৯ম বিজেএস (BJS) লিখিত পরীক্ষার মূল প্রশ্নপত্র ২০১৪: সহকারী জজ নিয়োগ (১০০০ নম্বর)

📋 ৯ম বিজেএস লিখিত পরীক্ষার ১০টি পত্রের দ্রুত সূচিপত্র (১০০০ নম্বর)
সূচিপত্র দেখুন ▼
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
সাধারণ বাংলা
বিষয় কোড—১০/১৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে; ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

০১।নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লিখুন :
    (ক) মুক্তিযুদ্ধের চেতনা ও তরুণ প্রজন্ম;
    (খ) ছাত্র রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত;
    (গ) গণতন্ত্র ও জাতীয় ঐক্য।
[২৫]
০২।ভাবসম্প্রসারণ করুন :
    (ক) বাহিরে বস্তুর বোঝা ধন বলে তায়
         কল্যাণ সে অন্তরের পরিপূর্ণতায়।
              অথবা
    (খ) রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
         সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা।
[১৫]
০৩।সারমর্ম লিখুন :

নিষ্ঠা যে কেবল আমাদের শুষ্ক কঠিন উপর দিয়ে অক্লান্ত অধ্যবসায়ে চালনা করে নিয়ে যায় তা নয়, সে আমাদের কেবলই সতর্ক করে দেয়। রোজই এককভাবে চলতে চলতে আমাদের শৈথিল্য এবং অমনোযোগ আসতে থাকে। নিষ্ঠা কখনো ভুলতে চায় না; সে আমাদের ঠেলে দিয়ে বলে, ‘এ কী হচ্ছে! এ কী করছ!’ সে মনে করিয়ে দেয়, ‘ঠান্ডার সময় যদি এগিয়ে না থাক তবে রৌদ্রের সময় যে কষ্ট পাবে!’ সে দেখিয়ে দেয়, ‘তোমাদের জলাধারের ছিদ্র দিয়ে জল পড়ে যাচ্ছে, পিপাসার সময় উপায় কী হবে?’ আমরা সমস্ত দিন কত রকম করে যে শক্তির অপচয় করে চলি তার ঠিকানা নেই— কত বাজে কথায়, কত বাজে কাজে! নিষ্ঠা হঠাৎ স্মরণ করিয়ে দেয়, ‘এই যে জিনিসটা এমন করে ফেলাছড়া করছ এটার যে খুব প্রয়োজন আছে— একটু চুপ করো, একটু স্থির হও, অত বাড়িয়ে বলো না, অমন মাত্রা ছাড়িয়ে চলো না।’ বুকের কাছেই সে বসে আছে, কিছুই তার দৃষ্টি এড়াতে চায় না।

[১০]
০৪।বাংলায় অনুবাদ করুন :

Forty-two years down the road, Kissinger’s description of Bangladesh as a basket case has been resoundingly proven wrong. Unlike the failed state with which Kissinger sought to bracket Bangladesh, Bangladesh has slowly but steadily made progress in different spheres without back sliding over these last four decades to carve out a place of respect in the family of nations. There can be no denying that Bangladesh’s march forward in every sphere could be more impressive and its performance remains below the potential in different areas. But this ought not to detract attention from the fact either that its slow but steady progress and consolidation of the same ought to create the right image of Bangladesh as a hard working and resilient nation which is struggling with the odds and slowly but surely coming up the ladder.

