অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা ২০২৬ এর অনলাইন ফরম পূরণ ও ফি প্রদান বিজ্ঞপ্তি

বার কাউন্সিল এনরোলমেন্ট রুলস অনুযায়ী যে সকল প্রার্থীর পিউপিলেজ ইনটিমেশন মেয়াদ পূর্ণ হয়েছে, তারা ২০২৬ সালের অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য bar.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:

  • বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে এলএল.বি (অনার্স) বা এলএল.বি (পাস) ডিগ্রিধারী হতে হবে।
  • সিনিয়র আইনজীবীর অধীনে ৬ মাসের শিক্ষানবিস প্রশিক্ষণ সমাপ্তির ইনটিমেশন বৈধভাবে নিবন্ধিত থাকতে হবে।
  • নির্ধারিত ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
  • বিলম্ব ফি বা সময়সীমা পার হওয়ার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
Back to top button