বার কাউন্সিল প্রিলি ২০২৫ প্রশ্নোত্তর | MCQ সলভ!

বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৫ সালের প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। মোট ৪০,৬২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ১৩,২৫৮ জন উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পর্যায়সমূহ
প্রিলির পর লিখিত পরীক্ষা ২৮ জুন হয়, যেখানে ৭,৯১৭ জন (পরে রিভিউ করে +১,৫৫০) উত্তীর্ণ হয়েছেন।ভাইভা শুরু হয় ১৫ নভেম্বর থেকে।

০১. দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল হলে তা যথাবিহিতরূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে_____ পুরাতন হলে।

  • (ক) ১৪ বছর
  • (খ) ২০ বছর
  • (গ) ৭ বছর
  • (ঘ) ৩০ বছর

সঠিক উত্তরঃ (ঘ) সাক্ষ্য আইন রেঃ সেকশন ৯০

০২. বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে The Evidence Act, 1872 এর _____ ধারায়।

  • (ক) ১১৪
  • (খ) ৫৮
  • (গ) ৫৬
  • (ঘ) ১০৬

সঠিক উত্তরঃ (ক) সাক্ষ্য আইন ১১৪(E)

০৩. ‘মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না’-এটি The Evidence Act, 1872 এর কোন ধারার বিধান?

  • (ক) ১৪৫
  • (খ) ১৩৫
  • (গ) ১৩৪
  • (ঘ) ১৩৩

সঠিক উত্তরঃ (গ) সাক্ষ্য আইন

০৪. কোন সাক্ষীকে মামলার উভয়পক্ষ জেরা করতে পারে?

  • (ক) ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ডকারী সাক্ষী
  • (খ) পুনরায় তলবকৃত সাক্ষী
  • (গ) চিকিৎসক সাক্ষী
  • (ঘ) বৈরী ঘোষিত সাক্ষী

সঠিক উত্তরঃ (ঘ) সাক্ষ্য আইন ১৫৪

০৫. একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান The Evidence Act, 1872 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?

  • (ক) ৮
  • (খ) ৫
  • (গ) ৭
  • (ঘ) ৬

সঠিক উত্তরঃ (ঘ) সাক্ষ্য আইন ৬

০৬. The Evidence Act, 1872 এর ৬৫ ধারানুযায়ী দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য করা হয়েছে?

  • (ক) ৯ টি
  • (খ) ৫ টি
  • (গ) ৭ টি
  • (ঘ) ৩ টি

সঠিক উত্তরঃ (গ) সাক্ষ্য আইন ৬৫

০৭. পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক The Evidence Act, 1872 এর কোন ধারানুযায়ী?

  • (ক) ৫৫
  • (খ) ১৫৫
  • (গ) ৫৪
  • (ঘ) ১৫১

সঠিক উত্তরঃ (গ) সাক্ষ্য আইন ৫৪

০৮. The Evidence Act, 1872 এর ১৪ ধারাটি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়?

  • (ক) উদ্দেশ্য (Motive)
  • (খ) অভিপ্রায় (Intention)
  • (গ) সদ্বিশ্বাস (Good faith)
  • (ঘ) জ্ঞান (Knowledge)

সঠিক উত্তরঃ (ক) সাক্ষ্য আইন ১৪

০৯. ‘Fraud vitiates everything’-নীতিটি The Evidence Act, 1872 এর কোন ধারায় প্রতিফলিত হয়েছে?

  • (ক) ৪১
  • (খ) ৪৩
  • (গ) ৪২
  • (ঘ) ৪৪

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (ঘ) ৪৪

১০. ‘Presumption of ownership arises from possession’- সংক্রান্ত ধারণা পাওয়া যায় The Evidence Act, 1872 এর কোন ধারায়?

  • (ক) ১১০
  • (খ) ১০৯
  • (গ) ১১১
  • (ঘ) ১০৮

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (ক) ১১০

১১. The Evidence Act, 1872 এর ৬০ ধারানুযায়ী ‘Oral evidence must be

  • (ক) Direct
  • (খ) Indirect
  • (গ) Circumstantial
  • (ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (ক) ৬০

১২. The Evidence Act, 1872 এর কোন ধারা মতে টিপসহি সনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের অভিমত প্রাসঙ্গিক?

  • (ক) 47
  • (খ) 50
  • (গ) 45
  • (ঘ) 48

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (গ) ৪৫

১৩. বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে জেরা

  • (ক) করা যায় না
  • (খ) অপরপক্ষের অনুমতিক্রমে করা যায়
  • (গ) আদালতের অনুমতিক্রমে করা যায়
  • (ঘ) করা যায়

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (গ) ১৬৫

১৪. নিচের কোনটি Public Document নয়?

