ব্যারিস্টার আসাদ অ্যান্ড জুরিস্টসে অ্যাসোসিয়েট লইয়ার (ডকুমেন্টেশন) নিয়োগ
রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত স্বনামধন্য আইনি পরামর্শদাতা প্রতিষ্ঠান ব্যারিস্টার আসাদ অ্যান্ড জুরিস্টস (Barrister Asad & Jurists) তাদের ডকুমেন্টেশন টিমের জন্য অ্যাসোসিয়েট লইয়ার (ডকুমেন্টেশন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ ও যোগ্যতা
- প্রতিষ্ঠান: ব্যারিস্টার আসাদ অ্যান্ড জুরিস্টস
- পদের নাম: অ্যাসোসিয়েট লইয়ার (ডকুমেন্টেশন)
- চাকরির ধরন: পূর্ণকালীন (Full Time)
- কর্মস্থল: ঢাকা (স্যুট # ১২/এ, ১৩তম তলা/১২তম ফ্লোর, গ্রিন সিটি রিজেন্সি, কাকরাইল, ঢাকা-১০০০)
- শিক্ষাগত যোগ্যতা: এলএলবি (LLB) এবং এলএলএম (LLM) ডিগ্রি।
- অভিজ্ঞতা: ল’ ফার্মে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত দক্ষতা ও দায়িত্বসমূহ
প্রার্থীদের ইংরেজিতে চমৎকার লেখার দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। নির্বাচিত প্রার্থীর মূল দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:
- স্থাবর সম্পত্তির দলিলপত্র যাচাই (Vetting) ও মালিকানা-স্বত্ব বিষয়ে আইনি মতামত প্রদান।
- জমি ও ফ্ল্যাট হস্তান্তর-সংক্রান্ত চুক্তি, মর্টগেজ ডিড, জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি, টার্ম লোন ও সিন্ডিকেশন এগ্রিমেন্ট প্রস্তুত এবং সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের ব্যবস্থা করা।
- ব্যাংক ও লিজিং কোম্পানির শ্রেণিকৃত ঋণগ্রহীতাদের লোন ও সিকিউরিটি ডকুমেন্টস পর্যালোচনা এবং বিক্রয় দলিল ও অ্যালটমেন্ট এগ্রিমেন্ট যাচাই করা।
- ক্লায়েন্টদের সঙ্গে প্রাথমিক বৈঠক, নথিপত্র গ্রহণ ও নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং আরজেএসসি (RJSC) ও কোম্পানি-সংক্রান্ত যাবতীয় আইনি কাজ সম্পন্ন করা।
বেতন ও আবেদনের প্রক্রিয়া
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে তাঁদের সিভি palasp040@gmail.com ইমেইলে অথবা 01719-326272 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারবেন। অনলাইন বিজ্ঞপ্তি দেখুন: https://bdjobs.com/h/details/1560697
