চট্টগ্রামে ১ হাজার ১১৩ নবীন আইনজীবীর সনদ বিতরণ ২৬ সেপ্টেম্বর
বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশিপ সনদ অর্জন করে চলতি বছর ১ হাজার ১১৩ জন নবীন আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেছেন। এই নবীন আইনজীবীদের পেশাগত আচরণ ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সমিতির ব্যবস্থাপনায় চার দিনের প্রশিক্ষণ কর্মশালা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া নবীন আইনজীবীদের মাঝে সনদ প্রদানের মধ্য দিয়ে আগামীকাল ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১১টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠান’।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আবু সুফিয়ান, সংসদ সদস্য, চট্টগ্রাম-৯ এবং এরশাদ উল্লাহ, সংসদ সদস্য, চট্টগ্রাম-৮।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