  • (ক) মোকদ্দমার Pleadings
  • (খ) বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবানবন্দী
  • (গ) জন্ম সনদ
  • (ঘ) টিকা সনদ

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (খ)

১৫. মেট্রোরেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে X অভিযুক্ত হল। তার নিকট টিকিট ছিল তা প্রমাণের দায়িত্ব

  • (ক) অভিযুক্তের
  • (খ) মেট্রোরেল কর্তৃপক্ষের
  • (গ) কর্তব্যরত পুলিশের
  • (ঘ) কর্তব্যরত আনসারের

সঠিক উত্তরঃ সাক্ষ্য আইন (ক) ১০৬

১৬. বিনা জারীতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পুনরায় সমন জারীর আবেদন করতে ব্যর্থ হলে মামলা খারিজ হবে?

  • (ক) ২৮ দিন
  • (খ) ২১ দিন
  • (গ) ৩০ দিন
  • (ঘ) ১৪ দিন

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ৯ বিধি ৫

১৭. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী নিচের কোনটি আপীল আদালতের এখতিয়ার?

  • (ক) মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা
  • (খ) অধিকতর সাক্ষ্য গ্রহণ করা
  • (গ) ইস্যু গঠন ও বিচারের জন্য প্রেরণ করা
  • (ঘ) উপরের সবকটি

সঠিক উত্তরঃ (ঘ) CPC ১০৭

১৮ The Code of Civil Procedure, 1908 এর আদেশ ১ এর কোন বিধি অনুযায়ী আদালত মোকদ্দমার পক্ষসমূহকে বাদ দিতে বা যোগ করতে পারে?

  • (ক) ৯
  • (খ) ১
  • (গ) ১০(২)
  • (ঘ) ১০(১)

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ১ বিধি ১০(২)

১৯. অপর্যাপ্ত স্ট্যাম্পযুক্ত কাগজে আরজি দাখিলের ত্রুটি দূরীকরণে আদালত সর্বোচ্চ কত সময় মঞ্জুর করতে পারে?

  • (ক) ২১ দিন
  • (খ) ১০ দিন
  • (গ) ১৪ দিন
  • (ঘ) ৭ দিন

সঠিক উত্তরঃ (ক) CPC আদেশ ৭ বিধি ১১

২০. চূড়ান্ত শুনানীর তারিখ নির্ধারিত হওয়ার____ এর মধ্যে আদালত দেওয়ানী মোকদ্দমার শুনানী সমাপ্ত করবে।

  • (ক) ১২০ কার্যদিবস
  • (খ) ৮০ দিন
  • (গ) ১২০ দিন
  • (ঘ) ৮০ কার্য দিবস

সঠিক উত্তরঃ (ক) CPC আদেশ ১৪ বিধি ১৯(২)

২১. নিচের কোনটি Pleadings এর উপাদান নয়?

  • (ক) গুরুত্বপূর্ণ তথ্য
  • (খ) স্বাক্ষর
  • (গ) সত্যতা প্রতিপাদন
  • (ঘ) গুরুত্বপূর্ণ সাক্ষ্য

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৬ বিধি ২ ১৪ ১৫

২২. ৩০ ধারানুযায়ী সমন পেয়েও সাক্ষ্য দিতে না এলে সাক্ষীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়?

  • (ক) অনধিক ২০০ টাকা
  • (খ) অনধিক ১০০ টাকা
  • (গ) অনধিক ১০০০ টাকা
  • (ঘ) অনধিক ৫০০ টাকা

সঠিক উত্তরঃ (ঘ) CPC ৩২

২৩. গুরুতর অসুস্থতার কারণে দায়িককে দেওয়ানী কারাগার থেকে মুক্তির বিধান আছে কোন ধারায়?

  • (ক) ৫৬
  • (খ) ৫৯
  • (গ) ৫৮
  • (ঘ) ৫৭

সঠিক উত্তরঃ (খ) CPC ৫৯

২৪. আদেশ ৭ বিধি ১১ এ আরজি প্রত্যাখ্যানের কয়টি কারণ উল্লেখ আছে?

  • (ক) ৩
  • (খ) ৬
  • (গ) ৪
  • (ঘ) ৫

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ৭ বিধি ১১

২৫. নিচের কোন কারণে ডিক্রী প্রদানকারী আদালতে রিভিউ আবেদন করা যাবে?

