বিশ্ববিদ্যালয় ও ল’ কলেজভিত্তিক শিক্ষানবিস রেজিস্ট্রেশন কার্ড বিতরণ বিজ্ঞপ্তি
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত ল’ কলেজসমূহের শিক্ষানবিসদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাচাই-বাছাইকৃত বৈধ ইনটিমেশনের বিপরীতে রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত হয়েছে।
কার্ড সংগ্রহের নির্দেশনাবলি:
- শিক্ষানবিসকে নিজে উপস্থিত হয়ে ইনটিমেশন জমার মূল কাউন্টারফয়েল বা রসিদ প্রদর্শন করে কার্ড গ্রহণ করতে হবে।
- রেজিস্ট্রেশন কার্ডে কোনো বানান বা তথ্যের ভুল থাকলে তা তাৎক্ষণিকভাবে লিখিত দরখাস্তের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।
- পরবর্তী সময়ে অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষার অনলাইন আবেদন করার সময় এই রেজিস্ট্রেশন নম্বরটি বাধ্যতামূলকভাবে প্রয়োজন হবে।