[১০]
০৫।আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ব্যক্তিগত ও আনুষ্ঠানিক জীবনে ‘পত্র লেখার গুরুত্ব’ শিরোনামে জাতীয় দৈনিক পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের উপযোগী একটি চিঠি লিখুন।
[১০]
০৬।ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলীর উত্তর দিন :
    (ক) বাক্যগুলো শুদ্ধ করে লিখুন :
        ১) প্রাতকালে লোকটি গাত্রোখান করল। ২) পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। ৩) ঐক্যমত শব্দের বানান অনেকেই ভুল করে। ৪) উদ্ধত আচরণকে এককথায় বলে ঔদ্ধত্য।
    (খ) উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করুন :
        ১) কৃপণের কাছে সাহায্য চাওয়া আর _____ একই কথা। ২) এমন লোক দিয়ে বিশ্বদর্শন _____। ৩) নিমেষ ইচ্ছে করে বিরাট _____। ৪) কি হেতু এসেছো তুমি বিস্তারিয়া _____।
    (গ) প্রবাদ-প্রবচনের অর্থ লিখে বাক্য গঠন করুন :
        ১) ঘর থাকতে বাবুই ভিজা; ২) শবরীর প্রতীক্ষা; ৩) হাড় কাটে তো মাস কাটে না; ৪) গদাই লশকরি চাল।
    (ঘ) নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর করুন :
        ১) যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে। (সরল বাক্য)
        ২) দুর্জন মিষ্টভাষী হলেও তাকে পরিত্যাগ করা উচিত। (যৌগিক বাক্য)
        ৩) তুমি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিলে ভালো হতো। (জটিল বাক্য)
        ৪) লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম। (জটিল বাক্য)
    (ঙ) পারিভাষিক শব্দ দিয়ে বাক্য রচনা করুন : সুরতহাল, শাহি নহবত, লালসালু, খসড়া।
[১০]
০৭।বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন :
    (ক) ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের যে-কোনো পাঁচটি খণ্ডের নাম লিখুন।
    (খ) বাংলা সাহিত্যে কবিওয়ালা ও শায়েরদের উদ্ভব ঘটে কোন যুগে?
    (গ) মহুয়া পালা থেকে অন্তত দুটি বিখ্যাত পঙ্‌ক্তি উদ্ধৃত করুন।
    (ঘ) মধ্যযুগের মহাকবি আলাওল তাঁর কর্মজীবন কোথায় আরম্ভ করেছিলেন?
    (ঙ) মরমী বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবনদর্শন কী ছিল?
    (চ) ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট সংক্ষেপে লিখুন।
    (ছ) “জন্মিলে মরিতে হবে / অমর কে কোথা কবে”— কার লেখা বিখ্যাত চরণ?
    (জ) ফররুখ আহমদ রচিত বিখ্যাত ‘লাশ’ কবিতার মূল পটভূমি কী?
    (ঝ) কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম লিখুন।
    (ঞ) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট উপন্যাসের সংখ্যা কত এবং বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
General English
বিষয় কোড—২০/২৭
সময়—3 Hours
পূর্ণমান—100
[Figures in the right margin indicate full marks]

1.Write an essay on any one of the following topics :
    (a) Good Governance and National Development;
    (b) Role of Media in Shaping Public Opinion;
    (c) Combating Violence Against Women;
    (d) Global Warming and Climate Vulnerability.
[25]
2.Amplify any one of the following ideas :
    (a) I slept and dreamt that life was beauty. I woke up and found that life was duty;
              OR
    (b) The last day does not come in a day;
              OR
    (c) Discretion is the better part of valour.
[15]
3.Write a précis of the following passage with a suitable title :

It is neighbourly feeling that binds the society together. In the ancient period, however, people did not think like this. They were then savages, little better than beasts and fought with one another. But gradually men became civilized. They saw that if they behaved in this way, the society would be destroyed. So they made certain rules to guide their conduct. ‘Do not steal another’s property’, ‘Do not kill your fellowmen’ are two of them. You will notice that these rules tell us not to do certain things; in other words, they lay down certain ‘Don’ts’ of conduct. But it is not enough that we do not do any harm to our neighbours; it is our duty to see that we do them some good. So when men became more civilized, they began to think of the ‘Do’s of conduct as well. ‘Live and let live’ was a good idea. But men then had even a better idea. They said, ‘To live, one must help others live.’ When men began to think this, they discovered the great art of living together.

[10]
4.Translate the following passage into English :

একদিন তাপসী রাবেয়া প্রকৃতির শোভা দর্শন করার জন্য প্রান্তরে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যে অনেক পশুপাখি চারদিক হতে এসে তাঁকে পরমাত্মীয়ের মতো ঘিরে দাঁড়িয়েছিল। তখন আরেক পথ দিয়ে প্রসিদ্ধ তাপস হাসান সেখানে উপস্থিত হতেই, তারা দূরে সরে পড়ল। তা দেখে তাপস হাসান বললেন, “রাবেয়া, তারা কেমন নির্ভীকচিত্তে তোমাকে ঘিরে দাঁড়িয়েছিল, আর আমি আসতেই দৌঁড়ে পালাল!” তখন রাবেয়া বললেন, “আজ আপনি কি খেয়েছেন?” তিনি বললেন, “মাংস ও রুটি।” তখন রাবেয়া বললেন, “এ তো মন্দ কথা নয়, আপনি তাদের মাংসে উদর পূর্ণ করবেন, আর তারা নির্ভয়ে আপনার কাছে আসবে? এমন কি কখনও হয়?”