  • (ক) কোনো গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার হলে
  • (খ) কোনো গুরুত্বপূর্ণ সাক্ষ্য আবিষ্কার হলে
  • (গ) নথীদৃষ্টে কোনো ভুল বা ভ্রান্তি প্রতীয়মান হলে
  • (ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৪৭ বিধি ১ ধারা ১১৪

২৬. নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের করবে____

  • (ক) আদালত কর্তৃক নিযুক্ত আইনজীবী
  • (খ) আইনী অভিভাবক
  • (গ) আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক
  • (ঘ) পরবর্তী বন্ধু

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৩২ বিধি ১

২৭. স্থাবর সম্পত্তি নিলাম বিক্রিতে ক্রেতা হিসাবে ঘোষণার অব্যবহিত পরেই ক্রেতাকে ক্রয়মূল্যের____ টাকা জমা দিতে হবে।

  • (ক) ৫০%
  • (খ) ৭৫%
  • (গ) ২৫%
  • (ঘ) ৩০%

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ২১ বিধি ৮৪

২৮. দেওয়ানী মোকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকলে আদালত কাকে নোটিশ দিবে?

  • (ক) সুপ্রীম কোর্ট
  • (খ) আইন মন্ত্রণালয়
  • (গ) অ্যাটর্নি-জেনারেল
  • (ঘ) রাষ্ট্রপতি

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ২৭(ক) বিধি ১

২৯. স্থানীয় তদন্তের কমিশন প্রাপ্ত ব্যক্তি রিপোর্ট দাখিলের জন্য সময় পাবে____

  • (ক) ৪ মাস
  • (খ) ১ মাস
  • (গ) ৩ মাস
  • (ঘ) ২ মাস

সঠিক উত্তরঃ (গ) CPC আদেশ ২৬ বিধি ৯

৩০. যথাযথভাবে মোকদ্দমা দায়েরের কত দিনের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু করতে হবে?

  • (ক) অব্যবহিত পরেই
  • (খ) ৫ কার্যদিবস
  • (গ) ৭ কার্যদিবস
  • (ঘ) ১০ কার্যদিবস

সঠিক উত্তরঃ (খ) CPC আদেশ ৫বিধি ১

৩১. রায় অনুযায়ী প্রণীত ডিক্রীতে স্বাক্ষর করবেন কে?

  • (ক) প্রশাসনিক কর্মকর্তা
  • (খ) সেরেস্তাদার
  • (গ) সেরেস্তা সহকারী
  • (ঘ) বিচারক

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ২০ বিধি ৩

৩২. 89A ধারার অধীন ঘোষণাকৃত আদেশ বা ডিক্রীর বিরুদ্ধে নিচের কোন প্রতিকার গ্রহণ করা যাবে?

  • (ক) আপীল
  • (খ) রিভিশন
  • (গ) উভয়ই
  • (ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তরঃ (ঘ) CPC ধারা ৮৯ক(১২)

৩৩. The Code of Civil Procedure, 1908 এর আদেশ ৩৯ এর কোন বিধি অনুযায়ী সরকারী উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপের সামিল এমন একতরফা নিষেধাজ্ঞার আদেশ বারিত?

  • (ক) Rule 3A
  • (খ) Rule 5
  • (গ) Rule 3
  • (ঘ) Rule 5A

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৩৯ বিধি ৫ক

৩৪. নিচের কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপীল চলে না?

  • (ক) আদেশ ১১ বিধি ২১
  • (খ) আদেশ ৩৯ বিধি ১
  • (গ) আদেশ ৭ বিধি ১০
  • (ঘ) আদেশ ৯ বিধি ৩

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৯ বিধি ৩

৩৫) ডিক্রী প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রী জারী স্থগিত রাখার বিধান আছে The Code of Civil Procedure, 1908 এর কোন আদেশে?

  • (ক) ৪৪
  • (খ) ৪২
  • (গ) ৪৩
  • (ঘ) ৪১

সঠিক উত্তরঃ (ঘ) CPC আদেশ ৪১ বিধি ৫

৩৬. নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ বর্ধিতকরণ সংক্রান্ত ৫ ধারার বিধান প্রযোজ্য নয়?

  • (ক) আপীল
  • (খ) রিভিউ
  • (গ) রিভিশন
  • (ঘ) মূল মোকদ্দমা

সঠিক উত্তরঃ (ঘ) তামাদি আইন ধারা ৫

৩৭. সরকারী সম্পত্তিতে সুখাধিকার (Easements) অর্জিত হয় অব্যাহতভাবে কত বছর ব্যবহার করলে?

  • (ক) ৬০ বছর
  • (খ) ২০ বছর
  • (গ) ৩০ বছর
  • (ঘ) ৪০ বছর

সঠিক উত্তরঃ (ক) তামাদি আইন ধারা ২৬(২)

৩৮. স্থাবর সম্পত্তির দখল লাভের জন্য আনীত মামলার তামাদির মেয়াদ ১২ বছর। কোন অনুচ্ছেদে এটি উল্লেখ রয়েছে?

  • (ক) ১৪৫
  • (খ) ১৪১
  • (গ) ১৪৪
  • (ঘ) ১৪৬

সঠিক উত্তরঃ (গ) তামাদি আইন অনু ১৪৪

৩৯. স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিপূরণের মামলার তামাদিকাল কত?

