলতে কি বোঝেন? এরূপ তথ্য কি প্রকৃত সাক্ষ্য হিসাবে গণ্য? কখন এবং কিভাবে এফআইআর সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে?
(খ) এজাহার ও জিডির (General Diary) মধ্যকার পার্থক্য কি?
(খ) এজাহার ও জিডির (General Diary) মধ্যকার পার্থক্য কি?
[২০]
০২।(ক) ‘দ্বৈত বিপদ’ (Double Jeopardy) মতবাদটি আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারার শর্তাবলী ও ব্যতিক্রমসমূহ কি কি?
(খ) কোন কোন পরিস্থিতিতে একবার বিচার ও খালাস বা দণ্ডপ্রাপ্ত আসামীকে পুনরায় বিচারের মুখোমুখি করা যায়?
(খ) কোন কোন পরিস্থিতিতে একবার বিচার ও খালাস বা দণ্ডপ্রাপ্ত আসামীকে পুনরায় বিচারের মুখোমুখি করা যায়?
[২০]
০৩।বিচারের জন্য মামলা গ্রহণের পর তা নিষ্পত্তি পর্যন্ত দায়রা জজ আদালতকে কি কি পদ্ধতি অনুসরণ করতে হয়? ফৌজদারি কার্যবিধির অধীন দায়রা আদালতের বিচার পদ্ধতির পূর্ণ বিবরণ দিন।
[২০]
‘খ’ অংশ — The Penal Code, 1860 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০৪।কোন একটি আঘাতেই মারা যেতে পারে ‘Z’ এমন একটি মারাত্মক রোগে ভুগছে। এরূপ অবস্থায় ‘A’ একদিন ‘Z’ কে আঘাত করে। ফলে ‘Z’ এর মৃত্যু ঘটে। যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ সবল দেহের অধিকারী একজন লোককে হত্যা করার জন্য যথেষ্ট নয়। ‘A’ পেনাল কোডের কোন ধারার অধীন অপরাধ করেছে কি? যুক্তিসহ ব্যাখ্যা করুন।
[২০]
০৫।(ক) জোরপূর্বক আদায় (Extortion) এর উপাদানসমূহ কি কি? কখন এটি দস্যুতা (Robbery) হিসেবে গণ্য হয়?
(খ) চুরি ও জোরপূর্বক আদায়ের মধ্যকার মৌলিক পার্থক্যগুলো উদাহরণসহ বুঝিয়ে লিখুন।
(খ) চুরি ও জোরপূর্বক আদায়ের মধ্যকার মৌলিক পার্থক্যগুলো উদাহরণসহ বুঝিয়ে লিখুন।
[২০]
০৬।(ক) ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গ’ (Criminal Breach of Trust) এবং ‘অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ’ (Criminal Misappropriation)-এর পার্থক্য নিরূপণ করুন।
(খ) দণ্ডবিধির ৩৪ ধারা (সাধারণ অভিপ্রায়) এবং ১৪৯ ধারা (সাধারণ উদ্দেশ্য)-এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন।
(খ) দণ্ডবিধির ৩৪ ধারা (সাধারণ অভিপ্রায়) এবং ১৪৯ ধারা (সাধারণ উদ্দেশ্য)-এর মধ্যে তুলনামূলক আলোচনা করুন।
[২০]
‘গ’ অংশ — The Evidence Act, 1872 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৭।(ক) “সকল স্বীকারোক্তিই স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নহে”— ব্যাখ্যা করুন।
(খ) ‘A’ তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে ‘B’ কে খুন করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ‘A’ এর দেখানো মতে নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ‘A’ এর উপরোক্ত বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে পারে? সাক্ষ্য আইনের ২৭ ধারার আলোকে আলোচনা করুন।

০৮।(ক) ‘অনুমান’ (Presumption) কয় প্রকার ও কি কি? May presume, Shall presume এবং Conclusive proof-এর পার্থক্য আলোচনা করুন।
(খ) সাক্ষ্য হিসাবে দাখিলীয় দলিল এবং ৩০ বছরের পুরনো দলিল সংক্রান্তে অনুমানের বিধানাবলী (Section 90) আলোচনা করুন।
