সোনার বাংলা নেভিগেশনে ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (লিগ্যাল অ্যাফেয়ার্স) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং, নেভিগেশন ও লজিস্টিকস গ্রুপ সোনার বাংলা নেভিগেশন (SONAR BANGLA NAVIGATION) তাদের কেন্দ্রীয় লিগ্যাল ও কমপ্লায়েন্স ডিপার্টমেন্টের সার্বিক তদারকি ও ব্যবস্থাপনার লক্ষ্যে ম্যানেজার / সিনিয়র ম্যানেজার – লিগ্যাল অ্যাফেয়ার্স (Manager / Senior Manager – Legal Affairs) পদে দক্ষ, দূরদর্শী ও অভিজ্ঞ আইন পেশাজীবী নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ ও কর্মস্থল
- নিয়োগকারী প্রতিষ্ঠান: সোনার বাংলা নেভিগেশন (SONAR BANGLA NAVIGATION)
- পদের নাম: Manager / Senior Manager – Legal Affairs (Legal & Compliance)
- শূন্যপদের সংখ্যা: ১টি
- চাকরির ধরন: ফুল টাইম (অফিসভিত্তিক)
- কর্মস্থল: ঢাকা (প্রধান কার্যালয়)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স)। এলএলএম (LLM) থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, ব্যাংকিং বা আরবিট্রেশনে অতিরিক্ত ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন।
- বার কাউন্সিল সনদ: বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে এনরোলমেন্ট বাধ্যতামূলক (হাইকোর্ট বিভাগের সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
- অভিজ্ঞতা: কোনো বৃহৎ করপোরেট গ্রুপ, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং বা ল ফার্মে ন্যূনতম ৫ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- আইনি দক্ষতা: চুক্তি আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, কোম্পানি আইন, আরবিট্রেশন আইন, এনআই অ্যাক্ট, অর্থ ঋণ আদালত আইন, ভ্যাট-ট্যাক্স এবং সরকারি প্রকিউরমেন্ট (PPA/PPR) সংক্রান্ত কাজে গভীর অভিজ্ঞতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব ও কর্মপরিধি
- কোম্পানির সকল দেওয়ানি, ফৌজদারি, রিট ও শ্রম আদালতের মামলা তদারকি ও বাইরের প্যানেল আইনজীবীদের সাথে সার্বক্ষণিক সমন্বয়।
- ক্লায়েন্ট, সাব-কন্ট্রাক্টর, ভেন্ডর ও সাপ্লায়ারদের সাথে চুক্তিপত্র ড্রাফটিং, ভেটিং এবং সালিশি (Arbitration) বিরোধ নিষ্পত্তি।
- এনবিআর, কাস্টমস ও কর কমিশনার কার্যালয়ে লিগ্যাল আপিল, শোকজ ও ট্রাইব্যুনাল কার্যক্রম পরিচালনা।
- ব্যাংক ঋণ দলিলপত্র, মর্টগেজ, চার্জ ক্রিয়েশন এবং আরজেএসসি (RJSC) কমপ্লায়েন্স নিশ্চিতকরণ।
বেতন ও সুযোগ-সুবিধা
যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে অত্যন্ত আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন স্কেল এবং প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সকল আর্থিক ও সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
অনলাইনে আবেদনের সরাসরি লিংক: https://bdjobs.com/h/details/1560012