  • (ক) ৩ বছর
  • (খ) ১ বছর
  • (গ) ৬ বছর
  • (ঘ) ২ বছর

সঠিক উত্তরঃ (ক) তামাদি আইন অনু ৩৯

৪০. The Code of Criminal Procedure, 1898 অনুসারে খালাসের আদেশের বিরুদ্ধে আপীলের তামাদির মেয়াদ কত?

  • (ক) ৬ মাস
  • (খ) ২০ দিন
  • (গ) ৩ মাস
  • (ঘ) ৩০ দিন

সঠিক উত্তরঃ (ক) তামাদি আইন অনুচ্ছেদ ১৫৭

৪১. সহকারী জজের ডিক্রীর বিরুদ্ধে জেলা জজের নিকট আপীল দায়েরের জন্য তামাদির মেয়াদ কত?

  • (ক) ২০দিন
  • (খ) ১৫ দিন
  • (গ) ৭ দিন
  • (ঘ) ৩০ দিন

সঠিক উত্তরঃ (ঘ) তামাদি আইন অনু ১৫২

৪২. বংশগত পদ দখল করার মামলার তামাদির মেয়াদ কত?

  • (ক) ৬০ বছর
  • (খ) ৩ বছর
  • (গ) ১২ বছর
  • (ঘ) ৬ বছর

সঠিক উত্তরঃ (গ) তামাদি আইন অনু ১২৪

৪৩. তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমায় বিবাদী কর্তৃক তামাদির বিষয়ে আপত্তি উত্থাপন করা হয় নি। এক্ষেত্রে মামলাটি

  • (ক) খারিজ হবে
  • (খ) চলবে
  • (গ) স্থগিত থাকবে
  • (ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তরঃ (ক) তামাদি আইন ধারা ৩

৪৪. বিলম্বিত দেনমোহরানা আদায়ের মামলার তামাদির মেয়াদ কত?

  • (ক) ৩ বছর
  • (খ) ১ বছর
  • (গ) ৬ বছর
  • (ঘ) ২ বছর

সঠিক উত্তরঃ (ক) তামাদি আইন অনু ১০৪

৪৫. স্থাবর সম্পত্তির বন্ধকগ্রহীতার বিরুদ্ধে রেহেনমুক্ত বা দখলমুক্ত করার মামলার তামাদির মেয়াদ কত?

  • (ক) ৬ বছর
  • (খ) ৬০ বছর
  • (গ) ৩ বছর
  • (ঘ) ১২ বছর

সঠিক উত্তরঃ (খ) তামাদি আইন অনু ১৪৮

৪৬. মৃত্যুদণ্ডাদেশ নিম্নোক্ত কোন আদালতের Confirmation ব্যতীত কার্যকর হয় না?

  • (ক) আপীল বিভাগ
  • (খ) দায়রা আদালত
  • (গ) হাইকোর্ট বিভাগ
  • (ঘ) সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল

সঠিক উত্তরঃ (গ) CRPC ৩৭৪

৪৭. The Code of Criminal Procedure, 1898 এর 200(aa) ধারা মতে নালিশকারীকে শপথপূর্বক পরীক্ষা করা_______

  • (ক) আবশ্যক নয়
  • (খ) নালিশকারীর ইচ্ছাধীন
  • (গ) আদালতের স্বেচ্ছাধীন
  • (ঘ) আবশ্যক

সঠিক উত্তরঃ (ক) CRPC ২০০ ক ক

৪৮. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর সর্বোচ্চ কারাদণ্ডাদেশ প্রদানের ক্ষমতা___ বছর।

  • (ক) ৩
  • (খ) ৫
  • (গ) ৭
  • (ঘ) ১০

সঠিক উত্তরঃ (খ) CRPC ৩২

৪৯. যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত ৫ বছরের অধিক কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপীল হবে

  • (ক) হাইকোর্ট বিভাগে
  • (খ) দায়রা জজ আদালতে
  • (গ) অতিরিক্ত দায়রা জজ আদালতে
  • (ঘ) আপীল বিভাগে

সঠিক উত্তরঃ (ক) CRPC ৪০৮ ক

৫০. ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারাধীন মামলায় যুক্তিতর্ক শুনানীর বিধান উল্লেখ রয়েছে The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায়?

  • (ক) ২৪১
  • (খ) ২৪৪
  • (গ) ২৪৫
  • (ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তরঃ (ঘ) CRPC চ্যাপ্টার ২০

৫১. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মতে অভিযোগ পরিবর্তন (Alteration of charge) করা হয়?

