ম্যাক্স স্টাফিং সলিউশনে মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও সাপোর্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ম্যাক্স স্টাফিং সলিউশন বাংলাদেশ (Max Staffing solution, Bangladesh) তাদের সিলেট অফিসের কেয়ার ম্যানেজমেন্ট টিমে মেম্বার সার্ভিস কো-অর্ডিনেটর (Member Service Coordinator) পদে ১০ জন দক্ষ ও উদ্যমী কর্মী নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের বিবরণ ও কর্মস্থল
- প্রতিষ্ঠানের নাম: Max Staffing solution, Bangladesh
- পদের নাম: Member Service Coordinator
- শূন্যপদের সংখ্যা: ১০টি
- চাকরির ধরন: ফুল টাইম (অফিসভিত্তিক নাইট শিফট)
- কর্মস্থল: সিলেট শহর
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক (Bachelor/Honors) বা স্নাতকোত্তর (Masters) ডিগ্রি।
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। হেলথকেয়ার স্টার্টআপ বা কাস্টমার সাপোর্টে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে উদ্যমী ও ইংরেজি ভাষায় দক্ষ ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
- বিশেষ শর্তাবলী: এটি সম্পূর্ণ নাইট শিফটভিত্তিক কাজ। সময় সচেতনতা ও শতভাগ উপস্থিতির মানসিকতা থাকতে হবে।
মূল দায়িত্ব ও কাজের বিবরণ
- ক্লায়েন্ট ও তাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে সেবা সন্তুষ্টি নিশ্চিতকরণ।
- স্বাস্থ্যসেবা ও পার্সোনাল অ্যাটেনডেন্টদের (PA) টাইমশিট যাচাই এবং ইলেকট্রনিক রেকর্ডস নির্ভুলভাবে সংরক্ষণ করা।
- ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেস এবং ম্যানেজড কেয়ার কন্ট্রাক্টসের কমপ্লায়েন্স ও রেগুলেশন যথাযথভাবে তদারকি করা।
- ক্লায়েন্টদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাকিং ও কমিউনিটি সাপোর্ট সার্ভিস সমন্বয় করা।
বেতন ও সুযোগ-সুবিধা
- মাসিক বেতন: ২০,০০০ – ২৫,০০০ টাকা।
- সুযোগ-সুবিধা: মোবাইল বিল, বার্ষিক পারফরম্যান্স বোনাস, উপস্থিতি বোনাস (Attendance Bonus), দৈনিক নাশতা ভাতা এবং অফিসে ন্যাপ টাইম (Nap time) থাকার ব্যবস্থা।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৬
অনলাইনে আবেদনের সরাসরি লিংক: https://bdjobs.com/h/details/1558672