(খ) সাক্ষ্য হিসাবে দাখিলীয় দলিল এবং ৩০ বছরের পুরনো দলিল সংক্রান্তে অনুমানের বিধানাবলী (Section 90) আলোচনা করুন।
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
পারিবারিক মোকদ্দমা সংক্রান্ত আইন
বিষয় কোড—৭০/৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[মুসলিম পারিবারিক আইন ৫০ নম্বর, হিন্দু পারিবারিক আইন ৩০ নম্বর এবং পারিবারিক আদালত অধ্যাদেশ ২০ নম্বর]
‘ক’ অংশ — মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার (৫০ নম্বর)
০১।১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে উল্লেখিত তালাক সম্পর্কিত বিধিবিধানের বিশেষ বৈশিষ্ট্যসমূহ কি কি? তালাক প্রদানের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করুন। কি কি পরিস্থিতিতে একটি তালাক অপ্রত্যাহারযোগ্য মর্মে গণ্য করা হয়? আলোচনা করুন।
[১৫]
০২।(ক) দান (Hiba) এবং অছিয়ত (Will)-এর মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করুন।
(খ) একজন মুসলিম কি তার সমুদয় সম্পত্তি যে-কারো অনুকূলে অছিয়ত করতে পারেন? অছিয়তের সীমাবদ্ধতা ও অংশীদারদের সম্মতির প্রভাব বিশ্লেষণ করুন।
(খ) একজন মুসলিম কি তার সমুদয় সম্পত্তি যে-কারো অনুকূলে অছিয়ত করতে পারেন? অছিয়তের সীমাবদ্ধতা ও অংশীদারদের সম্মতির প্রভাব বিশ্লেষণ করুন।
[১৫]
০৩।(ক) মুসলিম আইন অনুসারে সন্তানের হেফাজত বা তত্ত্বাবধান (Hizanat) এবং অভিভাবকত্ব (Guardianship)-এর পার্থক্য কি?
(খ) মা কখন সন্তানের তত্ত্বাবধানের অধিকার হারায়? বাবার অভিভাবকত্বের অধিকারের প্রকৃতি কি?
(খ) মা কখন সন্তানের তত্ত্বাবধানের অধিকার হারায়? বাবার অভিভাবকত্বের অধিকারের প্রকৃতি কি?
[১০]
০৪।মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে নিম্নোক্ত ওয়ারিশগণের অংশ নির্ণয় করুন :
এক স্ত্রী, মাতা, পিতা, দুই কন্যা এবং এক পুত্র।
এক স্ত্রী, মাতা, পিতা, দুই কন্যা এবং এক পুত্র।
[১০]
‘খ’ অংশ — হিন্দু পারিবারিক আইন (৩০ নম্বর)
০৫।(ক) হিন্দু আইন অনুযায়ী বিবাহের অপরিহার্য ধর্মীয় শর্তসমূহ কি কি? হিন্দু বিবাহ কি কোনো চুক্তি?
(খ) হিন্দু নারী সম্পত্তি আইন, ১৯৩৭ অনুসারে বিধবার অধিকার ও সীমাবদ্ধ স্বত্ব (Limited Estate) আলোচনা করুন।
(খ) হিন্দু নারী সম্পত্তি আইন, ১৯৩৭ অনুসারে বিধবার অধিকার ও সীমাবদ্ধ স্বত্ব (Limited Estate) আলোচনা করুন।
[১৫]
০৬।(ক) মিতাক্ষরা ও দায়ভাগা মতবাদের উত্তরাধিকারের মূল নীতি ও পার্থক্যসমূহ বিশ্লেষণ করুন।
(খ) স্ত্রীধন (Stridhan) বলতে কি বুঝায়? স্ত্রীধনের উপর নারীর নিরঙ্কুশ অধিকারের প্রকৃতি আলোচনা করুন।
(খ) স্ত্রীধন (Stridhan) বলতে কি বুঝায়? স্ত্রীধনের উপর নারীর নিরঙ্কুশ অধিকারের প্রকৃতি আলোচনা করুন।
[১৫]
‘গ’ অংশ — The Family Courts Ordinance, 1985 (২০ নম্বর)
০৭।(ক) ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশের আওতায় পারিবারিক আদালতের গঠন ও এখতিয়ারভুক্ত বিষয়সমূহ কি কি?
(খ) পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত মোহরানা বা ভরণপোষণের ডিক্রির অর্থ আদায়ের পদ্ধতিসমূহ আলোচনা করুন। আপীল ও রিভিশনের বিধান কি?