  • (ক) ২২৭
  • (খ) ২২৬
  • (গ) ২২৮
  • (ঘ) ২২৫

সঠিক উত্তরঃ (ক) CRPC 227

৫২. The Code of Criminal Procedure, 1898 এর ৫৪ ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?

  • (ক) ৮
  • (খ) ১০
  • (গ) ১১
  • (ঘ) ৯

সঠিক উত্তরঃ(ঘ)

৫৩. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা মতে কিছু অনিয়ম সত্ত্বেও মামলার কার্যক্রম বাতিল হয় না?

  • (ক) ৫৬১
  • (খ) ৫২৯
  • (গ) ৫৩০
  • (ঘ) ৫৩০

সঠিক উত্তরঃ (খ)

৫৪. হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা (Inherent power) আছে The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায়?

  • (ক) 560
  • (খ) 561
  • (গ) 564
  • (ঘ) 561A

সঠিক উত্তরঃ (ঘ)

৫৫. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট তার নিজস্ব জ্ঞান মতে অপরাধ আমলে নিতে পারেন?

  • (ক) 190(1) (c)
  • (খ) 190 (1) (b) ) (c)
  • (গ) 190(1)(d)
  • (ঘ) 190(1)(a)

সঠিক উত্তরঃ (ক)

৫৬. ফেনী হতে বাসযোগে চট্টগ্রাম হয়ে কক্সবাজার ভ্রমণকালে একটি ফৌজদারী অপরাধ সংঘটিত হলে নিম্নের কোন জেলার আদালতের অপরাধটি বিচারের এখতিয়ার রয়েছে?

  • (ক) ফেনী
  • (খ) ফেনী ও কক্সবাজার
  • (গ) চট্টগ্রাম
  • (ঘ) ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার

সঠিক উত্তরঃ (ঘ) CRPC ১৮৩

৫৭. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে Complainant আপীল করবে ______ আদালতে।

  • (ক) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
  • (খ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
  • (গ) হাইকোর্ট বিভাগ
  • (ঘ) দায়রা জজ

সঠিক উত্তরঃ (ঘ) CRPC ৪১৭(২)খ

৫৮. ম্যাজিস্ট্রেট আসামীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায়?

  • (ক) ২০৫
  • (খ) ২০৩
  • (গ) ২০২
  • (ঘ) ২০৪

সঠিক উত্তরঃ (ক)

৫৯. অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে The Code of Criminal Procedure, 1898 এর নিম্নোক্ত কোন ধারায় শর্ত আরোপ করা হয়েছে?

  • (ক) ১৯৩
  • (খ) ১৯৫
  • (গ) ১৯২
  • (ঘ) ১৯৪

সঠিক উত্তরঃ (খ)

(৬০) Process fees না দেওয়ার কারণে Complaint খারিজ করা হয় The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারায়?

  • (ক) ২০৪(২)
  • (খ) ২০৪(৩)
  • (গ) ২০৪(১)
  • (ঘ) ২০৪(৪)

সঠিক উত্তরঃ (খ)

৬১. The Code of Criminal Procedure, 1898 এর ২৪৯ ধারা মতে মামলার কার্যক্রম বন্ধ (Stop) নিম্নোক্ত কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়?

  • (ক) GR
  • (খ) CR
  • (গ) Non-GR
  • (ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তরঃ (খ) CRPC ২৪৯

৬২. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার বিধান মতে প্রদত্ত আদেশের মেয়াদ থাকে অনধিক

  • (ক) ৩ মাস
  • (খ) ২ মাস
  • (গ) ৪ মাস
  • (ঘ) ১ মাস

সঠিক উত্তরঃ (খ) CRPC ১৪৪(৬)

৬৩. পলাতক আসামীর উপস্থিতির জন্য বিজ্ঞাপন দিতে হয়

  • (ক) দুইটি সাপ্তাহিক পত্রিকায়
  • (খ) আদালতের নির্দেশ মোতাবেক
  • (গ) দুইটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায়
  • (ঘ) একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায়

সঠিক উত্তরঃ (গ) CRPC ধারা ৩৩৯খ

৬৪. The Code of Criminal Procedure, 1898 এর 339C(2) ধারার বিধান মতে দায়রা আদালত কর্তৃক মামলা নিষ্পত্তির সময়সীমা কত দিন?

  • (ক) ২৬০
  • (খ) ১৮০
  • (গ) ৩২০
  • (ঘ) ৩৬০

সঠিক উত্তরঃ (ঘ) CRPC ৩৩৯গ(২)

৬৫. দায়রা আদালত আসামীকে The Code of Criminal Procedure. 1898 এর ____ ধারায় অব্যাহতি প্রদান করতে পারেন।

  • (ক) 265D
  • (খ) 265C
  • (গ) 241A
  • (ঘ) 241

সঠিক উত্তরঃ (খ)

৬৬. স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি বলবৎকরণের জন্য আনীত মামলায় চুক্তিতে উল্লেখিত টাকা আদালতে জমা দিতে হবে কখন?

