স্থাবর সম্পত্তি বিক্রয়ের আমমোক্তারনামা (Power of Attorney to Sell) ফরমেট

অদ্য ০৬/০৫/২০০১ তারিখে এই স্থাবর সম্পত্তি বিক্রয় ও পরিচালনার সাধারণ আমমোক্তারনামা (General Power of Attorney) দলিলটি সম্পাদিত হইলো।
১ম পক্ষ বা সম্পাদনকারী: মো: রাশেদুজ্জামান রাশেদ, পিতা- ……………………………, সাং- ……………………………, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারী।
২য় পক্ষ বা মনোনীত আমমোক্তার: জনাব ……………………………, পিতা- ……………………………, সাং- ……………………………, থানা- ……………………………, জেলা- ……………………………।
যেহেতু, আমি ১ম পক্ষ নিম্ন তফসিলে বর্ণিত স্থাবর সম্পত্তির (যাহা সীমানাপ্রাচীর, বিদ্যুৎ ও পানির সংযোগসহ বিদ্যমান) আইনগত ও নিরঙ্কুশ মালিক এবং দখলকার বিদ্যমান আছি।
এবং যেহেতু, আমি ১ম পক্ষ বর্তমানে শারীরিক অসুস্থতা অথবা ব্যক্তিগত কারণে উক্ত সম্পত্তি সুষ্ঠুভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিক্রয় সংক্রান্ত কার্যাদি নিজ উপস্থিতিতে সম্পন্ন করিতে অসমর্থ। তাই আমার অনুপস্থিতিতে উক্ত সম্পত্তির যাবতীয় ব্যবস্থাপনা ও বিক্রয়ের নিমিত্তে একজন বিশ্বস্ত আমমোক্তার নিযুক্ত করা একান্ত আবশ্যক।
সেহেতু, আমি ১ম পক্ষ সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে এবং স্বেচ্ছায় ২য় পক্ষ জনাব ……………………………-কে আমার প্রকৃত ও বৈধ আমমোক্তার নিযুক্ত করিয়া নিম্নবর্ণিত ক্ষমতাসমূহ প্রদান করিলাম:
- আমার পক্ষে সংশ্লিষ্ট যেকোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত দপ্তরে (যেমন: পৌরসভা, সিটি কর্পোরেশন, ভূমি অফিস) স্বীয় স্বাক্ষরে যাবতীয় আবেদনপত্র, এফিডেভিট বা হলফনামা দাখিল করা।
- তফসিলভুক্ত সম্পত্তিতে যেকোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন বা অতিরিক্ত নির্মাণ কাজ করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হইতে ইমারত নির্মাণের নকশা (Plan) অনুমোদন করাইয়া নেওয়া।
- সম্পত্তিতে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ গ্রহণ করা, এতদসংক্রান্ত জামানত জমা দেওয়া এবং প্রয়োজনে তাহা উত্তোলন করা।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা তহসিলদার/সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় হইতে বিক্রয় অনুমতি (Sale Permission), অনাপত্তিপত্র (NOC) বা ছাড়পত্র গ্রহণের জন্য আবেদন করা ও তাহা সংগ্রহ করা।
- উক্ত সম্পত্তির বিষয়ে যেকোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা, এবং অন্য কেহ মামলা করিলে আমার পক্ষে তাহাতে প্রতিদ্বন্দ্বিতা করা, আপস-মীমাংসা করা এবং এতদুদ্দেশ্যে উকিল বা আইনজীবী নিয়োগ করা।
- সম্পত্তি বিক্রয় ও হস্তান্তর: উক্ত সম্পত্তি সম্পূর্ণ বা আংশিকভাবে যে কোনো ব্যক্তির নিকট বিক্রয় করা, বিক্রয়ের বায়নাপত্র বা বিক্রয় দলিল (Sale Deed), বন্ধকী দলিল বা দানপত্র সম্পাদন করা। দলিলে আমার পক্ষে স্বাক্ষর করা, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের সম্মুখে উপস্থিত হইয়া দলিল রেজিস্ট্রেশন বা নিবন্ধন সম্পন্ন করা, বিক্রয়মূল্য বা পণমূল্য গ্রহণ করা এবং ক্রেতাকে সম্পত্তির দখল বুঝাইয়া দেওয়া।
- উক্ত সম্পত্তি সম্পূর্ণ বা আংশিক ভাড়া দেওয়া, ভাড়াটিয়ার নিকট হইতে ভাড়া আদায় করা, রসিদ প্রদান করা এবং প্রয়োজনে আইনের আশ্রয় লইয়া ভাড়াটিয়া উচ্ছেদ করা।
- সাধারণভাবে, উক্ত সম্পত্তির পূর্ণ ব্যবস্থাপনা এবং বিক্রয় বা হস্তান্তরের উদ্দেশ্যে অত্র দলিলে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই এমন অন্যান্য সকল প্রকার আনুষ্ঠানিকতা, কাজ ও কার্যাদি সম্পন্ন করা।
আমি ১ম পক্ষ এতদ্বারা এই মর্মে অঙ্গীকার ও ঘোষণা করিতেছি যে, আমার উক্ত আমমোক্তার অত্র দলিলের ক্ষমতাবলে আইনসম্মতভাবে যে সকল কাজ, দলিল সম্পাদন বা কার্যাদি সম্পন্ন করিবেন, তাহা আমার নিজের দ্বারা কৃত কাজ ও দলিল বলিয়া গণ্য হইবে এবং আমি তাহা সর্বদা বিনা ওজরে মানিয়া লইতে ও সমর্থন করিতে বাধ্য থাকিব। অত্র আমমোক্তারনামা দলিলটি অপ্রত্যাহারযোগ্য (Irrevocable) বলিয়া গণ্য হইবে।
এতদর্থে, স্বেচ্ছায়, সজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় অত্র আমমোক্তারনামা দলিলে আমরা উভয় পক্ষ এবং সাক্ষীগণ নিজ নিজ স্বাক্ষর সম্পাদন করিলাম।
জেলা: নীলফামারী, থানা/উপজেলা: নীলফামারী সদর, সাব-রেজিস্ট্রি অফিস: ……………….., মৌজা: ……………….., জে.এল নং: ………………..।
খতিয়ান নং: ……………….., দাগ নং: ………………..।
জমির পরিমাণ: ………………..।
সম্পত্তির প্রকৃতি: ……………….. (যেমন: বসতবাড়ি/দোকান/খালি জায়গা)।
চৌহদ্দি: উত্তরে- ……………….., দক্ষিণে- ……………….., পূর্বে- ……………….., পশ্চিমে- ………………..।
সাক্ষীগণের স্বাক্ষর:
১. ……………………………
২. ……………………………
১ম পক্ষ (মো: রাশেদুজ্জামান রাশেদ)-এর স্বাক্ষর
২য় পক্ষ (আমমোক্তার)-এর স্বাক্ষর