(খ) পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত মোহরানা বা ভরণপোষণের ডিক্রির অর্থ আদায়ের পদ্ধতিসমূহ আলোচনা করুন। আপীল ও রিভিশনের বিধান কি?
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
সাংবিধানিক আইন ও অন্যান্য আইন
বিষয় কোড—৮০/৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[সংবিধান ৮০ নম্বর এবং সাধারণ দফা আইন ও সংবিধির ব্যাখ্যা ২০ নম্বর]
‘ক’ অংশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (৮০ নম্বর) [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) সাংবিধানিক প্রাধান্য এবং সার্বভৌম সংসদ— এ ধারণাগুলো কি সাংঘর্ষিক?
(খ) বাংলাদেশের জাতীয় সংসদ কতটুকু সার্বভৌম? সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৫ম সংশোধনী মামলার রায়ের আলোকে বিশ্লেষণ করুন।
(খ) বাংলাদেশের জাতীয় সংসদ কতটুকু সার্বভৌম? সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৫ম সংশোধনী মামলার রায়ের আলোকে বিশ্লেষণ করুন।
[২০]
০২।(ক) বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন কোন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
(খ) প্রধানমন্ত্রী কি কি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন? কোন পরিস্থিতিতে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারেন?
(গ) অধ্যাদেশ জারির মাধ্যমে কি বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায়? যুক্তিসহকারে উত্তর দিন।

০৩।(ক) “নির্বাহী বিভাগের যে কোন অসৎ বা স্বেচ্ছাচারী কার্যক্রম সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক এখতিয়ারের আওতাভুক্ত।” আপনি কি এ ধারণার সাথে একমত?
(খ) সংবিধানের ১০২ অনুচ্ছেদের রিট এখতিয়ারের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করুন।
(খ) সংবিধানের ১০২ অনুচ্ছেদের রিট এখতিয়ারের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করুন।
[২০]
০৪।(ক) সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যকার সাংবিধানিক মর্যাদা ও পার্থক্যের তুলনামূলক আলোচনা করুন।
(খ) অনুচ্ছেদ ২৭, ৩১ ও ৩২ এর আলোকে আইনের দৃষ্টিতে সমতা এবং জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা বিশ্লেষণ করুন।
(খ) অনুচ্ছেদ ২৭, ৩১ ও ৩২ এর আলোকে আইনের দৃষ্টিতে সমতা এবং জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা বিশ্লেষণ করুন।
[২০]
‘খ’ অংশ — The General Clauses Act & Interpretation of Statutes (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) সাধারণ দফা আইন, ১৮৯৭ অনুসারে আইনের কার্যকর হওয়ার তারিখ, বিধি প্রণয়নের ক্ষমতা এবং ক্ষমতা প্রয়োগের সাধারণ নীতি আলোচনা করুন।
(খ) কোনো আইন বাতিল হলে সেই আইনের অধীন সম্পাদিত পূর্ববর্তী কার্যক্রমের বৈধতার উপর কি প্রভাব পড়ে? ৬ ধারার আলোকে ব্যাখ্যা করুন।
(খ) কোনো আইন বাতিল হলে সেই আইনের অধীন সম্পাদিত পূর্ববর্তী কার্যক্রমের বৈধতার উপর কি প্রভাব পড়ে? ৬ ধারার আলোকে ব্যাখ্যা করুন।
[২০]
০৬।(ক) সংবিধির ব্যাখ্যায় “আক্ষরিক অর্থ নীতি” (Literal Rule), “অনর্থ পরিহার নীতি” (Golden Rule) এবং “অনিষ্ট প্রতিকার নীতি” (Mischief Rule)-এর তুলনামূলক আলোচনা করুন।
(খ) নসসিটার এ সসিস (Noscitur a sociis) এবং এজুসডেম জেনেসিস (Ejusdem generis) ব্যাখ্যা নীতি দুটি উদাহরণসহ বুঝিয়ে লিখুন।
