[গেজেট] দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ – বিস্তারিত আলোচনা ও পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৮ মে, ২০২৫ তারিখে “Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025” বা দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। দেওয়ানি বিচার ব্যবস্থাকে আরও দ্রুত, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এই অধ্যাদেশটি জারি করেছেন।

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর যুগান্তকারী পরিবর্তনসমূহ

  • আরজিতে এফিডেভিট বাধ্যতামূলক: দেওয়ানি মামলার আরজিতে এখন থেকে এফিডেভিট বা হলফনামার মাধ্যমে ঘটনা প্রমাণ করতে হবে (ধারা ২৬)।
  • মহিলাদের গ্রেফতারে নতুন নিয়ম: ডিক্রি জারিতে পূর্বে যেকোনো নারীকে গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া হলেও, এখন সংশোধিত আইনে কেবল “বয়স্ক, অসুস্থ, গর্ভবতী বা স্তন্যদায়ী” নারীরা এই সুবিধা পাবেন (ধারা ৫৬)।
  • আইনশৃঙ্খলা বাহিনীর সরাসরি সহায়তা: ডিক্রি বা আদালতের আদেশ কার্যকরের জন্য আদালত এখন সরাসরি নির্বাহী কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতে পারবে (নতুন ধারা ৯৪এ)।
  • ডিজিটাল মাধ্যমে সমন জারি: এখন থেকে শর্ট মেসেজ সার্ভিস (SMS), ভয়েস কল এবং ইন্সট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমেও লিগ্যাল নোটিশ বা ডকুমেন্ট পাঠানো যাবে (অর্ডার ৫)।
  • আরজিতে এনআইডি ও মোবাইল নম্বর: আরজিতে বাদী ও বিবাদীর নাম-ঠিকানার পাশাপাশি মোবাইল নম্বর, ন্যাশনাল আইডি (NID) এবং ইমেইল অ্যাড্রেস যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে (অর্ডার ৭)।
  • একতরফা ডিক্রি রদ (Ex-parte Decree): একই বিবাদীর আবেদনে একবারের বেশি একতরফা ডিক্রি রদ বা বাতিল করা যাবে না (অর্ডার ৯)।
  • মুলতবি কমানো: মামলার শুনানির পর্যায়ে মুলতবি বা সময় চাওয়ার সুযোগ ৬ বার থেকে কমিয়ে ৪ বার করা হয়েছে (অর্ডার ১৭)।
  • হলফনামায় জবানবন্দি: জবানবন্দি (Examination-in-chief) এখন থেকে সরাসরি হলফনামার মাধ্যমে দিতে হবে, আরজিতে বা লিখিত জবাবে থাকা বিষয়গুলো মৌখিকভাবে বলার প্রয়োজন নেই (অর্ডার ১৮)।
  • টাকার ডিক্রি আদায়ে দেওয়ানি জেল: টাকার ডিক্রি অনাদায়ে দায়িককে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে (Civil Prison) আটক রাখা যাবে, যার থাকা-খাওয়ার খরচ সরকার বহন করবে। তবে ২৫% টাকা জমা দিয়ে বন্ড দিলে মুক্তি পাওয়া যাবে।
  • সরাসরি ডিক্রি জারি ও দখল হস্তান্তর: আদালত চাইলে মূল মামলার নথিতেই সরাসরি ডিক্রি জারির আবেদন গ্রহণ করতে পারবে। ডিক্রিদারকে দখল বুঝিয়ে দিতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি নির্দেশ দিতে পারবে।
  • আপিল শুনানিতে নতুন ক্ষমতা: আপিল শুনানির দিন কোনো পক্ষ উপস্থিত না থাকলেও, রেকর্ডে পর্যাপ্ত তথ্য থাকলে আদালত চাইলে মেরিটের ওপর ভিত্তি করে রায় ঘোষণা করতে পারবে (অর্ডার ৪১)।

দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ গেজেট পিডিএফ ডাউনলোড লিংক

আইনপেশায় যুক্ত সবার জন্য দেওয়ানি কার্যবিধির এই ব্যাপক পরিবর্তনগুলো সম্পর্কে বিস্তারিত জানা অপরিহার্য। আপনাদের সুবিধার্থে নিচে মূল গেজেটটির পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলো।

Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 এর মূল গেজেট পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

নিয়মিত নতুন আইনি আপডেট, গেজেট বিশ্লেষণ এবং প্রফেশনাল মডেল টেস্ট পেতে আইনপ্রকাশের সাথেই থাকুন।

Related Articles

Back to top button