বাংলাদেশ ব্যাংক: সিনিয়র অফিসার (ল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও মানবণ্টন ২০২৬

আইন পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) এর সদস্যভুক্ত ২টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘উর্ধ্বতন কর্মকর্তা (আইন)/সিনিয়র অফিসার (ল)’ (৯ম গ্রেড) (Job ID: 10234) এর ৫৫টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় ২ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা এবং প্রশ্নপত্রের নম্বর বিভাজন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এক নজরে পরীক্ষার বিস্তারিত তথ্য:

  • পদের নাম: উর্ধ্বতন কর্মকর্তা (আইন)/ সিনিয়র অফিসার (ল) (৯ম গ্রেড)
  • জব আইডি (Job ID): 10234
  • শূন্য পদের সংখ্যা: ৫৫টি
  • মোট পরীক্ষার্থী: ২,৬৩৭ জন
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ৩০ এপ্রিল, ২০২৬

লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র:

পদের নাম ও Job ID কেন্দ্রের নাম পরীক্ষার তারিখ সময় রোল নম্বর প্রার্থী সংখ্যা
‘উর্ধ্বতন কর্মকর্তা (আইন)/ সিনিয়র অফিসার (ল)’
(Job ID: 10234)
তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা ০৯/০৫/২০২৬ (শনিবার) সকাল ১০:০০টা হতে দুপুর ১২:০০টা ৪০০০১ হতে ৪৩৪২২ ২,৬৩৭ জন

প্রশ্নপত্রের নম্বর বিভাজন (Written Exam – Total Marks: 200):

Sl. No. Contents Marks
১. Short Questions (General Knowledge, Aptitude Test & Basic Computer Knowledge) ৩০
২. Focus Writing in Bangla ২০
৩. Focus Writing in English ২০
৪. Subjective/Professional (13 Questions x 10 Marks) ১৩০
Total Marks ২০০

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলি:

  • প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
  • প্রবেশপত্র (০১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেক্ট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোন কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
  • প্রবেশপত্রে কোনো রূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
  • পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

Related Articles

Back to top button