দুর্গাপূজায় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজার সুবাদে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে এই ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল খোলা থাকবে।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর—যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল বন্ধ থাকবে। অন্যদিকে, ১৭ অক্টোবর শনিবার আদালত ও ট্রাইব্যুনাল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতির আদেশক্রমে এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান।

Related Articles

Back to top button