(খ) নসসিটার এ সসিস (Noscitur a sociis) এবং এজুসডেম জেনেসিস (Ejusdem generis) ব্যাখ্যা নীতি দুটি উদাহরণসহ বুঝিয়ে লিখুন।
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
সম্পত্তি সংক্রান্ত আইন
বিষয় কোড—৯০/৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[চুক্তি আইন ৬০ নম্বর, সম্পত্তি হস্তান্তর আইন ২০ নম্বর এবং স্টেট এক্যুইজিশন অ্যান্ড প্রজাস্বত্ব আইন ২০ নম্বর]
‘ক’ অংশ — The Contract Act, 1872 (৬০ নম্বর) [যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) চুক্তি আইনের অধীন “সম্মতি” (Consent) এবং “স্বাধীন সম্মতি” (Free Consent)-এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
(খ) অনুচিত প্রভাব (Undue Influence) এবং প্রতারণা (Fraud)-এর উপাদান ও আইনগত পরিণতি আলোচনা করুন।
(খ) অনুচিত প্রভাব (Undue Influence) এবং প্রতারণা (Fraud)-এর উপাদান ও আইনগত পরিণতি আলোচনা করুন।
[২০]
০২।(ক) চুক্তিভঙ্গের ক্ষতিপূরণ (Compensation for Breach of Contract) নিরূপণে হ্যাডলি বনাম ব্যাক্সেনডেল (Hadley v. Baxendale) মামলার মূলনীতি আলোচনা করুন।
(খ) চুক্তি আইনের ৭৩ ও ৭৪ ধারায় বর্ণিত ক্ষতিপূরণের বিধানাবলী বিশ্লেষণ করুন।
(খ) চুক্তি আইনের ৭৩ ও ৭৪ ধারায় বর্ণিত ক্ষতিপূরণের বিধানাবলী বিশ্লেষণ করুন।
[২০]
০৩।(ক) বাতিল চুক্তি (Void Agreement) ও বাতিলযোগ্য চুক্তির (Voidable Contract) মধ্যকার পার্থক্য কি?
(খ) নাবালকের সাথে সম্পাদিত চুক্তির আইনগত ফলাফল কি? মোহেরী বিবি বনাম ধর্মদাস ঘোষ মামলার আলোকে ব্যাখ্যা করুন।
(খ) নাবালকের সাথে সম্পাদিত চুক্তির আইনগত ফলাফল কি? মোহেরী বিবি বনাম ধর্মদাস ঘোষ মামলার আলোকে ব্যাখ্যা করুন।
[২০]
০৪।(ক) অসম্ভবতার কারণে চুক্তি পণ্ড হওয়া (Doctrine of Frustration) সংক্রান্ত চুক্তি আইনের ৫৬ ধারার নীতি আলোচনা করুন।
(খ) উপ-চুক্তি বা প্রতিনিধিত্বের চুক্তি (Contract of Agency) অবসানের পদ্ধতিসমূহ কি কি?
(খ) উপ-চুক্তি বা প্রতিনিধিত্বের চুক্তি (Contract of Agency) অবসানের পদ্ধতিসমূহ কি কি?
[২০]
‘খ’ অংশ — The Transfer of Property Act, 1882 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) সম্পত্তি হস্তান্তর আইনের ৫২ ধারায় বর্ণিত “লিস পেন্ডেন্স” (Doctrine of Lis Pendens) নীতিটি বিশ্লেষণ করুন।
(খ) বিচারাধীন মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তরের আইনগত ফলাফল কি? এর কোন ব্যতিক্রম আছে কি?
(খ) বিচারাধীন মামলা চলাকালে সম্পত্তি হস্তান্তরের আইনগত ফলাফল কি? এর কোন ব্যতিক্রম আছে কি?
[২০]
০৬।(ক) বন্ধক (Mortgage) কি? সম্পত্তি হস্তান্তর আইনে স্বীকৃত বিভিন্ন প্রকার বন্ধকের সংক্ষিপ্ত বিবরণ দিন।
(খ) বন্ধকদাতার খালাস পাওয়ার অধিকার (Right of Redemption) এবং বন্ধকগ্রহীতার ফোরক্লোজারের অধিকার আলোচনা করুন।
(খ) বন্ধকদাতার খালাস পাওয়ার অধিকার (Right of Redemption) এবং বন্ধকগ্রহীতার ফোরক্লোজারের অধিকার আলোচনা করুন।
[২০]
‘গ’ অংশ — The State Acquisition and Tenancy Act, 1950 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৭।(ক) স্টেট এক্যুইজিশন অ্যান্ড টিন্যান্সি এ্যাক্ট, ১৯৫০ এর ৮৬ ও ৮৭ ধারার আলোকে শিকস্তি ও পয়স্তি জমি সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন।
(খ) নদীতে জমি ভেঙে গেলে এবং পরবর্তীতে জেগে উঠলে মূল মালিকের স্বত্ব কিভাবে সংরক্ষিত হয়?
