BJS পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইসমূহ: সেরা জুডিশিয়ারি বুকলিস্ট ২০২৬

ভূমিকা

বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষা বাংলাদেশের বিচারকদের নিয়োগের জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা। সফলভাবে উত্তীর্ণ হতে হলে সঠিক বই ও প্রস্তুতি কৌশল জানা অত্যন্ত জরুরি। এই আর্টিকেলে আমরা প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য প্রয়োজনীয় বইয়ের তালিকা এবং প্রস্তুতির কৌশল বিস্তারিতভাবে আলোচনা করবো।

নোট: বইয়ের তালিকা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেওয়া হলো। যারা বাংলা লিখবে তারা বাংলা ভার্সন ফলো করলেই হবে। তবে, দ্ব্যর্থহীনভাবে বোঝার জন্য ইংরেজি ভার্সন দেখতে হবে, কারণ অনেক প্রশ্ন ইংরেজি শব্দে আসতে পারে।

পরীক্ষার কাঠামো সংক্ষেপে

  • ১. প্রিলিমিনারি পরীক্ষা: MCQ ভিত্তিক।
  • ২. লিখিত পরীক্ষা: বর্ণনামূলক বা রচনামূলক।
  • ৩. ভাইভা পরীক্ষা: মৌখিক।

🔹 প্রিলিমিনারি পরীক্ষার জন্য বই (Preliminary Exam)

আইন বিষয়ক বই

  1. Code of Civil Procedure (CPC)
    • ইংরেজি: Abdul Halim / Takwani
    • বাংলা: আবুল কালাম আজাদ
  2. Code of Criminal Procedure (CrPC)
    • ইংরেজি: Abdul Halim
    • বাংলা: দ্য বেয়ার অ্যাক্ট
  3. Penal Code 1860
    • ইংরেজি: L. Kabir
    • বাংলা: Burhanuddin Sir
  4. Evidence Act 1872
    • ইংরেজি: Adv. Nazrul Islam / M Monir
    • বাংলা: আব্দুল হালিম

সাধারণ বিষয় (বাংলা ও গণিত)

  1. বাংলা ব্যাকরণ ও সাহিত্য:
    • অগ্রদূত / এমপিথ্রি বাংলা
    • নবম-দশম শ্রেণির বাংলা বোর্ড বই
    • হায়াৎ মামুদের ভাষা শিক্ষা
  2. গণিত:
    • খাইরুলস ব্যাসিক ম্যাথ
    • ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির গণিত বোর্ড বই

সাধারণ বিষয় (ইংরেজি ও সা. জ্ঞান)

  1. ইংরেজি গ্রামার ও সাহিত্য:
    • মাস্টার-জাহাঙ্গীর আলম
    • সাইফুর্স ভোকাবুলারি
    • English Literature by Arif Rahman
  2. সাধারণ জ্ঞান:
    • ব্যাসিক ভিউ / এমপিথ্রি (বিস্তারিত)
    • কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
    • নবম দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

🔹 লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই (Written Exam)

দেওয়ানি আইন (Civil Law)

  1. Specific Relief + Limitation + Civil Court
    • দ্য বেয়ার অ্যাক্ট (বাংলা ও ইংরেজি)
  2. Contract Act
    • ইংরেজি: Dr. Ekramul Haque
    • বাংলা: আবদুল হালিম
  3. Transfer of Property Act
    • ইংরেজি: Dr. SN Shukla
    • বাংলা: আবদুল হালিম

অপরাধ ও সংবিধান

  1. Criminal Law:
    • CrPC: Abdul Halim
    • Penal Code: L. Kabir / Burhanuddin Sir
    • Evidence Act: Adv. Nazrul Islam / শীলশেখেন্দ্র দেবনাথ
  2. Constitution & Admin Law:
    • Constitution: Jashim Ali Chowdhury / Abdul Halim
    • Interpretation of Statutes: Md. Akhtaruzzaman

