ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)-এর পক্ষে ও বিপক্ষে আদালতে দায়েরকৃত মামলায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার পাশাপাশি মামলা পরিচালনা এবং আইনি পরামর্শ প্রদানের জন্য ঢাকায় বসবাসকারী পেশাদার ও সক্রিয় ০১ (এক) জন প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন আইনজীবীদের নিকট হতে শর্তসাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম, যোগ্যতা ও অভিজ্ঞতা:
| পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | বয়স |
|---|---|---|---|
| প্যানেল আইনজীবী (০১ জন) |
সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম এলএলবি ডিগ্রী। শিক্ষাজীবনে পরীক্ষায় কোনটিতে ৩য় বিভাগ বা শ্রেণি বা সমতুল্য সিজিপিএ গ্রহণযোগ্য নয়। | মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ/আপিল বিভাগে মামলা পরিচালনার কাজে কমপক্ষে ১০ (দশ) বৎসরের এবং বিজ্ঞ জজ কোর্ট/সমমর্যাদাসম্পন্ন কোর্টের আইন পেশায় কমপক্ষে ১২ (বারো) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। | আবেদনের শেষ তারিখে আবেদনকারীর বয়স ৬০ (ষাট) বৎসরের মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও আইনজীবীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- প্রাথমিকভাবে নিয়োগের মেয়াদ হবে ১ (এক) বছর। সন্তোষজনক দায়িত্ব পালনের প্রেক্ষিতে মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। নিয়োগ অবসানের ক্ষেত্রে ১ (এক) মাসের অগ্রিম নোটিশ প্রদান করতে হবে।
- কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে ফৌজদারী, দেওয়ানী, অর্থ, ভূমি, চাকরি, শ্রম, ট্যাক্স, কোম্পানি এবং আরবিট্রেশন মামলাসমূহ কেইস-টু-কেইস ভিত্তিতে পরিচালনার দায়িত্ব প্রদান করা হবে।
- ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর স্বার্থ আছে এমন কোন মামলায় তিনি এই প্রতিষ্ঠানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
- নিযুক্ত আইনজীবীকে সরকার কর্তৃক নির্ধারিত হারে এবং বিধি-বিধান মোতাবেক ফি প্রদান করা হবে।
- যে কোন আদালত বা বার কাউন্সিল কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।
আবেদন করার নিয়মাবলি:
আবেদনকারীকে সাদা কাগজে বা নিজস্ব প্যাডে নিম্নলিখিত তথ্য ও চাহিদা পরিপালনপূর্বক আবেদন করতে হবে:
- প্রয়োজনীয় তথ্য: (ক) নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী, বর্তমান ও চেম্বারের ঠিকানা (ফোন/মোবাইল নম্বর ও ই-মেইল আইডিসহ) (ঙ) জন্ম তারিখ/বয়স (চ) জাতীয় পরিচয়পত্র (ছ) শিক্ষাগত যোগ্যতার পূর্ণ বিবরণ (জ) মহামান্য আপিল বিভাগ/হাইকোর্ট বিভাগ ও বিজ্ঞ জেলা জজকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্যভুক্তির তথ্য (ঝ) অভিজ্ঞতা এবং (ঞ) অন্য কোন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে সে প্রতিষ্ঠানের নাম।
- সংযুক্তি: সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ২ (দুই) কপি রঙিন ছবি, আবেদনপত্রে উল্লেখকৃত তথ্যের স্বপক্ষে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
- আবেদন ফি: “নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ” বরাবর ৫০০ (পাঁচশত) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
- আবেদনের শেষ তারিখ ও ঠিকানা: আগ্রহী আইনজীবীগণকে আগামী ৩০.০৫.২০২৬ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিটিসিএ ভবন, লাভ রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর ঠিকানায় ডাকযোগে বা সরাসরি আবেদন পৌঁছাতে হবে।
- অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও আবেদনের শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদনসমূহ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