[10]
5.Write a letter to the editor of an English daily suggesting practical measures for improving the civic amenities and quality of life in Dhaka city.
[10]
6.Correct the following sentences :
    (a) The murderer was caught and hung.
    (b) My brother visits me on alternative days.
    (c) The story is told in a convincingly manner.
    (d) Insulin effects the nervous system.
    (e) He is reading the last but two chapters of this book.
[05]
7.Make sentences with the following idioms and phrases :
    make hay while sun shines; backstairs gossip; a slow coach; apple of discord; modus vivendi.
[05]
8.English Literature (Short answer questions) :
    (a) Who is the writer of the poem ‘The Rime of the Ancient Mariner’?
    (b) What is an ‘epigram’ in English literature?
    (c) Who said, “Beauty is truth, truth beauty”?
    (d) In Shakespeare’s ‘Julius Caesar’, what is the significance of the “Ides of March”?
    (e) Name two prominent plays written by George Bernard Shaw.
[10]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ
বিষয় কোড—৩০/৩৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[৭টি থেকে যে-কোনো ৫টি করে প্রতিটি বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিন]

১ম বিভাগ — বাংলাদেশ বিষয়াবলি (৫০ নম্বর)
০১।“সুশীল সমাজ ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ” — বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করার জন্য সুশীল সমাজ কী কী ভূমিকা পালন করতে পারে?
[১০]
০২।“বাংলাদেশ এশীয় অঞ্চলের উদীয়মান দুই অর্থনৈতিক পরাশক্তি ভারত ও চীনের সাথে সমন্বয় রেখে অধিকতর আর্থিক সাফল্য ও সমৃদ্ধি অর্জন করতে পারে” — ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনা করুন।
[১০]
০৩।রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ বিশ্লেষণ করুন। অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতি কীভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে?
[১০]
০৪।বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্রঋণ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যকারিতা মূল্যায়ন করুন।
[১০]
০৫।নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের পারস্পরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সংবিধানের প্রাতিষ্ঠানিক রক্ষাকবচসমূহ আলোচনা করুন। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার জন্য কী ধরনের সংস্কার অপরিহার্য?
[১০]
০৬।বাংলাদেশের লোকশিল্প, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আধুনিক বাজারজাতকরণ কৌশল আলোচনা করুন।
[১০]
০৭।“বাংলাদেশ মানবপাচারের একটি ঝুঁকিপূর্ণ ট্রানজিট ও উৎস দেশ” — মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং সার্ক কনভেনশনের আলোকে সমস্যা নিরসনে করণীয় লিখুন।
[১০]
২য় বিভাগ — আন্তর্জাতিক বিষয়াবলি (৫০ নম্বর)
০৮।“কোপেনহেগেন জলবায়ু সম্মেলন ছিল একটি কূটনৈতিক ব্যর্থতা” — আপনি কি এই বক্তব্যের সাথে একমত? জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের প্রত্যাশা কী ছিল?
[১০]
০৯।“Post-Neo Liberalism” বা উত্তর-নব্য উদারনীতিবাদ বলতে কী বোঝায়? ল্যাটিন আমেরিকায় সমাজতান্ত্রিক চেতনার উত্থানে এ তত্ত্ব কী ভূমিকা রেখেছে?
[১০]
১০।জাতিসংঘ বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কতটুকু কার্যকর? নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা ও স্থায়ী সদস্যসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিতর্ক আলোচনা করুন।
[১০]
১১।ভারতের ‘লুক ইস্ট’ (Look East) বা ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং এর প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব বিশ্লেষণ করুন।
[১০]
১২।ব্রিকস (BRICS) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) গঠনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে পশ্চিমা আধিপত্যের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা কতটুকু? পর্যালোচনা করুন।
[১০]
১৩।মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক অস্থিরতা, আরব বসন্ত পরবর্তী সংকট এবং পরাশক্তিদের সামরিক কূটনীতি বিশ্বশান্তিতে কী প্রভাব ফেলছে? আলোচনা করুন।
[১০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
সাধারণ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান
বিষয় কোড—৪০/৪৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[গণিত অংশে ১০টি এবং বিজ্ঞান অংশে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে]

