বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সক্রিয় থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৮ মার্চ) আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য

অ্যাটর্নি জেনারেল বলেন, ল’ রিপোর্টার্স ফোরাম আইনবিষয়ক রিপোর্টিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অতীতে তারা বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, যত বাধাই আসুক, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন এবং অ্যাটর্নি জেনারেলের অফিস ও আইনজীবী সমিতি সবসময় তাদের পাশে থাকবে।

ইফতার মাহফিলের আয়োজন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিন।

উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউ’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা ও হাবিবুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ফোরামের অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মেহাম্মদ, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনিবাহী সদস্য আরাফাত মুন্নাসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button