  • (ক) মামলা দায়েরের আগে
  • (খ) মামলা দায়েরের পরে
  • (গ) মামলা দায়েরের সময়
  • (ঘ) রায়ের আগে

সঠিক উত্তরঃ (গ) SR ২২১ ক

৬৭. মামলা চলাকালীন নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায়দায়িত্ব নিয়ন্ত্রিত হয়____ দ্বারা।

  • (ক) The direction of the court
  • (খ) The Specific Relief Act, 1877
  • (গ) The Code of Civil Procedure, 1908
  • (ঘ) The Limitation Act, 1908

সঠিক উত্তরঃ (গ) SR ধারা ৪৪

৬৮. জাহাজের মালিক A তার জাহাজ প্রতারণামূলকভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখে B এর সাথে বীমার চুক্তি করে। এক্ষেত্রে B চুক্তিটি করতে পারবে।

  • (ক) বাতিল (Cancel)
  • (খ) রদ (Rescind)
  • (গ) পরিবর্তন (Alter)
  • (ঘ) সংশোধন (Rectify)

সঠিক উত্তরঃ (খ) SR ধারা ৩৫

৬৯. অস্থাবর সম্পত্তির মালিক নয় কিন্তু দখলকারী ব্যক্তিকে কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আশু দখলের অধিকারী ব্যক্তির নিকট তা অর্পণ করার জন্য বাধ্য করা যাবে?

  • (ক) ৫টি
  • (খ) ৩টি
  • (গ) ৪টি
  • (ঘ) ৬টি

সঠিক উত্তরঃ (গ) SR ধারা ১১

৭০. A ও B এর মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত ভঙ্গের জন্য B কর্তৃক আনীত মামলায় আদালত চুক্তির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না এক্ষেত্রে আদালত____

  • (ক) সুনির্দিষ্ট কার্যসম্পাদন ও ক্ষতিপূরণের আদেশ দিবেন
  • (খ) ক্ষতিপূরণের আদেশ দিবেন
  • (গ) সুনির্দিষ্ট কার্যসম্পাদনের আদেশ দিবেন
  • (ঘ) ক্ষতিপূরণের আদেশ দিবেন না

সঠিক উত্তরঃ (খ) SR ধারা ২১(গ)

৭১. Presumption as to intent of parties’- সংক্রান্ত বিধান উল্লেখিত হয়েছে The Specific Relief Act, 1877 এর ধারায়।

  • (ক) ৩৪
  • (খ) ৩৬
  • (গ) ৩৮
  • (ঘ) ৩২

সঠিক উত্তরঃ (খ) SR

৭২. বাদী একটি ফৌজদারী বিষয়ে কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন। এক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার আবেদন____

  • (ক) নামঞ্জুর করবেন
  • (খ) স্থগিত রাখবেন
  • (গ) মঞ্জুর করবেন
  • (ঘ) আংশিক মঞ্জুর করবেন

সঠিক উত্তরঃ (ক) SR ধারা ৫৬ ঙ

৭৩. A কর্তৃক নির্মিত বাড়ীর ছাদের প্রান্ত B এর জমির উপর বিস্তৃত হয়েছে। এক্ষেত্রে The Specific Relief Act, 1877 এর অধীন B এর প্রতিকার কী?

  • (ক) রিসিভার নিয়োগ
  • (খ) অস্থায়ী নিষেধাজ্ঞা
  • (গ) আদেশমূলক নিষেধাজ্ঞা
  • (ঘ) চিরস্থায়ী নিষেধাজ্ঞা

সঠিক উত্তরঃ (গ) SR ধারা ৫৫ উদা ২

৭৪. জীবনস্বত্বে একটি জমির অধিকারী ব্যক্তি A উক্ত জমি B বরাবর হস্তান্তর করে ভাবী উত্তরাধিকারী হিসেবে C, A ও B এর বিরুদ্ধে কোন মামলা করবে?

  • (ক) নিষেধাজ্ঞা
  • (খ) দলিল সংশোধন
  • (গ) দখল পুনরুদ্ধার
  • (ঘ) ঘোষণামূলক

সঠিক উত্তরঃ (ঘ) SR ধারা ৪২ উদা ঙ

৭৫. সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মামলা খারিজ হলে বাদীর ক্ষেত্রে কোনটি সঠিক?

  • (ক) পুনরায় সুনির্দিষ্ট প্রতিকারের মামলা করতে পারবে
  • (খ) ক্ষতিপূরণের মামলা করতে পারবে
  • (গ) নিষেধাজ্ঞার মামলা করতে পারবে
  • (ঘ) ক্ষতিপূরণের মামলা করতে পারবে না

সঠিক উত্তরঃ (ঘ) SR ২৯

৭৬. অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি The Penal Code, 1860 এর কোন ধারায় বর্ণিত হয়েছে?