১ম বিভাগ — সাধারণ গণিত (৫০ নম্বর) [যে-কোনো ১০টি প্রশ্নের উত্তর দিন]
০১।একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
[৫]
০২।দুটি কম্পিউটারের দামের অনুপাত ৫ : ৬। প্রথমটির দাম ২৫,০০০ টাকা হলে, দ্বিতীয়টির দাম কত? মূল্যবৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫,০০০ টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাতে পরিণত হবে?
[৫]
০৩।একটি কাজ ‘ক’ যতদিনে করতে পারে ‘খ’ তার চেয়ে ৬ দিন কম সময়ে করতে পারে। ‘ক’ ও ‘খ’ একত্রে কাজটি শুরু করল এবং ২ দিন পর ‘ক’ চলে গেল। বাকি কাজ ‘খ’ একা ৩ দিনে শেষ করল। ‘ক’ একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?
[৫]
০৪।মি. শিহাব একজন চাকুরিজীবী। তাঁর মাসিক মূল বেতন ২২,২৫০ টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম ১,৮০,০০০ টাকায় আয়কর শূন্য টাকা। পরবর্তী টাকার ওপর আয়করের হার ১০% হলে তিনি বার্ষিক কত টাকা আয়কর পরিশোধ করবেন?
[৫]
০৫।কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর হতে ২ বিয়োগ করলে মান ১ হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন।
[৫]
০৬।একটি ফটোকপিয়ারে ব্যবহৃত কাগজের মাপ ২১ সে.মি. × ৩০ সে.মি.। কাগজগুলো ৮০ gsm (১ বর্গমিটার কাগজের ভর ৮০ গ্রাম)। রহিমের নিকট ২৫.২ কেজি কাগজের একটি স্তূপ রয়েছে। ঐ স্তূপে মোট কতটি কাগজ আছে?
[৫]
০৭।(3, 7) এবং (5, 12) বিন্দুগামী ( y = mx + c ) সরলরেখার সমীকরণে ( m ) এবং ( c ) এর মান নির্ণয় করুন।
[৫]
০৮।সমাধান করুন : ( 3^{2x} – 5 cdot 3^x – 66 = 0 )
[৫]
০৯।ΔABC এ ∠A = এক সমকোণ। D, AC এর ওপরস্থ একটি বিন্দু। প্রমাণ করুন যে, ( BC^2 + AD^2 = BD^2 + AC^2 )।
[৫]
১০।প্রমাণ করুন যে, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ।
[৫]
২য় বিভাগ — দৈনন্দিন বিজ্ঞান (৫০ নম্বর) [সংক্ষিপ্ত ২৫টি প্রশ্নের উত্তর দিন]
০১।কোন কোন ভিটামিন চর্বিতে এবং কোন কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
[২]
০২।আদর্শ খাদ্য পিরামিড বলতে কী বোঝায়? সুষম খাদ্যের স্তরের উদাহরণ দিন।
[২]
০৩।সকালে নবজাতক শিশুকে রোদে রাখার উপকারিতা কী?
[২]
০৪।ইন্টারনেট কী এবং এটি কোন প্রোটোকলের মাধ্যমে কাজ করে?
[২]
০৫।মানবদেহের BMR ও BMI বলতে কী বোঝায়?
[২]
০৬।মানুষের দাঁত গঠনের প্রধান রাসায়নিক উপাদানসমূহ কী কী?
[২]
০৭।আমাশয় রোগের কারণ ও প্রধান প্রতিরোধ ব্যবস্থা কী কী?
[২]
০৮।মানুষের রক্তের শ্রেণীবিন্যাস (ABO blood group) কে আবিষ্কার করেন?
[২]
০৯।আলোর বিচ্ছুরণের কারণে বিভিন্ন বস্তুর রং ভিন্ন ভিন্ন দেখায় কেন?
[২]
১০।ঘূর্ণিঝড় ও সাইক্লোন সৃষ্টিতে সমুদ্রের তাপমাত্রার ভূমিকা কী?
[২]
১১।জিন (Gene) কী এবং বংশগতির বৈশিষ্ট্যের রূপান্তরে এর কাজ কী?
[২]
১২।মেঘে সিলভার আয়োডাইড ছড়িয়ে কৃত্রিম বৃষ্টিপাত কীভাবে ঘটানো হয়?
[২]
১৩।ফুড প্রিজারভেটিভস কী এবং নিরাপদ খাদ্য সংরক্ষণে এর গুরুত্ব লিখুন।
[২]
১৪।দিনের চেয়ে রাত্রিতে দূরবর্তী ট্রেনের শব্দ স্পষ্ট ও দূরে শোনা যায় কেন?
[২]
১৫।একটি বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে তার ভর ও ওজনের কী পরিবর্তন ঘটবে?
[২]
১৬।বৈদ্যুতিক ফিউজ তার কীভাবে তৈরি হয় এবং এটি শর্ট-সার্কিট রোধ করে কীভাবে?
[২]
১৭।কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (PowerPoint) কী কাজে ব্যবহৃত হয়?
[২]
১৮।‘অডিওমিটার’ ও ‘অডিওফোন’-এর মধ্যে পার্থক্য কী?
[২]
১৯।ইন্টারনেট সংযোগে ‘হটস্পট’ (Hotspot) ও ‘ওয়াই-ফাই’ (Wi-Fi)-এর সম্পর্ক কী?
[২]
২০।আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে সাবমেরিন কীভাবে পানিতে ডোবে ও ভাসে?
[২]
২১।মানবদেহের ওপর স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত এবং মানুষ তা অনুভব করে না কেন?
[২]
২২।একটি সমুদ্রগামী জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে কিছুটা ডুবে যায় কেন?
[২]
২৩।‘অ্যান্টিবায়োটিক’ ও ‘অ্যান্টিসেপটিক’-এর মৌলিক পার্থক্য কী?
[২]
২৪।আইসোবার ও আইসোটোপের মধ্যে পার্থক্য কী?
[২]
২৫।টয়লেট ক্লিনারের মূল রাসায়নিক উপাদান কী এবং এটি দাগ পরিষ্কার করে কীভাবে?
[২]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
দেওয়ানী মামলা সংক্রান্ত আইন
বিষয় কোড—৫০/৫৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — The Code of Civil Procedure, 1908 (৬০ নম্বর) [যে-কোনো ৩টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) নোয়াখালীর বাসিন্দা ‘P’ চট্টগ্রামে ডাক্তার ‘Q’-এর প্রেসক্রিপশন অনুযায়ী চট্টগ্রামের দোকান ‘R’ হতে ঔষধ কিনে লক্ষ্মীপুরে মারা যান। ঢাকার একজন ফার্মাসিস্ট জানান ঔষধটি কুষ্টিয়ার ‘T’-এর উপকরণে ঢাকার ‘S’-এর কারখানায় প্রস্তুত ভেজাল ঔষধ। মৃতের ছেলে কোথায় ও কার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারেন? দেওয়ানী কার্যবিধির অধিক্ষেত্রের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। [১০](খ) জমির দখল পুনরুদ্ধারের ডিক্রি জারিতে নাজির প্রতিবেদন দেন যে ‘Ka’ বরাবর দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রতিবেশী ‘Ga’ দরখাস্ত দিয়ে অভিযোগ করেন যে তার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং দখল প্রত্যর্পণ চান। আদালতের আইনি করণীয় কী? [১০]
[২০]
০২।(ক) দেওয়ানী কার্যবিধিতে ‘Audi alteram partem’ (উভয় পক্ষের শুনানির সুযোগ) নীতিটি কীভাবে প্রতিফলিত হয়েছে? সমন জারি ও একতরফা ডিক্রি রদের বিধিমালার আলোকে ব্যাখ্যা করুন। [১০](খ) ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন : i) চুক্তি প্রবলের মামলা; ii) নিষেধাজ্ঞার মামলা; iii) দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা। [১০]
[২০]
০৩।(ক) আপিল মেমোরেন্ডামের আবশ্যকীয় উপাদানসমূহ কী কী এবং এর সাথে কোন কোন দলিল দাখিল করতে হয়? আপিল দায়েরের সাথে সাথেই কি ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়? [১০](খ) দেওয়ানী আদালতের ক্ষমতা ও কার্যাবলির আলোকে পক্ষগণের উপস্থিতি, সাক্ষ্যগ্রহণ ও রায় ঘোষণার আইনি কার্যপদ্ধতি আলোচনা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — The Specific Relief Act & The Limitation Act (২০ নম্বর)
০৪।(ক) সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারা অনুযায়ী কোন কোন পরিস্থিতিতে আদালত ঘোষণামূলক ডিক্রি দিতে পারেন? এর আইনি ব্যতিক্রমসমূহ কী কী? [১০](খ) চুক্তি রদ (Rescission of Contracts – Section 35) বলতে কী বোঝায়? কখন আদালত চুক্তি রদের আদেশ মঞ্জুর করতে পারেন এবং কখন চুক্তি রদ প্রত্যাখ্যান করা হয়? [১০]
[২০]
‘গ’ অংশ — The Civil Courts Act & ADR (২০ নম্বর)
০৫।(ক) The Civil Courts Act, 1887 অনুযায়ী অতিরিক্ত জেলা জজের নিয়োগ, এখতিয়ার ও ক্ষমতা আলোচনা করুন। অতিরিক্ত জেলা জজ কি জেলা জজের সমান ক্ষমতা ভোগ করেন? [১০](খ) দেওয়ানী কার্যবিধির ৮৯ক ধারার অধীনে মধ্যস্থতা (Mediation) এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তির আবশ্যকতা ও কার্যকর কৌশলসমূহ ব্যাখ্যা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
অপরাধ সংক্রান্ত আইন
বিষয় কোড—৬০/৬৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — The Code of Criminal Procedure, 1898 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) পুলিশ রিপোর্ট (Police Report) কী? পুলিশ ডায়েরিতে (Case Diary – Section 172) কী কী বিষয় অন্তর্ভুক্ত করা হয়? আদালত কি তদন্ত বা বিচারাধীন মামলার কেস ডায়েরি তলব করতে পারেন? [১০](খ) অপমৃত্যুর (Inquest – Section 174) ক্ষেত্রে থানার ওসির আইনি পদক্ষেপসমূহ এবং কখন মরদেহের ময়নাতদন্ত (Post-mortem) রিপোর্ট প্রয়োজন হয়? [১০]
[২০]
০২।(ক) সংক্ষিপ্ত বিচার (Summary Trial – Section 260) কী? সংক্ষিপ্ত বিচারের কার্যপদ্ধতি ও সর্বোচ্চ দণ্ড প্রদানের আইনি সীমাবদ্ধতা কী? [১০](খ) ওয়ারেন্ট জারির পর আসামী পলাতক থাকলে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য হুলিয়া (Proclamation – Section 87) ও সম্পত্তি ক্রোকের (Attachment – Section 88) পদ্ধতি আলোচনা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — The Penal Code, 1860 (৪০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০৩।(ক) “অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় (Mens Rea) এবং অপরাধমূলক কার্য (Actus Reus) উভয়ই বিদ্যমান থাকতে হবে” — সাধারণ ব্যতিক্রমসমূহের (দণ্ডবিধির ৭৬-১০৬ ধারা) আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন। [১০](খ) অভিন্ন অভিপ্রায় (Common Intention – Section 34) এবং সাধারণ উদ্দেশ্যের (Common Object – Section 149) মধ্যে তুলনামূলক বিচারিক পার্থক্য বিশ্লেষণ করুন। [১০]
[২০]
০৪।(ক) দণ্ডবিধির ২৯৯ ধারার ‘দণ্ডার্হ নরহত্যা’ (Culpable Homicide) এবং ৩০০ ধারার ‘খুন’ (Murder)-এর মধ্যে উপাদানগত পার্থক্য আলোচনা করুন। [১০](খ) মিথ্যা সাক্ষ্য দান (Section 191) ও অপরাধের সাক্ষ্য-প্রমাণ গায়েব করার (Section 201) অপরাধের উপাদান ও শাস্তির মাত্রা আলোচনা করুন। [১০]
[২০]
‘গ’ অংশ — The Evidence Act, 1872 (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) দেওয়ানী ও ফৌজদারী মামলায় কোন কোন ঘটনা প্রমাণের প্রয়োজন নেই (Judicial Notice – Sections 56-58)? হস্তলিপি ও স্বাক্ষর প্রমাণের আইনগত পদ্ধতিসমূহ কী কী? [১০](খ) পেশাগত গোপনীয়তা (Professional Communications – Section 126) এবং দাম্পত্য সম্পর্কের গোপনীয়তার (Section 122) সাক্ষ্যগত গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
পারিবারিক সম্পর্ক বিষয়ক আইন
বিষয় কোড—৭০/৭৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[মুসলিম আইন, ফারায়েজ ও পারিবারিক আদালত সংক্রান্ত প্রশ্নের উত্তর দিন]

