সোনালী ব্যাংকে জিএম পদমর্যাদায় চিফ লিগ্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার (জিএম) পদমর্যাদায় চিফ লিগ্যাল অফিসার (সিএলও) পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের লিগ্যাল ম্যাটারস ডিভিশন (Legal Matters Division) এবং ডিসিপ্লিন অ্যান্ড আপিলস ডিভিশন (Discipline & Appeals Division)-এর সার্বিক নির্বাহী ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অভিজ্ঞ আইন পেশাজীবীদের কাছ থেকে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রধান কার্যালয়ের মানবসম্পদ উন্নয়ন বিভাগের মাধ্যমে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

নিয়োগকারী প্রতিষ্ঠান ও পদের বিবরণ

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মর্যাদায় চুক্তিভিত্তিতে কাজ করবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি ব্যাংকের যাবতীয় আইনগত বিষয় তদারকি করবেন।

  • প্রতিষ্ঠানের নাম: সোনালী ব্যাংক পিএলসি
  • পদের নাম: চিফ লিগ্যাল অফিসার (CLO)
  • পদমর্যাদা: জেনারেল ম্যানেজার (GM)
  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছর)
  • কর্মস্থল: প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা

শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (LL.B) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

  • বাংলাদেশ বার কাউন্সিলের নিয়মিত সদস্যপদসহ পেশাজীবী আইনজীবী হিসেবে ন্যূনতম ১০ বছরের সক্রিয় প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যেকোনো তফসিলি ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগে কাজের অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
  • ব্যাংকিং ও করপোরেট মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অবসরপ্রাপ্ত জেলা জজ, বার-অ্যাট-ল ডিগ্রিধারী, আইন বিষয়ে পিএইচডি অথবা উচ্চতর বিশেষায়িত ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রধান দায়িত্বসমূহ

চিফ লিগ্যাল অফিসার ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট আইনি কার্যক্রম পরিচালনা ও সুরক্ষায় মূল ভূমিকা পালন করবেন:

  • অর্থ ঋণ আদালত আইন, মানি স্যুট, ফৌজদারি মামলা, চাকরিসংক্রান্ত বিভাগীয় মামলা, হস্তান্তরযোগ্য দলিল আইন (NI Act) ও শ্রম আইনের মামলাসমূহ প্রত্যক্ষভাবে তদারকি করা।
  • উচ্চ আদালতে বিচারাধীন রিট, আপিল ও রিভিশনসহ সব ধরনের মোকদ্দমায় ব্যাংকের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে ব্যক্তিগতভাবে অংশ নেওয়া।
  • খেলাপি ঋণ আদায়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং সম্ভাব্য আইনি ঝুঁকি নিরসনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া।
  • চুক্তিপত্র, বায়নানামা, আর্জি (Plaint) এবং অন্যান্য আইনি দলিল ড্রাফট ও যাচাই-বাছাই করা।
  • প্যানেল আইনজীবীদের কার্যক্রম সমন্বয় ও মনিটরিং করা এবং চলমান মামলার অগ্রগতি নিয়মিতভাবে ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে অবহিত করা।
  • বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়সহ নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ও সার্কুলার বাস্তবায়নে আইনি মতামত দেওয়া।
  • মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, বৈদেশিক বাণিজ্য (এলসি, গ্যারান্টি ও বিদেশি ঋণ) এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিতে (ADR) প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া।

বেতন স্কেল ও সুযোগ-সুবিধা

নির্বাচিত চিফ লিগ্যাল অফিসারকে প্রতি মাসে সর্বসাকুল্যে মোট ৩,৫০,০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা পারিশ্রমিক দেওয়া হবে। বেতনের বিভাজন নিম্নরূপ:

ভাতার খাত মাসিক পরিমাণ (টাকা)
মূল বেতন ১,৮০,০০০
বাড়িভাড়া ভাতা ৯০,০০০
চিকিৎসা ভাতা ৩০,০০০
বিনোদন ভাতা ৩০,০০০
ইউটিলিটি ভাতা ২০,০০০
সর্বমোট ৩,৫০,০০০

এ ছাড়া ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিবহন সুবিধা দেওয়া হবে। যদি ব্যাংক গাড়ি সরবরাহ করতে না পারে, তবে প্রতি মাসে ৫০,০০০ টাকা ভ্রমণ ভাতা দেওয়া হবে। এর পাশাপাশি বছরে দুটি উৎসব বোনাস, বিধি মোতাবেক পারফরম্যান্স/ইনসেনটিভ বোনাস, টিএ/ডিএ এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পদমর্যাদার কর্মকর্তাদের প্রাপ্য নিয়মে মোবাইল, আবাসিক টেলিফোন ও সংবাদপত্র বিল প্রদান করা হবে।

বয়সসীমা ও চাকরির মেয়াদ

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর বয়স ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬২ বছর হতে পারবে। নির্বাচিত প্রার্থীর প্রাথমিক চাকরির মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছর।

আবেদন করার নিয়মাবলী ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। দরখাস্তে বর্তমান ও স্থায়ী ঠিকানা, যোগাযোগের নম্বর ও সক্রিয় ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

পাশাপাশি পদের দায়িত্ব পালনে প্রার্থীর নিজস্ব পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে ১ (এক) পৃষ্ঠার একটি ‘Assignment Appreciation’ এবং প্রত্যাশিত বেতনের বিবরণী আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬।

আবেদন পাঠানোর ঠিকানা:
জেনারেল ম্যানেজার,
হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশন,
সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়,
৩৫–৪২, ৪৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

Related Articles

Back to top button