বার কাউন্সিল লিখিত পরীক্ষা ২০২৬ এর রঙিন প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি
১২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লিখিত পরীক্ষার প্রবেশপত্র টেলিটক ওয়েবসাইট থেকে ডাউনলোড শুরু হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোডের নিয়মাবলী:
- bar.teletalk.com.bd পোর্টালে প্রবেশ করে “Admit Card (Written)” অপশন নির্বাচন করুন।
- আপনার User ID এবং Password প্রদান করে সাবমিট করুন।
- যদি ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে যান, তবে টেলিটক পোর্টালে দেওয়া Recover অপশন অথবা Bar Council Registration Number ও জন্ম তারিখ দিয়ে তা পুনরুদ্ধার করা যাবে।
- ডাউনলোডকৃত প্রবেশপত্রটি এ৪ সাইজের সাদা কাগজে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করুন।