পারিবারিক ও সম্পত্তি আইন

  1. Muslim & Hindu Law:
    • Muslim Law: Dr. Faiz-ud-Din / মাহবুবুল হক
    • Muslim Inheritance: Dr. Ekramul Haque
    • Hindu Law: Md. Azizul Haque / শীলশেখেন্দ্র দেবনাথ
  2. Property Law:
    • SAT + NAT + Registration Act: Tawhidul Islam / শীলশেখেন্দ্র দেবনাথ

🔹 ভাইভা পরীক্ষার জন্য বই (Viva Exam)

  • আইনের মৌলিক ধারণা ও সংবিধান: Jashim Ali Chowdhury
  • বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন: P.C Das / Sharif Chowdhury
  • আদালতের কার্যপ্রণালী সম্পর্কিত বই: Md. Azizul Haque

ভাইভার মূল ফোকাস: বিচার ব্যবস্থা সম্পর্কে গভীর ধারণা, আত্মবিশ্বাস এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা।

🔹 বিজেএস পরীক্ষার প্রস্তুতির কৌশল (Strategy)

টাইম ম্যানেজমেন্ট

  • প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা
  • পরীক্ষার সময়সূচী অনুযায়ী রুটিন তৈরি

নোট তৈরির কৌশল

  • গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সংক্ষিপ্তভাবে লিখে রাখা
  • মূল বিষয়বস্তু হাইলাইট করা

প্রশ্ন বিশ্লেষণ

  • বিগত ১০ বছরের প্রশ্ন বিশ্লেষণ করা
  • নিয়মিত মক টেস্ট বা মডেল টেস্ট দেয়া

বই নির্বাচনের টিপস

  • সর্বশেষ সংস্করণের বই কেনা
  • সিলেবাসের সাথে মিল রেখে পড়াশোনা করা

🔹 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ)

বিজেএস পরীক্ষার জন্য কোন বই সবচেয়ে ভালো?
নির্দিষ্ট কোনো একটিকে সর্বোত্তম বলা যাবে না, তবে Abdul Halim, L. Kabir, Jashim Ali Chowdhury এর বইগুলো অত্যন্ত জনপ্রিয়। প্রিলিমিনারি ও লিখিত গাইডের জন্য “আইন পাঠ” ভালো।
বিজেএস পরীক্ষার জন্য কতদিন পড়তে হয়?
সাধারণত ৬ মাস থেকে ২ বছর সময় নিয়ে ভালো প্রস্তুতি নেওয়া হয়। এটি ব্যক্তির পূর্ববর্তী জ্ঞান ও দক্ষতার উপর নির্ভর করে। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা নিবিড় অধ্যয়ন করলে সফল হওয়া সম্ভব।
বাংলা না ইংরেজি কোন ভাষায় পড়া ভালো?
যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে চান, তারা বাংলা বই পড়তে পারেন। তবে ইংরেজি আইন বিষয়ক বইগুলোও গভীরভাবে বোঝার জন্য এবং লিগ্যাল টার্মগুলোর জন্য পড়া উচিত।
Judicial Service Exam এর জন্য কোন MCQ বই ভালো?
MCQ প্রস্তুতির জন্য “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ ব্যাংক” (যেমন আইন পাঠ) এবং আইন প্রকাশ-এর অনলাইন মডেল টেস্ট খুবই কার্যকর।
সাধারণ জ্ঞান কীভাবে প্রস্তুত করবো?
সাধারণ জ্ঞানের জন্য “জেনারেল নলেজ ম্যানুয়াল”, “MP3 সিরিজ”, এবং নিয়মিত দৈনিক পত্রিকা পড়া অত্যন্ত উপকারী।
বিজেএস পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন রিসোর্স কোথায় পাবো?
অনলাইন রিসোর্স হিসেবে আইন প্রকাশ সবচেয়ে সেরা। এখানে আপনি বিনামূল্যে মডেল টেস্ট দিতে পারবেন, প্রশ্ন ব্যাংক পাবেন এবং স্টাডি নোটস পাবেন।

উপসংহার

বিজেএস পরীক্ষায় সফল হওয়ার জন্য সঠিক বই নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লিখিত বইগুলো অনুসরণ করলে প্রিলি, লিখিত ও ভাইভা পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল থাকলে বিচারক হওয়ার স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সম্ভব।

সবার জন্য শুভ কামনা!

Back to top button