সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ মডেল টেস্ট ৫ 0% সময় মাত্র ৩০ মিনিট এর মধ্যে শেষ করতে হবে। সময় শেষ ধন্যবাদ। সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ মডেল টেস্ট ৫ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ প্রশ্নঃ- ৫০টি পূর্নমানঃ- ৫০ সময়ঃ ৩০ মিনিট 1 / 50 সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলে অধিকারী ব্যক্তি কোন আইনের বিধান অনুযায়ী তা উদ্ধার করতে পারেন? A) নিবন্ধন আইন B) দেওয়ানি কার্যবিধি C) চুক্তি আইন D) দণ্ডবিধি 2 / 50 দেওয়ানী মামলায় কোনটি রক্ষণীয়? A) বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা B) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা C) উপরের সবগুলো ঘোষণা D) বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা 3 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর আইন নম্বর কত? A) ১৮৭৭ সালের ১ নং আইন B) ১৮৭৭ সালের ৫ নং আইন C) ১৮৭৭ সালের ২ নং আইন D) ১৮৭৭ সালের ১০ নং আইন 4 / 50 ৯ ধারার অধীনে কি সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? A) হ্যাঁ, অনুমতি সাপেক্ষে B) হ্যাঁ, সবসময় C) না D) শুধুমাত্র বিশেষ ট্রাইব্যুনালে 5 / 50 আইন অনুযায়ী "ট্রাস্টি" (trustee) বলতে কাকে বোঝায়? A) শুধুমাত্র বৈধ উত্তরাধিকারী B) সম্পত্তি ধারণকারী যেকোনো ব্যক্তি C) শুধুমাত্র সরকারি কর্মকর্তা D) প্রকাশ্য, পরোক্ষ বা গঠনমূলকভাবে জিম্মাদারির চরিত্র ধারণকারী প্রতিটি ব্যক্তি 6 / 50 আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয় একটি A) লিখিত দলিল সম্পাদনের ক্ষেত্রে B) লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে C) চুক্তি রদের ক্ষেত্রে D) সম্পত্তির স্বত্ব ঘোষণার ক্ষেত্রে 7 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ কবে পাস হয়? A) ৭ ফেব্রুয়ারি, ১৮৭৭ B) ৭ জানুয়ারি, ১৮৭৭ C) ১ এপ্রিল, ১৮৭৭ D) ১ মে, ১৮৭৭ 8 / 50 দেওয়ানী আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রচারের ক্ষমতা A) নিরোধমূলক B) বাধ্যতামূলক C) নির্দেশনামূলক D) বিবেচনামূলক 9 / 50 ধারা ১০ কী উদ্ধারের সুযোগ দেয়? A) স্থাবর সম্পত্তি B) অনিবন্ধিত জমি C) সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি D) সুনাম (Goodwill) 10 / 50 ১ জুলাই' ২০০৪ তারিখে একটি রেজিস্ট্রকৃত চুক্তির অনুবলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজির সাথে জমা দেয়ার প্রয়োজন ছিল A) চুক্তির অবশিষ্ট মূল্যের ৫০% B) অবশিষ্ট চুক্তিমূল্য C) চুক্তির অবশিষ্ট মূল্যের ২৫% D) কোন চুক্তিমূল্য দাখিল অপ্রয়োজনীয় । 11 / 50 বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানী আদালতের ক্ষমতা A) বাধ্যতামূলক B) নির্দেশমূলক C) স্বেচ্ছাধীন D) অবশ্য করণীয় 12 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ কবে থেকে কার্যকর হয়? A) ১ জুলাই, ১৮৭৭ B) ৭ ফেব্রুয়ারি, ১৮৭৭ C) ১ মে, ১৮৭৭ D) ১ জানুয়ারি, ১৮৭৮ 13 / 50 একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায়' যখন A) চুক্তিটি প্রকৃতিগতভাবেই প্রত্যাহারযোগ্য B) ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় C) চুক্তিটি সম্পাদনের পূর্বেই' চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশের অস্তিত্ব বিলীন হয় D) ইহার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না 14 / 50 ধারা ৮ কোন বিষয়টির উদ্ধারের সাথে সম্পর্কিত? A) সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি B) সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি C) হারানো দলিল D) নির্ধারিত ক্ষতিপূরণ 15 / 50 ক একটি জমির বৈধ দখলে আছে । প্রতিবেশী গ্রামবাসী উক্ত সম্পত্তির উপর দিয়ে চলাচলের অধিকার দাবি করে। ক মামলা করতে পারে A) ক্ষতিপূরণের B) বন্টনের C) ঘোষণার D) অগ্রক্রয়ের 16 / 50 ধারা ৩ অনুযায়ী, "বাধ্যবাধকতা" (obligation) বলতে কী বোঝায়? A) সামাজিক দায়িত্ব B) শুধুমাত্র চুক্তিভিত্তিক দায়িত্ব C) আইন দ্বারা বলবৎযোগ্য প্রতিটি দায়িত্ব D) নৈতিক দায়িত্ব 17 