  • (ক) ৪৪৮
  • (খ) ৪৪৭
  • (গ) ৪৪৯
  • (ঘ) ৪৪৬

সঠিক উত্তরঃ (খ) Penal Code

৭৭. A, B কে একটি দেয়াল ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং B কে সেখানে তালাবদ্ধ করে রাখে। A কোন অপরাধটি করেছে?

  • (ক) অবৈধ আটক
  • (খ) अपहरण
  • (গ) মনুষ্যহরণ
  • (ঘ) অবৈধ বাধা

সঠিক উত্তরঃ (ক) Penal Code ৩৪০ উদা ক

৭৮. X, Y এর স্বর্ণের আংটিটি Y এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে, Y বিনিময়ে কিছু টাকা না দেয়া পর্যন্ত আংটিটি X নিজ দখলে রাখবে। X এর অপরাধ কী?

  • (ক) প্রতারণা
  • (খ) চুরি
  • (গ) অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
  • (ঘ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

সঠিক উত্তরঃ (খ) Penal Code ৩৭৮ উদা ঠ

৭৯. নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধানে বর্ণিত অপরাধ নয়?

  • (ক) প্রতারণা
  • (খ) জোরপূর্বক আদায়
  • (গ) চুরি
  • (ঘ) দস্যুতা

সঠিক উত্তরঃ (ক) Penal Code ধারা ৪১০

৮০. The Penal Code, 1860 অনুযায়ী ______ শিশুর কৃত কোন কার্য অপরাধ হবে না।

  • (ক) ৯ বছরের কম বয়স্ক
  • (খ) ১২ বছরের কম বয়স্ক
  • (গ) ৭ বছরের কম বয়স্ক
  • (ঘ) ৮ বছরের কম বয়স্ক

সঠিক উত্তরঃ (ক) Penal Code ৮২

৮১. A, B কে একটি দেওয়ানী মোকদ্দমা পরিচালনা হতে বিরত করার উদ্দেশ্যে B এর ঘর পুড়িয়ে দেয়ার ভয় দেখায়। উক্ত অপরাধ The Penal Code, 1860 এর কোন ধারাকে আকৃষ্ট করে?

  • (ক) ৫০১
  • (খ) ৫০২
  • (গ) ৫০৩
  • (ঘ) ৫০৪

সঠিক উত্তরঃ (গ) Penal Code উদা ১

৮২. অপরাধমূলক ষড়যন্ত্র সংঘটনের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন?

  • (ক) ১
  • (খ) ৫
  • (গ) ২
  • (ঘ) ৪

সঠিক উত্তরঃ (গ) Penal Code ধারা ১২০(ক)

৮৩. The Penal Code, 1860 এর কোন ধারায় ‘অপরাধ’ (Offence) এর সংজ্ঞা দেয়া হয়েছে?

  • (ক) ৩৮
  • (খ) ৪৪
  • (গ) ৪৩
  • (ঘ) ৪০

সঠিক উত্তরঃ (ঘ) Penal Code

৮৪. নিচের কোন ক্ষেত্রে চুরি দস্যুতা মর্মে গণ্য হবে?

  • (ক) যখন দুই বা ততোধিক তবে পাঁচ জনের কম ব্যক্তি দ্বারা ঘটে
  • (খ) যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়
  • (গ) যখন তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকে
  • (ঘ) যখন একই সাথে বলপ্রয়োগ করা হয়

সঠিক উত্তরঃ (গ) Penal Code ৩৯০

৮৫. X, Z কে খুন করার জন্য Y কে প্ররোচিত করে। Y উক্ত প্ররোচনা অনুসারে Z কে ছুরিকাঘাত করে। Z জখম হতে আরোগ্য লাভ করে। X কি অপরাধ করেছে?

  • (ক) খুন
  • (খ) খুনের প্ররোচনা
  • (গ) গুরুতর জখমের প্ররোচনা
  • (ঘ) কোনো অপরাধ করে নাই

সঠিক উত্তরঃ (খ) Penal Code ধারা ১০৮ উদা খ

৮৬. অসাধুভাবে তথ্য গোপনকরণ নিম্নের অনৈতিক প্রভাব কোন বিষয়টির সাথে সম্পর্কিত?

  • (ক) অনৈতিক প্রভাব
  • (খ) প্রতারণা
  • (গ) অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ
  • (ঘ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ

সঠিক উত্তরঃ (খ) Penal Code ধারা ৪১৫

৮৭. দাঁতের বিচ্যুতি (Dislocation) একটি ______

  • (ক) মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাত
  • (খ) গুরুতর আঘাত
  • (গ) সাধারণ আঘাত
  • (ঘ) আক্রমণ

সঠিক উত্তরঃ (খ) Penal Code ধারা ৩২০(৭)

৮৮. The Penal Code, 1860 এর _____ ধারায় খুনসহ ডাকাতি (Dacoity with murder) এর সংজ্ঞা রয়েছে।

  • (ক) ৩৯৪
  • (খ) ৩৯৫
  • (গ) ৩৯৭
  • (ঘ) ৩৯৬

সঠিক উত্তরঃ (ঘ) Penal Code

৮৯. The Penal Code, 1860 এর কোন ধারানুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংঘটিত অপরাধের জন্য বেআইনী সমাবেশের প্রত্যেক সদস্য দায়ী হবে?