‘ক’ অংশ — মুসলিম পারিবারিক আইন ও ফারায়েজ (৫০ নম্বর)
০১।(ক) মুসলিম আইনের প্রধান উৎসসমূহ কী কী? ‘তাকলীদ’ (Taqlid) নীতি কীভাবে মুসলিম আইনের আধুনিক প্রগতিশীল বিকাশকে প্রভাবিত করেছিল? [১০](খ) ‘ওয়াকফ-আলাল-আওলাদ’ (পারিবারিক ওয়াকফ)-এর বৈধতা ও বৈশিষ্ট্যসমূহ মামলার নজিরসহ আলোচনা করুন। [১৫]
[২৫]
০২।(ক) মুসলিম আইনে অগ্রক্রয়ের (Shufa) অধিকার কখন এবং কীভাবে উদ্ভূত হয়? অগ্রক্রয় অধিকারের শর্তসমূহ কী কী? [১২](খ) ফারায়েজ সমস্যা : নিম্নবর্ণিত ওয়ারিশদের মধ্যে সম্পত্তি বণ্টন করুন :
    i) স্বামী, মাতা, ২ বৈপিত্রীয় ভাই এবং ৪ সহোদর ভাই;
    ii) পিতা, মাতা, স্ত্রী এবং ২ কন্যা;
    iii) পিতা, ১ পুত্র, ২ কন্যা এবং পূর্বে মৃত পুত্রের ১ কন্যা। [১৩]
[২৫]
‘খ’ অংশ — হিন্দু পারিবারিক আইন ও অভিভাবকত্ব (৫০ নম্বর)
০৩।(ক) “একটি হিন্দু পরিবার এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হলেও তার আদি পারিবারিক আইন সাথে বহন করে” — উক্তিটির যথার্থতা নিরূপণ করুন। [১২](খ) হিন্দু আইনে বিধবার দত্তক গ্রহণের ক্ষমতা ও দত্তক গ্রহণের আবশ্যকীয় শর্তাবলী কী কী? [১৩]
[২৫]
০৪।(ক) হিন্দু আইন অনুযায়ী নাবালকের স্বাভাবিক অভিভাবক (Natural Guardian) কে? মাতার পুনর্বিবাহ কি নাবালক সন্তানের অভিভাবকত্ব বাতিল করে? [১২](খ) দায়ভাগ মতবাদ অনুযায়ী সম্পত্তিতে হিন্দু নারীর স্বত্ব (স্ত্রীধন বনাম বিধবা স্বত্ব) এবং উত্তরাধিকার বণ্টনের নীতি আলোচনা করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
সাংবিধানিক আইন, জেনারেল ক্লজেস এ্যাক্ট ও ব্যাখ্যার ধারণা
বিষয় কোড—৮০/৮৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[ডান দিকের সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