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইনটিতে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? A) ২ প্রকার B) কোনটিই নয় C) ৪ প্রকার D) ৩ প্রকার 18 / 50 সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না A) আংশিক চুক্তি পালনের জন্য B) কোন পক্ষকে কোন বেআইনী কাজ করা হতে বারিত করার জন্য C) শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য D) সম্পত্তির দখল উদ্ধারের জন্য 19 / 50 সুনির্দিষ্ট প্রতিকার কেবল কোন উদ্দেশ্যে মঞ্জুর করা যায় না? A) দেওয়ানি আইন প্রয়োগের জন্য B) দণ্ডমূলক বা ফৌজদারি আইন প্রয়োগের জন্য C) চুক্তি কার্যকর করার জন্য D) ট্রাস্ট কার্যকর করার জন্য 20 / 50 চিরস্থায়ী নিঃষেধাজ্ঞা মামলা মঞ্জুর হয় A) রায়ের মাধ্যমে B) আদেশের মাধ্যমে C) রায় ও আদেশের মাধ্যমে D) রায় ও ডিক্রির মাধ্যমে 21 / 50 সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না' যদি কোন স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি না চুক্তিটি হয় A) সত্যায়িত B) প্রত্যায়িত ও সত্যায়িত C) লিখিত D) লিখিত ও নিবন্ধিত 22 / 50 একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র A) পক্ষগণ দ্বারা B) সত্যায়নকারী সাক্ষী দ্বারা C) সম্পাদনাকারীগণ দ্বারা D) আদালত দ্বারা 23 / 50 ৫ ধারা অনুযায়ী নিচের কোন উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় না? A) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা B) নির্দিষ্ট সম্পত্তির দখল নেওয়া এবং তা দাবিদারের কাছে হস্তান্তর করা C) রিসিভার নিয়োগ করা D) কোনো পক্ষকে এমন কোনো কাজ করতে নির্দেশ দেওয়া যা করতে সে বাধ্য 24 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ দায়ের করতে পারে A) আপিল B) রিভিউ C) রেফারেন্স D) রিভিশন 25 / 50 কোন ব্যক্তি স্থাবর সম্পত্তি সংক্রান্ত একটি ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে যদি সম্পত্তিতে তার A) দখল না থাকে B) একচ্ছত্র দখল থাকে C) আংশিক দখল থাকে D) প্রতীকী দখল থাকে 26 / 50 কলেজের অধ্যক্ষ হিসাবে কোন ব্যক্তির অবস্থান অস্বীকৃত হইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় প্রতিকার পাওয়া সম্ভব ? A) ৩২ ধারা B) ৪২ ধারা C) ৫৪ ধারা D) ৯ ধারা 27 / 50 দলিল বাতিলের মামলায় বাদীকে উক্ত দলিলের A) অবশ্যই পক্ষ থাকতে হইবে B) একজন সাক্ষী হতে হইবে C) উপরের কোনটিই নয় D) পক্ষ থাকার প্রয়োজন নাই 28 / 50 কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয় ? A) রাস্তা নির্মাণের চুক্তি B) জমি বিক্রয়ের চুক্তি C) সিনেমায় অভিনয়ের চুক্তি D) সবগুলিই 29 / 50 কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? A) তামাদি আইন B) সাক্ষ্য আইন C) দেওয়ানী কার্যবিধি D) সুনির্দিষ্ট প্রতীকার আইন 30 / 50 এই আইনে ব্যবহৃত শব্দগুলো অন্য কোনো আইনে সংজ্ঞায়িত থাকলে একই অর্থ বহন করবে। সেই আইনটি কী? A) দণ্ডবিধি B) উত্তরাধিকার আইন, ১৯২৫ C) নিবন্ধন আইন, ১৯০৮ D) চুক্তি আইন, ১৮৭২ 31 / 50 ঘোষণারমূলক মামলা কে করতে পারে? A) ক এবং খ উভয় B) কোন সম্পত্তিতে অধিকার আছে এমন ব্যক্তি C) আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি D) মৌলিক অধিকার বলবৎ করতে অধিকারী ব্যক্তি 32 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ কোথায় প্রযোজ্য? A) শুধুমাত্র নির্দিষ্ট কিছু বিভাগে B) সমগ্র বাংলাদেশে C) সমগ্র ভারত ও বাংলাদেশে D) শুধুমাত্র ঢাকায় 33 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে A) ঘোষণামূলক মামলা করতে B) চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে C) ক্ষতিপূরণের মামলা করতে D) আদেশমূলক নিষেধাজ্ঞার মামলা করতে 34 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়টি প্রমাণ করিতে হইবে? A) সীমানা B) দখল ও বেদখল C) স্বত্ব D) স্বত্ব ও দখল 35 / 50 সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে A) স্থায়ী নিষেধাজ্ঞার B) স্বত্ত্ব ঘোষনা ও দখল উদ্ধারের C) দখল উদ্ধারের D) কেবল স্বত্ত্ব ঘোষণার 36 / 50 এই আইনে, "ট্রাস্ট" (trust)-এর অন্তর্ভুক্ত হলো: A) শুধুমাত্র পরোক্ষ জিম্মাদারি মালিকানা B) শুধুমাত্র প্রকাশ্য জিম্মাদারি মালিকানা C) ব্যক্তিগত মালিকানা D) প্রকাশ্য, পরোক্ষ বা গঠনমূলক জিম্মাদারি মালিকানা 37 / 50 একটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না' যখন A) চুক্তিটির প্রকৃত ক্ষতি নিরূপণের কোন মাপকাঠি থাকে না B) চুক্তিটি প্রকৃতিগতভাবেই প্রত্যাহারযোগ্য C) চুক্তিটি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় না D) চুক্তিটির আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না 38 / 50 প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে A) নিলাম বিক্রির আদেশ দ্বারা B) ঘোষণামূলক আদেশ দ্বারা C) নিষেধাজ্ঞাদেশ দ্বারা D) ক্রোকাদেশ দ্বারা 39 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ দারার অধীনে কোন মামলা দায়ের করা যাবে না A) বেসরকারি সংস্থার বিরুদ্ধে B) ব্যক্তি সংস্থার বিরুদ্ধে C) সরকারের বিরুদ্ধে D) ব্যক্তি বিবাদীর বিরুদ্ধে 40 / 50 ক একটি বাড়ি নির্মাণ করিল যাহার ছাদের প্রান্ত ভাগ খ এর জমির উপর পড়িয়াছে' খ তাহার জমিতে পতিত ছাদের প্রান্ত ভাগ ভাঙ্গিয়া দিবার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার মামলা করিবে ? A) ৫৫ ধারায় B) ৫৩ ধারায় C) ৫২ ধারায় D) ৫৪ ধারায় 41 / 50 ৬ ধারা অনুযায়ী, ৫ ধারার (গ) উপধারা অনুযায়ী মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে কী বলা হয়? A) ক্ষতিপূরণমূলক প্রতিকার B) ঘোষণামূলক প্রতিকার C) বাধ্যতামূলক প্রতিকার D) নিবারণমূলক প্রতিকার 42 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? A) ১৮৮৭ সালে B) ১৮৮১ সালে C) ১৮৭৭ সালে D) ১৮৭১ সালে 43 / 50 নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎযোগ্য? A) অ' ই এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে B) লেখক অ' প্রকাশক ই এর সাথে একটি উপন্যাস রচনার চুক্তি করে C) অ' ই কে বিবাহ করার চুক্তি করে D) অ' ই কে ব্যক্তিগত সেবা দেবার চুক্তি করে 44 / 50 সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হইবে বেদখলের তারিখ হতে A) ৬ সপ্তাহ B) ৬ মাস C) ৬ দিন D) ৬ বছর 45 / 50 কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? A) নিষেধাজ্ঞা B) স্বত্ব ঘোষণা C) চুক্তি বাস্তবায়ন D) আর্থিক ক্ষতিপূরণ 46 / 50 ক একটি জমি ইট খোলা হিসাবে ব্যবহারের জন্য খ কে ভাড়া দেয় চুক্তি হয় যে ব্যবহারকালে জমির অভ্যন্তরে বালি বা নুড়ি পাথর উত্তোলন করা যাইবে না খ চুক্তি অমান্য করিলে ক নুড়ি পাথর উঠানো বন্ধ রাখার জন্য কোন ধারার ইনজ্যাঙ্কশনের প্রার্থনা করিবে? A) ৫৪ ধারায় B) ৫৭ ধারায় C) ৫৩ ধারায় D) ৫৫ ধারায় 47 / 50 কোন চুক্তিতে হ্যাঁ বোধক ও না বোধক কার্য সম্পাদনের বাধ্য বাধকতা থাকিলে আদালত হ্যাঁ বোধক চুক্তি সম্পাদনের নির্দেশ দিতে না পারিলেও না বোধক কার্য সম্পাদনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে পারেন এই বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণিত আছে? A) ৫৬ ধারা B) ৫৫ ধারা C) ৫৪ ধারা D) ৫৭ ধারা 48 / 50 ৯ ধারার অধীনে দায়েরকৃত মামলার ক্ষেত্রে নিচের কোনটি সত্য? A) আপিল এবং রিভিউ উভয়ই করা যাবে B) কোনো আপিল বা রিভিউ করা যাবে না C) রিভিউ করা যাবে D) আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে 49 / 50 ৯ ধারা অনুযায়ী, স্থাবর সম্পত্তি থেকে বেদখল হওয়া কোনো ব্যক্তি কখন মামলা করতে পারেন? A) যদি আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া তার সম্মতি ব্যতীত তাকে বেদখল করা হয় B) বৈধ আদালতের আদেশের মাধ্যমে বেদখল হলে C) যদি তার সম্মতিতেই বেদখল করা হয় D) সম্পত্তি বিক্রির পর বেদখল হলে 50 / 50 ফৌজদারী মামলার কার্যধারা স্থগিত রাখার নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করা যাইবে না তাহা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান? A) ৫৬ ধারার B) ৫৫ ধারার C) ৫৩ ধারার D) ৫৪ ধারার Your score isThe average score is 83% 0% Send feedback Facebook X LinkedIn Pinterest Messenger Messenger WhatsApp Telegram Share via Email Print