(খ) নদীতে জমি ভেঙে গেলে এবং পরবর্তীতে জেগে উঠলে মূল মালিকের স্বত্ব কিভাবে সংরক্ষিত হয়?
[২০]
০৮।(ক) SAT Act-এর ৯৬ ধারা অনুসারে অগ্রক্রয় (Pre-emption) এর অধিকার কার কার আছে?
(খ) অগ্রক্রয়ের আবেদন করার পদ্ধতি, তামাদির মেয়াদ এবং প্রয়োজনীয় শর্তাবলী বিস্তারিত আলোচনা করুন।
(খ) অগ্রক্রয়ের আবেদন করার পদ্ধতি, তামাদির মেয়াদ এবং প্রয়োজনীয় শর্তাবলী বিস্তারিত আলোচনা করুন।
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৬ষ্ঠ বিজেএস পরীক্ষা, ২০১১
ঐচ্ছিক আইন
বিষয় কোড—৯৮/৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
পূর্ণমান—১০০
[সিলেবাসভুক্ত বিশেষ আইনসমূহ থেকে মোট ১০০ নম্বরের প্রশ্ন]
গ্রুপ-ক (কোড ৯৮): নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (৩০ নম্বর)
০১।(ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীন যৌতুকের জন্য মৃত্যু ঘটানো বা আহত করার শাস্তির বিধান আলোচনা করুন।
(খ) মেডিকেল সার্টিফিকেট ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত সাক্ষ্যের মূল্য কি? ৩২ ধারার আলোকে আলোচনা করুন।
(খ) মেডিকেল সার্টিফিকেট ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত সাক্ষ্যের মূল্য কি? ৩২ ধারার আলোকে আলোচনা করুন।
[১৫]
০২।(ক) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের গঠন ও এখতিয়ার আলোচনা করুন।
(খ) ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি এবং অপরাধের আপোষযোগ্যতা সংক্রান্ত বিধান বিশ্লেষণ করুন।
(খ) ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি এবং অপরাধের আপোষযোগ্যতা সংক্রান্ত বিধান বিশ্লেষণ করুন।
[১৫]
গ্রুপ-খ (কোড ৯৮): আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (৪০ নম্বর)
০৩।আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ অনুসারে জেলা আইনগত সহায়তা কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলী আলোচনা করুন। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি কিভাবে আইনগত সহায়তা পাওয়ার আবেদন করতে পারে? পদ্ধতি বিস্তারিত লিখুন।
[২০]
০৪।(ক) আইনগত সহায়তা প্রদান আইনে সালিশ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) সুযোগ কি কি?
(খ) আইনগত সহায়তাপ্রাপ্ত ব্যক্তির পক্ষে নিয়োজিত প্যানেল আইনজীবীর দায়িত্ব ও পারিশ্রমিক নির্ধারণের নিয়মাবলী কি?
(খ) আইনগত সহায়তাপ্রাপ্ত ব্যক্তির পক্ষে নিয়োজিত প্যানেল আইনজীবীর দায়িত্ব ও পারিশ্রমিক নির্ধারণের নিয়মাবলী কি?
[২০]
গ্রুপ-গ (কোড ৯৮): The Special Powers Act, 1974 (৩০ নম্বর)
০৫।(ক) The Special Powers Act, 1974 অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি এবং জামিন সংক্রান্ত বিধিনিষেধ আলোচনা করুন।
(খ) চোরাচালান (Smuggling) ও মজুদদারির (Hoarding) অপরাধের শাস্তি কি?
(খ) চোরাচালান (Smuggling) ও মজুদদারির (Hoarding) অপরাধের শাস্তি কি?
[১৫]
০৬।(ক) বিশেষ ক্ষমতা আইনের অধীন কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটকের (Preventive Detention) সাংবিধানিক ও আইনগত ভিত্তি কি?
(খ) উপদেষ্টা বোর্ডের (Advisory Board) গঠন ও আটকাদেশ পর্যালোচনার ক্ষমতা আলোচনা করুন।
(খ) উপদেষ্টা বোর্ডের (Advisory Board) গঠন ও আটকাদেশ পর্যালোচনার ক্ষমতা আলোচনা করুন।
[১৫]