বিকাশে লিগ্যাল বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ম্যানেজার

নিয়োগকারী প্রতিষ্ঠান ও পদের বিবরণ

দেশের শীর্ষস্থানীয় ফিনটেক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড (bKash Ltd.) তাদের লিগ্যাল বিভাগে অভিজ্ঞ পেশাদার খুঁজছে। আগ্রহী প্রার্থীরা ‘ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার, লিগ্যাল’ (Manager/Deputy General Manager, Legal) পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা, চাকরির ধরন ও কর্মস্থল

  • পদের নাম: ম্যানেজার / ডেপুটি জেনারেল ম্যানেজার, লিগ্যাল (Manager/Deputy General Manager, Legal)
  • পদসংখ্যা: ১টি
  • চাকরির ধরন: ফুল টাইম (Full Time – Work at office)
  • কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (LL.B.) ডিগ্রিধারী হতে হবে।
  • আইনে স্নাতকোত্তর (LL.M.) বা প্রাসঙ্গিক উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের অভিজ্ঞতা:

  • করপোরেট লিগ্যাল ডিপার্টমেন্ট, সুপরিচিত ল’ ফার্ম কিংবা রেগুলেটেড ব্যবসা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • জটিল চুক্তিপত্র পরিচালনা, স্ট্র্যাটেজিক ট্রানজ্যাকশন, ডিসপিউট ও নিয়ন্ত্রণমূলক বা রেগুলেটরি বিষয়ক কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

অন্যান্য যোগ্যতা ও দক্ষতা:

  • বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি, বার-অ্যাট-ল (Barrister-at-Law) বা প্রাসঙ্গিক পেশাগত সনদ থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • আইনি বিশ্লেষণ, ড্রাফটিং, নেগোসিয়েশন এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত গ্রহণের গভীর দক্ষতা থাকতে হবে।
  • নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
  • আইনি বাধ্যবাধকতাগুলোকে বাস্তবসম্মত বাণিজ্যিক পরামর্শে রূপান্তর করার দক্ষতা থাকতে হবে।
  • উচ্চ সততা, গোপনীয়তা বজায় রাখার মানসিকতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
  • বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

দায়িত্ব ও কাজের বিবরণ (Key Responsibilities)

এই পদে নির্বাচিত কর্মকর্তাকে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট ও বিভিন্ন বিজনেস ফাংশনকে কৌশলগত আইনি পরামর্শ প্রদান করতে হবে। প্রধান দায়িত্বসমূহের মধ্যে রয়েছে:

  • গুরুত্বপূর্ণ আইনি বিষয় ও ব্যবসায়িক সিদ্ধান্তে সিনিয়র ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট বিভাগকে কৌশলগত পরামর্শ প্রদান।
  • বাণিজ্যিক, প্রযুক্তিগত, ভেন্ডর, পার্টনারশিপসহ অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তির খসড়া প্রস্তুত, পর্যালোচনা ও নেগোসিয়েশন পরিচালনা করা।
  • কোম্পানির পণ্য, সেবা, গ্রাহক সম্পর্কিত উপাদান এবং গুরুত্বপূর্ণ অপারেশনাল প্রক্রিয়ার আইনি পর্যালোচনা নিশ্চিত করা।
  • স্ট্র্যাটেজিক প্রজেক্ট, বিনিয়োগ, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার ও করপোরেট লেনদেনের আইনি দিক তত্ত্বাবধান করা।
  • আইনি ঝুঁকি চিহ্নিতকরণ, রেগুলেটরি চাহিদা নিরূপণ এবং সম্ভাব্য ঝুঁকি নিরসনে কার্যকর পরামর্শ প্রদান।
  • কোম্পানির অভ্যন্তরীণ নীতিমালা, কার্যপদ্ধতি ও ইন্টারনাল কন্ট্রোল পর্যালোচনা করা।
  • গুরুত্বপূর্ণ বিরোধ বা ডিসপিউট, নিয়ন্ত্রণকারী সংস্থার বিষয়াদি এবং বহিরাগত আইনি পরামর্শকদের (External Legal Counsel) তদারকি ও সমন্বয় করা।
  • লিগ্যাল টিমকে নেতৃত্ব প্রদান, দলগত দক্ষতা বৃদ্ধি, আইনি মানদণ্ড ও টেমপ্লেট প্রণয়ন এবং লিগ্যাল সার্ভিসের মানোন্নয়ন নিশ্চিত করা।

বয়সসীমা ও বেতন

  • বয়সসীমা: ২৮ থেকে ৩৮ বছর।
  • বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষ (কোম্পানির নীতিমালা ও প্রার্থীর যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হবে)।

আবেদন করার নিয়ম ও শেষ সময়

আবেদন জমা দেওয়ার মাধ্যমে প্রার্থীরা বিকাশকে তাঁদের তথ্য সংরক্ষণ ও নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহারের সম্মতি দিচ্ছেন, যা প্রযোজ্য আইন অনুযায়ী সংরক্ষিত থাকবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের লিংক: https://bdjobs.com/h/details/1555152

আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর, ২০২৬

Related Articles

Back to top button