সোনালী ব্যাংক পিএলসি প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আইন পেশায় নিয়োজিত বিজ্ঞ আইনজীবীদের জন্য একটি মর্যাদাপূর্ণ সুযোগ! সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশের সকল জেলায় তাদের প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য যোগ্যতাসম্পন্ন আইনজীবীগণের নিকট হতে দরখাস্ত আহবান করছে। বিজ্ঞপ্তিটি ২২ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এক নজরে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:
- নিয়োগকারী প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক পিএলসি (লিগ্যাল ম্যাটার্স ডিভিশন)
- পদের নাম: প্যানেল আইনজীবী
- কর্মস্থল: বাংলাদেশের সকল জেলা
- আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৬
যোগ্যতা ও শর্তাবলি:
- আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules, 1972 অনুসারে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত সনদপ্রাপ্ত এডভোকেট এবং অনুমোদিত বার (আইনজীবী সমিতি) এর সদস্য হতে হবে।
- জেলা পর্যায়ে অর্থঋণ/দেওয়ানী, ফৌজদারী ও অন্যান্য আদালতে মামলা পরিচালনায় অন্যূন ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- শিক্ষা ক্ষেত্রে একাধিক তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনে মামলা পরিচালনায় অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- বিচার বিভাগের কোন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যদি বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়ে বর্তমানে আইন পেশায় নিয়োজিত থাকেন, তবে তিনিও প্যানেল আইনজীবী হিসেবে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।
- ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে আইনজীবীগণকে ০২ (দুই) বছরের জন্য তালিকাভুক্ত করা হবে। তবে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত মেয়াদ হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে।
- মামলা পরিচালনা/প্রতিদ্বন্দ্বিতা ও অন্যান্য আইনগত মতামত প্রদানের জন্য প্রত্যেক প্যানেল আইনজীবী ব্যাংকের অনুমোদিত হারে ‘ফি’ প্রাপ্ত হবেন।
আবেদন প্রক্রিয়া:
- ঢাকা জেলার জন্য: আগ্রহী প্রার্থীগণকে লিগ্যাল ম্যাটার্স ডিভিশন, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা অথবা সোনালী ব্যাংকের ওয়েবসাইট (www.sonalibank.com.bd) থেকে নির্ধারিত ফরম (ছক-‘ক’) সংগ্রহপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০/০৫/২০২৬ তারিখের মধ্যে সরাসরি ডেপুটি জেনারেল ম্যানেজার, লিগ্যাল ম্যাটার্স ডিভিশন, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকায় প্রেরণ করতে হবে।
- অন্যান্য জেলার জন্য: ঢাকা জেলা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস/প্রিন্সিপাল অফিস অথবা ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম (ছক-‘খ’) সংগ্রহপূর্বক আবেদন করতে পারবেন। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-স্ব জেলার প্রিন্সিপাল অফিসে আগামী ২০/০৫/২০২৬ তারিখের মধ্যে দাখিল করতে হবে।
আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
- (ক) জাতীয় পরিচয়পত্রের কপি
- (খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
- (গ) পেশাগত অভিজ্ঞতার সনদ
- (ঘ) বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তি, জেলা আইনজীবী সমিতি/সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত কপি
- (ঙ) সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত ছবি
বিশেষ দ্রষ্টব্য: বর্তমানে প্যানেলভুক্ত আইনজীবী যাদের আগামী ১৪/০৭/২০২৬ তারিখের পর তালিকাভুক্তির মেয়াদ শেষ হবে, তারা পুনরায় প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আগ্রহী হলে তাদেরকেও নির্ধারিত ছকে নতুনভাবে আবেদন করতে হবে। অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।