  • (ক) ৩৪
  • (খ) ১৪৯
  • (গ) ১৫২
  • (ঘ) ১৪২

সঠিক উত্তরঃ (খ) Penal Code

৯০. The Penal Code, 1860 এর 500 ধারানুযায়ী মানহানি (Defamation) এর সর্বোচ্চ শাস্তি______

  • (ক) ২ বছর সশ্রম কারাদণ্ড
  • (খ) ২ বছর বিনাশ্রম কারাদণ্ড
  • (গ) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড
  • (ঘ) ১ বছর সশ্রম কারাদণ্ড

সঠিক উত্তরঃ (খ) Penal Code ধারা ৫০০

৯১. The Penal Code, 1860 এর কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি পরিপন্থী অপরাধ সংক্রান্ত বিধান রয়েছে?

  • (ক) পঞ্চম
  • (খ) সপ্তম
  • (গ) ষষ্ঠ
  • (ঘ) অষ্টম

সঠিক উত্তরঃ (ঘ) Penal Code

৯২. আইনবলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইনবলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ The Penal Code, 1860 এর কোন ধারানুযায়ী অপরাধ নয়?

  • (ক) ৭৬
  • (খ) ৭৯
  • (গ) ৭৭
  • (ঘ) ৭৮

সঠিক উত্তরঃ (ক) Penal Code

৯৩. X একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে তাকে একটি মরুভূমিতে রেখে আসলেও শিশুটির মৃত্যু হয়নি। X কোন অপরাধ করেছে?

  • (ক) অবহেলার মাধ্যমে মৃত্যু ঘটানোর চেষ্টা
  • (খ) খুনের চেষ্টা
  • (গ) দণ্ডনীয় নরহত্যার চেষ্টা
  • (ঘ) শিশুর আত্মহত্যায় সহায়তাকরণ

সঠিক উত্তরঃ (খ) PENAL CODE ৩০৭ আ

৯৪. কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ ১০০ টাকা হলে উহা অনাদায়ে সর্বোচ্চ কত মেয়াদের কারাদণ্ড হতে পারে?

  • (ক) ৪ মাস
  • (খ) ৩ মাস
  • (গ) ২ মাস
  • (ঘ) ৬ মাস

সঠিক উত্তরঃ (ক) Penal Code ৬৭

৯৫. দুষ্কর্ম সহায়ত (Abetment) কয়টি উপায়ে সংঘটিত হতে পারে?

  • (ক) ৫
  • (খ) ৩
  • (গ) ২
  • (ঘ) ৪

সঠিক উত্তরঃ (খ) Penal Code ধারা ১০৭

৯৬. বার কাউন্সিল _____ জন সদস্যের সমন্বয়ে গঠিত।

  • (ক) ৭
  • (খ) ১০
  • (গ) ১৫
  • (ঘ) ১২

সঠিক উত্তরঃ (গ) BBC অনু ৫(১)

৯৭. বার কাউন্সিল ট্রাইব্যুনাল _____জন ব্যক্তি সমন্বয়ে গঠিত।

  • (ক) ৯
  • (খ) ৫
  • (গ) ৭
  • (ঘ) ৩

সঠিক উত্তরঃ (ঘ) BBC অনু ৩৩

৯৮. একজন আইনজীবী সাধারণতঃ অন্য কোনো পেশা বা ব্যবসা পরিচালনা করবেন না- এটি কার প্রতি আইনজীবীর দায়িত্ব?

  • (ক) অন্যান্য আইনজীবী
  • (খ) সাধারণ জনগণ
  • (গ) আদালত
  • (ঘ) মক্কেল

সঠিক উত্তরঃ (খ) BBC canons chapter 4 rule 8

৯৯. আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে দাখিলি অভিযোগের সাথে কত টাকার ফি জমা দিতে হয়?

  • (ক) ৫০০
  • (খ) ১০০০
  • (গ) ১৫০০
  • (ঘ) কোনো ফি লাগবে না

সঠিক উত্তরঃ (খ) BBC rules 41A

১০০. পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান কে?

  • (ক) বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল
  • (খ) আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
  • (গ) হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
  • (ঘ) বাংলাদেশের প্রধান বিচারপতি

সঠিক উত্তরঃ (ক) ref: bbc order article 6(2)