‘ক’ অংশ — গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (৮০ নম্বর) [যে-কোনো ৪টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) আপনি কি মনে করেন “স্বাধীনতার ঘোষণাপত্র” (Proclamation of Independence, 1971) বাংলাদেশের প্রথম সংবিধান? আপনার উত্তরের সপক্ষে সাংবিধানিক যুক্তি দিন। [১০](খ) ২৬ মার্চ, ১৯৭১ হতে ১৬ ডিসেম্বর, ১৯৭২ পর্যন্ত মুজিবনগর সরকার কর্তৃক গৃহীত কর্মকাণ্ড ও আইনের সাংবিধানিক বৈধতা কীভাবে সংরক্ষিত হয়েছে? [১০]
[২০]
০২।(ক) “ন্যায্য প্রত্যাশা নীতি” (Doctrine of Legitimate Expectation) কী? প্রশাসনিক আইনের অধীনে একজন সংক্ষুব্ধ নাগরিক কীভাবে এ নীতির আশ্রয় নিতে পারেন? [১০](খ) সংবিধানের ১০২ অনুচ্ছেদের রিট অধিক্ষেত্রে ড. মহিউদ্দীন ফারুক মামলায় ‘সংক্ষুব্ধ ব্যক্তি’ (Aggrieved Person) শব্দের যে উদার ব্যাখ্যা দেওয়া হয়েছে তার আলোকে বাংলাদেশে জনস্বার্থ মামলার (PIL) বিকাশ আলোচনা করুন। [১০]
[২০]
০৩।(ক) ‘বিচার বিভাগীয় পর্যালোচনা’ (Judicial Review) বলতে কী বোঝায়? যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশ সংবিধানে জুডিসিয়াল রিভিউয়ের পরিধি ও ক্ষমতা কতটুকু? [১০](খ) সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত ‘প্রশাসনিক একক’ এবং তৃণমূল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব বিষয়ে কুদরত-ই-এলাহী পনির বনাম বাংলাদেশ মামলার রায় আলোচনা করুন। [১০]
[২০]
০৪।(ক) জরুরি অবস্থা (Proclamation of Emergency – Article 141A) ঘোষণার পূর্বশর্তসমূহ কী কী? জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার স্থগিতকরণের সাংবিধানিক পদ্ধতি ব্যাখ্যা করুন। [১০](খ) মাসদার হোসেন মামলার নির্দেশনার আলোকে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে পৃথকীকরণের সাংবিধানিক রূপরেখা আলোচনা করুন। [১০]
[২০]
‘খ’ অংশ — দ্য জেনারেল ক্লজেস এ্যাক্ট ও আইনের ব্যাখ্যা (২০ নম্বর) [যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দিন]
০৫।(ক) আইনের ‘আক্ষরিক ব্যাখ্যা’ (Literal Rule) এবং ‘উদার ব্যাখ্যা’ (Liberal/Purposive Rule)-এর মধ্যে পার্থক্য কী? কখন আদালত উদার ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করেন? [১০](খ) The General Clauses Act, 1897-এর অধীনে ‘জেলা জজ’, ‘সরকারি সম্পত্তি’, ‘অস্থাবর সম্পত্তি’ ও ‘আইন’-এর সংজ্ঞা লিখুন। [১০]
[২০]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন
বিষয় কোড—৯০/৯৭
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন ও রেজিস্ট্রেশন আইনের প্রশ্নের উত্তর দিন]

‘ক’ অংশ — The Contract Act, 1872 (৫০ নম্বর) [যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দিন]
০১।(ক) “চুক্তি আইন সম্পূর্ণরূপে সম্মতির আইন নয় কিংবা এটি সম্পূর্ণরূপে বাধ্যবাধকতার আইনও নয়” — উক্তিটি ব্যাখ্যা করুন। [১২](খ) প্রস্তাবের যোগাযোগ, গ্রহণ এবং প্রত্যাহার সংক্রান্ত আইনি মূলনীতিসমূহ আলোচনা করুন। [১৩]
[২৫]
০২।(ক) নাবালকের সাথে চুক্তি কি শুরু থেকেই বাতিল (Void ab initio)? অংশীদারি ব্যবসায় নাবালকের আইনগত অবস্থান কী? [১২](খ) জামিনদার (Surety)-এর দায় এবং কখন একজন জামিনদার তার আইনি দায় হতে অব্যাহতি লাভ করেন? [১৩]
[২৫]
‘খ’ অংশ — The Transfer of Property Act & The Registration Act (৫০ নম্বর)
০৩।(ক) সম্পত্তি হস্তান্তর আইনে ‘মার্শালিং নীতি’ (Rule of Marshalling – Section 56 ও 81) এবং পরবর্তী বন্ধকগ্রহীতার অধিকারসমূহ আলোচনা করুন। [১২](খ) মোকদ্দমা চলাকালীন হস্তান্তর বা ‘লিস পেন্ডেন্স’ (Lis Pendens – Section 52) নীতির উদ্দেশ্য ও ব্যতিক্রমসমূহ মামলার নজিরসহ লিখুন। [১৩]
[২৫]
০৪।(ক) দৃশ্যমান বা কৃত্রিম মালিক (Ostensible Owner – Section 41) কর্তৃক সম্পত্তি হস্তান্তরের বৈধতার আবশ্যকীয় শর্তাবলী কী কী? [১২](খ) The Registration Act, 1908 অনুযায়ী রেজিস্ট্রেশন কর্মকর্তা কর্তৃক দলিল নিবন্ধনের পূর্বে যাচাইযোগ্য বিষয়সমূহ এবং নিবন্ধন অস্বীকারের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আলোচনা করুন। [১৩]
[২৫]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (BJSC)
৯ম বিজেএস পরীক্ষা, ২০১৪
ঐচ্ছিক বিষয়সমূহ (কোড ৯৮ ও ৯৯)
বিষয় কোড—৯৮/৯৯
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান—১০০
[পরীক্ষার্থীকে যে-কোনো একটি গ্রুপের (গ্রুপ-ক অথবা গ্রুপ-খ) ১০০ নম্বরের উত্তর দিতে হবে]

গ্রুপ-ক (কোড ৯৮): ঐচ্ছিক বিষয়-১ (নারী ও শিশু, লিগ্যাল এইড, বিশেষ ক্ষমতা আইন)
০১।(ক) ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর আইনি মর্যাদা, অভিভাবকত্ব ও ভরণপোষণ সংক্রান্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধানাবলি আলোচনা করুন। [১২](খ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি নালিশ দায়েরের ক্ষেত্রে ট্রাইব্যুনাল কর্তৃক অনুসৃত কার্যপদ্ধতি ও তদন্তের নির্দেশ সংক্রান্ত নিয়মাবলী লিখুন। [১৩]
[২৫]
০২।(ক) “আইনগত সহায়তা দান বা করুণা নয়, বরং এটি দরিদ্র নাগরিকের সাংবিধানিক অধিকার” — আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর অধীনে বিনা খরচে আইনি সহায়তা পাওয়ার যোগ্যতা আলোচনা করুন। [১২](খ) The Special Powers Act, 1974-এর অধীনে গঠিত উপদেষ্টা বোর্ডের (Advisory Board) গঠন ও কার্যধারা এবং বিশেষ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের নিয়ম লিখুন। [১৩]
[২৫]
গ্রুপ-খ (কোড ৯৯): ঐচ্ছিক বিষয়-২ (এনআই অ্যাক্ট ও বিশেষ ফৌজদারি আইন)
০৩।(ক) The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় চেক ডিজঅনারের মামলার বিচার পদ্ধতি এবং দেওয়ানী প্রতিকারের সাথে এর তুলনামূলক সম্পর্ক লিখুন। [১২](খ) চেক ডিজঅনারের নোটিশ প্রাপকের নিকট জারি হওয়ার আইনি অনুমান এবং তামাদির মেয়াদ গণনার নিয়মাবলি আলোচনা করুন। [১৩]
[২৫]
০৪।(ক) ফৌজদারি আইনের বিশেষ বিধানাবলীর আলোকে মুদ্রা জালকরণ ও চোরাচালান সংক্রান্ত অপরাধের বিচার পদ্ধতি ও দণ্ডের মাত্রা আলোচনা করুন। [১২](খ) বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমোদন (Death Reference) সংক্রান্ত নিয়মাবলি লিখুন। [১৩]
[২৫]

Related Articles

✍️ আইনি মতামত বা প্রশ্ন প্রকাশ করুন

Back to top button